আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

রাণীশংকৈলে ভুট্টা ক্ষেত থেকে হাত-পা বাঁধা ইমামের মরদেহ উদ্ধার

রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন


ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নেকমরদ ইউনিয়নে
হাত-পা বাঁধা অবস্থায় খাইরুল ইসলাম (৫৮) নামের এক নৈশ্য প্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১মার্চ)বেলা ১১ টার দিকে উপজেলার নেকমরদ ইউনিয়নের বামনবাড়ী শামসুদ্দিন হাসকিং মিলের পাশে একটি ভুট্টা ক্ষেত থেকে ইমামের মরদেহ উদ্ধার করা হয়। নিহত খাইরুল ইসলাম নেকমরদ ভবানন্দপুর এলাকার মৃতঃ নাছির উদ্দীনের ছেলে। তিনি ইমামের পাশাপাশি দীর্ঘদিন ধরে শামসুদ্দিন হাসকিং মিলের নৈশ্য প্রহরীর দায়িত্বে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান,খাইরুল ইসলাম শামসুদ্দিন হাসকিং মিলে প্রায় ৪ বছর যাবত নৈশপ্রহরীর দায়িত্বে আছেন, এছাড়াও তিনি মতিন মার্কেট মসজিদে ইমামতি করেন। তিনি অনেক ভালো মানুষ ছিলেন। রাতে ওই মিলে চুরি করার সময় দেখে ফেলায় হয়তো তাকে হত্যা করা হতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাসকিং মিলের দুই গেটের চারটি তালা কাঁটা অবস্থায় পেয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মিলের মূল্যবান যন্ত্রাংশ চুরি দেখে ফেলায় তাঁকে হত্যা করা হতে পারে। তাঁর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

কালিয়াকৈরে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাটুরিয়াচালা–লস্করচালা এলাকায় অবৈধভাবে মাটি কাটাকে কেন্দ্র করে আবারও একটি তাজা প্রাণ ঝরে গেছে। শনিবার (১৫ মার্চ) রাতে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাসুম নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে মাটি কাটা ও পরিবহন কার্যক্রম চলছিল। শনিবার রাতে মাটি পরিবহনের সময় একটি ড্রাম ট্রাক চলাচলের সময় মাসুম নামে ওই যুবক ট্রাকের নিচে পড়ে যান। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় স্থানীয়দের অভিযোগ, অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িতদের বেপরোয়া কর্মকাণ্ডের কারণেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এলাকাবাসীর দাবি, প্রশাসনের নজরদারির অভাবে দীর্ঘদিন ধরে এসব অবৈধ কার্যক্রম চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

দুর্ঘটনার পর এলাকাজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিষয়টি তদন্ত করছে।এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ