আসলাম চৌধুরীর মনোনয়নের দাবি মহাসড়কে ৬৭ কি.মি মানববন্ধন।

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা আসলাম চৌধুরীকে চট্টগ্রাম- ৪ (সীতাকুণ্ড) আসনে মনোনয়ন দেয়ার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে প্রায় ৬৭ কিলোমিটারের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে দলের হাজার হাজার নেতাকর্মী ব্যানার ও ফেস্টুন হাতে অংশ নেন।শনিবার সকাল ১১টার দিকে নগরের কৈবল্যধাম মোড় থেকে সীতাকুণ্ডের বড় দারোগার হাট পর্যন্ত এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে মনোনয়ন না পেলে সীতাকুণ্ডে কঠোর কর্মসূচিতে যাওয়ারও হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড বিএনপির সাবেক আহ্বায়ক ডা. কমল কদর, পৌর বিএনপির আহ্বায়ক জাকির মাস্টার, সদস্য সচিব সালে আহাম্মদ, উত্তর জেলা বিএনপির জহুরুল আলম জহুর সহ স্থানীয় বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, আসলাম চৌধুরী দীর্ঘ ১৭ বছর ধরে সীতাকুণ্ড বিএনপিকে সংগঠিত রাখতে কাজ করছেন। আন্দোলন-সংগ্রামে সম্পৃক্ত থাকার কারণে প্রায় নয় বছর কারাভোগ করেও তিনি কখনো দলের বা তৃণমূল নেতাকর্মীদের পাশে থাকা থেকে পিছিয়ে যাননি। কারাজীবনেও তিনি নেতাকর্মীদের আইনি সহায়তা, আর্থিক সহযোগিতা এবং পারিবারিক খোঁজখবর নিয়েছেন।

বক্তারা আরও বলেন, দলের সংকটকালে ত্যাগ স্বীকারকারী নেতাকে উপেক্ষা করা মানে তৃণমূলের মনোবল ভেঙে দেওয়া। ফ্যাসিস্ট সরকারের চাপের মুখে আন্দোলন দুর্বল হওয়ার সময় আসলাম চৌধুরী রাজপথে সামনে থেকে নেতৃত্ব দিয়ে কর্মীদের সাহস জুগিয়েছেন। ত্যাগী নেতার যথাযথ মূল্যায়ন না হলে ভবিষ্যতে কেউ আর জীবন ঝুঁকিতে রাজপথে নামতে চাইবে না।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থী ফয়সাল আমিন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে শেষপর্যন্ত মির্জা পরিবারের মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সাল আমিনই বিএনপি দলীয় প্রার্থী।

বিএনপির মহাসচিব থেকে এলজিআরডি মন্ত্রী এবং পরবর্তীতে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল দায়িত্ব নিয়েছেন। শূন্য হওয়া এই আসনটিতে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ফয়সাল আমিনকেই চূড়ান্ত প্রার্থী হিসেবে বেছে নিচ্ছে দল।

নয় দফা না মানলে এক দফার ডাক দিতে বাধ্য হবো: জামায়াত আমির

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নসহ নয় দফা দাবি সরকার না মানলে এক দফার আন্দোলনের ডাক দিতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে বগুড়া মহানগরের মাটিডালি বিমান মোড়ে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের লং মার্চের সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামাত আমির ডা. শফিকুর রহমান বলেন- সরকার নয় দফা দাবি না মানলে এক দফার ডাক দিতে বাধ্য হবো। নয় দফা দাবি মেনে নিলে এক দফার প্রয়োজন হবে না। তবে দাবি না মানলে এক দফার আন্দোলনের জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে।

আলোচিত খবর

গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র সমঝোতায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক গ্রিনল্যান্ডের নিরাপত্তা ইস্যুতে সমঝোতায় পৌঁছেছে । আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইড মিটিং এ দুই দেশের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ বিষয়ে বক্তব্য স্পষ্ট, এই ব্যবস্থার মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও প্রয়োজনীয় অন্যান্য ক্ষেত্রে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণের সুযোগ পাবে।

আরও পড়ুন

সর্বশেষ