আজঃ বুধবার ২৫ মার্চ, ২০২৬

ফটিকছড়িতে শুভ মহালয়া পালিত।

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

 

শুভ মহালয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। রোববার (২১ সেপ্টেম্বর) চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলা কেন্দ্রীয় মন্দিরে শেফালি-ঝরা প্রভাতে চণ্ডীপাঠ, ঢাক–কাঁসর ও শঙ্খধ্বনির মধ্য দিয়ে দেবী দুর্গাকে মর্ত্যে আহ্বান জানানোর মধ্য দিয়ে সারা দেশে শুরু হয়েছে দেবী বন্দনার মহাউৎসব। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফটিকছড়ি পূজা উদযাপন পরিষদের সভাপতি রতন কুমার চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: নজরুল ইসলাম। সংবর্ধিত অতিথি ছিলেন-ফটিকছড়ি থানার ওসি নুর আহমেদ, উদ্বোধক ছিলেন- উজ্জ্বালানন্দ বক্ষ্রচারী।

জাহানারা মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পুজা পরিষদের উপদেষ্টা মন্ডলীর সদস্য মিসেস পল্লবী খাস্তগীর এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক বাবু রুপন ভোমিক, অর্থ সম্পাদক জয়পদ চন্দ, ফটিকছড়ি পৌর সভা পুজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি ডা. স্বপন দত্ত, সভাপতি অজিত দে সুজন, সাধারণ সম্পাদক উজ্জ্বল শীল, জাতীয় গীতা পরিষদের সভাপতি বাবু ও পুজা পরিষদ নেতা বাবু প্রভাস দে,

উপস্থিত ছিলেন, পুজা পরিষদের সহ সহসভাপতি বাবু শিমুল ধর, গুরুপদ শীল, অশোক কুমার চৌধুরী, মাষ্টার মিলন নাথ, মাষ্টার আশীষ চক্রবর্ত্তী, বিধান ভট্টাচার্য্য, রজতশুভ্র পাল, প্রেমাংকুর চৌধুরী, সজল দে, সজল পাল, দয়াল রায়, লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই, দয়াল শীল, প্রিয়রঞ্জন ভট্টাচার্য, রাজিব চৌধুরী, সবুজ দে, চন্দন দেবরায় প্রমূখ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

উত্তর ভূর্ষি পশ্চিম পাড়া পল্লী মঙ্গল সমিতির উদ্যোগে বাসন্তী পুজোর বোধন কচিকাঁচাদের অংশগ্রহণে উৎসবের শুভ সূচনা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বোয়ালখালী আহলা করলডেঙ্গা ইউনিয়নে উত্তর ভূর্ষি পশ্চিম পাড়া শ্রী শ্রী বাসন্তী পূজো গত মঙ্গলবার বোধনের মধ্য দিয়ে অনুষ্ঠানে সূচনা হয়। পূজা উদযাপন পরিষদ এর সভাপতি সৌরভ চক্রবর্তী ও সাধারণ সম্পাদক মিটু সেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ০৮ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান, দক্ষিণ জেলা বিএনপির সদস্য শওকত আলম শওকত, বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ইসহাক চৌধুরী, বোয়ালখালী উপজেলা বিএনপি সদস্য সচিব হামিদুল হক মন্নান চেয়ারম্যান, দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো আজগর ও আবুল বশরসহ অসংখ্য নেতৃবৃন্দ।

মহাষষ্ঠীর পুণ্য তিথিতে উপজেলা জুড়ে শুরু হলো বাসন্তী পুজোর বর্ণাঢ্য আয়োজন। অকাল বোধনের পরিবর্তে বসন্তকালীন এই তিথিতেই দেবী দুর্গার আরাধনার সূচনায় বিভিন্ন পূজা মণ্ডপে দেখা গেছে উৎসবের আমেজ ও ব্যস্ততা।প্রতিবছরের ধারাবাহিকতায় এ বছরও উত্তর ভূর্ষি পশ্চিম পাড়া পল্লী মঙ্গল সমিতির উদ্যোগে সার্বজনীন বাসন্তী পূজা কমিটি নানা আয়োজনের মাধ্যমে উৎসব উদযাপনে এগিয়ে এসেছে। দেবীর আগমনী বার্তা, যা মণ্ডপ প্রাঙ্গণে এক অনন্য আবহ সৃষ্টি করে।ঢাকের তালে তালে এবং শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। সজ্জিত মণ্ডপ ও আলোকসজ্জায় প্রাঙ্গণ যেন পেয়েছে নতুন রূপ।

পূজা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ভক্তি ও নিষ্ঠার সঙ্গে ধর্মীয় আচার পালনের পাশাপাশি উৎসবের দিনগুলোতে থাকবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ভক্তের জন্য মহাপ্রসাদ বিতরণের আয়োজন। এছাড়াও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে গ্রহণ করা হয়েছে একাধিক উদ্যোগ।কমিটির সদস্য সাগর চক্রবতী জানান, পুজোর আনন্দকে আরও প্রাণবন্ত করতে এবং ছোটদের উৎসাহিত করতেই প্রতি বছর এমন উদ্যোগ নেওয়া হয়।
মহাষষ্ঠীর এই শুভ সূচনাকে কেন্দ্র করে গোটা এলাকায় এখন উৎসবের আবহ, আনন্দ আর উদ্দীপনায় মুখরিত হয়ে উঠেছে।

বোয়ালখালীতে গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে বোয়ালখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় ১৯৭১ সালের ভয়াবহ Operation Searchlight-এর নির্মমতা স্মরণ করা হয় এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুকের সভাপতিত্বে আয়োজিত এ সভায় বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় সুধীজন অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, ২৫ মার্চের কালরাত্রি বাঙালি জাতির ইতিহাসে এক বিভীষিকাময় অধ্যায়। এদিন পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর নির্বিচারে হত্যাযজ্ঞ চালায়, যা ইতিহাসে Operation Searchlight নামে পরিচিত।

বক্তারা নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার আহ্বান জানান এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সভার শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ