চট্টগ্রামে দীর্ঘ যানজট, ফের কর্মবিরতিতে প্রাইম মুভার চালকরা

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের পণ্যবাহী প্রাইম মুভার চালকরা ফের কর্মবিরতিতে নেমেছেন। সীতাকুণ্ডের ফৌজদারহাট ডিসি পার্কে সংঘর্ষের ঘটনায় মামলার জেরে কর্মবিরতি করছেন বলে জানিয়েছেন চালক-শ্রমিকরা। এর ফলে পতেঙ্গা থেকে আগ্রাবাদমুখী সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে তারা কর্মবিরতি শুরু করেন।

বন্দর ট্রাফিক বিভাগ বলছে, যানজট নিরসনে তাদের কিছুই করণীয় নেই। চট্টগ্রামের যদিও চট্টগ্রাম জেলা প্রাইম মুভার ও ট্রেইলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল খায়ের বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলাটি করেছেন।

সকাল ১১টার দিকে নগরের সল্টগোলা ক্রসিং এলাকায় গিয়ে দেখা গেছে, প্রাইম মুভার গাড়িগুলো সড়কের একপাশে পার্ক করে রাখা। গাড়িতে ছিলেন না চালকরা। তাদের একাংশ ইমাম শরীফ ফিলিং স্টেশন সংলগ্ন চট্টগ্রাম জেলা প্রাইম মুভার ও ট্রেইলার শ্রমিক ইউনিয়নের অফিসের সামনে জড়ো হয়েছেন।

কর্মবিরতির কারণ জানতে চাইলে এক শ্রমিক বলেন, গতকাল (বুধবার) ডিসি অফিসে (জেলা প্রশাসন) মিটিং হয়েছে। সেখানে আমাদের আশ্বস্ত করা হয়েছিল। কিন্তু আজ শুনি রাতে অজ্ঞাত আসামিদের নামে মামলা দেওয়া হয়েছে। আমাদের যেকোনো সময় এই মামলায় পুলিশ গ্রেফতার করতে পারে। আমরা এই মামলা প্রত্যাহার চাই, অন্যথায় গাড়ি চলবে না।

আরেক শ্রমিক বলেন, এখন বাজে সকাল সাড়ে ১১টা। আমরা এখানে কর্মবিরতি পালন করছি আমাদের কোনো নেতা এখনো আসেনি। আমাদের বিরুদ্ধে মামলা দিয়ে আমাদের ফাঁসানো হচ্ছে।

এ বিষয়ে জানতে চট্টগ্রাম জেলা প্রাইম মুভার ও ট্রেইলার শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম খান এবং সাধারণ সম্পাদক আবুল খায়েরের সাথে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি।

প্রাইম মুভার শ্রমিকদের সাথে কথা বলে জানা গেছে, ডিসি পার্কে ঘটা সংঘর্ষের ঘটনায় বুধবার সীতাকুণ্ড থানায় মামলা হয়েছে। যার ফলে গাড়ি চালক-সহযোগীরা গ্রেপ্তার আতঙ্কে আছেন। এই অবস্থায় তারা গাড়ি চালাতে রাজি না। তবে এই কর্মবিরতি শুধুমাত্র প্রাইম মুভার চালকদের এমনটাই জানিয়েছেন তারা।

জানা গেছে, চট্টগ্রামের সীতাকুণ্ড থানার ফৌজদারহাটে ডিসি পার্কে সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। চট্টগ্রাম জেলা প্রাইম মুভার ও ট্রেইলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল খায়ের বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলাটি করেছেন।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান। তিনি বলেন, ওই রাতে সংঘর্ষের ঘটনায় একটি মামলা হয়েছে। মামলার বাদী হয়েছেন চট্টগ্রাম জেলা প্রাইম মুভার ও ট্রেইলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল খায়ের। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখানে হয়তো বোঝার ভুল হয়েছে। চালকদের মারধর, মোবাইল ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। তাদের তো কর্মবিরতিতে যাওয়ার কথা না।

এদিকে, লরি চালকরা রাস্তার পাশে গাড়ি পার্ক করে চলে যাওয়ায় পতেঙ্গা থেকে আগ্রাবাদগামী সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে কর্মজীবী ও সাধারণ মানুষ বিপাকে পড়েছে। যাত্রীবাহী বাস থেকে যাত্রীদের নেমে পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে। তবে আগ্রাবাদ হয়ে পতেঙ্গাগামী সড়কটিতে যানজট লক্ষ্য করা যায়নি।
কাভার্ডভ্যান চালক সোলায়মান বলেন, গত দুইদিন ধরে বন্দরের ভেতর গাড়ি। ঢাকা নিয়ে যাওয়ার কথা পণ্য। কিন্তু কর্মবিরতির কারণে গাড়ি নিয়ে বের হতে পারছি না। ভেবেছিলাম গতকাল সমাধান হয়েছে। কিন্তু আজ আবার কি হয়েছে কে জানে!

জানতে চাইলে চট্টগ্রাম নগর পুলিশের ট্রাফিক বিভাগের উপ-কমিশনার (বন্দর) কবীর আহম্মদ যানজটের বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন। কর্মবিরতির বিষয়ে জানতে চাইলে প্রতিবেদককে উল্টো প্রশ্ন করে বসেন, সব জেনেও কেন জিজ্ঞেস করছেন। যানজট নিরসনে ট্রাফিক বিভাগ থেকে কি করণীয় জানতে চাইলে তিনি বলেন, তাঁর কিছুই করণীয় নেই।

এর আগে, সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় ডিসি পার্কে সংঘর্ষের ঘটনার জেরে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত ৯টা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন লরি-ট্রাক চালক-শ্রমিকরা। পরে এ ঘটনায় নগরের কাস্টমস এলাকায় ট্রাক, প্রাইম মুভার ও লরি চালকরা সড়কে মিছিল করতে থাকেন সল্টগোলা ক্রসিং এলাকায় রাস্তার উভয় পাশের গাড়ি চলাচল বন্ধ করে দেন। পরে বুধবার ভোর সারে ৪টার দিকে সেনাবাহিনী-পুলিশের

ঊর্ধ্বতন কর্মকর্তা, চট্টগ্রামের সমন্বয়ক ও প্রাইমমুভার ট্রেইলার চালক-শ্রমিক সংগঠনের নেতাদের যৌথ বৈঠক শেষে অবরোধ তুলে নিলেও চার দফা দাবিতে চালক-শ্রমিকরা কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দেন। এর ২৩ ঘণ্টার মাথায় জেলা প্রশাসকের সঙ্গে সন্ধ্যা থেকে দীর্ঘ দুই ঘণ্টা বৈঠকের পর তারা কর্মবিরতির সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয়। কিন্তু সীতাকুণ্ডে সংঘর্ষের জেরে মামলা হওয়ায় শুধুমাত্র লরি চালকরা ফের এই কর্মবিরতি শুরু করে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাজধানী ঢাকার শেরেবাংলা নগর এলাকার ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের এমপি জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) ন্যাম ভবনের ৫নং ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা তা এখনও জানা যায়নি।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, রুমের জানালা দিয়ে মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। তবে কখন, কীভাবে কেন এ ঘটনা ঘটেছে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

পুলিশের দেয়া তথ্যে জানা যায়, মরদেহ উদ্ধারের পর ফরেনসিকের জন্য প্রয়োজনীয় আলামত সংগ্রহ ও পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এরপর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি এবং ময়নাতদন্তের জন্য পাঠানোর বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে জানান, নজরুল ইসলাম তার দুই স্ত্রীকে নিয়ে দুপুরের খাবার খেয়েছেন। এরপর তারা বিকেল সাড়ে ৩টার দিকে আলাদা আলাদা রুমে যান। পরে ৫টার পরে ছোট স্ত্রী মরিয়মকে ডাকতে গেলে দরজা বন্ধ পান। পরে জানালা দিয়ে দেখেন আলোচিত দ্বিতীয় স্ত্রী ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন। পরে তিনি থানা পুলিশকে জানান। প্রাথমিকভাবে এটি হত্যা নাকি আত্মহত্যা সে বিষয় বিস্তারিত কিছু জানাতে পারেনি পুলিশ।

অপহরণের পর ধর্ষণের অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় তরুণীর মৃত্যু

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়ন ফকিরাবাদে বকশিপাড়ায় স্বামীর পরিকল্পনায় ঠান্ডা মাথায় খুন করে তমা খাতুনকে। তমা খাতুনের স্বামী বক্কর হোসেন এখন ভেড়ামারা থানা পুলিশ হেফাজতে। তমা খাতুন (১৮) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চার দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে মারা যান। নিহত তমা খাতুন ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ফকিরাবাদ বকশীপাড়া এলাকার তোফাজ্জল হোসেনের মেয়ে।

নিহতের পরিবারের দাবি, গত ১৫ সেপ্টেম্বর রাত ৮টার দিকে রক্তাক্ত অবস্থায় বাড়ির পাশে ফেলে রেখে যায়। স্বজন ও প্রতিবেশীরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহতের মামাতো ভাই হাবিবুর রহমান জানান, এ ঘটনায় ৪-৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তমার মৃত্যুর পর এলাকায় শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে অভিযুক্তদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার এবং আইনানুগ শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। স্বামীর পরিকল্পনায় ঠান্ডা মাথায় খুন করে তমা খাতুনকে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ জাহেদুর রহমান বলেন, প্রাথমিক তদন্তে ওই তরুণী মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছিলেন বলে জানা গেছে। ধর্ষণের কোনো আলামত বা প্রমাণ পুলিশ পায়নি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান বলেন, ১৫ সেপ্টেম্বর রাতে ওই তরুণীকে হাসপাতালে আনা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তবে হাসপাতালে ভর্তির সময় পরিবারের পক্ষ থেকে ধর্ষণের বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।

আলোচিত খবর

গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র সমঝোতায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক গ্রিনল্যান্ডের নিরাপত্তা ইস্যুতে সমঝোতায় পৌঁছেছে । আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইড মিটিং এ দুই দেশের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ বিষয়ে বক্তব্য স্পষ্ট, এই ব্যবস্থার মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও প্রয়োজনীয় অন্যান্য ক্ষেত্রে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণের সুযোগ পাবে।

আরও পড়ুন

সর্বশেষ