আজঃ বুধবার ৪ ফেব্রুয়ারি, ২০২৬

চট্টগ্রামের হালদা থেকে ২৭ কেজি ওজনের মৃত ডলফিন উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এশিয়ার অন্যতম মৎস্য প্রজননক্ষেত্র চট্টগ্রামের হাটহাজারীর হালদা নদী থেকে ২৭ কেজি ওজনের একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে উত্তর মাদার্শা ইউনিয়নস্থ রামদাস মুন্সীর হাট এলাকা থেকে উদ্ধার করা হয়।
জানা গেছে, মঙ্গলবার দুপুরের দিকে স্থানীয়রা একটি মৃত ডলফিন ভাসতে দেখে। পরে নদীর হাটহাজারী অংশের পাহারাদার মো. আলামগীর মদুনাঘাট এলাকার দিক থেকে জোয়ারের পানিতে ভেসে আসা মৃত ডলফিনটি উদ্ধার করেন।

হাটহাজারী উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শওকত আলী মৃত ডলফিনটির সুরতহাল রিপোর্ট তৈরি করে জানান, উদ্ধার করা ডলফিনটির ওজন আনুমানিক দৈর্ঘ্য ৪ ফুট ২ ইঞ্চি এবং প্রস্থ ১ ফিট। এর ওজন প্রায় ২৭ কেজি এবং আনুমানিক বয়স ২-৩ বছর হতে পারে। ৩-৪ দিন আগে এটি জালে আটকে পড়ে বা শক্ত বস্তুর সাথে আঘাত পেয়ে এর মৃত্যু হতে পারে। ইতিমধ্যে শরীরে পচন ধরে গেছে তবে শরীরে বড় কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

তিনি জানান, হালদা নদীর মারাত্মক দূষণ, ইঞ্জিনচালিত ড্রেজারের অবৈধ প্রবেশ, অবৈধ জালের কারণে হালদা নদীতে ডলফিন বা শুশুকের মৃত্যুর পরিমাণ বাড়ছে। এটা হালদা নদীর জীববৈচিত্র্যের জন্য হুমকি। উদ্ধার করা মৃত ডলফিনটি হালদাপাড়ে মাটিচাপা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

বোয়ালখালীতে সরোয়ার ব্রিকসে শ্রমিকের মরদেহ উদ্ধার।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের বোয়ালখালীতে নিখোঁজ হওয়ার দুইদিন পর আলী জোহর (২২) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরহুম আলী জোহর টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের লেদা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মুছা আহমদের ছেলে।

উপজেলার পশ্চিম গোমদণ্ডী রায়খালী খালের পানিতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।সূত্রমতে, গত ৩১ জানুয়ারি শনিবার সকালে খাল থেকে মোটরের পাইপ তোলার সময় আলী জোহর অসাবধানতাবশত পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন। তিনি বোয়ালখালীর সরোয়ার ব্রিকসে শ্রমিকের কাজ করতেন।বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শ্রমিকের মরদেহ উদ্ধারের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ।

নির্বাচনে ইশতেহারে সড়ক নিরাপত্তার উন্নত গণপরিবহনের অঙ্গীকার চাই- যাত্রী কল্যাণ সমিতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সড়ক দুর্ঘটনায় প্রতিবছর ১০ হাজারের অধিক মানুষের জীবন বাঁচাতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ
গ্রহণকারী বিভিন্ন রাজনীতিক দল ও জোটের নির্বাচনী ইশতেহারের সড়ক নিরাপত্তা ও উন্নত গণপরিবহনের অঙ্গীকার অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। আজ (৩ ফেব্রুয়ারি) মঙ্গলবার দেশের গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব মোঃ মোজাম্মেল চৌধুরী এই দাবী জানান।

বিবৃতিতে তিনি বলেন, স্বাধীনতাত্তোর বাংলাদেশে বিভিন্ন সময়ে ক্ষমতাসীন দল ও সরকারের অদুর্দশীতায় এবং কতিপয় পরিবহনের মালিক ও শ্রমিক সংগঠনের বেপরোয়া চাঁদাবাজির কারণে সড়ক দুর্ঘটনায় প্রাণহানী ও হতাহতের সংখ্যা বেপরোয়াভাবে বাড়ছে। কৌশলগত পরিবহন পরিকল্পনায় গলদের কারণে সারাদেশে শহর ও শহরতলীর যোগাযোগের বাস নেটওর্য়াক ভেঙ্গে পড়েছে।

মোটরসাইকেল, ব্যাটারিচালিত অটোরিক্সা, সিএনজিচালিত অটোরিক্সার মত ছোট ছোট যানবাহন নির্ভর পরিবহন ব্যবস্থা গড়ে ওঠার কারণে যানজট ও সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। এতে করে সড়কের বিশৃঙ্খলা, অরাজকতা ও ভাড়া নৈরাজ্যের কারণে দেশের সাধারণ মানুষের যাতায়াতের দুর্ভোগ চরমভাবে বেড়েছে। এহেন পরিস্থিতি থেকে উত্তোরণে, সড়ক দুর্ঘটনা ভয়াবহ ছোবল থেকে মানুষের প্রাণহানি থামাতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের নির্বাচনী ইশতেহারে সড়ক নিরাপত্তা ও উন্নত গণপরিবহনের অঙ্গীকার অর্ন্তভুক্ত করার দাবি জানিয়েছেন তিনি।

আলোচিত খবর

ডাকযোগে কারাবন্দিদের ভোট শুরু হয়েছে।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ডাকযোগে কারাবন্দিদের ভোট শুরু হয়েছে। যা চলবে আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। আজ ৩ ফেব্রুয়ারি দুপুরে নির্বাচন কমিশন এ তথ্য জানিয়েছে।আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। দেশের ইতিহাসে এবারই প্রথম পোস্টাল ব্যালটে কারাবন্দিদের জন্যও ভোট দেয়ার সুবিধা রেখেছে নির্বাচন কমিশন।

দেশের ৭১টি কারাগারে বন্দি রয়েছে ৮৪ হাজার। অনেক বন্দির এনআইডি জটিলতা আছে, আবার অনেক বন্দি আশায় আছেন ভোটের আগে জামিনে বের হবেন। তা নাহলে বন্দিদের মধ্যে ভোটার সংখ্যা আরও বাড়তো বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

আরও পড়ুন

সর্বশেষ