আজঃ সোমবার ১৩ এপ্রিল, ২০২৬

শিক্ষার্থীদের হাতেই এদেশ নিরাপদ থাকবে : শিবির সভাপতি।

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলোর দেওয়া ট্যাগ নিয়ে শিবির ব্যস্ত থাকবে বলে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। সোমবার চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে এসএসসি/দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম মহানগর দক্ষিণ শিবির এ অনুষ্ঠানের আয়োজন করে।

শিবির সভাপতি বলেছেন, আমরা অহেতুক কাজে সময় নষ্ট করবো না। ছাত্রশিবির অন্যদের ট্যাগের জবাব দিয়ে সময় নষ্ট করবে না। আমরা আমাদের এজেন্ডা ছাত্রসমাজের সামনে উপস্থাপন করবো।প্রতিহিংসার রাজনীতির কবর দেওয়ার জন্য আবু সাঈদরা জীবন দিয়েছেন। এখানে সেই রাজনীতি মানুষ আর দেখতে চায় না।

জাহিদুল ইসলাম বলেন, মালয়েশিয়া সফরে গিয়ে এক ছাত্রনেতাকে জিজ্ঞেস করলাম-বক্তব্যে প্রতিপক্ষ নিয়ে কতক্ষণ বক্তব্য দেন? তিনি জবাব দিলেন, দশ মিনিট বক্তব্য দিলে দশ-ত্রিশ সেকেন্ড প্রতিপক্ষ নিয়ে, বাকি সাড়ে ৯ মিনিট নিজের এজেন্ডা নিয়ে কথা বলি। তাই বলবো, আমরা আমাদের কর্মসূচি নিয়ে এগিয়ে যাবো। শিবির সভাপতি বলেন, বাংলাদেশে ভালো মানুষ পলিসি মেইক করলে এত দুর্দশা হতো না। মমতাজের মতো ব্যক্তি আমাদের আইন প্রণেতা।

সংসদের গিয়ে গান শোনাতেন। গান গাইতে হলে শিল্পকলা আছে, সাংস্কৃতিক অনুষ্ঠান করেন। মানুষের কষ্টার্জিত টাকায় চলা সংসদে কেন? ওবায়দুল কাদেরের মতো সাইকোপ্যাথ এই রাষ্ট্রের পলিসি মেইকার ছিল। হাসিনার মতো রক্তখেকো আমাদের রাষ্ট্র প্রধান ছিলেন! আমরা চাই আমাদের নেতারা হবেন দেশ প্রেমিক, সৎ। অর্থলোভী হবেন না। চেতনার কথা বলে বলে আমাদের অর্থনীতি ধ্বংস করা হয়েছে। এধরনের রাজনীতির কবর রচনা করতে ২৪ হয়েছে। আমরা আর কোনো ২৪ চাই না। আমরা আর কত রক্ত দেবো?’

সংবর্ধিত শিক্ষার্থীদের দেশ প্রেমিক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সকল অপরাজনীতির এখানেই সমাপ্তি ঘটাতে হবে। আমরা আপনাদেরকে সৎ, দক্ষ, যোগ্য হয়ে দেশ গড়ার আহ্বান জানাই। আপনাদের হাতেই এদেশ নিরাপদ থাকবে। কোনো রক্তচক্ষু আর দেশে সম্পদ লুট করতে পারবে না, বিদেশে পাচার করতে পারবে না।

জুলাই অভ্যুত্থানে চট্টগ্রামের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, বীর চট্টলা জুলাই অভ্যুত্থানে টার্নিং ভূমিকা রেখেছে। বিশেষ করে মার্চ ফর জাস্টিস ছিল আমাদের জন্য টার্নিং পয়েন্ট। ১৬ জুলাই সারা দেশে ছয়জন শহীদ হয়েছিলেন। আর চট্টগ্রামে শান্ত, ওয়াসিম, ফারুক তিনজন শহীদ হয়েছিলেন।

দক্ষিণ শিবিরের সভাপতি ইব্রাহিম হোসেন রনির সভাপতিত্বে এবং সেক্রেটারি মাইমুনুল ইসলাম মামুনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমির পরিবেশবিদ নজরুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. তানভীর মো. হায়দার আরিফ, চবি শিবির সভাপতি মোহাম্মদ আলী প্রমুখ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীকে আটক।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। ২০১৩ সালের ৩০ এপ্রিল স্পিকার নির্বাচিত হন শিরীন শারমিন। এরপর থেকে টানা তিনি এই দায়িত্বে ছিলেন। ২০২৪ সালের ৭ জানুয়ারি বিএনপিবিহীন নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়ে সরকার গঠনের পর শিরীন শারমিন চৌধুরীকে আবার স্পিকার নির্বাচিত করা হয়।


আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, ডিবির একটি বিশেষ দল গভীর রাতে এই অভিযান পরিচালনা করে। ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি আত্মগোপনে ছিলেন। অবশেষে শিরীন শারমিন চৌধুরীকে আইনের আওতায় আনা হলো। তিনি রংপুর-৬ সংসদীয় আসন থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হয়েছিলেন।

সংবিধান সংস্কার নয়, সংশোধন হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সংবিধান কখনো ‘সংস্কার’ হয় না, বরং এটি রহিত, স্থগিত বা ‘সংশোধন’ হয় বলে রোববার ৫ এপ্রিল মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। জাতীয় সংসদে জুলাই জাতীয় সনদ ও সংবিধান সংশোধন সংক্রান্ত প্রস্তাবে আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এ সময় তিনি সংবিধান সংশোধনের জন্য সকল দলের সমন্বয়ে একটি ‘বিশেষ সংসদীয় কমিটি’ গঠনের প্রস্তাব দেন।

তিনি বলেন, ২৪-এর ছাত্র-জনতার অভ্যুত্থানের অভিপ্রায়কে আমরা সম্মান জানাতে চাই। জুলাই জাতীয় সনদ ও জুলাই ঘোষণাপত্রের নির্যাসকে আমরা সংবিধানে ধারণ করার অঙ্গীকার করেছি। এটি চতুর্থ তফসিলে অন্তর্ভুক্ত করা হবে। তবে মনে রাখতে হবে, ৭১-এর স্বাধীনতার সঙ্গে অন্য কিছুর তুলনা চলে না।

পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে অনেক আইনি প্রতারণা করা হয়েছে। হাইকোর্ট ইতিমধ্যে এর কিছু অংশ অসাংবিধানিক ঘোষণা করেছে। বাকি অংশগুলো এই সার্বভৌম সংসদই সিদ্ধান্ত নিয়ে বাতিল বা সংশোধন করবে। বিশেষ করে ৫, ৬ ও ৭ নম্বর তফসিলে যে ভুল ইতিহাস ও তথাকথিত স্বাধীনতার ঘোষণা চাপিয়ে দেওয়া হয়েছিল, তা বিলুপ্ত করা প্রয়োজন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং ২৭শে মার্চ কালুরঘাট থেকে প্রোভিশনাল হেড অফ স্টেট হিসেবে ঘোষণা দেন। এটিই প্রকৃত ইতিহাস যা আমরা সংবিধানে ফিরিয়ে আনতে চাই।আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস সংবিধানের মূলনীতি প্রসঙ্গে তিনি বলেন- আমরা সংবিধানে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ নীতিটি পুনর্বহাল করতে চাই। এটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অন্তর্ভুক্ত করেছিলেন। জুলাই সনদে এটি থাকার কথা থাকলেও কোনো কোনো দলের আপত্তির কারণে রাখা হয়নি। তবে আমরা এটি ফিরিয়ে আনতে বদ্ধপরিকর।

মন্ত্রী আরও বলেন- রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক জনগণ এবং সেই ক্ষমতা প্রয়োগ হয় এই সংসদের মাধ্যমে। আমরা ১০০ সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ প্রবর্তনের ম্যান্ডেট পেয়েছি, যেখানে রাজনৈতিক দলগুলো আনুপাতিক হারে প্রতিনিধিত্ব করবে।

বিরোধী দলের উদ্দেশ্যে তিনি বলেন, আসুন সরকারি দল, বিরোধী দল এবং স্বতন্ত্র সদস্যরা মিলে বিশেষ সংসদীয় কমিটিতে বসে আলোচনা করি। সংবিধান কীভাবে সংশোধিত হবে, তা এই সংসদেই নির্ধারিত হবে। বাইরে থেকে আমদানি করা কোনো প্রেসক্রিপশনে নয়।

আলোচিত খবর

পর্যাপ্ত খাদ্য মজুত ৩১ জন নাবিকের হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি ‘বাংলার জয়যাত্রা’

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দীর্ঘ ৪০ দিন আটকে থাকার পর যুদ্ধ পরিস্থিতির উন্নতি হলেও বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি না পেয়ে আবারও সংযুক্ত আরব আমিরাতের শারজা বন্দরে ফিরে যাওয়ার পথে রয়েছে।বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক বলেন, ইরানের নির্দেশনা অনুযায়ী অনুমতি চাওয়া হলেও তা প্রত্যাখ্যাত হয়েছে। কূটনৈতিকভাবে অনুমতি পাওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে। বর্তমানে জাহাজটি হরমুজের কাছাকাছি অবস্থান করছে এবং পরিস্থিতি বিবেচনায় শারজায় ফিরে যেতে বলা হয়েছে।

তিনি জানান, জাহাজে থাকা ৩১ জন নাবিকের জন্য পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে। প্রতিদিন ১৮ টন সামুদ্রিক পানি পরিশোধনের সক্ষমতা থাকলেও ইঞ্জিন চালু রাখতে হওয়ায় রেশনিং করে পানির ব্যবহার দৈনিক ৬ টনে নামিয়ে আনা হয়েছে। নাবিকদের মনোবল ধরে রাখতে জনপ্রতি দৈনিক খাবারের বরাদ্দ ৭ ডলার থেকে বাড়িয়ে ১২ ডলার করা হয়েছে। পাশাপাশি বেসিক বেতনের সমপরিমাণ ওয়ার অ্যালাউন্স দেওয়া হচ্ছে।

বিএসসি সূত্রে জানা গেছে, দীর্ঘদিন আটকে থাকার পর যুদ্ধবিরতি কার্যকর হলে গত বুধবার সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে হরমুজ প্রণালির উদ্দেশে রওনা দেয় জাহাজটি। টানা প্রায় ৪০ ঘণ্টা যাত্রা শেষে শুক্রবার সকালে প্রণালির কাছাকাছি পৌঁছে ইরান সরকারের কাছে পারাপারের অনুমতি চাওয়া হয়। তবে তেহরান সেই অনুমতি দেয়নি। ফলে জাহাজটিকে ঘুরিয়ে নিরাপদে শারজায় ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিএসসির তথ্য অনুযায়ী, ভারত থেকে পণ্য নিয়ে গত ২ ফেব্রুয়ারি হরমুজ প্রণালি পেরিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে ‘বাংলার জয়যাত্রা’। পরে কাতার থেকে স্টিল কয়েল নিয়ে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছে। পরদিনই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর পাল্টা প্রতিক্রিয়ায় সংঘাত ছড়িয়ে পড়লে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। ১১ মার্চ জেবেল আলীতে পণ্য খালাস শেষ হওয়ার পর কুয়েতে নতুন পণ্য বোঝাইয়ের পরিকল্পনা থাকলেও যুদ্ধ পরিস্থিতির কারণে জাহাজটি নিরাপদে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় বিএসসি।

আরও পড়ুন

সর্বশেষ