দেশ ও জাতির স্বার্থ অক্ষুণ্ন রাখাই বিএনপির মূলমন্ত্র

প্রেস রিলিজ

বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বোয়ালখালী উপজেলা ও পৌরসভা বিএনপির আলোচনা সভায় আবু সুফিয়ান

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

 

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান বলেছেন, দেশ ও জাতির ঐতিহাসিক প্রয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠালব্ধ থেকে আজ পর্যন্ত বিএনপি জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ে লড়াই করে যাচ্ছে। বিএনপি ক্ষমতায় যাওযার জন্য রাজনীতি করেনা। বিএনপির রাজনীতি উন্নয়ন ও উৎপাদনের। বিএনপির রাজনীতি জনকল্যাণে। দেশ ও জাতির স্বার্থ অক্ষুণ্ন রাখাই বিএনপির মূলমন্ত্র। বিএনপি হচ্ছে গত ১৭ বছর ফ্যাসিস্ট, স্বৈরাচার আওয়ামী সরকারের অন্যায়, দুর্নীতি ও দু:শাসনের বিরুদ্ধে হিমালয় পর্বতের মতো দাঁড়িয়ে থাকা একটি সংগঠন। আগামীতেও বিএনপির হাত ধরে গণতন্ত্র মুক্তি পাবে। জনগণ তার সকল গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে।

মঙ্গলবার ২ সেপ্টেম্বর বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বোয়ালখালী উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে আয়োজিত ‘আলোচনা সভা’ ও ‘বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচীর’ শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আগামী ফেব্রুয়ারীতে জাতীয় নির্বাচন। ভোটের মাধ্যমে কারা নির্বাচিত হবে, কারা সরকার গঠন করবে সে সিদ্ধান্ত নেবে জনগণ। কিছু কিছু কিছু দল বিএনপিকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে ফায়দা লুঠতে চায়। তারা নানাভাবে বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা করছে। কিন্তু তাদের জানা উচিত বিএনপির অবস্থান জনগণের হৃদয়ের মনিকৌঠায়। হাসিনার কোন ষড়যন্ত্রই বিএনপিকে ধ্বংস করতে পারেনি। তাই কোন ষড়যন্ত্র-চক্রান্ত করে বিএনপির অগ্রযাত্রাকে রুখে দেওয়া যাবেনা। জনগণের মেন্ডেট নিয়ে বিএনপিই সরকার প্রতিষ্ঠা করবে। জনগণের ভাগ্যন্নোয়নে কাজ করবে।

বোয়ালখালী উপজেলা বিএনপি সাবেক আহবায়ক হাজী ইছহাক চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন বোয়ালখালী উপজেলা বিএনপি সাবেক সদস্য সচিব হামিদুল হক মান্নান চেয়ারম্যান। উপজেলা যুবদলের সদস্য সচিব মহসিন খোকন এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপি নেতা আক্কাস মেম্বার, ওহিদুল আলম, শাহালম, নুরুল আমিন, মো. কপিল উদ্দিন। এতে আরও বক্তব্য রাখেন আবু সিদ্দিক, সিরাজুল ইসলাম, আবদুল করিম, সোলায়মান মেস্বার, আবুল বশর, মো. শওকত, নজরুল ইসলাম, মোঃ ইউছুপ, মোঃ সাইফু,আরিফ চৌধুরী ছোটন, মোঃ আজগর, মোঃ জামাল, মোঃ বখতিয়ার, জানে আলম, মোঃ সাজ্জাদ, আবদুল খালেক, মোঃ জামাল, মোঃ মোরশেদ, যুবদল নেতা ইসমাইল হোসেন চৌধুরী, আবদুল মান্নান, সায়েম উদ্দিন টিটু, সেচ্ছাসেবক দলের আহবায়ক, শহীদুল্লাহ চৌধুরী মানিক, নুরুল আবছার,নজরুল ইসলাম, বাহাদুর, বোয়ালখালী পৌরসভা সেচ্ছাসেবক দলের আহবায়ক,ইব্রাহিম চৌধুরী, নুর হোসেন, মোঃ শওকত, মোঃ সেলিম, মীর ইলিয়াস, ছাত্র নেতা জাহেদ শাহরিয়ার, শাহাদাত হোসেন জিকু, আরমান আলম, মোঃ সাজ্জাদ, পারভেজ, মোঃ জাহেদ প্রমুখ।

 

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থী ফয়সাল আমিন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে শেষপর্যন্ত মির্জা পরিবারের মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সাল আমিনই বিএনপি দলীয় প্রার্থী।

বিএনপির মহাসচিব থেকে এলজিআরডি মন্ত্রী এবং পরবর্তীতে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল দায়িত্ব নিয়েছেন। শূন্য হওয়া এই আসনটিতে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ফয়সাল আমিনকেই চূড়ান্ত প্রার্থী হিসেবে বেছে নিচ্ছে দল।

নয় দফা না মানলে এক দফার ডাক দিতে বাধ্য হবো: জামায়াত আমির

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নসহ নয় দফা দাবি সরকার না মানলে এক দফার আন্দোলনের ডাক দিতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে বগুড়া মহানগরের মাটিডালি বিমান মোড়ে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের লং মার্চের সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামাত আমির ডা. শফিকুর রহমান বলেন- সরকার নয় দফা দাবি না মানলে এক দফার ডাক দিতে বাধ্য হবো। নয় দফা দাবি মেনে নিলে এক দফার প্রয়োজন হবে না। তবে দাবি না মানলে এক দফার আন্দোলনের জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে।

আলোচিত খবর

গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র সমঝোতায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক গ্রিনল্যান্ডের নিরাপত্তা ইস্যুতে সমঝোতায় পৌঁছেছে । আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইড মিটিং এ দুই দেশের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ বিষয়ে বক্তব্য স্পষ্ট, এই ব্যবস্থার মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও প্রয়োজনীয় অন্যান্য ক্ষেত্রে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণের সুযোগ পাবে।

আরও পড়ুন

সর্বশেষ