পাবনা-৩ আসনের দিলপাশার ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত কৃষিবিদ হাসান জাফির তুহিন ভাইয়ের ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার বিশেষ প্রতিনিধি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পাবনা-০৩ আসনে দিলপাশার ইউনিয়ন বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত কৃষিবিদ হাসান জাফির তুহিন ভাইয়ের ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

দিলপাশার ইউনিয়ন বিএনপির ধানের শীষ প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আলহাজ্ব মোঃ আফজাল হোসেন এর সভাপতিত্বে ভাঙ্গুড়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আলতাব হোসেন খান এর পরিচালনায় প্রধান অতিথি পাবনা-০৩ এলাকার ধানের শীষ প্রতীকের এমপি পদপ্রার্থী কেন্দ্রীয় কৃষি দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন তার বক্তব্য বলেন-জনগণের ভাগ্য বদলের জন্য ‘ধানের শীষ’ প্রতীকের ভোট চাইলেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ “১২ ফেব্রুয়ারি’র নির্বাচনে”

আজ সোমবার(২ফেব্রুয়ারি) বিকালে ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়ন বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী কর্তৃক আয়োজিত নির্বাচন মতবিনিময় সভায় বক্তব্যের মাধ্যমে এই কথা তিনি তুলে ধরে সাধারণ জনগণের কাছে ধানের শীষ প্রতীকের ভোট প্রার্থনা করেন।

কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেন, ‘দেশকে যদি বাঁচাতে হয় ইনশাল্লাহ আগামী মাসের ১২ ফেব্রুয়ারিতে যে নির্বাচন, সেই নির্বাচনে এই দেশের বহু মানুষ বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে বহু মানুষ গুমগুনের শিকার হয়েছে। সেই নির্বাচনের মাধ্যমে যদি আমরা দেশে গণতন্ত্রের সূচনা করতে চাই একই সাথে মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাই তাহলে কোথায় সিল মারতে হবে? অবশ্যই ধানের শীষ প্রতীকে আমাদেরকে সিল মারতে হবে।’ কারণ ধানের শীষ প্রতীক হলো ১৯৭১ সালের স্বাধীনতার দল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি।

‘দেশ পূনর্গঠনে সকলকে একসঙ্গে কাজ করতে হবে’ ৭০,পাবনা-০৩ আসনের (ভাঙ্গুড়া,চাটমোহর ও ফরিদপুর) বাসীর প্রতি আহ্বান জানান পাবনা-০৩ এলাকার ধানের শীষ প্রতীকের এমপি পদপ্রার্থী কেন্দ্রীয় কৃষি দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন।

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির অঙ্গীকারের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করতে হবে, দেশে মানুষের কথা বলার অধিকার দিতে হবে। একমাত্র এই নিশ্চয়তা দিতে পারে কে? কোন দল? একমাত্র ধানের শীষ প্রতীকই দিতে পারে এই নিশ্চয়তা।
এখানে অনেক বয়সক্য, মুরুব্বি মানুষ উপস্থিত আছেন। মুরুব্বীরা সাক্ষী আছেন, যখনই ধানের শীষ দেশ পরিচালনার দায়িত্ব ছিল তখনই পৌরসভার ইলেকশন হোক, ইউনিয়ন পরিষদের ইলেকশন হোক আল্লাহর রহমতে মোটামুটি ঠিকঠাক ভাবে ইলেকশন হয়েছে। যখন ধানের শীষ ক্ষমতায় ছিল প্রত্যেকটা মানুষ মন খুলে কথা বলতে পেরেছে, সরকারের সমালোচনা করতে পেরেছে। যদি কোন ভুল হয়ে থাকে সরকারকে বলতে হয়েছে। কোন মানুষ গুমের শিকার হয়নি, খুনের শিকার হয় নাই।’

তিনি তার বক্তব্যে দেশের উন্নয়নে তার পরিকল্পনার কথাও তুলে ধরেন।

আরো বক্তব্য রাখেন ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাডঃ মোঃ মজিবর রহমান, বিএনপির আহবায়ক নুর মুজাহিদ স্বপন, যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল আজিজ প্রমূখ।

এসময়ে আরো উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব মোঃ রাজিউল হাসান বাবু,উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ জাফর ইকবাল হিরোক সরদার, বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল মতিন রাজু,সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ জোছনা খাতুন,যুব দলের আহবায়ক মোঃ ফরিদুল ইসলাম, সাবেক ভিপি মোঃ ফিরোজ আহমেদ,কৃষক দলের সাবেক সভাপতি মোঃ হুমায়ুন কবির,বিএনপি নেতা মোঃ করিম সরদার, মোঃ আক্তারুজ্জামান বাবু, দিলপাশার বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ সজীব খান,সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ আব্দুল হাই,সদস্য হুমায়ুন কবির সরদার সহ দিলপাশার ইউনিয়ন বিএনপির সকল নেতাকর্মীবৃন্দ।
কোরআন তেলওয়াত করেন মাওলানা মোঃ আলতাব হোসেন প্রামানিক।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থী ফয়সাল আমিন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে শেষপর্যন্ত মির্জা পরিবারের মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সাল আমিনই বিএনপি দলীয় প্রার্থী।

বিএনপির মহাসচিব থেকে এলজিআরডি মন্ত্রী এবং পরবর্তীতে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল দায়িত্ব নিয়েছেন। শূন্য হওয়া এই আসনটিতে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ফয়সাল আমিনকেই চূড়ান্ত প্রার্থী হিসেবে বেছে নিচ্ছে দল।

নয় দফা না মানলে এক দফার ডাক দিতে বাধ্য হবো: জামায়াত আমির

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নসহ নয় দফা দাবি সরকার না মানলে এক দফার আন্দোলনের ডাক দিতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে বগুড়া মহানগরের মাটিডালি বিমান মোড়ে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের লং মার্চের সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামাত আমির ডা. শফিকুর রহমান বলেন- সরকার নয় দফা দাবি না মানলে এক দফার ডাক দিতে বাধ্য হবো। নয় দফা দাবি মেনে নিলে এক দফার প্রয়োজন হবে না। তবে দাবি না মানলে এক দফার আন্দোলনের জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে।

আলোচিত খবর

গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র সমঝোতায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক গ্রিনল্যান্ডের নিরাপত্তা ইস্যুতে সমঝোতায় পৌঁছেছে । আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইড মিটিং এ দুই দেশের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ বিষয়ে বক্তব্য স্পষ্ট, এই ব্যবস্থার মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও প্রয়োজনীয় অন্যান্য ক্ষেত্রে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণের সুযোগ পাবে।

আরও পড়ুন

সর্বশেষ