আজঃ মঙ্গলবার ৫ মে, ২০২৬

চট্টগ্রাম কলেজ ছাত্রদলের

জুলাই যোদ্ধা ওমর ফারুক সাগর: আন্দোলন, গুলি, ও নেতৃত্বের গল্প।

জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সাহসী নেতা ও সংগঠক ওমর ফারুক সাগর এখন শুধু একটি নাম নয়—একটি প্রতীক। রাজপথে গুলিবিদ্ধ হয়েও আন্দোলনের ধারাকে শক্তিশালী রেখে এগিয়ে চলা এক ছাত্রনেতার নাম ওমর ফারুক সাগর। ২০২৪ সালের জুলাই মাসের ছাত্র আন্দোলনে তিনি পুলিশের গুলিতে গুরুতর আহত হন। সেদিনের সেই রক্তাক্ত অভিজ্ঞতা এখন দেশের ছাত্ররাজনীতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে আছে। ফলে তিনি এখন পরিচিত “জুলাই যোদ্ধা” নামে।

ছাত্রদলের রাজনীতিতে উত্থান
………………….
ওমর ফারুক সাগর বহুদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চট্টগ্রাম কলেজ ইউনিটের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি সংগঠনের একজন দক্ষ সংগঠক ও মাঠের কর্মী হিসেবেই বেশি পরিচিত। কলেজের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তাঁর প্রভাব, মিছিল-মিটিংয়ে উপস্থিতি এবং বক্তৃতার ভঙ্গি তাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

এক পর্যায়ে তিনি চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সদস্য সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন। তার রাজনৈতিক আদর্শিক দৃঢ়তা এবং নেতৃত্বগুণ তাকে কলেজ ইউনিটে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে আসে।
গুলিবিদ্ধ হওয়ার ঘটনা
………………
২০২৪ সালের জুলাই আগষ্ট ছাত্রজনতার নেতৃত্বে আয়োজিত “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন”-এর ১৬ ই জুলাই কর্মসূচিতে অংশ নিতে মুরাদপুর এলাকায় উপস্থিত হন সাগর। হঠাৎ করেই শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ ও সরকারদলীয় ছাত্র সংগঠনের হামলা শুরু হয়। মিছিল ছত্রভঙ্গ করতে ছাত্রলীগ, যুবলীগ পুলিশ গুলি চালায়। সে সময় সাগরের বুকের ডান পাশ করে গুলি লাগে।

গুরুতর অবস্থায় তাকে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, গুলিটি গুরুত্বপূর্ণ নার্ভ ছুঁয়ে গিয়েছিল, ফলে দীর্ঘ সময় ধরে তার চিকিৎসা চলে। ওই সময় চট্টগ্রামসহ সারা দেশের ছাত্রদলকর্মীরা তার পাশে দাঁড়ায়।

জুলাই যোদ্ধা খেতাব
..,,…..,..,…
এই গুলিবিদ্ধ হওয়ার ঘটনা তাকে শুধু আহত করেনি, বরং করে তুলেছে একটি আন্দোলনের প্রতীক। রাজপথে ছাত্রদের অধিকার রক্ষায় গুলির মুখে থেকেও নিজের অবস্থান ধরে রাখার কারণে তাকে “জুলাই যোদ্ধা” হিসেবে আখ্যায়িত করেন তার সংগঠনের নেতাকর্মীরা। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গোল চত্বরে ৩৬ জুলাইয়ের পরের দিন ৬ আগষ্ট ছাত্রশিক্ষক মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণা দেন।

ছাত্রদলের কেন্দ্রীয় ও মহানগর নেতারাও তার সাহসিকতার প্রশংসা করেন এবং তাঁকে আন্দোলনের ফ্রন্টলাইনের কর্মী হিসেবে সমীহ করতে শুরু করেন।

পরিবারকে কেন্দ্র করে টার্গেট
………………….
ওমর ফারুক সাগরের ওপর হামলা থেমে থাকেনি। অনেক সময় পরিবারের সদস্যদের বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হয়েছে। রাজনৈতিকভাবে তাকে কোণঠাসা করতে মামলা, পুলিশি হয়রানি ও হামলার মাধ্যমে তাকে নিস্ক্রিয় করতে চেষ্টার অভিযোগ রয়েছে।

তবুও তিনি এসব ভয়ভীতিকে পাশ কাটিয়ে আজও চট্টগ্রাম কলেজ ও নগরজুড়ে ছাত্রদলের সংগঠক হিসেবে সক্রিয়।

ওমর ফারুক সাগর গণমাধ্যমকে জানান:
……,…,.,……..,……
আমি ছাত্রদলের একজন আদর্শকর্মী। গুলি আমাকে থামাতে পারেনি। ছাত্রদের অধিকার আদায়ে যত দিন বাঁচবো, তত দিন রাজপথে থাকবো। যেভাবে অন্যায়ভাবে আমাকে গুলি করা হয়েছে, আমি চাই না কোনো শিক্ষার্থী আর এমন নির্যাতনের শিকার হোক।
তিনি আরও বলেন, “এ লড়াই শুধু আমার না, এটি হাজারো শিক্ষার্থীর ভবিষ্যতের জন্য লড়াই।” গণতন্ত্রের জন্য লড়াই।

আন্দোলনে নেতৃত্ব
…….,…….
সাগর বর্তমানে শুধু কলেজ পর্যায়ে নয়, বরং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম জেলা সমন্বয়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের কর্মসূচিতে তিনি নেতৃত্ব দিচ্ছেন এবং নতুন প্রজন্মের মধ্যে রাজনৈতিক সচেতনতা গড়ে তোলার চেষ্টা করছেন।

ওমর ফারুক সাগর এখন চট্টগ্রাম কলেজ ছাত্ররাজনীতির একজন স্মরণীয় নাম। তার গুলিবিদ্ধ হওয়ার ঘটনা, তার নির্ভীক ভূমিকা, নেতৃত্বগুণ ও সংগঠনের প্রতি একাগ্রতা ছাত্র রাজনীতির জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত।
“জুলাই যোদ্ধা” নামটি কেবল একটি উপাধি নয়—এটি হয়ে উঠেছে ছাত্র অধিকারের লড়াইয়ের প্রতিচ্ছবি।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ব্লাড ব্যাংকের যাত্রা শুরু ৪৬ বছরে পা রাখলো মেডিকেল সেন্টার হাসপাতাল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মেডিকেল সেন্টার হাসপাতালের ৪৬ বছর পূর্তি উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠান ও ব্লাড ব্যাংকের উদ্বোধন একটি হোটেলে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো মনিরুজ্জামান। এতে ডেঙ্গু রোগীদের ক্ষেত্রে রক্তের যথাযথ ব্যবহার বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগের ডিভিশনাল ডিরেক্টর ডা. শেখ ফজলে রাব্বি। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ডা. মাসুদ আহমেদ, অধ্যাপক ডা. এ.এম. রায়হান উদ্দিন, অধ্যাপক ডা. হাফিজুল ইসলাম। হাসপাতালের জেনারেল ম্যানেজার মো.ইয়াছিন আরাফাতের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহযোগী অধ্যাপক ডা. জেবুন নেসা, সহযোগী অধ্যাপক ডা. মিজানুর রহমান (মিজান) এবং সহকারী অধ্যাপক ডা. আশরাফুল হক।

সেমিনারে বক্তারা ডেঙ্গু রোগীদের চিকিৎসায় রক্ত ও রক্তজাত উপাদানের সঠিক ও প্রয়োজনীয় ব্যবহারের ওপর গুরুত্ব প্রদান করেন। তারা বলেন, সঠিক সময়ে সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে ডেঙ্গুজনিত জটিলতা অনেকাংশে কমানো সম্ভব। অনুষ্ঠানের মাধ্যমে হাসপাতালের সেবার মান উন্নয়ন ও আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রসারে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,মেডিকেল ডিরেক্টর ডা. তাহমিদ জুনায়েদ মাহমুদ, ডা. সাফওয়ান মাহমুদ, মার্কেটিং ম্যানেজার রতন কুমার নাথ, বিডিএম ম্যানেজার গোলাম রব্বানী, সার্ভিস ম্যানেজার লুৎফুর রহমান, আই টি ম্যানেজার মোঃ উছা, সহকারী ম্যানেজার মো. মিজানুর রহমানসহ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক, দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকবৃন্দ এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

শাহ আমানত বিমানবন্দরে জব্দ ২৭ লাখ টাকার বিদেশি সিগারেট

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক সিগারেটের চালান জব্দ করা হয়েছে। মাস্কাট থেকে আগত সালাম এয়ারের একটি ফ্লাইটের যাত্রী মো. শামসুদ্দিনের ব্যাগেজ তল্লাশি করে ২৮০ কার্টন সিগারেট উদ্ধার করা হয়। একই সময়ে আন্তর্জাতিক আগমন হলের ১ নম্বর লাগেজ বেল্টে যাত্রীবিহীন অবস্থায় আরও ১ হাজার ৬৫ কার্টন সিগারেট ও একটি ল্যাপটপ পাওয়া যায়। রোববার দিবাগত রাতে বিমানবন্দরের আন্তর্জাতিক আগমন হলে এ অভিযান পরিচালিত হয়।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল বলেন, জব্দ করা সিগারেট থেকে সম্ভাব্য রাজস্বের পরিমাণ প্রায় ২৭ লাখ ৩০ হাজার টাকা। উদ্ধারকৃত সিগারেট ও ল্যাপটপ ডিপার্টমেন্টাল মেমোরেন্ডাম মূল্যে জব্দ করে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে। আটক যাত্রীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে বলে তিনি জানান।

আলোচিত খবর

ক্রুড অয়েলের সরবরাহ স্বাভাবিক উৎপাদনে ফিরবে একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর আবার চালু হতে যাচ্ছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি।মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে দীর্ঘ সময় ধরে ক্রুড অয়েল (অপরিশোধিত তেল) আমদানি ব্যাহত হওয়ায় গত ১৪ এপ্রিল প্রতিষ্ঠানটির ক্রুড অয়েল প্রসেসিং ইউনিট বন্ধ হয়ে যায়। যার প্রভাব পড়ে পুরো রিফাইনারিতে। ক্রুড অয়েল (অপরিশোধিত তেল) সংকট কেটে যাওয়ায় উৎপাদনে ফিরছে রিফাইনারিটি।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ৭ মে থেকে প্রতিষ্ঠানটির অপারেশন কার্যক্রম পুনরায় শুরু হবে। এদিকে, বাংলাদেশ শিপিং করপোরেশন জানিয়েছে, চলতি মাসের শেষদিকে সংযুক্ত আরব আমিরাত থেকেও আরও এক লাখ টন ক্রুড অয়েল আসার কথা রয়েছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন সূত্রে জানা গেছে, রিফাইনারিতে সাধারণত সৌদি আরবের এরাবিয়ান লাইট এবং সংযুক্ত আরব আমিরাতের মারবান ক্রুড অয়েল পরিশোধন করা হয়। প্রতিবছর চাহিদা অনুযায়ী প্রায় ১৫ লাখ মেট্রিক টন ক্রুড অয়েল আমদানি করা হয়ে থাকে। কিন্তু সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় গত ১৮ ফেব্রুয়ারির পর আর কোনো ক্রুড অয়েল দেশে আসেনি।

এতে করে প্রথমবারের মতো উৎপাদন বন্ধ করতে বাধ্য হয় প্রতিষ্ঠানটি, যা ১৯৬৮ সালে বাণিজ্যিক উৎপাদন শুরুর পর নজিরবিহীন ঘটনা।পরবর্তীতে বিকল্প রুট ব্যবহার করে তেল আমদানির উদ্যোগ নেয় বিপিসি। এর অংশ হিসেবে লোহিত সাগর হয়ে সৌদি আরব থেকে ‘এমটি নিনেমিয়া’ নামের একটি জাহাজে এক লাখ টন ক্রুড অয়েল দেশে আনা হচ্ছে। জাহাজটি ৫ মে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে এবং ৬ মে থেকে তেল খালাস শুরু হবে। ইস্টার্ন রিফাইনারির উপ-মহাব্যবস্থাপক (প্ল্যানিং অ্যান্ড শিপিং) মো. মোস্তাফিজুর রহমান জানান, সৌদি আরব থেকে আমদানি করা এক লাখ টন ক্রুড অয়েলবাহী একটি জাহাজ ৫ মে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে। জাহাজ থেকে তেল খালাস শেষে ৭ মে থেকে পরিশোধন কার্যক্রম শুরু হবে। তিনি আরও বলেন, আপাতত ক্রুড অয়েলের বড় ধরনের কোনো সংকটের আশঙ্কা নেই। চলতি মাসেই আরও একটি জাহাজ তেল নিয়ে দেশে আসার কথা রয়েছে, ফলে সরবরাহ স্বাভাবিক থাকবে।

আরও পড়ুন

সর্বশেষ