আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

কাতিহার উচ্চ বিদ্যালয়ে ৩৮ বছর শিক্ষকতার পর শিক্ষককে রাজকীয় বিদায়

বিজয় রায়,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

 

৩৮ বছর শিক্ষকতার পর  কাতিহার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কালিপদ রায়ের অবসরজনিত বিদায় সংবর্ধনা রাজকীয় ভাবে দেওয়া হয়।

চোখে ছিল পানি,তবু সিন্ধ হাসি দিয়ে শিক্ষক-শিক্ষার্থীসহ সকলের কাছ থেকে বিদায় নেন তিনি। এ সময় তিনি নিজে কাঁদেন এবং সকল শিক্ষক ও শিক্ষার্থীদেরও কাঁদান। এমন দৃশ্যের অবতারণা হয় বিদায়ী শিক্ষক কালিপদ রায়ের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে।
মঙ্গলবার ২৩ (সেপ্টেম্বর) ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাতিহার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক,অভিভাবক, বিদ্যালয় পরিচালনা কমিটি, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদ্যালয় চত্বরে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইলিয়াস হোসেনের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেলাল উদ্দিন সরকার রাণীশংকৈল মাধ্যমিক শিক্ষা অফিসার , বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , ওবায়দুল হক একাডেমিক সুপারভাইজার রাণীশংকৈল , কাতিহার উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হুদা মনিব এসময় স্বাগত বক্তব্য রাখেন, এসময়ে আরও বক্তব্য রাখেন পাইলট স্কুলের প্রধান শিক্ষক সোহেল রানা, রাণীশংকৈল বাসসের সাবেক সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সহকারী শিক্ষক পয়গম আলী, ফজলুল করিম, সামাউন কবির, শেফালী রানী, রনি রায়, জনতা রানী, প্রতিমা রানী, মোজাম্মেল হক, মৌসুমী আক্তার, হামিদা ডাক্তার, জাহাঙ্গীর আলম, তহুরা আক্তার প্রমুখ ।

অতিথিরা তাদের বক্তব্যে বলেন, অবসরজনিত বিদায় আমাদের মনকে নাড়া দিয়েছে। বিষয়টা খুবই কষ্টের ও বেদনার । সে নিঃসন্দেহে একজন ভাল মানুষ এই বিদ্যালয়ের শিক্ষক,অভিভাবক,ম্যানেজিং কমিটি,ছাত্র-ছাত্রী এবং গ্রামবাসীর অশ্রুসিক্ত নয়ন তার প্রমান। শিক্ষক জীবনের অনন্য অবদাননের সুফল ও ভাল কর্মের পুরস্কার এটি।

আলোচনা সভা শেষে বিদ্যালয় কর্তৃপক্ষ, বর্তমান শিক্ষার্থী এবং প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে সদ্য অবসরপ্রাপ্ত ঐ শিক্ষককে সম্মাননা স্মারক এবং বিভিন্ন ধরনের উপহার সামগ্রী প্রদান করেন।

বিদায় লগ্নে স্কুলের প্রধান শিক্ষক বিদায়ী শিক্ষককে জরিয়ে ধরে কাঁদলেন, ওই স্কুলের শিক্ষার্থীরা সদ্য বিদায়ী ঐ শিক্ষকের পা ধুয়ে পরিষ্কার করে জুতা পড়িয়ে দেয়। বিদায় মুহূর্তে দুই ধারে দাড়িয়ে ফুল ছিটিয়ে একটি রাজকীয়ভাবে সাজানো প্রাইভেটকারে তাকে বিদায় দেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ