আজঃ শনিবার ২০ জুন, ২০২৬

চাকসু নির্বাচনে ভোটার ২৭ হাজার ৬৩৭ জন, মনোনয়নপত্র বিতরণ শুরু।

চট্টগ্রাম ব্যুরো:

জয়ে কোমর বেঁধে নামছে শিবির, দ্বিধাদ্বন্দ্বে ছাত্রদল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। এই কার্যক্রম চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। রোববার সকাল সাড়ে ৯টা থেকে চাকসু ভবনে মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়, যা চলে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। নির্বাচনে মোট ভোটার তালিকাভুক্ত হয়েছেন ২৭ হাজার ৬৩৭ জন ছাত্র-ছাত্রী। রোববার সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে চাকসু নির্বাচন কমিশন।

এদিকে ডাকসু এবং জাকসু নির্বাচনের সাফল্যে উজ্জীবিত ইসলামী ছাত্রশিবির এবার কোমর বেঁধে নামছে চাকসু জয়ের জন্য। ৪৫ বছর পর আরেকবার চাকসুতে পূর্ণ প্যানেলে জয়ের আশা করছে সংগঠনটি। অন্যদিকে ডাকসু নির্বাচনে পরাজয় ও জাকসু নির্বাচন বর্জনের পর চাকসু নির্বাচনে অংশ নেবে কিনা, তা নিয়ে দ্বিধায় আছেন ছাত্রদল নেতারা। তাদের মত হচ্ছে, প্রশাসন নিরপেক্ষভাবে নির্বাচনের পরিবেশ তৈরি না করলে নির্বাচনে অংশ নেওয়া অর্থহীন।

জানা গেছে, ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এবারের নির্বাচনে প্রার্থীদের জন্য হল সংসদের মনোনয়ন ফি রাখা হয়েছে ২০০ টাকা এবং কেন্দ্রীয় সংসদের জন্য ৩০০ টাকা। মনোনয়নপত্র সংগ্রহের সময় প্রার্থীরা ডোপ টেস্টের কার্ড পাবেন। পরে চবি মেডিক্যালে ৩৫০ টাকা ফি জমা দিয়ে নমুনা দিতে হবে।

চাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন জানান, উৎসবমুখর পরিবেশে মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়েছে। গত ২৮ আগস্ট ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২১ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। ২৫ সেপ্টেম্বর প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা। ভোটগ্রহণ হবে ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

ডাকসু এবং জাকসু নির্বাচনের সাফল্যে উজ্জীবিত ইসলামী ছাত্রশিবির এবার কোমর বেঁধে মাঠে নামলেও নির্বাচনে অংশ নেবে কিনা, তা নিয়ে দ্বিধায় আছেন ছাত্রদল নেতারা। তাদের মত হচ্ছে, প্রশাসন নিরপেক্ষভাবে নির্বাচনের পরিবেশ তৈরি না করলে নির্বাচনে অংশ নেওয়া অর্থহীন।

গত ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ২৮টি পদের মধ্যে সহ-সভাপতি (ভিপি) ও সাধারণ সম্পাদকসহ (জিএস) ২৩টি পদে জয় পায় ছাত্রশিবির। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রথম কোনো নির্বাচনে বিশাল এ বিজয় ছাত্রশিবিরের নেতাকর্মীদের উজ্জীবিত করার চিত্র দৃশ্যমান হয়েছে।

এর পর গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (জাকসু) নির্বাচন হয়। দু’দিন পর ঘোষিত ফলাফলে দেখা গেছে, ছাত্রশিবির সাধারণ সম্পাদকসহ (জিএস) ১৯টি সম্পাদকীয় পদের মধ্যে ১৫টিতে জয় পেয়েছে। এ বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির আগে কখনো কোনো নির্বাচনে জয়ের মুখ দেখেনি।

প্রথমবারের মতো এ সাফল্য ছাত্রশিবিরের নেতাকর্মীদের মনোবল আরও অটুট করেছে, এমনটাই বলছেন সংগঠনটির নেতারা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আলী বলেন, ডাকসুতে ইসলামী ছাত্রশিবির বিশাল জয় পেয়েছে। জাহাঙ্গীরনগরেও আমাদের অধিকাংশ প্রার্থী জয়ী হয়েছেন। সাধারণ শিক্ষার্থীরা আমাদের ওপর আস্থা রাখছেন। এটা অবশ্যই আমাদের জন্য অনেক বড় পাওয়া। আমাদের নেতাকর্মীরা উজ্জীবীত হচ্ছেন, খুবই স্বাভাবিক।

অন্যদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে এরই মধ্যে প্রশ্ন তুলেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) আচরণবিধি নিয়ে মতবিনিময় সভায় নির্বাচন কমিশনের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলে সভা বর্জন করে বেরিয়ে যান ছাত্রদলের নেতারা। এর পর ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান বিদ্যমান নির্বাচন কমিশনের অধীনে তারা নির্বাচনে অংশ নেবেন কিনা, তা নিয়ে সংশয় জানিয়ে ফেসবুকে পোস্ট দেন।
ফেসবুকের পোস্টে আব্দুল্লাহ আল নোমান লিখেছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দলকানা প্রশাসনের অধীনে কতটুকু লেভেল প্লেয়িং ফিল্ড বজায় থেকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে আমরা যথেষ্ট সন্দিহান। এই দলকানা প্রশাসনের অধীনে আমরা নির্বাচনে যাব কিনা তা এখন ভেবে দেখার বিষয়।
জানতে চাইলে চবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান বলেন, আমরা নির্বাচন করতে চাই। কিন্তু আমাদের কিছু দাবি-দাওয়া আছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশন একপেশে বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছে। তাদের দলকানা মনোভাব এরই মধ্যে পরিষ্কার হয়েছে। আমাদের দাবি, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিরপেক্ষ থেকে নির্বাচনের সুন্দর পরিবেশ তৈরি করতে হবে। নির্বাচন কমিশন সংস্কার করতে হবে। আমাদের আপত্তির জায়গাগুলো শুনতে হবে। অন্যথায় আমরা নির্বাচনে যাব কিনা, সেটা আমাদের ভেবে দেখতে হবে।
চাকসু নির্বাচন কমিশন নিয়ে আপত্তি তুলেছিল ছাত্রশিবিরও। তবে ডাকসু ও জাকসু নির্বাচনে জয়ের পর তাদের আপত্তি আর জোরালো অবস্থায় নেই বলে সংগঠনটির নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে।
চবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আলী আরো বলেন, আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। কাজ অনেকটাই গুছিয়ে এনেছি। এর মধ্যে গ্রামবাসীর সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। সেজন্য আমাদের প্রস্তুতি কিছুটা স্তিমিত হয়ে গিয়েছিল। এখন আবার কার্যক্রম জোরালো করেছি। আমাদের প্রার্থীদের রেডি করছি। তবে কৌশলগত কারণে আমরা কারও নাম প্রকাশ করতে চাচ্ছি না।
ডাকসু-জাকসু’র মতো সাধারণ শিক্ষার্থীরা চাকসুতেও শিবিরের ওপর আস্থা রাখবে মন্তব্য করে তিনি বলেন, আমরা ৫ আগস্ট স্বৈরাচারের পতনের পর থেকে গত একবছর ধরে ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব অনেক কার্যক্রম করেছি। এতে শিক্ষার্থীদের সঙ্গে আমাদের একটা আস্থার সম্পর্ক তৈরি হয়েছে। ৪৫ বছর আগে ১৯৮১ সালে শিবির একবার চাকসুতে পূর্ণ প্যানেলে বিজয়ী হয়েছিল। এবারও আমরা আরেকবার সেই বিজয় দেখব বলে আশাবাদী।

জানা গেছে, ১৯৬৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়। এরপর মোট ছয়টি চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১৯৭০ সালে চাকসুর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর ১৯৭২, ১৯৭৪, ১৯৭৯, ১৯৮১ সালে এবং ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি সর্বশেষ চাকসুর নির্বাচন হয়। ১৯৮১ সালে ভিপি পদে জসীম উদ্দিন সরকার ও জিএস পদে আব্দুল গাফফারসহ ছাত্রশিবিরের পূর্ণ প্যানেল জয়ী হয়।

এরপর ১৯৯০ সালের সর্বশেষ নির্বাচনে তৎকালীন জাতীয় ছাত্রলীগের নেতা নাজিম উদ্দিন (ভিপি), আজিম উদ্দিন (জিএস) ও ছাত্রদলের মাহবুবের রহমান শামীম (এজিএস) নির্বাচিত হয়েছিলেন। কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে ১৯৯০ সালের ডিসেম্বরে সর্বদলীয় ছাত্রঐক্যের নেতা ফারুকুজ্জামান নিহত হলে চাকসুর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এরপর গত ৩৫ বছরে আর চাকসুতে নির্বাচন হয়নি।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

শিক্ষার্থীকে যৌন হয়রানি, খুবি শিক্ষকের কুশপুত্তলিকা দাহ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি)এক শিক্ষার্থীকে যৌন হয়রানিমূলক বার্তা পাঠানোর অভিযোগ উঠেছে।
অ্যাগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক রেজাউল ইসলামের বিরুদ্ধে ভুক্তভোগীর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ওই শিক্ষককে ইতোমধ্যে ডিসিপ্লিন-প্রধানের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে। একই সঙ্গে অভিযোগ তদন্তে কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয়ের ‘যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্র’।

এদিকে অভিযুক্ত শিক্ষকের স্থায়ী বহিষ্কারের দাবিতে বৃহস্পতিবার উত্তাল হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল, শিক্ষকের কুশপুত্তলিকা দাহ এবং জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেন।

তরুণ প্রজন্মই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব: সাঈদ আল নোমান

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির (ইডিইউ) প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান সাঈদ আল নোমান এমপি বলেছেন, বর্তমান প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে টিকে থাকতে হলে আমাদের শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করলেই চলবে না, বরং তাদের দক্ষ ও বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শুক্রবার (২২ মে) বিকেলে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি ক্যাম্পাসে আয়োজিত ‘সামার ২০২৬’ সেশনের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাঈদ আল নোমান তাঁর বক্তব্যের শুরুতে রামিসার অকাল ও মর্মান্তিক বিদায়ে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে অনুষ্ঠানস্থলে উপস্থিত সবাইকে নিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।তিনি বলেন, রামিসার এই চলে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক। আমরা আশা করি, মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে দ্রুততম সময়ে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।নবীন শিক্ষার্থীদের সাঈদ আল নোমান আরও বলেন, তরুণ প্রজন্মই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দেবে। ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি শুরু থেকেই শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের শিক্ষা এবং বিশ্বমঞ্চে নেতৃত্ব দেওয়ার উপযোগী করে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।তিনি সামার ২০২৬ সেশনের নতুন শিক্ষার্থীদের ক্যাম্পাসে স্বাগত জানান এবং একাডেমিক ও সহ-শিক্ষা কার্যক্রমে সমানভাবে সক্রিয় থাকার আহ্বান জানান।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এম. সেকান্দার খান। অনুষ্ঠানে মূল বক্তা ছিলেন ইকোটেক্স লিমিটেডের এইচআর ডিরেক্টর শাফায়েত কবির চৌধুরী। তিনি বর্তমান করপোরেট জগতের চাহিদা এবং সেই অনুযায়ী নিজেদের দক্ষতা বৃদ্ধির নানাদিক শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক সিদ্দিক আহমেদ চৌধুরী এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর রেজাউল করিম (অব.)।

আলোচিত খবর

আলোচিত রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল-স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ড

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঢাকার পল্লবীতে আট বছর বয়সি রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তার দম্পতির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি সোহেলের পাঁচ লাখ টাকা এবং স্বপ্নার দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। আজ রোববার দুপুর পৌনে ১২টার দিকে এ রায় ঘোষণা করেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন।এ সময় কাঠগড়ায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার ছিলেন। তাদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। রায় ঘিরে সকাল থেকে আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়।


রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা।এর মধ্য দিয়ে দেশের ইতিহাসে সবচেয়ে কম সময়ে ধর্ষণ-হত্যা মামলার বিচার কাজ শেষ হওয়ার নজির তৈরি হলো।বিচার সংশ্লিষ্টরা বলছেন, অতীতে এ ধরনের মামলার বিচার কাজ এতো কম সময়ে সম্পন্ন হয়নি। আলোচিত মামলাটি বিচার শুরু থেকে রায়ের পর্যায়ে এসেছে মাত্র পাঁচ কার্যদিবসে।

আত্মপক্ষ শুনানি শেষে ৪ জুন যুক্তিতর্ক উপস্থাপনের দিন ঠিক করা হয়। যুক্তিতর্ক উপস্থাপনে রাষ্ট্রপক্ষে কৌঁসুলি আজিজুর রহমান দুলু আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে দাবি করে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড চান। আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মুসা কালিমূল্যাহ দুই আসামির পক্ষে যুক্তিতর্কে অংশ নেন। তিনি আসামিদের লঘুদণ্ড প্রার্থনা করেন।

যুক্তিতর্ক উপস্থাপনকালে সোহেল রানার দেওয়া জবানবন্দি পড়ে শোনান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি দুলু। সেখানে উঠে আসে, সোহেলকে পালানোর সুযোগ করে দিয়েই সেদিন রুমের দরজা খোলেন স্বপ্না।গত ২০ মে সোহেল রানা দোষ স্বীকার করে ঢাকার মহানগর হাকিম আমিনুল ইসলাম জুনাইদের আদালতে জবানবন্দি দিয়েছিলেন।রামিসা ধর্ষণ ও হত্যা ঘটনার ১৯ দিনের মাথায় বিচারক রায় ঘোষণা করলেন।

আরও পড়ুন

সর্বশেষ