আজঃ শুক্রবার ৫ জুন, ২০২৬

সিএন্ডএফ এজেন্টদের ট্রেড লাইসেন্স নবায়নে চসিকের অস্থায়ী বুথ স্থাপনের নির্দেশ সিটি মেয়রের

প্রেস রিলিজ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সিএন্ডএফ এজেন্টদের ট্রেড লাইসেন্স নবায়ন কার্যক্রমকে আরও সহজ, দ্রুত ও নির্বিঘ্ন করতে আগ্রাবাদস্থ সিএন্ডএফ কার্যালয়ে একটি অস্থায়ী সেবা বুথ স্থাপনের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে চট্টগ্রাম কাস্টমস এজেন্টস্ এসোসিয়েশনের নেতৃবৃন্দ চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করে এই অনুরোধ জানান। ব্যবসায়ীদের ভোগান্তি লাঘবে মেয়রের তাৎক্ষণিক সিদ্ধান্তে অতি দ্রুত সময়ের মধ্যে এই বুথ স্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

সাক্ষাতকালে সিএন্ডএফ এসোসিয়েশনের নেতৃবৃন্দ মেয়রের নিকট তুলে ধরেন যে, প্রতি বছর বিপুল সংখ্যক সিএন্ডএফ এজেন্টের ট্রেড লাইসেন্স নবায়ন করতে গিয়ে নানাবিধ প্রাতিষ্ঠানিক আনুষ্ঠানিকতায় সময়ক্ষেপণ হয়। যদি আগ্রাবাদস্থ সিএন্ডএফ ভবনেই চসিকের একটি অস্থায়ী বুথ স্থাপন করা যায়, তবে অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে দ্রুততম সময়ে এই সেবা দেওয়া সম্ভব হবে।

ব্যবসায়ী নেতৃবৃন্দের এই যৌক্তিক ও জনবান্ধব অনুরোধে তাৎক্ষণিক সাড়া দেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি উপস্থিত সংশ্লিষ্ট কর্মকর্তাদের জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।

সাক্ষাতকালে মেয়র ডা. শাহাদাত হোসেন দেশের সামগ্রিক অর্থনীতিতে সিএন্ডএফ এজেন্টদের অবদানের কথা গুরুত্বের সাথে তুলে ধরে বলেন, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির প্রবেশদ্বার, আর এই প্রবেশদ্বারকে সচল ও প্রাণবন্ত রাখার পেছনে মূল কারিগর হলেন সিএন্ডএফ এজেন্টরা। তাঁরা দিনরাত পরিশ্রম করে রাজস্ব আহরণ ও আমদানি রপ্তানি বাণিজ্যকে গতিশীল রাখছেন। দেশের অর্থনৈতিক চালিকাশক্তি এই ব্যবসায়ী সমাজকে কোনো ধরনের প্রশাসনিক আমলাতান্ত্রিক জটিলতায় ভোগান্তিতে ফেলা যাবে না।

মেয়র আরও বলেন, স্মার্ট ও ব্যবসাবান্ধব চট্টগ্রাম বিনির্মাণে চট্টগ্রাম সিটি করপোরেশন সবসময় ব্যবসায়ীদের পাশে থাকবে। আমরা ওয়ান স্টপ সার্ভিসের মতো সেবা নিশ্চিত করতে চাই, যাতে ব্যবসায়ীদের মূল্যবান সময় নষ্ট না হয় এবং তাঁরা স্বাচ্ছন্দ্যে ব্যবসা পরিচালনা করতে পারেন। সিএন্ডএফ কার্যালয়ে এই অস্থায়ী বুথ স্থাপন আমাদের সেই আধুনিক ও ওয়ান স্টপ সেবারই একটি অংশ। ভবিষ্যতেও চসিকের পক্ষ থেকে ব্যবসায়ীদের জন্য সব ধরনের নাগরিক সুবিধা ও সহযোগিতা অব্যাহত থাকবে।

ব্যবসায়ী নেতৃবৃন্দ মেয়রের এই দ্রুত সিদ্ধান্ত ও ব্যবসাবান্ধব সদিচ্ছার ভূয়সী প্রশংসা করেন এবং ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন চসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা সারোয়ার কামাল, রাজস্ব কর্মকর্তা সাব্বির রহমান সানি, চট্টগ্রাম কাস্টমস এজেন্টস্ এসোসিয়েশনের বন্দর বিষয়ক সম্পাদক রোকন উদ্দিন মাহমুদ, প্রযুক্তি প্রশিক্ষণ ও আইন বিষয়ক সম্পাদক এস এম ফরিদুল আলম, সহকারি কাস্টম বিষয়ক সম্পাদক মোরশেদুল আলম, নির্বাহী সদস্য মোহাম্মদ সালাউদ্দিন, মাহবুবুর রহমান সাগর প্রমুখ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে সর্বাধুনিক প্রযুক্তির এমআরআই মেশিন উদ্বোধন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে ১ম বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ১৮০ চ্যানেলের থ্রি তেসলা এমআরআই মেশিন নিয়ে এসেছে পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড চট্টগ্রাম শাখা। চট্টগ্রামবাসীর চিকিৎসাসেবায় বায়োমেট্রিক্স প্রযুক্তির আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সমৃদ্ধ ম্যাগনেটম লুমিনা প্রো এডিশন থ্রি তেসলা এমআরআই মেশিনের কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠান বুধবার (৩ মে) সকালে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এমআরআই মেশিনের কার্যক্রম উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন পপুলার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডা. মোস্তাফিজুর রহমান সিআইপি।

প্রধান অতিথির বক্তব্যে ডা. শাহাদাত হোসেন বলেন, বর্তমানে মানুষের জীবনধারণে পরিবর্তনের কারণে রোগ-ব্যাধিও বাড়ছে। সঠিক রোগ নির্ণয়ে বিজ্ঞানের আবিষ্কার আধুনিক যন্ত্রপাতি। রোগ নির্ণয় করা গেলে চিকিৎসাও সহজ হয়। এক্ষেত্রে থ্রি তেসলা এমআরআই মেশিন রোগীদের উপকারে আসবে। চট্টগ্রামবাসীর চিকিৎসা সেবায় অত্যাধুনিক এমআরআই মেশিন সংযোজন করার জন্য পপুলার ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। বিশেষ অতিথির বক্তব্যে ডা. মোস্তাফিজুর রহমান সিআইপি বলেন, পপুলার ডায়াগনস্টিক সেন্টার হতে আন্তর্জাতিকমানের সেবা গ্রহণ করার জন্য চট্টগ্রামের চিকিৎসকসমাজ ও চট্টগ্রামবাসীর প্রতি ধন্যবাদ জানাচ্ছি।

তিনি নতুন এই এমআরআই মেশিন সম্পর্কে বলেন, রোগীরা এখন ৩/৪ মিনিটের মধ্যে ব্রেইন এবং স্পাইনের সকল এমআরআই করতে পারবেন। এছাড়াও শরীরের প্রত্যেকটা অঙ্গের এমআরআই আগের চেয়ে অর্ধেক সময়ের মধ্যে শেষ করতে পারবেন। চট্টগ্রামবাসীর সহযোগিতা অব্যাহত থাকলে ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারে আসা আরো নতুন ও অত্যাধুনিক মেশিন চট্টগ্রামবাসীর চিকিৎসা সেবার মান বৃদ্ধিতে সংযোজন করার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, স্বাস্থ্যখাতে পপুলার গ্রুপে প্রায় ২৬ হাজার কর্মকর্তা ও কর্মচারী মানুষের স্বাস্থ্যসেবা প্রদান করার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড চট্টগ্রাম শাখার সিনিয়র ব্যবস্থাপক ওয়ালী আশরাফ খানের পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক নিউরোসার্জন ডা. মঈনউদ্দিন মো. ইলিয়াছ, পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড শান্তিনগর শাখার ডিজিএম মো. শাহী মাহমুদ, চট্টগ্রাম শাখার সহকারি ব্যবস্থাপক সুজন কান্তি দে, সহকারি ব্যবস্থাপক উজ্জ্বল বড়ুয়া, সহকারি ব্যবস্থাপক (মার্কেটিং) মো. বেলাল হোসেন প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে পপুলারের সর্বস্তরের কনসালটেন্ট, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

লক্ষ্মীপুরে বশিকপুর ইউনিয়নকে অন্য উপজেলা স্থানান্তর না করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

লক্ষ্মীপুর সদর উপজেলায় বশিকপুর ইউনিয়ন। নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলায় বশিকপুর ইউনিয়নকে স্থানান্তর না করে সদর উপজেলায় রাখার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ সমাবেশ হয়েছে। বিক্ষোভ ও মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে আন্দোলনকারীরা। বুধবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টায় পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের সামনে দেড়ঘন্টা ব্যাপী এই কর্মসুচি পালন করা হয়। বশিকপুর নাগরিক কমিটির ব্যানারে নানা শ্রেনী-পেশার সর্বস্তরের মানুষ একর্মসুচিতে অংশ নেয়।

এসময় বক্তব্য রাখেন, সদর উপজেলা পশ্চিম-বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. মাহাবুবুর রহমান খোকন, বশিকপুর ইউপি চেয়ারম্যান মো. মাহফুজুর রহমান, জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সাধারন সম্পাদক মো. মমিন উল্যাহ,,সাংবাদিক এসএম আওলাদ হোসেন,বশিকপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মো. মহিউদ্দিন ইকবাল,জামায়াতের ইউনিয়ন আমীর মাওলানা মাইন উদ্দিন,মাওলানা সহিদ উল্যাহ ও যুবদল নেতা সৌরভ হোসেন জনি প্রমুখ।

বক্তারা অভিযোগ করে বলেন. লক্ষ্মীপুর জেলা গঠিত হওয়ার পর থেকে সদর উপজেলায় অবস্থিত ছিল বশিকপুর ইউনিয়ন। পাশাপাশি লক্ষ্মীপুর-২ আসনে সংযুক্ত রয়েছে অত্র ইউনিয়ন। এছাড়া সদরের নিকটতম ইউনিয়ন হিসেবে মানুষ সকল সুযোগ-সুবিধা ভোগ করে আসছে। সম্প্রতি সদর উপজেলা ভেঙ্গে চন্দ্রগঞ্জ উপজেলা গঠিত হলেও সেখানে বশিকপুর ইউনিয়নকে অন্তর্ভূক্ত করা হয়। এতে করে প্রায় অর্ধলাধিক মানুষ যাতায়াতসহ নানা দুর্ভোগে পড়তে হবে। তাই সদর উপজেলায় বশিকপুর ইউনিয়নকে নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলায় স্থানান্তর না করে সদর উপজেলায় স্থায়ীভাবে রাখার দাবি করেন আন্দোলনকারী।

01712058892

আলোচিত খবর

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থীকে হারিয়ে বিজয়ী হয়েছেন তিনি।

তিনি আগামী এক বছর জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন এবং জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হবেন।
৮১তম অধিবেশনের সভাপতি পদের নির্বাচনে সর্বমোট ১৯০টি দেশ অংশ নেয়। এরমধ্যে খলিলুর রহমান পেয়েছেন ৯৯টি দেশের ভোট। প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের আন্দ্রেয়াস এস কাকৌরিস পেয়েছেন ৯১টি দেশের সমর্থন।

আরও পড়ুন

সর্বশেষ