চট্টগ্রামে প্রায় ৬২ শতাংশ মানুষ আক্রান্ত ডার্মাটাইটিস ও ছত্রাকজনিত সংক্রমণে।

চট্টগ্রাম ব্যুরো

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে প্রায় ৬২ শতাংশ প্রবীণ জনগোষ্ঠী ডার্মাটাইটিস ও ছত্রাকজনিত সংক্রমণে আক্রান্ত। প্রায় ৫ হাজার রোগীর তথ্য বিশ্লেষণ করে নতুন গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। গবেষণায় প্রবীণদের চর্মরোগ বৃদ্ধির মূল কারণ হিসেবে ত্বকের প্রতিরোধ ক্ষমতা হ্রাস, দীর্ঘমেয়াদি রোগের উপস্থিতি, পরিবেশগত প্রভাব এবং সচেতনতার ঘাটতির বিষয়টি উল্লেখ করা হয়। আক্রান্তের কারণে দৈনন্দিন জীবন ও স্বাচ্ছন্দ্যে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে।

চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের নতুন গবেষণায় ওঠে এসেছে, বয়স ৬০ বা তার বেশি বয়সী রোগীদের প্রায় দুই-তৃতীয়াংশই ডার্মাটাইটিস (ত্বকের শুষ্কতা ও প্রদাহজনিত রোগ) ও ছত্রাকজনিত সংক্রমণে আক্রান্ত। গবেষণায় দেখা গেছে, প্রবীণদের প্রায় ৬২ শতাংশ আক্রান্ত এ দুই চর্মরোগে।

গবেষণায় আরও উঠে এসেছে, শিক্ষাগত যোগ্যতা ও ডায়াবেটিসের সঙ্গে সংক্রামক চর্মরোগের দৃঢ় সম্পর্ক রয়েছে। বিশেষ করে ডায়াবেটিস আক্রান্ত ও কম শিক্ষিত রোগীদের মধ্যে ছত্রাক সংক্রমণ বেশি, যা স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতার অভাবের সঙ্গে যুক্ত বলে উল্লেখ করা হয়।

চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের (সিআইএমসিএইচ) ডার্মাটোলজি বহির্বিভাগ ২০২২ সালের জানুয়ারি মাস থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত এই তিন বছরে আসা ৬০ বছর বা তার বেশি বয়সী ৪ হাজার ৭৭০ জন রোগীর তথ্য বিশ্লেষণ করে। তাদের এই পর্যবেক্ষণে প্রবীণদের মধ্যে ডার্মাটাইটিস ও ছত্রাকজনিত সংক্রমণ প্রধান চর্মরোগের আধিক্য পরিলক্ষিত হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, বয়সজনিত ত্বকের প্রতিরোধ ক্ষমতা হ্রাস, দীর্ঘমেয়াদি রোগের উপস্থিতি এবং পরিবেশগত প্রভাব মিলেই প্রবীণদের চর্মরোগ বাড়াচ্ছে। ত্বকের সাধারণ শুষ্কতাকে অবহেলা করার ফলেই অনেক ক্ষেত্রে জটিল ডার্মাটাইটিস বা সংক্রমণে রূপ নিচ্ছে। তাই রোগের প্রকৃতি ও ঝুঁকির কারণগুলো জানা থাকলে উন্নত চিকিৎসা পরিকল্পনা, প্রতিরোধমূলক ব্যবস্থা এবং রোগীর ব্যবস্থাপনা সহজতর হবে।

ডার্মাটোলজি ও ভেনেরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শামীম আরা বলেন, বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে ত্বকসহ শরীরের সব অঙ্গ পরিবর্তিত হয়। ত্বক পাতলা হয়ে যায়, আর্দ্রতা কমে, পুনর্গঠন ক্ষমতা হ্রাস পায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে। এ কারণে প্রবীণদের মধ্যে চর্মরোগের প্রকোপ বেড়ে যায়। আমাদের গবেষণা দেখাচ্ছে, এই বয়সে চর্মরোগের প্রকৃতি ও বিস্তার জানা অত্যন্ত জরুরি। তিনি আরও বলেন, ডার্মাটাইটিস, বিশেষ করে ইরিটেন্ট বা এলার্জিক কনট্যাক্ট ডার্মাটাইটিস, বয়সজনিত ত্বকের শুষ্কতার কারণে বেড়ে গেছে। ছত্রাকজনিত সংক্রমণ বেশি দেখা গেছে ডায়াবেটিস আক্রান্ত ও কম শিক্ষিত রোগীদের মধ্যে, যা স্বাস্থ্যবিধি অজ্ঞতার সঙ্গে সম্পর্কিত।

চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মুসলিম উদ্দিন সবুজ বলেন, উন্নত চিকিৎসা বিজ্ঞানের মূল ভিত্তি হলো গবেষণা। রোগ ও রোগী নিয়ে নিয়মিত গবেষণা ছাড়া নতুন চিকিৎসা ও সেবার দ্বার উন্মোচন সম্ভব নয়। গত এক দশক ধরে আমরা চিকিৎসা খাতের বিভিন্ন রোগ ও রোগী নিয়ে গবেষণা পরিচালনা করছি।
সিআইএমসির ডার্মাটোলজি ও ভেনেরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শামীম আরার পরিচালিত গবেষণার ফলাফলে দেখা গেছে, ডার্মাটাইটিসে আক্রান্তের হার ৩৯ দশমিক ৭৬ শতাংশ। আর ছত্রাকজনিত সংক্রমণ ২২ দশমিক ০৫ শতাংশ। এছাড়া অন্যান্য চর্মরোগের মধ্যে গবেষণায় স্ক্যাবিস, সোরিয়াসিস, বুলাস ডিজিজ, ঔষধজনিত ত্বক প্রতিক্রিয়া এমনকি কিছু স্কিন ক্যানসারের রোগীও শনাক্ত হয়েছে। যা প্রবীণ বয়সে চর্মরোগের বহুমাত্রিক ঝুঁকির ইঙ্গিত দেয়।

অন্যদিকে, সামগ্রিকভাবে প্রবীণদের মধ্যে অ-সংক্রামক চর্মরোগের হার ছিল ৫৯ দশমিক ৮ শতাংশ। আর সংক্রামক রোগের হার ছিল ৪০ দশমিক ২ শতাংশ। অংশগ্রহণকারীদের গড় বয়স ছিল ৬৫ দশমিক ৬ বছর। এর মধ্যে ছিল ২৮৬২ জন নারী (৬০%) এবং ১৯০৮ জন পুরুষ (৪০%)। গবেষণায় দেখা গেছে, পুরুষদের মধ্যে ছত্রাকজনিত সংক্রমণ বেশি, আর নারীদের মধ্যে কনট্যাক্ট ডার্মাটাইটিসের হার উল্লেখযোগ্যভাবে বেশি।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

পরিচ্ছন্নতাকে কর্মসূচিতে সীমাবদ্ধ না রেখে অভ্যাসে পরিণত করতে হবে : ডিসি জাহিদ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, পরিচ্ছন্ন পরিবেশ শুধু প্রশাসন বা কোনো একটি প্রতিষ্ঠানের একার প্রচেষ্টায় নিশ্চিত করা সম্ভব নয়। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে নগরের জিয়া স্মৃতি কমপ্লেক্সে ‘পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম’ স্লোগানে আয়োজিত পরিচ্ছন্নতা অভিযানে তিনি এ কথা বলেন। তিনি পরিচ্ছন্নতাকে সাময়িক কর্মসূচিতে সীমাবদ্ধ না রেখে নাগরিকদের দৈনন্দিন অভ্যাসে পরিণত করার আহ্বান জানিয়েছেন।

জেলা প্রশাসক জানান, গত ২৫ জুলাই থেকে জেলায় ধারাবাহিকভাবে এ কার্যক্রম চলছে। প্রথম দিনে ৬ হাজার ২২০ জন কর্মকর্তা-কর্মচারীর অংশগ্রহণে সরকারি অফিস ও প্রাঙ্গণ থেকে প্রায় ১৩৫ মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়। আজকের অভিযানে জিয়া স্মৃতি কমপ্লেক্সের পাশাপাশি চাঁদগাঁও ও পটিয়ার বিভিন্ন স্থানেও পরিচ্ছন্নতা চালানো হয়েছে।

প্রায় ১৬ একর ৩৮ শতক জায়গাজুড়ে গড়ে ওঠা ‘মিনি বাংলাদেশ’ খ্যাত জিয়া স্মৃতি কমপ্লেক্সকে দর্শনার্থীবান্ধব করতে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো সংস্কারে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। মন্ত্রণালয় দ্রুত টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে সংস্কার কাজ শুরু করবে।
অভিযানে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, সিএমপি কমিশনারসহ জেলা ও বিভাগীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদউল্লাহ পরিচ্ছন্নতা কার্যক্রমকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, প্রশাসনের পাশাপাশি নাগরিকদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে।

চট্টগ্রামে বাসা থেকে হিজড়াদের ‘গুরুমা’ মৌসুমীর লাশ উদ্ধার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরীতে নিজ বাসা থেকে হিজড়া সম্প্রদায়ের এক নেত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে নগরীর খুলশী থানার আমবাগান রেলওয়ে কলোনি সংলগ্ন হিজড়া কলোনি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার নাম মোহাম্মদ মহসীন ওরফে মৌসুমী হিজড়া। প্রাথমিকভাবে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের। ৫২ বছরের মৌসুমী হিজড়া চট্টগ্রামে বসবাসরত হিজড়া সম্প্রদায়ের একটি গ্রুপের কাছে ‘গুরুমা’ হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নগরীর বিভিন্ন এলাকা থেকে হিজড়া কমিউনিটির লোকজন ঘটনাস্থলে জড়ো হন। তারা হত্যার বিচার দাবি করে বিক্ষোভও করেন।

ঘটনাস্থল পরিদর্শন শেষে খুলশী থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোহাম্মদ নাসিম জানালেন, মৌসুমী বাসায় একা থাকতেন। সকালে প্রতিবেশীরা ঘুম থেকে উঠে তার বাসার দরজা খোলা দেখতে পান। পরে শয়নকক্ষে বিছানার ওপর তাকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখা যায়। তার মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। পরে মরদেহ উদ্ধার করা হয়।

এসআই নাসিম জানান, প্রাথমিকভাবে ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। মৌসুমীর গলায় গুরুতর জখমের চিহ্ন আছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
জানা গেছে, মৌসুমীর বাসার পেছনে একটি গরুর খামার আছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) খামারের একটি গরু বিক্রি করা হয়। গরু বিক্রির টাকা তার কাছে ছিল বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। ওই টাকা ও তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন পাওয়া যাচ্ছে না। এ কারণে গরু বিক্রির টাকা লুটের জন্যই হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

এদিকে প্রতিবেশী কয়েকজন জানিয়েছেন, রাত প্রায় ২টা পর্যন্ত মৌসুমী তাদের সঙ্গে গল্প করেন। এরপর তিনি ঘুমাতে যান। পাশের কক্ষের বাসিন্দারা তার বাসার সামনে এক জোড়া জুতা দেখতে পান। ভোররাতের দিকে ওই বাসা থেকে বাকবিতণ্ডার শব্দও শুনতে পান তারা। তবে কলোনির কারও সঙ্গে কথা বলছেন মনে করে তারা বিষয়টি গুরুত্ব দেননি। সকাল ১০টা পর্যন্ত মৌসুমী ঘুম থেকে না ওঠায় প্রতিবেশীরা তাকে ডাকতে যান। এ সময় তার নিথর দেহ পড়ে থাকতে দেখেন তারা।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম জানিয়েছেন, নিহত মৌসুমী হিজড়া সম্প্রদায়ের একজন নেতা ছিলেন। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে ওসি জানান।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

আরও পড়ুন

সর্বশেষ