আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

বোয়ালখালীতে আল্লামা আবদুল মাবুদ আলকাদেরী (র.)’র ৩৯তম বার্ষিক ওরশ অনুষ্ঠিত।

এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

 

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার মহান আধ্যাত্মিক ব্যক্তিত্ব মোজাদ্দেদে মিল্লাত আল্লামা গাজী ইমাম শেরে বাংলা (র.)’র প্রধান খলিফা শাহ্সূফি আল্লামা আবদুল মাবুদ আলকাদেরী (র.)’র ৩৯তম বার্ষিক ওরশ শরিফ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) ২৩ সফর আয়োজিত এ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে হাটহাজারী দরবার শরিফের প্রধান মুতাওয়াল্লি শাহসুফি হযরতুলহাজ আল্লামা ছৈয়্যদ মুহাম্মদ আমিনুল হক আলকাদেরী (মা.জি.আ.) বলেন, “আল্লাহর প্রতি তাকওয়া ও হযরত রাসূলুল্লাহ (সা.)’র মহব্বতই দুনিয়া-আখিরাতের মুক্তির একমাত্র পথ। এজন্য প্রয়োজন আওলিয়া কেরামের আধ্যাত্মিক দর্শন। আল্লাহর ওলিদের দর্শনে অন্তর পাপমুক্ত হয়।”

তিনি আরও বলেন, সুন্নিয়ত কোনো পীর-ভিত্তিক সংগঠন নয়, বরং এটি আক্বিদা-ভিত্তিক একটি সংগঠন। বক্তারা এ সময় বলেন, যুগে যুগে আল্লাহর অলীগণ সমাজকে পথভ্রষ্টতা, নাস্তিকতা ও অনাচার থেকে মুক্ত করতে নিরলস কাজ করেছেন। তাঁদের মধ্যে অন্যতম ছিলেন শাহ্সূফি আল্লামা আবদুল মাবুদ আলকাদেরী (র.)। তাঁর সততা, নিষ্ঠা, রাসূল (সা.) প্রেম ও আধ্যাত্মিকতার মাধ্যমে অসংখ্য মানুষ সঠিক পথে ফিরে এসেছে।

মাহফিলে উপস্থিত ছিলেন শায়খুল হাদীস অধ্যক্ষ আল্লামা মোহাম্মদ রফিক উদ্দিন সিদ্দিকী, মুফতি আল্লামা আবদুল ওয়াজেদ, মুহাদ্দিছ আল্লামা আহমদুল হক, শাহজাদা মাওলানা মোহাম্মদ আবদুল করিম আলকাদেরী, আল্লামা সৈয়দ মোহাম্মদ সাইফুল ইসলাম বারী, মাওলানা সৈয়দুল হক আনসারী, প্রফেসর মাহবুবুল আলম, সারোয়াতলী ইউপি চেয়ারম্যান মো. বোলার হোসেন ও শাহজাদা সৈয়দ মোহাম্মদ আবদুল ওয়াহেদ শিহাব আলকাদেরী। শাহজাদা হাফেজ কারী মাওলানা সৈয়দ মোহাম্মদ আবদুর রকিব রাহাত আলকাদেরীর মিলাদ ক্বিয়াম শেষে আখেরী মুনাজাত পরিচালনা করেন আওলাদে ইমাম শেরে বাংলা (র.) পীরজাদা আল্লামা সৈয়দ মোহাম্মদ আমিনুল হক আলকাদেরী।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

শাহ আমানত বিমানবন্দরে আরও ৭ ফ্লাইট বাতিল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে শনিবার ফ্লাইট বাতিলের তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ এয়ারফিল্ডে কার্যক্রম সীমিত বা বন্ধ থাকায় এসব ফ্লাইট বাতিল করা হয়েছে। দুবাই, আবুধাবি ও শারজাহর এয়ারফিল্ড সীমিত পরিসরে পরিচালিত হচ্ছে এবং দোহা এয়ারফিল্ড পুরোপুরি বন্ধ রয়েছে।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই থেকে আসা একটি আগমন (এরাইভাল) ও দুবাইগামী একটি প্রস্থান (ডিপার্চার) ফ্লাইট। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা একটি আগমন এবং দুটি প্রস্থান ফ্লাইট বাতিল হয়েছে। অন্যদিকে সালাম এয়ারের মাস্কাট থেকে আসা একটি আগমন এবং মাস্কাটগামী একটি প্রস্থান ফ্লাইটও বাতিল করা হয়েছে।তবে সব ফ্লাইট বন্ধ না থাকায় কিছু আন্তর্জাতিক ফ্লাইট স্বাভাবিকভাবে চলাচল করেছে। বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ৬টি আগমন ফ্লাইট এবং ৪টি প্রস্থান ফ্লাইট চলাচল করেছে।শা

টররসহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইনস, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ ও দুবাই থেকে চট্টগ্রামগামী ফ্লাইটগুলো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। তবে দোহা এয়ারফিল্ড এখনো পুরোপুরি বন্ধ রয়েছে। পরিস্থিতি বিবেচনায় ধীরে ধীরে আরও কিছু রুটের ফ্লাইট স্বাভাবিক হবে বলে আশা করছি।’তিনি আরও জানান, ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবারের ৭টি বাতিল ফ্লাইটসহ এখন পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মোট ১১৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।’

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ