সর্বশেষ

সুলতানুল আরেফিন হযরত সুলতান বায়েজিদ বোস্তামী (র.) দরগাহ শরীফ জামে মসজিদ (পুনঃনির্মিত) শুভ উদ্বোধন করেন সাবেক মেয়র আলহাজ¦ মোহাম্মদ মনজুর আলম

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আলহাজ¦ হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের অর্থায়নে পুনঃনির্মিত সুলতানুল আরেফিন হযরত সুলতান বায়েজিদ বোস্তামী (র.) দরগাহ শরীফ জামে মসজিদ ২৭ জানুয়ারি ২০২৪ খ্রি. ফলক উন্মোচন, জোহরের নামাজ আদায় ও মোনাজাতের মধ্য দিয়ে শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ¦ মোহাম্মদ মনজুর আলম। এতে প্রধান অতিথি ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ¦ মুফতী ছৈয়দ মোহাম্মদ

অছিউর রহমান আল কাদেরী, আলহাজ¦ মোস্তফা হাকিম পরিবার ও তাহের গ্রুপের চেয়ারম্যান আলহাজ¦ এম.এ. তাহের, বিশেষ অতিথি ছিলেন আওলাদে গাউছুল আজম মাইজভা-ারী ছৈয়দ মিনহাজুল আনোয়ার। মসজিদ উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হযরত সুলতান বায়েজিদ বোস্তামী (র.) দরগাহ শরীফ জামে মসজিদের খতিব পীরে তরিক্বত হযরতুলহাজ¦ কাজী মোহাম্মদ ছাদেকুর রহমান হাশেমী। অনুষ্ঠানে মাজার ও মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ছৈয়দ মোহাম্মদ হাবিবুর রহমান, আলহাজ¦ আব্দুল মান্নান, রফিক আহমেদ, ভারপ্রাপ্ত মোতোয়াল্লী ছৈয়দ গোলাম রহমান, ছৈয়দ মোহাম্মদ আবদুর রহমান, আবদুল মালেক, গোলাম মোরশেদ, রবিউল আলম, মোহাম্মদ

হারুন, সুলতানুর রহমান খান, রেজাউল করিম,
আবদুল আউয়াল, আবদুল বাতেন, মাওলানা জালাল উদ্দিন ও মাওলানা আবদুল মান্নান। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাদ্রাসার ছাত্র আবদুল্লাহ
আল হোছাইন। নাত পরিবেশন করেন মোহাম্মদ জুনায়েদ। আরো আলোচনা করেন ছৈয়দ মোহাম্মদ মিনহাজুল আনোয়ার সহ অন্যরা। অত্র মসজিদ উদ্বোধনের পূর্বে খতমে কোরানে পাক, মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অত্র মসজিদ উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত সুধী সমাবেশে সাবেক মেয়র আলহাজ¦ মোহাম্মদ মনজুর আলম বলেন,

আল্লাহর কোরান, নবীজির হাদিস ও পীর আউলিয়াদের দেখানো পথ ধরে আমাদের সকল কার্যক্রম ও সেবা পরিচালিত হয়। আমরা যুগ যুগ ধরে শোষিত, বঞ্চিত ও দুর্গত মানুষের সেবায় নিয়োজিত আছি। আমাদের সকল সেবা আল্লাহ ও রাসুলের সন্তুষ্টি বিধানের জন্য এতে দুনিয়াবী স্বার্থ হাসিলের উদ্দেশ্য আমাদের নেই। তিনি সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

গাউছিয়া শাহাজাহান মঞ্জিলে শাহসূফি সৈয়দ আবদুল কাদের জিলানী (ক.) এর ওফাত দিবস ফাতেহা-ই-ইয়াজদাহুম উপলক্ষে মাহফিল অনুষ্ঠিত

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পবিত্র ১১ই রবিউস ছানী বড়পীর হুজুর হযরত গাউছুল আজম শাহসূফি সৈয়দ আবদুল কাদের জিলানী (ক.) এর ওফাত দিবস, ফাতেহা-ই-ইয়াজদাহুম উপলক্ষে মাহফিল ও তাবাররুক বিতরণ কার্যক্রমসহ দিবসটি যথাযোগ্য মর্যাদায় গাউছিয়া শাহাজাহান মঞ্জিলে অনুষ্ঠিত হয়। মাহফিলে ছদারত করেন শাহানশাহ হযরত শাহসূফি সৈয়দ মোহাম্মদ শাহাজাহান চৌধুরী মাইজভাণ্ডারী (ক.) কেবলা কাবার শাহজাদাদ্বয় হযরত শাহসূফি সৈয়দ মোহাম্মদ এস্কান্দর মির্জা চৌধুরী মুকুট মাইজভাণ্ডারী (মা.জি.আ) ও হযরত শাহসূফি সৈয়দ মোহাম্মদ সেকান্দার মির্জা চৌধুরী মহান মাইজভাণ্ডারী (মা.জি.আ)। আছরের নামাজের পর প্রস্তুত করা হয় এদিনের বিশেষ ঐতিহ্য ‘চারদানা সিন্নী’। বাদে মাগরিব মিলাদ-কেয়াম ও তাওয়াল্লোদে গাউছিয়া আদায়ের পর তা ভক্তবৃন্দের মাঝে বিতরণ করা হয়। এশার নামাজের পর অনুষ্ঠিত হয় মাহফিলে সেমা। পরিশেষে বড় শাহজাদা হুজুর কর্তৃক মোনাজাত পরিচলানার পর আগতদের মাঝে তাবাররুক বিতরণের মাধ্যমে আনুষ্ঠানিকতা সমাপ্ত হয়।

রূপগঞ্জের ভায়েলা-মিয়াবাড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি করার দাবিতে মানববন্ধন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের ভায়েলা-মিয়াবাড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি করার দাবিতে মানববন্ধন করা হয়েছে। আজ ২৩ সেপ্টেম্বর বুধবার দুপুরে বিদ্যালয় সংলগ্ন মিয়াবাড়ি-হাটাবো সড়কে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকারা এ মানববন্ধন করে। মানববন্ধনপূর্বক বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সুফিয়ান। সভায় বক্তব্য রাখেন ভায়েলা-মিয়াবাড়ি বসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শাহিনুর বেগম, রুবিয়া আক্তার, সোনিয়া আক্তার, শিক্ষার্থী আঞ্জুমান আরা, অভিভাবক ফাতেমা বেগম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ১৯৯২সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ে ২৫০জন শিক্ষার্থী লেখাপড়া করছে। বিদ্যালয়টি সরকারি না হওয়ায় শিক্ষক-শিক্ষার্থীরা বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। শিক্ষক শিক্ষিকাগণ বিনা বেতনে পাঠদান করে আসছেন। নিম্নআয়ের ও হতদরিদ্র পরিবারের সন্তানদের লেখাপড়ার সুযোগ নিশ্চিত করতে বিদ্যালয়টি সরকারি করা প্রয়োজন।

এদিকে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়ে কিছুদিন আগে একটি পাকা শ্রেণিকক্ষ নির্মাণ করা হয়েছে। হতদরিদ্র ও নিরীহ পরিবারের সন্তানদের লেখাপড়ার জন্য বিদ্যালয়টি দ্রুত সরকারি করার উদ্যোগ নেওয়া হবে।

আলোচিত খবর

গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র সমঝোতায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক গ্রিনল্যান্ডের নিরাপত্তা ইস্যুতে সমঝোতায় পৌঁছেছে । আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইড মিটিং এ দুই দেশের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ বিষয়ে বক্তব্য স্পষ্ট, এই ব্যবস্থার মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও প্রয়োজনীয় অন্যান্য ক্ষেত্রে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণের সুযোগ পাবে।

আরও পড়ুন

সর্বশেষ