আজঃ শনিবার ২০ জুন, ২০২৬

চট্টগ্রামে মধ্যবিত্তের নাগালের বাইরে ইলিশ এক কেজির দাম ২০০০-২৫০০ টাকা

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে ঝাঁকে ঝাঁকে রূপালি ইলিশ জেলেদের জালে ধরা পড়লেও দাম এখনো সাধারণ মানুষের নাগালের বাইরে। বাজারে পর্যাপ্ত ইলিশের সরবরাহ থাকার পরও দর বেশি থাকায় হতাশ ক্রেতারা। চট্টগ্রামের পাঁচটি উপজেলায় ও মহানগরীর একাধিক ঘাট এখন ইলিশে সরগরম। এর মধ্যে রয়েছে ফিশারি ঘাট, রাসমনি ঘাট, আনন্দবাজার ঘাট, উত্তর কাট্টলি, দক্ষিণ কাট্টলি, আকমল আলী ঘাট। এসব ঘাটে ইলিশ বিক্রির ধুম পড়েছে। এছাড়াও জেলার বাঁশখালী, মিরসরাই, আনোয়ারা, সন্দ্বীপ ও সীতাকুণ্ডের উপকূল এলাকায় প্রচুর ইলিশ ধরা পড়ছে।

দেওয়ান বাজারের মাছ ব্যবসায়ী রিদোয়ান বলেন, ইলিশ মাছ আনলেও মানুষ ইলিশ মাছ নেয় না। কারণ দাম বেশি হওয়ায় তারা কিনতে পারে না। আমরাও আড়ত থেকে বেশি দামে কিনে আনি, তাই কম বিক্রি করা যায় না।
মাছ ব্যবসায়ীরা জানান, একটি ট্রলার পাঠাতে অনেক খরচ। জ্বালানি তেলের দাম বেশি। একটি ট্রিপে যে খরচ হয়, সে তুলনায় ইলিশই পাওয়া যায় না। ফলে দাম কমছে না। তবে দু’এক সময় কোনো ট্রলারে হয়তো অনেক বেশি মাছ পাওয়া যায়। যদি কোনো ইলিশের ঝাঁক একবারে জালের নিচে পড়ে, তাহলেই হয়তো লাভের মুখ দেখা যায়। কিন্তু সেটা সার্বিক চিত্র না। আর তা দিয়ে বাজারে দাম কমে না।
নগরীর কয়েকটা বাজার ঘুরে দেখা গেছে, এক কেজি ওজনের ইলিশের দাম এখন ২০০০-২৫০০ টাকা, দেড় কেজি ২৫০০-৩০০০টাকা। ছোট ইলিশের মধ্যে ৮০০ গ্রামের ইলিশের দাম ১৫০০-২০০০ টাকা, ৭০০ গ্রাম ১২০০-১৫০০ টাকা, ৫০০ থেকে ৬০০ গ্রামের ইলিশ ১০০০-১২০০ এবং ৩০০ থেকে ৪০০ গ্রামের ইলিশের কেজি ৮০০-১০০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। বাজার অনুযায়ী মাছের দাম ভিন্ন হতে পারে।

এদিকে বাজারে ক্রেতারা ক্ষোভ প্রকাশ করে জানান, প্রাকৃতিক উৎস থেকে পাওয়া মাছের কেন এত দাম হবে? এ মাছে চাষের খরচ নেই। নেই ফিড বা মেডিসিনের। তারপরও নদী বা সমদ্র থেকে জাল টেনে ধরে আনা ইলিশের দাম মাংস থেকেও অনেক বেশি। তাহলে তা কি আমাদের মতো মধ্যবিত্তের পক্ষে কেনা সম্ভব? এটা হয়তো আমাদের এক সপ্তাহের মাছ-মাংসের খরচ। তাই ইলিশ খেতে হলে এখন আয়োজন করে খেতে হয়। এভাবে চললে হয়তো আমাদের জাতীয় মাছ যে ইলিশ, তা আমাদের পরবর্তী প্রজন্ম ভুলে যাবে।
ইয়াসিন আরাফাত নামে বেসরকারি ব্যাংকের আরেক ক্রেতা বলেন, এ বছর মাছের দাম বাড়তি দেখা যাচ্ছে। ইলিশের দাম বাড়তি দেখে অন্য মাছ নিয়েছি। তবে ইলিশ বুঝি সত্যিই এবার মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গেল। বষা মৌসুমে এসে ইলিশের এত দাম।
মৎস্য অধিদপ্তর সূত্র জানা যায়, পৃথিবীর দুই-তৃতীয়াংশের অধিক ইলিশ উৎপাদনের মাধ্যমে বাংলাদেশ ইলিশের দেশ হিসেবে বিশেষভাবে পরিচিতি লাভ করেছে। ‘বাংলাদেশ ইলিশ’ শীর্ষক ভৌগোলিক নিবন্ধন সনদ (জিআই সনদ) প্রাপ্তিতে নিজস্ব পরিচয় নিয়ে বিশ্ববাজারে বাংলাদেশের ইলিশ সমাদৃত। বাংলাদেশের মোট উৎপাদিত মাছের ১২ শতাংশ আসে শুধু ইলিশ থেকে, যা দেশের জিডিপির এক শতাংশের অধিক। ২০২১-২২ অর্থবছরে ইলিশের উৎপাদন ছিল ৫ দশমিক ৬৭ লাখ টন। যা গত ২০১০-১১ অর্থবছরের (৩.৪০ লাখ টন) চেয়ে ৬৬.৭৬ শতাংশ বেশি।
জেলা মৎস্য কর্মকর্তারা জানান, এ বছর অন্য যে কোনো বছরের চেয়ে বেশি ইলিশ পাওয়া যাচ্ছে। জাটকা শিকার, মা ইলিশ ধরা নিষিদ্ধের কারণে এবার বড় সাইজের ইলিশ পাওয়া যাচ্ছে। আর বাজারে দর ভালো থাকায় খুশি তারা। গেল কয়েক বছর ধরে সাড়ে ৫ লাখ টন ইলিশ আহরণের লক্ষ্যমাত্রা থাকলেও এবার ৬ লাখ টন হবে বলে তারা আশা করছেন। চলতি অর্থবছরে শুধু ইলিশ থেকে কয়েকশ কোটি টাকারও বেশি আয় করা যেতে পারে বলে আশা করা হচ্ছে।

আড়তদাররা বলছেন, ইলিশ ভারতে রপ্তানি করায় এবং মোকামে পর্যাপ্ত ইলিশ সংরক্ষণের ব্যবস্থা না থাকায় ক্ষতির মুখে পড়ছেন তারা। নগরীর ফিরিঙ্গীবাজার মৎস্য অবতরণ কেন্দ্রসহ পুরো ফিশারি ঘাট এলাকা ইলিশে সয়লাব। জেলেরা সাগর থেকে মাছ ধরে বিক্রির জন্য এখানে নিয়ে আসছেন। এখান থেকেই রাজধানীসহ বিভিন্ন স্থানে ইলিশ কিনে নিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে ৮০০ কেজি চিনিসহ ২ চোরাকারবারি আটক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরে ৮০০ কেজি চোরাই চিনিসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার ভোর ৫টার দিকে পতেঙ্গা থানার চরপাড়া ঘাট সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা অভিযান পরিচালনা করে এদের আটক করে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত জানান, একটি চক্র বাণিজ্যিক জাহাজ থেকে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে খালাস করা বিপুল পরিমাণ চিনি বাজারজাত করার উদ্দেশ্যে পরিবহন করবে গোপনে এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় বিশেষ অভিযান চালানো হয়।অভিযান চলাকালে একটি সন্দেহভাজন ট্রাকে তল্লাশি চালিয়ে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৮০০ কেজি চিনি উদ্ধার করা হয়।

এ সময় চোরাচালানে ব্যবহৃত ট্রাকসহ দুই ব্যক্তিকে আটক করা হয়।লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত আরো বলেন, জব্দ করা চিনি, ট্রাক এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

স্ত্রীর মরদেহ রেখে পালালো স্বামী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খাদিজা আক্তার কাশফি নামের এক গৃহবধূর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগে রেখে পালিয়ে গেছেন স্বামী মো. মারুফ। বৃহস্পতিবার (১৮ জুন) রাতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, কাশফিকে মৃত অবস্থায় আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্বামী মারুফ।

কর্তব্যরত চিকিৎসক কাশফিকে মৃত ঘোষণার পরপরই মরদেহ জরুরি বিভাগে রেখে কৌশলে হাসপাতাল থেকে পালিয়ে যান তিনি। নিহতের গলায় মোটা দাগ রয়েছে বলে জানিয়েছেন আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. উপমা চৌধুরী। পরে কাশফির মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন স্বজনরা। পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছেন।

আলোচিত খবর

আলোচিত রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল-স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ড

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঢাকার পল্লবীতে আট বছর বয়সি রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তার দম্পতির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি সোহেলের পাঁচ লাখ টাকা এবং স্বপ্নার দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। আজ রোববার দুপুর পৌনে ১২টার দিকে এ রায় ঘোষণা করেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন।এ সময় কাঠগড়ায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার ছিলেন। তাদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। রায় ঘিরে সকাল থেকে আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়।


রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা।এর মধ্য দিয়ে দেশের ইতিহাসে সবচেয়ে কম সময়ে ধর্ষণ-হত্যা মামলার বিচার কাজ শেষ হওয়ার নজির তৈরি হলো।বিচার সংশ্লিষ্টরা বলছেন, অতীতে এ ধরনের মামলার বিচার কাজ এতো কম সময়ে সম্পন্ন হয়নি। আলোচিত মামলাটি বিচার শুরু থেকে রায়ের পর্যায়ে এসেছে মাত্র পাঁচ কার্যদিবসে।

আত্মপক্ষ শুনানি শেষে ৪ জুন যুক্তিতর্ক উপস্থাপনের দিন ঠিক করা হয়। যুক্তিতর্ক উপস্থাপনে রাষ্ট্রপক্ষে কৌঁসুলি আজিজুর রহমান দুলু আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে দাবি করে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড চান। আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মুসা কালিমূল্যাহ দুই আসামির পক্ষে যুক্তিতর্কে অংশ নেন। তিনি আসামিদের লঘুদণ্ড প্রার্থনা করেন।

যুক্তিতর্ক উপস্থাপনকালে সোহেল রানার দেওয়া জবানবন্দি পড়ে শোনান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি দুলু। সেখানে উঠে আসে, সোহেলকে পালানোর সুযোগ করে দিয়েই সেদিন রুমের দরজা খোলেন স্বপ্না।গত ২০ মে সোহেল রানা দোষ স্বীকার করে ঢাকার মহানগর হাকিম আমিনুল ইসলাম জুনাইদের আদালতে জবানবন্দি দিয়েছিলেন।রামিসা ধর্ষণ ও হত্যা ঘটনার ১৯ দিনের মাথায় বিচারক রায় ঘোষণা করলেন।

আরও পড়ুন

সর্বশেষ