আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

চট্টগ্রামে ব্যাটারিচালিত ২৯০০ অটোরিকশা আটক।

এম মনির চৌধুরী রানা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম জুড়ে নগরীর জেলা উপজেলার প্রধান সড়ক এবং অলিগলিতে বিপুলসংখ্যক ব্যাটারিচালিত রিকশা চলাচল করে। ফলে দুর্ঘটনা যেন নিয়মিত লেগেই আছে । শুক্রবার নগরীর কাপাসাগোলা নবাব হোটেলের পাশে হিজড়া খালসংলগ্ন ড্রেনে ব্যাটারিচালিত রিকশা পড়ে যায়। এতে মারা যায় ছয় মাস বয়সি এক শিশু। শিশুটির লাশ পাওয়া যায় ঘটনার ১৪ ঘণ্টা পর ৫ কিলোমিটার দূরে চামড়া গুদাম এলাকায়। এরপরই টনক নড়ে যথাযথ কর্তৃপক্ষের। শুরু হয় নগরজুড়ে ব্যাটারিচালিত রিকশা জব্দের অভিযান।

বর্তমানে চট্টগ্রাম নগরীর বিভিন্ন সড়ক দাপিয়ে বেড়াচ্ছে প্রায় ৫০ হাজারের ও বেশি ব্যাটারিচালিত রিকশা। এক সময় অলিগলিতে অল্প কিছু রিকশা চলতে দেখা গেলেও এখন বেপরোয়া এই যান দাপিয়ে বেড়াচ্ছে নগরীর ও জেলা উপজেলার মূল রাস্তায়। এতে প্রায় ঘটছে দুর্ঘটনা। পঙ্গুতো বরন করেছে অগনিত সাধারন মানুষ। গেলো ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুথানের পর আরও মাথা চড়া দিয়ে উঠে এই দ্রুতগতির যান। ফলে পুলিশকে তোয়াক্কা না করে অলিগলি ছেড়ে নগরের প্রধান সড়কে চলছে এই অটোরিকশা।

তবে পুলিশের ট্রাফিক বিভাগ সচল হওয়ার পর বেড়েছে ব্যাটারি রিকশার বিরুদ্ধে অভিযান। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপির চারটি ট্রাফিক জোন সূত্রে জানা গেছে, গত ২২ দিনে চট্টগ্রামে ব্যাটারিচালিত রিকশা জব্দ ও ডাম্পিং হয়েছে ২৮৯৬টি। যা চট্টগ্রামের মনসুরাবাদে পুলিশের ডাম্পিং স্টেশনের বিশাল মাঠে রাখা হয়েছে এবিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মাহমুদা বেগম জানান, মূল সড়কে দুর্ঘটনার বড় কারণ এই ব্যাটারিচালিত বাহনটি। তাদের দৌরাত্ম্য কমাতেই অভিযান শুরু করা হয়েছে।

পুলিশের এমন তৎপরতায় খুশি নগরবাসী। তারা বলছেন, এসব রিকশার বেশিরভাগ চালক কম বয়সী আর অদক্ষ। এতেই ঝুঁকি বেড়েছে দুর্ঘটনার। ট্রাফিক উত্তর বিভাগের ইন্সপেক্টর (প্রশাসন) কামরুল ইসলাম বলেন, জব্দ ব্যাটারি রিকশা ডাম্পিংয়ে পাঠানো হচ্ছে। আমাদের জোনে এখন পর্যন্ত ৮২৯টি ব্যাটারি চালিত রিকশা জব্দ করা হয়েছে। সাধারণ মানুষের সড়কে চলাচল স্বাভাবিক রাখতে এই অভিযান চলমান রাখবো। এদিকে নগরীর ট্রাফিক বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এই শহরে ঠিক কয়টা ব্যাটারি রিকশা চলে তা জানা কঠিন তবে অসম্ভব না।

কিন্তু যারা আমদানি করে বা সংযোজন করছে বা যেখানে এইসব চার্জিং-এ যাচ্ছে সেখানে কঠোর না হলে সড়কে তাদের নিয়ন্ত্রণ কঠিন। তাছাড়া আমাদের ট্রাফিকের সদস্যরা তাদের দাঁড়াতে সিগন্যাল দিলে তারা হয় দ্রুত গতিতে ইউটার্ন নিয়ে অন্যের উপর রিকশা তুলে দিচ্ছে না হয় আমাদের সদস্যকে ধাক্কা দিয়ে আহত করছে। তবে ট্রাফিকের চারটি জোনেই তাদের বিরুদ্ধে অভিযান চলছে। সাথে জেলা প্রশাসনও এগিয়ে এসেছে তাদের নিয়ন্ত্রণে।

সর্বশেষ চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন এক সমন্বয় সভায় বর্ষাকালে ব্যাটারিচালিত অটো রিকশা চলাচলের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে নগর পুলিশের ব্যাটারি রিক্সার বিরুদ্ধে চলমান অভিযানকে সাধুবাদ জানান। এদিকে সড়কে শৃঙ্খলা ফেরাতে গত ২১ এপ্রিল সোমবার থেকে ব্যাটারি রিকশার বিরুদ্ধে অভিযানে নামে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। কয়েক ভাগে ভাগ হয়ে তারা অভিযান চালাচ্ছেন ব্যাটারি রিকশার চার্জিং স্টেশনে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মুচলেকা নিয়ে সতর্ক করা হয় চার্জিং স্টেশনের মালিকদের।

অভিযানের বিষয়ে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈনুল হাসান বলেন, আমরা নগরের বেশ কিছু স্থানে অভিযান পরিচালনা করে ব্যাটারি রিকশাকে জরিমানা করেছি। পাশাপাশি চার্জিং স্টেশনের মালিকদের সতর্ক করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছি। সামনে থেকে আমাদের এ অভিযান আরও বড় পরিসরে হবে এবং এই অভিযান অব্যাহত থাকবে ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

দিনাজপুরে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দেশব্যাপী খাল পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরের কাহারোল উপজেলায় সাহাপাড়া এলাকায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।উদ্বোধন শেষে খালের পাড়ে একটি বৃক্ষ রোপণ করেন তিনি।

সোমবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১২ টায় কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বলরামপুর গ্রামের সাহাপাড়ায় এই খাল পূনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে দেশের ৫৩টি জেলায় খাল পূনঃখনন কাজের উদ্বোধন করা হয়। সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে।পরে প্রধানমন্ত্রী রহমান তারেক রহমান খালের পারে স্থানীয় বিএনপি আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি’র মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি, সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন এমপি, পানি সম্পদ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এমপি, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপি, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি, দিনাজপুর-১ আসনে এমপি মনজুরুল ইসলাম মঞ্জু, দিনাজপুর-২ আসনে এমপি সাদিক রিয়াজ চৌধুরী, দিনাজপুর সদর আসনের এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর-৪ আসনের এমপি জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া প্রমূখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।প্রসঙ্গত, দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়া থেকে মুকুন্দপুর পর্যন্ত প্রায় ১২ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ সাহাপাড়া খাল পুনঃখননের মাধ্যমে কাহারোল উপজেলার বিস্তীর্ণ কৃষি জমিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে। এই খাল পুনঃখননের ফলে প্রায় ১২০০ হেক্টর কৃষিজমি সেচের আওতায় আসবে। একই সঙ্গে প্রায় ৪০ বর্গকিলোমিটার এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা কমে যাবে বলে আশা স্থানীয়দের।

এরপরে বিকেল সাড়ে তিনটায় প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুর শহরের ফরিদপুর গোরস্তানে যাবেন। সেখানে তিনি তার নানা মরহুম মো. ইস্কান্দার মজুমদার, নানি মরহুমা তৈয়বা মজুমদার এবং খালা খুরশীদ জাহান হকসহ (চকলেট) নিকট আত্মীয়দের কবর জিয়ারত করবেন।

তারপরে গোর এ শহীদ বড় ময়দানে আয়োজিত সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে অংশ নেওয়ার মাধ্যমে দিনাজপুরের সফর শেষ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ