আজঃ শনিবার ২৮ মার্চ, ২০২৬

যুক্তরাষ্ট্রের অপরাধীদের তালিকায় ১০ বাংলাদেশি।

আন্তর্জাতিক প্রতিবেদকঃ

Oplus_131072
সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যুক্তরাষ্ট্রে বিদেশি অপরাধীদের তালিকায় উঠে এসেছে ১০ জন বাংলাদেশির নাম। যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান শুরু হয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) গ্রেপ্তার হওয়া ‘ওর্স্ট অব দ্য ওর্স্ট’ বা ‘খারাপের চেয়ে খারাপ’ বিদেশি অপরাধীদের একটি তালিকা প্রকাশ করেছে মার্কিন ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস)। বিভিন্ন দেশের প্রকাশিত তালিকায় অন্তত ১০ জন বাংলাদেশির নাম ও তাদের অপরাধের বিবরণ উঠে এসেছে।

,খারাপের চেয়ে খারাপ, বাংলাদেশিদের মধ্যে ১)আবু সাঈদপর বিরুদ্ধে শিশুদের যৌন হেনস্তা, অবৈধ জুয়া পরিচালনা, ২)শাহেদকে নর্থ ক্যারোলিনা থেকে গ্রেপ্তার করা হয়েছে গোপনে অস্ত্র বহন এবং চুরি,৩)মোহাম্মদ আহমেদ ও মো. হোসেনের বিরুদ্ধে যৌন নির্যাতন ও যৌন অপরাধ,

৪)মাহতাবউদ্দিন আহমেদের বিরুদ্ধে গাঁজাসহ অন্যান্য মাদক বিক্রির অভিযোগ, ৫)টেক্সাস অঙ্গরাজ্যের মার্লিন শহর থেকে গ্রেপ্তার করা হয়েছে নেওয়াজ খানকে। মাদকসংক্রান্ত অপরাধের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
৬)ইশতিয়াক রাফিকে গ্রেপ্তার করা হয়েছে ভার্জিনিয়ার মানাসাস শহর থেকে। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক রাখার অভিযোগ রয়েছে।

৭)ক্রেডিট কার্ড জালিয়াতির অভিযোগে আলমগীর চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে মিশিগানের মাউন্ট ক্লেমেন্স থেকে। একই অভিযোগে কণক পারভেজ নামে আরেক বাংলাদেশি গ্রেপ্তার হয়েছেন অ্যারিজোনা থেকে।
৮)চুরির অভিযোগে শাহরিয়া আবিরকে ফ্লোরিডা প্যানস্কলা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

দেশটির স্বরাষ্ট্র দপ্তর জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশনায় তারা জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ এমন ব্যক্তিদের অগ্রাধিকার ভিত্তিতে চিহ্নিত করছে। ডিএইচএসের বার্তায় বলা হয়েছে, আইসিইর পরিশ্রমী সদস্যরা প্রেসিডেন্টের প্রতিশ্রুতি রক্ষা করছেন। আমরা সেই সব অবৈধ ব্যক্তিকে দিয়ে বিতাড়ন প্রক্রিয়া শুরু করেছি যারা গুরুতর অপরাধে জড়িত।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

আইআরজিসির দাবি দুবাইয়ে ইউক্রেনীয় অ্যান্টি ড্রোন সিস্টেম ডিপোতে মিসাইল হামলা।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দুবাইয়ে অ্যান্টি ড্রোন সিস্টেম ডিপোতে মিসাইল হামলা চালানো হয়েছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এদাবি করেছে।

২৮ মার্চ শনিবার ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, হামলায় ওই ডিপো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হলে তা ধ্বংস হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে এঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে।তবে এ বিষয়ে স্বাধীনভাবে কোনো আন্তর্জাতিক সূত্র থেকে এখনো এই তথ্য নিশ্চিত করা হয়নি।

নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন র‍্যাপার বালেন্দ্র।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বালেন্দ্র শাহ নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। কয়েক দশকের মধ্যে তিনিই নেপালের সবচেয়ে কনিষ্ঠ প্রধানমন্ত্রী।গত বছর নেপালে তরুণ-যুবাদের নেতৃত্বাধীন আন্দোলনের পর অনুষ্ঠিত প্রথম নির্বাচনে বিশাল জয়ের মধ্য দিয়ে তিনি প্রধানমন্ত্রী হলেন।

২৭ মার্চ ২০২৬ শুক্রবার প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার আগে দিয়ে ‘বালেন’ নামে পরিচিত বালেন্দ্র শাহ নেপালের ভবিষ্যৎ নিয়ে আশার বার্তা দিয়ে একটি গান প্রকাশ করেছেন।র‍্যাপার গায়ক থেকে রাজনীতিবিদ হওয়া ৩৫ বছর বয়সী এই নেতার উত্থান নেপালের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ পরিবর্তন। দুর্নীতি, স্বজনপ্রীতি ও অভিজাত শাসনের বিরুদ্ধে ক্ষুব্ধ ভোটারদের কাছে তার পরিবর্তন নিয়ে আসার প্রতিশ্রুতি ব্যাপক সাড়া জাগিয়েছে দেশটিতে।

বালেন্দ্র শাহ তার প্রকাশিত গানের একটি লাইনের কথায় বলেছেন-অবিভক্ত নেপালি, এবার ইতিহাস তৈরি হচ্ছে।’ গানটি প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই ২০ লাখের বেশি মানুষ সেটি দেখেছে।
এই গান ফিরিয়ে নিয়ে যায় শাহের গোপন সেই র‍্যাপ জগতের শেকড়ে, যেখানে তিনি গানে গানে নেপালের দুর্নীতি ও সামাজিক সমস্যার বিরুদ্ধে কথা বলতেন।

নেপালের রাজধানী কাঠমান্ডুর মেয়র হিসেবে মাত্র তিনবছর দায়িত্ব পালনের পর বালেন্দ্র শাহ ‘রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি’(আরএসপি)-তে যোগ দিয়ে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে এ মাসের সাধারণ নির্বাচনে অংশ নিয়ে জয়ী হন।তার সমর্থকরা তাঁকে পরিবর্তনের প্রতীক এবং নেপালের পুরোনো শাসক গোষ্ঠীর ব্যর্থতা থেকে মুক্তির পথপ্রদর্শক হিসেবে দেখছে। তবে চার বছরের পুরোনো দল আরএসপি তাদের বলিষ্ঠ সব প্রতিশ্রুতি রক্ষা করতে পারবে কিনা, সেটি এখন দেখার বিষয়।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ