আজঃ মঙ্গলবার ২৬ মে, ২০২৬

কুরবানি : আধ্যাত্মিক তাৎপর্য ও তরিকায়ে মাইজভান্ডারীয়া

লেখক : পীরজাদা সাইফুল্লাহ ফারুকী চরণদ্বীপি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আল্লাহ তায়ালা ইরশাদ করেন, “নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। অতএব আপনার রবের উদ্দেশ্যেই নামায পড়ুন এবং কুরবানী করুন।” ( সুরা কাউসার, আয়াত : ০১-০২)। আভিধানিক দৃষ্টিকোণ হতে আরবি কুরবুন হতে কুরবানি শব্দের উৎপত্তি যার শাব্দিক অর্থ নৈকট্য অর্জন করা। ইসলামি শরিয়তের পরিভাষায়, আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে জিলহজ মাসের ১০ তারিখ সকাল থেকে ১২ তারিখ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে নির্দিষ্ট গৃহপালিত পশু জবেহ করাকে কুরবানি বলে। কুরবানি নিছক আনুষ্ঠানিকতার নাম নয়, এতে রয়েছে অন্তর্নিহিত তাৎপর্য, দর্শন ও আধ্যাত্মিকত উৎকর্ষতা।


কুরবানির আধ্যাত্মিকতার প্রথম শিক্ষা হলো মহান আল্লাহর নিকট সম্পূর্ণ আত্মসমর্পণ (Total submission to almighty Allah). মহান আল্লাহর নিকট সম্পূর্ণ আত্মসমর্পণ এর মূল অর্থ হলো—নিজের ইচ্ছা, ব্যক্তিত্ব, জ্ঞান, সম্মান এবং জীবনকে সর্বশক্তিমান আল্লাহর আদেশ ও নির্দেশনার কাছে নিঃশর্তভাবে সমর্পণ করা। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা ইরশাদ করেন, “প্রত্যেক জাতির জন্য আমি কুরবানীর নিয়ম করে দিয়েছি; যাতে তারা আল্লাহর নাম স্মরণ করতে পারে, যে সমস্ত জন্তু তিনি রিয্ক হিসেবে দিয়েছেন তার উপর। তোমাদের ইলাহ তো এক ইলাহ; অতএব তাঁরই কাছে আত্মসমর্পণ কর; আর অনুগতদেরকে সুসংবাদ দাও।’ (সুরা হজ্ব, আয়াত : ৩৪)। আল্লাহর তায়ালার প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণের বাস্তব চিত্র প্রতিভাত হয় যখন হজরত ইব্রাহিম (আঃ) স্বীয় প্রাণাধিক সন্তান হজরত ইসমাঈল (আঃ)’কে বলেন, “‘হে প্রিয় বৎস, আমি স্বপ্নে দেখেছি যে, আমি তোমাকে যবেহ করছি, অতএব দেখ তোমার কী অভিমত’; সে বলল, ‘হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে, আপনি তাই করুন। আমাকে ইনশাআল্লাহ আপনি অবশ্যই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন’। (সুরা ছাফফাত: আয়াত : ১০২)। যেভাবে হজরত সাইয়্যিদুনা ইসমাইল (আঃ) কোন দ্বিধা দ্বন্দ্ব ব্যতিরেকে আল্লাহর প্রতি স্বীয় প্রাণ কুরবানির দৃষ্টান্ত স্থাপন করলেন, তারই পদাঙ্ক অনুসরণে মহান আল্লাহর নিকট সম্পূর্ণ আত্মসমর্পণ হলো কুরবানির আধ্যাত্মিক প্রধান শিক্ষা।

কুরবানির আধ্যাত্মিকতার দ্বিতীয় শিক্ষা হলো ত্যাগ স্বীকার করা। ত্যাগ স্বীকার বলতে বুঝায় আল্লাহর কাছে প্রতিদান ও ছওয়াব লাভের আশায় কোন মহান ও কাঙ্ক্ষিত লক্ষ্য-উদ্দেশ্য সাধনের নিমিত্তে সম্পদ, সময় কিংবা জীবন বিসর্জন দেওয়া’। সমগ্র বিশ্বে স্বীয় জীবন উৎসর্গ ও আত্মত্যাগের মহান দৃষ্টান্ত ও আদর্শ স্থাপন করেছিলেন হজরত ইসমাইল (আঃ)। তাঁরই অনুসৃত সুন্নাহ কুরবানি শিক্ষা দেয় আল্লাহর সন্তুষ্টি অর্জনে স্বীয় জীবন উৎসর্গ তথা আত্মত্যাগ করা। আল্লাহর পথে উৎসর্গ করার অন্যতম অপর উপাদান হলো অর্থ-সম্পদ। ইরশাদ হয়েছে, ‘তোমরা কখনোই কল্যাণ লাভ করবে না, যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তু থেকে দান করবে। আর তোমরা যা কিছু ব্যয় করো, আল্লাহ তা সবই জানেন।’ (সুরা আলে ইমরান, আয়াত : ৯২) কুরবানি তথা ঈদুল আজহার সময় সামর্থ্যবানদের জন্য আল্লাহর রাস্তায় প্রাণী উৎসর্গ করাও আল্লাহর সন্তুষ্টি অর্জনের বড় মাধ্যম। তাই কুরবানি শিক্ষা দেয় জান-মালকে বিশুদ্ধ নিয়তে আল্লাহর জন্য উৎসর্গ ও ত্যাগ স্বীকারের মানসিকতা সৃষ্টি পূর্বক আধ্যাত্মিক উৎকর্ষতা হাসিল করা।

কুরবানির আধ্যাত্মিকতার তৃতীয় শিক্ষা হলো আত্মশুদ্ধি অর্জন করা। পশু কুরবানি প্রদানের মাধ্যমে স্বীয় পশুত্ব স্বভাব যেমন হিংসা, বিদ্বেষ, হিংস্রতা, শত্রুতা, বক্রতা, স্বেচ্ছাচারিতা, লালসা, স্বার্থপরতা ইত্যাদি বিসর্জনের মাধ্যমে আত্মশুদ্ধি অর্জন করার মধ্যে রয়েছে কুরবানির মাহাত্ম্য ও আধ্যাত্মিক তাৎপর্য। তাযকিয়াতুন্ নাফস তথা আত্মশুদ্ধির ব্যাপারে আল্লাহ তায়ালা ইরশাদ করেন, “আর শপথ নাফসের এবং তাঁর, যিনি তাকে সুঠাম করেছেন। অতঃপর তাকে অসৎকর্ম ও সৎকর্মের জ্ঞান দান করেছেন। অবশ্যই সেই সফলকাম হবে যে নিজেকে পরিশুদ্ধ করবে। আর অবশ্যই সেই ব্যর্থ মনোরথ হবে যে নিজকে কলুষিত করবে। (সুরা শামস,আয়াত : ৭-১০)। আত্মশুদ্ধির প্রতি গুরুত্বারোপের ব্যাপারে হজরত আবদুল্লাহ ইবনে আমর রাদ্বিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলা হলো, কোন ব্যক্তি সর্বোত্তম? তিনি বলেনঃ প্রত্যেক বিশুদ্ধ অন্তরের অধিকারী সত্যভাষী ব্যক্তি। তারা বলেন, সত্যভাষীকে তো আমরা চিনি, কিন্তু বিশুদ্ধ অন্তরের ব্যক্তি কে? তিনি বলেনঃ সে হলো পূত-পবিত্র, নিষ্কলুষ চরিত্রের মানুষ, যার নাই কোন পাপাচার এবং নাই কোন দুশমনি, হিংসা-বিদ্বেষ, আত্মহমিকা ও কপটতা। (ইবনে মাজাহ)। কুরবানি নিছক আনুষ্ঠানিকতা নয়; বরং কুরবানি শিক্ষা দেয় পশু কুরবানির মাধ্যমে পশুসুলভ স্বভাব বর্জনপূর্বক আত্মশুদ্ধি অর্জন পূর্বক ইনসানে কামেল হওয়ার আধ্যাত্মিক অভিযাত্রায় অন্তর্ভূক্ত হওয়ার।

কুরবানির আধ্যাত্মিকতার চতুর্থ শিক্ষা তাকওয়া অর্জন। আল্লাহ তায়ালা ইরশাদ করেন, “আল্লাহর কাছে পৌঁছে না এগুলোর গোশ্ত ও রক্ত; বরং তাঁর কাছে পৌঁছে তোমাদের তাকওয়া।” (সুরা হজ্জ, আয়াত : ৩৭)। তাকওয়া আধ্যাত্মিক পরিক্রমার অন্যতম প্রধান স্তর। তাকওয়ার পরিচিতি সম্পর্কে হজরত উবাই ইবনে কাব (রাঃ) হজরত ওমর (রাঃ)’কে বলেন, ‘আপনি কি কখনো কাঁটা বিছানো পথে চলেছেন?’ ওমর (রাঃ) বললেন, ‘হ্যাঁ’। কা‘ব (রাঃ) বললেন, ‘সেখানে আপনি কিভাবে চলেছেন?’ ওমর (রাঃ) বললেন, ‘কাপড়-চোপড় গুটিয়ে অত্যন্ত সাবধানে চলেছি’। কা‘ব (রাঃ) বললেন, ‘ওটাই তো তাক্বওয়া’।” কুরবানির আধ্যাত্মিক শিক্ষা তাকওয়া সম্পর্কে বিদায় হজ্বে নবী করিম (দঃ) ইরশাদ করেন, ‘হে মানব সম্প্রদায় ! নিশ্চয়ই তোমাদের পালনকর্তা মাত্র একজন। তোমাদের পিতাও মাত্র একজন। মনে রেখ! আরবের উপর অনারবের, অনারবের উপর আরবের, লালের উপর কালোর এবং কালোর উপর লালের কোনরূপ প্রাধান্য নেই তাক্বওয়া ব্যতীত। নিশ্চয়ই তোমাদের মধ্যে আল্লাহর নিকটে সর্বাধিক সম্মানিত সেই ব্যক্তি, যে তোমাদের মধ্যে সর্বাধিক তাক্বওয়াশীল’। (সূত্র : বায়হাক্বী কৃত শুআবুল ঈমান)

কুরবানির আধ্যাত্মিকতার পঞ্চম শিক্ষা আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আল্লাহ তায়ালা ইরশাদ করেন, বলুন , ‘নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন ও আমার মৃত্যু আল্লাহর জন্য, যিনি সকল সৃষ্টির রব’। (সুরা আনয়াম, আয়াত : ১৬২)। আল্লাহর সন্তুষ্টি অর্জন সব সৃষ্টিরই একমাত্র কামনা। স্বীয় প্রাণ ও সম্পদ উৎসর্গের মাধ্যমে এ লক্ষ্য অর্জিত হয়। ইসলাম ধর্মে একজন মুমিনের জীবনের সর্বোচ্চ লক্ষ্য ও মূল উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি (রিজা) অর্জন। আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের ব্যাপারে পবিত্র কোরআন শরীফে অন্য আয়াতে বর্ণিত রয়েছে, ‘আর কোন কোন লোক এরূপ আছে যে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আত্মা বিক্রয় করে। আর আল্লাহ হচ্ছেন তার বান্দাদের উপর স্নেহপরায়ণ’। (সুরা বাক্বারাহ, আয়াত : ২০৭)। সহীহ বুখারী শরীফে নবীগণের অধ্যায়ে বর্ণিত, “হজরত হাজেরা (আঃ) স্বীয় স্বামী হজরত ইবরাহিম (আঃ)’কে বললেন, হে ইবরাহীম! আপনি আমাদেরকে কার নিকট রেখে যাচ্ছেন? ইবরাহীম (‘আঃ) বললেন, আল্লাহর কাছে। হাযেরা (‘আঃ) বললেন, আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট।” সুতরাং পশু কুরবানির সাথে সাথে জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর সন্তুষ্টি অর্জনের সচেষ্ট থাকা কুরবানির আধ্যাত্মিক শিক্ষা যা প্রতিটি ঈমানদারের অভীষ্ট লক্ষ্য।

ইবাদতের বাহ্যিক দিক সম্পাদনের সাথে সাথে সমভাবে অন্তর্নিহিত আভ্যন্তরীণ শিক্ষাকে হৃদয়ে ধারণ ও পালনের গুরুত্বারোপ করে তরিকা। বাংলার জমিনে প্রবর্তিত একমাত্র তরিকা ‘তরিকায়ে মাইজভান্ডারীয়া’ শিক্ষা দেয় আত্মশুদ্ধি, আত্মত্যাগ, আত্মপরিচয়, আত্মনিয়ন্ত্রণ ও স্রষ্টার প্রতি আত্মসমর্পণের মাধ্যমে আত্মিক উৎকর্ষ সাধন পূর্বক স্রষ্টার সন্তুষ্টি অর্জন পূর্বক তাঁরই নৈকট্য অর্জন করা। একইভাবে কুরবানির আধ্যাত্মিক শিক্ষা অর্জনের মূল উপাদান পরিলক্ষিত হয় মাইজভান্ডারী কালামে –
কোরান শরীফ ভীত আছে হেন প্রেম রীত,
হজরত ইসমাইল নবীর কোরবানী মন ভুলিওনা।
প্রেম শাস্ত্র খেলা নয়, সাবধানে প্রাণ দিতে হয়,
ইমাম হোসাইনের খেলা দাস হাদী ভুলিওনা।
অর্থাৎ আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনে জীবনের প্রতিটি মুহূর্তে হজরত ইসমাইল (আঃ) এর কুরবানির কথা স্মরণ রেখে আল্লাহর প্রতি স্বীয় অস্তিত্বকে উৎসর্গের প্রস্তুত থাকা এমনকি হজরত সায়্যিদুনা ইমাম হোসাইন (রাঃ) এর প্রাণ উৎসর্গের মাধ্যমে কুরবানির বাস্তবায়ন হৃদয়ে ধারণ ও ফানা ফিল্লাহর মাকাম অর্জনের ব্রতী হওয়ার বাসনা রাখা কুরবানির আধ্যাত্মিকতার প্রধান শিক্ষা যা তরিকায়ে মাইজভান্ডারীয়া শিক্ষা দেয়।

লেখক পরিচিতি : ইসলামী লেখক ও গবেষক

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

গীতাধ্বনির প্রতিষ্ঠাবার্ষিকীতে যুগ্ম-সচিব সুমন বড়ুয়া “গীতাশিক্ষা মানুষের মধ্যে মানবিক চেতনার উন্মেষ ঘটায়,

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম-সচিব, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সদস্য বিশিষ্ট অর্থনীতিবিদ সুমন বড়ুয়া বলেন, সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করার বিকল্প নেই। আলোকিত প্রজন্ম গড়তে অভিভাবকদের ভূমিকা অনস্বীকার্য। গীতাশিক্ষা মানুষের মধ্যে মানবিক চেতনার উন্মেষ ঘটায়। ধর্মচর্চা মানুষের জীবনকে পরিশুদ্ধ করে। গীতাশিক্ষার মাধ্যমে আজকের শিশুরা আলোকিত নাগরিক হয়ে দেশ গঠনে ভূমিক

সকালবেলা চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) অনুমোদিত আন্দরকিল্লাস্থ গীতাধ্বনি সনাতন বিদ্যামন্দির এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত গীতা উৎসবে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত কথাগুলো বলেন| প্রতিষ্ঠানের উপদেষ্টা, সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী অধ্যাপক ডা. মৌমিতা দাশ এর সভাপতিত্বে ও সংগঠনের পরিচালক, সাবেক প্রভাষক পলাশ কান্তি নাথ রণী এর পরিচালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন বাগীশিক কেন্দ্রীয় উপদেষ্টা ও শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবক ফোরাম এর সভাপতি শিবু প্রসাদ দত্ত|

এতে মহান অতিথি ছিলেন গীতাঞ্জলি মাতৃ সম্মিলনী গীমাস সাধারণ সম্পাদক অধ্যাপক শুক্লা দেবী, বিশিষ্ট সমাজহিতৈষী ও যশস্বী হোমিওচিকিৎসক ডা. রিপন কান্তি দেবনাথ| প্রধান বক্তা ছিলেন বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের সভাপতি প্রকৌ. সঞ্জয় চক্রবর্তী (মানিক)| আলোকিত অতিথি ছিলেন ডাচ বাংলা পিএলসির এভিপি এডাম ম্যাথিউ গনসালভেজ, তরুণ সমাজসেবক ও ধর্মপরিপোষক সৈকত মহাজন সাজু, বিশেষজ্ঞ চিকিৎসক ডা. বিকিরণ বড়ুয়া, কেলিশহর আরবান কো-অপারেটিভ লি. এর চেয়ারম্যান আশীষ দে (মনি), রামগতি উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা বাবলু দাশ, সমাজসেবক ও সংগঠক সবুজ চক্রবর্তী, কবি ও কন্ঠশিল্পী বনানী শেখর রুদ্র, বাগীশিক কোতোয়ালী থানা সাধারণ সম্পাদক তুর্জয় দাশ। সঙ্গীত পরিবেশন করেন কন্ঠশিল্পী প্রান্ত তালুকদার ও নবনীতা গোস্বামী। দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে মঙ্গলদীপ প্রজ্জ্বালন, কৃতীশিক্ষার্থী ও আলোকিত মা সংবর্ধনা, শিক্ষাসামগ্রী ও শিক্ষাবৃত্তি বিতরণ, বৃক্ষের চারা বিতরণ, বই বিতরণ, অভিভাবক সম্মাননা, রক্তের গ্রুপিং, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ| অনুষ্ঠানে তিন শতাধিক শিক্ষার্থী সমবেত গীতাপাঠ করেন এবং আলোকিত মায়েদের বৃক্ষের চারা প্রদান করা হয়।

দেশে শান্তিপূর্ণ ধর্মীয় সহাবস্থান নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দেশে শান্তিপূর্ণ ধর্মীয় সহাবস্থান নিশ্চিত করতে সকল ধর্মের অনুসারীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়েছে চট্টগ্রামে নগরে আয়োজিত এক ‘আন্তঃধর্মীয় সম্প্রীতি সম্মিলনে’। শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাব’র জুলাই-বিপ্লব স্মৃতি হলে “পরিবর্তনশীল বিশ্বে ধর্মসাম্যের প্র‍য়োজনীয়তা ও ধর্মগ্রন্থসমূহে এর দিক নির্দেশনা” শিরোনামে সম্মিলনটি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের প্রখ্যাত আধ্যাত্মিক কেন্দ্র, বিশ্বসমাদৃত ‘ত্বরিকা-ই-মাইজভাণ্ডারীয়া’-র প্রতিষ্ঠাতা গাউসুল আযম হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (ক.) এর জন্ম দ্বিশতবার্ষিকী ও মহান ১০ মাঘ ১২০তম পবিত্র উরস শরিফ উদযাপনের অংশ হিসেবে তাঁর মহান অসাম্প্রদায়িক মতাদর্শ প্রতিপালনে নিবেদিত প্রতিষ্ঠান শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারি ট্রাস্টের (এস জেড এইচ এম) সার্বিক ব্যবস্থাপনায় ১৩তম আন্তঃধর্মীয় সম্প্রীতি সম্মিলনের আয়েজন করেছে মাইজভান্ডারি একাডেমি। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৯ (কোতোয়ালী) আসনের মাননীয় সাংসদ জনাব আবু সুফিয়ান এম.পি।

তিনি তার বক্তব্যে বলেন, “সকল ধর্মের মর্মবাণী হচ্ছে, দেশপ্রেম, শান্তি ও মানব কল্যাণ। ইসলাম ধর্মের অনুসারী হিসেবে বলব ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। প্রত্যেক ধর্মের প্রতি শ্রদ্ধাশীল ও সহনশীল হতে ইসলাম শিক্ষা দেয়। সমাজে মানবিক সাম্য ও ন্যায়বিচার নিশ্চিত হবে। উৎপীড়ন ও প্রতিহিংসা, সাম্প্রদায়িকতা ছড়িয়ে যারা সমাজকে, মানব সভ্যতাকে ধ্বংস করতে চায়, প্রতিষ্ঠিত করতে চায় কুশাসন, তাদের বিরুদ্ধে সংগ্রাম করে মানবকল্যাণ প্রতিষ্ঠা করাই আন্তঃধর্মীয় সম্প্রতি সম্মিলনের অন্তর্নিহিত তাগিদ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্প্রতি সম্মিলনে আলোচক হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের সুপারনিউম্যারারি প্রফেসর অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, চট্টগ্রামের পটিয়া উপজেলার পাঁচরিয়া তপোবন আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী রবীশ্বরান্দপুরী মহারাজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ আবুল হোসাইন, চট্টগ্রাম ক্যাথিড্রাল প্যারিসের সহকারী পাল পুহিত ফাদার রুপক আইজেক রোজারিও এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার জনাব শশাঙ্ক বরণ রায়।

আলোচনায় বৌদ্ধতত্ত্ববিদ অধ্যাপক ড. সকোমল বড়ুয়া বলেন,বর্তমান পৃথিবীর অস্থিরতার প্রধান কারণ হচ্ছে সহিংসতা, ধর্মান্ধতা, সাম্প্রদায়িকতা, বিশ্বশক্তি কিংবা আগ্রাসন মনোবৃত্তি লালন করা। তাই আজ সর্বপ্রথম প্রয়োজন সকল সম্প্রদায়ের মন থেকে এ চারটি কুধারণা অপসারণ করা। দেহ ছাড়া মনের আশ্রয় যেমন কল্পনা করা যায় না, তেমনি নীতি বা ধর্ম ছাড়া সমাজ জীবনের উন্নয়ন ও অগ্রগতির চিন্তা অর্থহীন। দুই মেরুতে দুটি অবস্থান করলেও উভয়ের সমন্বয়ে বাংলাদেশে একটি সাম্প্রদায়িক সহিংসতামুক্ত, শ্রেণি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে গড়ে উঠবে।

শ্রীমৎ স্বামী রবীশ্বরান্দপুরী মহারাজ বলেন, “দুঃখের বিষয় হলো এত ধর্মীয় চেতনায় সব ধর্মের সহাবস্থান এর কথা স্বীকৃত থাকলেও বিদ্বেষপূর্ণ ভাভ ধারার কোন পরিবর্তন হয়নি। দুঃখের সাথে আজ তা স্বীকার করতে হয়। আজ সমগ্র বিশ্বে ন্যায়বোধ, প্রীতিবোধ, ভ্রাতৃত্ববোধ, সংযমবোধ, সহিষ্ণুতা, মানবতা ও শৃংখলার বড়ই দুর্ভিক্ষ। ধর্ম আচরণ পদ্ধতি ভিন্ন হলেও প্রতিটি মানুষের লক্ষ ও গন্তব্য কিন্তু এক ও অভিন্ন।”

ড. মুহাম্মদ আবুল হোসাইন বলেন, “প্রায় সকল ধর্ম গ্রন্থই ন্যায়পরায়ণতা, সততা, দয়া ও পরোপকারের মতো সার্বজনিন নৈতিক গুণাবলির উপর জোর দেয়। এই সাধারণ নৈতিক ভিত্তি বিভিন্ন ধর্মের অনুসারীদের মধ্যে সংলাপ ও সহযোগীতার পথ সুগম করে ধর্মগ্রন্থগুলো প্রায়ই ঈশ্বর বা দিব্যসত্তার সামনে সকল মানুষের সমান মর্যাদার কথা ঘোষণা করে, যা আন্তঃধর্মিক, আন্তঃসাংস্কৃতিক সম্মানের ভিত্তি তৈরি করে।
উচ্চারক আবৃত্তি কুঞ্জ’র নির্বাহী সদস্য মোহাম্মদ শাহ হোসাইনের সঞ্চালনায় সম্প্রতি সম্মেলনে স্বাগত বক্তব্য দেন শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারি (ক.) ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর।

শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট এর মাননীয় ম্যানেজিং ট্রাস্টি হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী এর বাণী পাঠ করেন এস জেড এইচ এম ট্রাস্ট এর গবেষণা সহকারী জনাব সাইদুল ইসলাম সাইদু। এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ মাহমুদুল হাসনাইন, গীতাপাঠ করেন অধ্যাপক শ্রী স্বদেশ চক্রবর্তী, ত্রিপিটক পাঠ করেন ভদন্ত এম বোধি মিত্র ভিক্ষু, বাইবেল পাঠ করেন পাস্টর রিপন রায়। হামদ পরিবেশন করেন সৈয়দ সামিউল হক ফরহাদাবাদী এবং মাইজভান্ডারি সংগীত পরিবেশন করেন মাইজভান্ডারি মরমী গোষ্ঠীর সিনিয়র সদস্য সৈয়দ জাবের সরওয়ার।

আলোচিত খবর

পবিত্র ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা, ২৩ মে।শনিবার সাপ্তাহিক ছুটি বাতিল।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আসন্ন পবিত্র ঈদুল আজহায় দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিসে ৭ দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত এই ছুটি থাকছে। তবে ঈদের আগে সাপ্তাহিক ছুটির মধ্যে আগামীকাল শনিবারের ২৩ মে ছুটি বাতিল করা হয়েছে।

সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ঈদের ছুটি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে (সোমবার) থেকে ৩১ মে রোববার পর্যন্ত দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে। এর আগে ২৩ মে শনিবার সাপ্তাহিক ছুটির দিন ও পরদিন ২৪ মে রোববার অফিসগুলো খোলা থাকবে।

আরও পড়ুন

সর্বশেষ