আজঃ বৃহস্পতিবার ২৮ মে, ২০২৬

কালুরঘাট ভান্ডালজুড়ি সড়কের প্রতিবন্ধকতা উচ্ছেদ করেছে প্রশাসন

এম মনির চৌধুরী রানা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের বোয়ালখালী কালুরঘাট ভান্ডালজুড়ি সড়কের বাগান বাড়ির সংলগ্ন ড্রেজারের বালির পাইপ দিয়ে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় গতকাল থেকে কয়েকটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। কালুরঘাট সেতুর নিচে অপরিকল্পিতভাবে বালির সাইট দিয়ে বালি সড়কের পড়ছে এবং বালি লোড আনলোডও করা হচ্ছে সড়কে।এতে করে জনসাধারণ এবং চলাচলরত গাড়ি ও যাত্রীদের দুর্ভোগ বেড়েছে। প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে যানজট ও ঘটছে দুর্ঘটনা। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসানের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি তাৎক্ষণিক উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) কানিজ ফাতেমাকে নির্দেশনা দিলে তিনি সড়ক প্রতিবন্ধকতা সৃষ্টিকারী ড্রেজারের পাইপ উচ্ছেদ করা হয়। এবং বালির সাইটগুলোকে সতর্ক করে দেয়া হয় যাতে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করা না হয়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

বোয়ালখালীতে হঠাৎ কালবৈশাখী শিশু,বৃদ্ধাসহ আহত ৯, ক্ষতিগ্রস্ত যানবাহন ও ঘরবাড়ী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বোয়ালখালী উপজেলায় হঠাৎ আঘাত হানা ঘূর্ণিবাতাসে নারী ও শিশুসহ অন্তত ৯ জন আহত হয়েছেন।
বুধবার (২৭ মে) বেলা ১১টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় তীব্র বাতাস ঝড়-তুফানে গাছ ও গাছের ডাল ভেঙে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আকস্মিক ঘূর্ণিবাতাসে পশ্চিম শাকপুরা, মীরপাড়া, আকুবদণ্ডী, গোমদণ্ডী ও সারোয়াতলীসহ বিভিন্ন এলাকায় গাছ উপড়ে পড়ে।
এতে সড়কে থাকা টেক্সি, প্রাইভেট কার, সিএনজি ও মাইক্রোবাস ক্ষতিগ্রস্ত হয়। কয়েকটি স্থানে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় সাময়িকভাবে বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়ে পড়ে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা কান্তা অধিকারী জানান, ঘূর্ণিঝড় ও বাতাসে আহত ৯ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। গুরুতর আহত ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

গুরুতর আহতরা হলেন আবু তৈয়ব (২৭) কধুরখীল এলাকার, আবু সৈয়দ সারোয়াতলীর খিতাবচর এলাকার, রিয়া উত্তর গোমদণ্ডীর এবং মো. আশরাফ সারোয়াতলীর বেঙ্গুরা এলাকার বাসিন্দা। এছাড়া অজয় শীল, ইয়াসমিন, অঞ্জু চৌধুরী ও মিসবাহ জামানসহ আরও কয়েকজন আহত হন।

এদিকে বোয়ালখালী মেইন সড়কে গাছ পড়ে একটি সিএনজি ও একটি মাইক্রোবাস ক্ষতিগ্রস্ত হয়। এতে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে স্থানীয় লোকজন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গাছ সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করে।

স্থানীয়রা জানান, কয়েক মিনিটের এই ঘূর্ণিবাতাসে বিভিন্ন এলাকার ঘরবাড়ি ও গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রশাসন ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করছে বলে জানা গেছে।

ঈদের জামাতের জন্য প্রস্তুত জমিয়তুল ফালাহ ময়দান: চসিক মেয়র

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঈদ-উল-আজহার কেন্দ্রীয় জামাত উপলক্ষে চট্টগ্রামের জমিয়তুল ফালাহ ঈদগাহ ময়দান সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।মঙ্গলবার জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণ পরিদর্শনকালে মেয়র বলেন, ঈদুল আজহাকে সামনে রেখে চসিকের উদ্যোগে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে, যাতে মুসল্লিরা নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দ্যে নামাজ আদায় করতে পারেন।

তিনি জানান, প্রায় ৬৫ হাজার বর্গফুট এলাকাজুড়ে বিশাল প্যান্ডেল নির্মাণ করা হয়েছে এবং নিচে কার্পেটিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। বৃষ্টির সম্ভাবনা মাথায় রেখে উপরে টারপলিন দেওয়া হয়েছে, যাতে আবহাওয়া প্রতিকূল হলেও জামাতে কোনো বিঘ্ন না ঘটে। এছাড়া প্রায় ১৪০টি সিলিং ফ্যান, ৬০টি স্ট্যান্ড ফ্যান, পর্যাপ্ত আলোকসজ্জা, ৭০টি মাইক এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ৩০টি সিসিটিভি ক্যামেরা স্থাপনের ব্যবস্থা রাখা হয়েছে।

মেয়র বলেন, প্রতিবছরের মতো এবারও প্রায় ২০ থেকে ২৫ হাজার মুসল্লি এই কেন্দ্রীয় জামাতে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। অতিরিক্ত মুসল্লির কথা বিবেচনায় রেখে দুটি জামাতের সময় নির্ধারণ করা হয়েছে—প্রথম জামাত সকাল ৭টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। বৃষ্টির কারণে মাঠে নামাজ পড়তে না পারলে মসজিদে নামাজ পড়ার ব্যবস্থা করা হয়েছে।

মাঠ পরিদর্শনকালে মেয়র বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে পবিত্র ঈদ-উল-আযহার প্রথম ও প্রধান জামাত নগরীর জমিয়তুল ফালাহ্ মসজিদ প্রাঙ্গণে সকাল ৭টায় অনুষ্ঠিত হবে। একই স্থানে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় ঘটিকায়।

প্রথম ও প্রধান জামাতে ইমামতি করবেন জমিয়তুল ফালাহ্ মসজিদের খতিব হযরতুল আল্লামা আলহাজ্ব সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী। দ্বিতীয় জামাতে ইমামতি করবেন জমিয়তুল ফালাহ্ মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ আহমদুল হক।

এছাড়া চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে নগরীর আরও ৯টি মসজিদে সকাল ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। মসজিদগুলো হলো— লালদীঘি চট্টগ্রাম সিটি কর্পোরেশন শাহী জামে মসজিদ, হযরত শেখ ফরিদ (রাঃ) চশমা ঈদগাহ মসজিদ, সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, চকবাজার সিটি কর্পোরেশন জামে মসজিদ, জহুর হকার্স মার্কেট জামে মসজিদ, দক্ষিণ খুলশী (ভিআইপি) আবাসিক এলাকা জামে মসজিদ, আরেফীন নগর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ, সাগরিকা গরুবাজার জামে মসজিদ এবং মা আয়েশা সিদ্দিকা (রাঃ) চসিক জামে মসজিদ (সাগরিকা জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম সংলগ্ন)।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সম্মানিত মুসল্লীগণকে যথাসময়ে নির্ধারিত ঈদ জামাতে অংশগ্রহণের জন্য অনুরোধ জানান মেয়র। পরিদর্শনকালে মেয়র নগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানান এবং কোরবানির আত্মত্যাগের শিক্ষাকে হৃদয়ে ধারণ করে ক্লিন সিটি গড়তে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।

পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, চসিকের জনসংযোগ ও প্রটোকল কর্মকর্তা আজিজ আহমদ, নির্বাহী প্রকৌশলী ফখরুল ইসলাম, মেয়রের একান্ত সহকারী জিয়াউর রহমান জিয়া,সমাজকল্যাণ ও সংস্কৃতি কর্মকর্তা মামুনুর রশীদসহ চসিকের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও স্থানীয় নেতৃবৃন্দ।

আলোচিত খবর

ঈদের দিন প্রধানমন্ত্রী তারেক রহমান তিনটি কর্মসূচিতে অংশ নেবেন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঈদুল আজহার দিন প্রধানমন্ত্রী তারেক রহমান তিনটি কর্মসূচিতে অংশ নেবেন । প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বুধবার ২৭ মে সন্ধ্যায় একথা জানান।

তিনি গণমাধ্যমকে জানান,প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহে প্রধান জামাতে অংশ নেবেন। সেখান থেকে প্রধানমন্ত্রী শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত এবং ফাতেহা পাঠ করে গুলশানের বাসায় যাবেন।এরপর দুপুরে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী আয়োজিত ঐতিহ্যবাহী ‘বড়খানা’ প্রীতিভোজ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন

সর্বশেষ