আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

তারুণ্যনির্ভর সংগঠন “তাজকিয়া”র দেড়যুগপূর্তি উৎসব ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত।

বলাই আচায্য বলাই

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

  1. একটি মহান উদ্দেশ্য ও কিছু পবিত্র আকাঙ্কা, কিছু স্বপ্নবাজ তরুণ যুবকের ঐশীপ্রেমের দীপ্তশিখায় আলোকিত হতে চাওয়ার প্রতিশ্রুতি নিয়ে আত্মশুদ্ধির চেতনায় উদ্দীপ্ত তারুণ্যনির্ভর সংগঠন ‘তাজকিয়া’ সাফল্যের সাথে ১৭ বছর পেরিয়ে ১৮ বছরে পদার্পণ করেছে। তাজকিয়ার ১৭তম বর্ষপূর্তি উপলক্ষে কেন্দ্রীয় সভাপতি ডাঃ কৌশিক সায়মন শুভ-এর সভাপতিত্বে নগরীর হামজারবাগস্থ, মাদরাসা-ই-শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) মিলনায়তনে নানা আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে উক্ত দিনটি উদযাপন করা হয়।
  2. সঞ্চালক ইরফান হাসান-এর সঞ্চালনায়, শুরুতেই উদ্ভোধন ঘোষণা করেন তাজকিয়া’র সহ-সভাপতি আবু সালেহ সুমন। সম্মিলিত জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে শুরু হওয়া এই আয়োজন পরবর্তীতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মোহাম্মদ আব্দুল্লাহ, পবিত্র নাতে রাসূল (স.) পরিবেশনা করেন মোহাম্মদ তাসিন ফাহাদ, মাইজভাণ্ডারী কালাম পরিবেশনা করেন রুহুল কাদের, নাতে রাসুল পরিবেশনা করেন আহনাফ চোধুরী ও হুজুর গাউসে পাকের শানে পরিবেশনা করেন মোবাররম হায়দার রাকিব।
  3. উক্ত বর্ষপূর্তি অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন তাজকিয়ার ১৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীর আহবায়ক সৈয়দ সাদ ইবনে আলম। তাজকিয়া নিয়ে স্মৃতিচারণ করেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাদাত মোঃ সায়েম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন ও সাবেক সভাপতি আরেফিন রিয়াদ। উক্ত বর্ষপূর্তি অনুষ্ঠানের তাজকিয়াকে নানা দিক নির্দেশনা ও শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট এর সম্মানিত সচিব অধ্যাপক এ ওয়াই এম. ডি. জাফর। পাশাপাশি শুভাকাঙ্খী হিসেবে বক্তব্য রাখেন রাউজান সরকারি কলেজের প্রভাষক মাহফুজ আলম, কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে অনুভূতিমূলক বক্তব্য রাখেন মাইনুদ্দীন হাসান। পাবলিক স্পিকিং সেশনে ৩টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সুন্দর ও গোছালো বক্তব্য উপস্থাপনা করেন সেলিম সিদ্দিক, সাইফুল ইসলাম সাকিব, সাজ্জাদ হোসেন সাবিত। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাজকিয়ার প্রধান উপদেষ্টা প্রকৌশলী সৈয়দ আবু নাসের নুর অন্তু, উপদেষ্টা এইচ আর মেহেবুব জিকো, উপদেষ্টা এইচ এম রাশেদ খান, উপদেষ্টা ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মীর মোঃ তরিকুল ইসলাম, আসিফ আমান শাফায়েত, জয়নাল আবেদীন জয়, ইমাম উদ্দীন, লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই, গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদ এর সদস্যবৃন্দ ও মহানগর-এর সমন্বয়কবৃন্দ, প্রমুখ । এছাড়া কেক কাটার মাধ্যমে ১৮ বছরের বর্ষপূর্তি উৎসবের মাহেন্দ্রক্ষণ মুহুর্তটি উদযাপন করা হয়। উক্ত বর্ষপূর্তি অনুষ্ঠানে বক্তারা তাজকিয়া’র চারটি মিশনকে ধারণ করে, ভিশন “প্রতিটি যুবপ্রাণে ঐশী প্রেমের জাগরণ” এর লক্ষ্যে কাজ করে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। ১ম পর্বে তাজকিয়া সভাপতি ডাঃ কৌশিক সায়মন শুভ উক্ত বর্ষপূর্তি উৎসবে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে ১ম পর্ব ও বর্তমান কেন্দ্রীয় কমিটির সমাপ্তি ঘোষণা করেন। এরই সাথে বর্তমান কেন্দ্রীয় কমিটির সকলের নিঃসার্থ অবদান ও আত্মত্যাগের প্রতি সম্মান রেখে বিদায়ী পরিষদের সকলকে সংবর্ধনা প্রদান করা হয়। ২য় পর্ব তথা বার্ষিক সাধারণ সভায় উপদেষ্টাগণের বক্তব্য প্রদান পরবর্তীতে সদ্য বিদায়ী পরিষদের সভাপতি ডা. কৌশিক সায়মন শুভ ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন এর উপস্থাপনায় নতুন কেন্দ্রীয় পর্ষদ ঘোষিত হয়।

  1. নতুন কেন্দ্রীয় পর্ষদে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মোঃ রমিজ আলী ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন নুরে আহমেদ জিয়াউল হাসান। ২য় পর্বের সভাপতি তাজকিয়া এর প্রধান উপদেষ্টা প্রকৌশলী সৈয়দ আবু নাসের নুর অন্তু মহোদয় বিদায়ী পরিষদের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করে নতুন পরিষদের সকলের কাছে নতুন প্রত্যাশা ও চ্যালেঞ্জগুলো বাস্তবায়নের লক্ষ্যে দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে সফলভাবে সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি তার বক্তব্যে তাজকিয়া এর অ্যালামনাই এসোসিয়েশন প্রস্তুতি কমিটিও ঘোষিত হয়। পরিশেষে মোঃ রফিক এর সঞ্চালনায় মিলাদ-কিয়াম ও মোনাজাত পরিচালনা পরবর্তী মাইজভাণ্ডারী গানের আসরে অংশগ্রহণ করেন আহমদ কামার উদ্দীন, মিজানুর রহমান ও হাসিবুল হক তুষার।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

নাড়ির টানে বন্দর নগরী ছাড়ছে মানুষ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

:পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নাড়ির টানে গন্তব্যে ছুড়ছে মানুষ। পথে পথে ভোগান্তি এড়াতে মানুষ আগ থেকে বন্দর নগরী ছাড়তে শুরু করেছে। শনিবার সকাল থেকে চট্টগ্রাম রেল ষ্টেশন, বাস টার্মিনালগুলোতে ঘরমুখো মানুষের ভিড় দেখা গেছে। এর আগে শুক্রবার থেকে তাদের এই ঈদ যাত্রা শুরু হয়।

চট্টগ্রাম মহানগরের এ কে খান মোড়, অলংকার ও চট্টগ্রাম রেলস্টেশন এলাকায় গিয়ে দেখা যায়, দূরপাল্লার বাস ও ট্রেনে বাড়ি ফিরতে শুরু করেছেন অনেকে। কেউ যাচ্ছেন কুমিল্লা, কেউ ঢাকা, কেউ সিলেট বা রাজশাহীর দিকে। যাত্রীর সংখ্যা এখনো খুব বেশি না হলেও ধীরে ধীরে বাড়তে শুরু করেছে বলে জানান পরিবহন-সংশ্লিষ্ট ব্যক্তিরা। সম্ভাব্য ঈদের তারিখ ধরা হচ্ছে আগামী ২১ মার্চ। ফলে এখনো কয়েক দিন সময় থাকলেও অনেকেই বাড়ির পথে রওনা দিচ্ছেন।মূলত ঈদের আগমুহূর্তে বাড়তি যাত্রী চাপের ভোগান্তি এড়াতে অনেকেই পরিবারের সদস্যদের নিয়ে আগেভাগে শহর ছাড়ছেন।

পরিবহন-সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, দিন দিন ঈদযাত্রা আরও জমে উঠবে। বিশেষ করে সরকারি ও বেসরকারি অফিসে ছুটি শুরু হলে নগর ছাড়ার মানুষের ঢল নামতে পারে। তখন এ কে খান, অলংকার, কদমতলী বাস টার্মিনাল ও রেলস্টেশন এলাকায় যাত্রীদের বড় ভিড় দেখা যাবে।

এদিকে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের পূর্বাঞ্চলের ঘরমুখো মানুষের ট্রেনযাত্রা নির্বিঘ্ন করতে রেলওয়ের পক্ষ থেকে নানামুখী প্রস্তুতি নেওয়া হয়েছে। এ বছর চট্টগ্রামের পাহাড়তলী ওয়ার্কশপে ১০৫টি অতিরিক্ত কোচ প্রস্তুত করা হয়েছে। বাড়তি যাত্রী পরিবহনে এসব কোচ বিভিন্ন ট্রেনে সংযোজন করা হচ্ছে। এ ছাড়া বিশেষ ট্রেন, বাড়তি ইঞ্জিন যুক্ত করাসহ নানা পদক্ষেপ নিয়েছে রেলওয়ে পূর্বাঞ্চল।

রেলওয়ে সূত্র জানায়, যাত্রীর চাপ বাড়ায় পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনে ১০৫টি অতিরিক্ত কোচ সংযোজন করা হচ্ছে। চলমান ৭৫টি ইঞ্জিনের সঙ্গে যুক্ত করা হয়েছে আরও ১০টি ইঞ্জিন। এ ছাড়া চালানো হবে আটটি বিশেষ ট্রেন। এরমধ্যে চাঁদপুর ঈদ স্পেশাল-১ ও ২ চট্টগ্রাম থেকে চাঁদপুর আসা-যাওয়া করবে। এর যাত্রী ধারণক্ষমতা ৬৬৮ জন। এছাড়া ঈদযাত্রাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঠেকাতে স্টেশন এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

এদিকে এ কে খান এলাকায় ঢাকাগামী যাত্রী আবুল কালামের সঙ্গে কথা হলো। তিনি বলেন, তিনি নগরের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। এবার একটু আগেভাগেই বাড়ি যাচ্ছেন। কারণ, বাড়িতে একজন অসুস্থ আত্মীয় রয়েছেন।

ঈদের সময় পরিবারের সঙ্গে থাকতে চান বলেই আগে বেরিয়ে পড়েছেন। অন্যদিকে নোয়াখালীগামী একটি বাসে উঠেছিলেন সায়েরা আক্তার। দুই ছেলেকে নিয়ে তিনি গ্রামে ফিরছেন। সায়মা বলেন, পরে গেলে খুব ভিড় থাকে। বাচ্চাদের নিয়ে যাতায়াত কষ্ট হয়। তাই আগেই চলে যাচ্ছি। তবে তাঁর স্বামী হায়দার আলী এখনই যেতে পারছেন না। তিনি জানান, তাঁর স্বামীর এখনো ছুটি হয়নি। ঈদের আগের দিন তিনি বাড়ি যাবেন।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ম্যানেজার আবু বক্কর সিদ্দিক বলেন, এবারের ঈদে ঘরমুখো যাত্রীদের মাঝে প্রতিদিন পূর্বাঞ্চলের ১৬টি ট্রেনের ৮ হাজারের বেশি অগ্রিম টিকিট বিক্রি করা হয়েছে। গত ৩ মার্চ থেকে ট্রেনে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছিল। ৯ মার্চ শেষ হয়েছে। অগ্রিম টিকিটের যাত্রীরা যেতে শুরু করেছেন।

ফের অনিশ্চয়তায় সিসিসিআই নির্বাচন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের শীর্ষ ব্যবসায়িক সংগঠন চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) নির্বাচন অনিশ্চয়তায় পড়েছে। দুপক্ষের আইনি বিরোধের কারণে উচ্চ আদালতের নির্দেশে নির্ধারিত ৪ এপ্রিলের নির্বাচনও স্থগিত হয়ে গেছে। তবে আদালত আগামী ২৬ এপ্রিলের মধ্যে এফবিসিসিআইয়ের বিকল্প বিরোধ নিষ্পত্তি ট্রাইব্যুনালকে বিরোধ নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন।
তথ্যটি নিশ্চিত করে রিটকারী ব্যবসায়ী মোহাম্মদ বেলালের পক্ষে আইনজীবী আশফাকুর রহমান বলেন, আদালত আগামী ২৬ এপ্রিলের মধ্যে এফবিসিসিআইয়ের বিকল্প বিরোধ নিষ্পত্তি ট্রাইব্যুনালকে বিরোধ নিষ্পত্তি করে সিদ্ধান্ত দিতে বলেছেন। পাশাপাশি হাইকোর্টের সর্বশেষ আদেশ আমলে না নেওয়ারও নির্দেশ দিয়েছেন।

চেম্বার সূত্রে জানা যায়, ৩ মার্চ প্রায় পাঁচ মাস স্থগিত থাকার পর চট্টগ্রাম চেম্বারের দ্বিবার্ষিক নির্বাচনের নতুন তফশিল ঘোষণা করা হয়েছিল। তফশিল অনুযায়ী আগামী ৪ এপ্রিল নগরের আগ্রাবাদ এলাকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ভোট গ্রহণের কথা ছিল। ২৬ ফেব্রুয়ারি বাণিজ্য মন্ত্রণালয়ের আইনি মতামতের ভিত্তিতে সাধারণ ও সহযোগী গ্রুপের ১৮ জন পরিচালক নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। তবে আদালতের নতুন আদেশে সেই নির্বাচনও স্থগিত হয়ে গেল।

এর আগে, গত বছরের ৪ সেপ্টেম্বর টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপের আটটি সংগঠনকে অন্তর্ভুক্ত করার জন্য বাণিজ্য মন্ত্রণালয় নির্দেশ দেয়। এই সিদ্ধান্তের বিরুদ্ধে চট্টগ্রাম গার্মেন্টস অ্যাকসেসরিজ গ্রুপের সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল হাইকোর্টে রিট করেন এবং এফবিসিসিআইতেও অভিযোগ করেন।
রিটের পরিপ্রেক্ষিতে গত ২২ অক্টোবর হাইকোর্ট দুই শ্রেণিকে বাদ দিয়ে নির্বাচন পরিচালনার নির্দেশনা দিয়ে রুল জারি করেন এবং মন্ত্রণালয়ের ৪ সেপ্টেম্বরের চিঠির ওপর স্থগিতাদেশ দেন। পরে আপিলের পর ৩০ অক্টোবর আদালত দুই সপ্তাহের জন্য নির্বাচন স্থগিত করেন।

পরবর্তীতে গত ১১ ডিসেম্বর হাইকোর্ট ছয়টি টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপের ছয় প্রতিনিধিকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেন। এ আদেশের বিরুদ্ধেও আপিল করেন রিটকারী মোহাম্মদ বেলাল। সেই আপিলের শুনানি শেষে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের চেম্বার আদালত এফবিসিসিআইয়ের ট্রাইব্যুনালে বিরোধ নিষ্পত্তির নির্দেশ দেন এবং মৌখিকভাবে বলেন, ৪ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সুযোগ নেই।

প্রসঙ্গত, চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে সাধারণ শ্রেণি থেকে ১২ জন, সহযোগী শ্রেণি থেকে ৬ জন এবং টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপ শ্রেণি থেকে ৩ জন করে মোট ৬ জন পরিচালক নির্বাচিত হন। এভাবে ২৪ সদস্যের পরিচালনা পর্ষদ গঠিত হয়। পরে নির্বাচিত পরিচালকদের ভোটে একজন সভাপতি ও দুজন সহসভাপতি নির্বাচিত হন।এবার টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপ শ্রেণি থেকে ছয়জন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে ছিলেন। তবে দুপক্ষের আইনি বিরোধের কারণে নির্ধারিত সময়েও নির্বাচন অনুষ্ঠিত হয়নি এবং নতুন তফশিল ঘোষণার পরও তা আবার স্থগিত হয়ে গেছে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ