চট্টগ্রামে লবণ কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ দুজনের মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বোয়ালখালীতে লবণ কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ দুজন মৃত্যুর কাছে হার মেনেছেন। গত বৃহস্পতিবার রাতে তারা রাতে মারা গেছেন। এই ঘটনায় আশঙ্কাজনক আরও তিনজন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন। মারা যাওয়া দুজন হলেন দিদারুল আলম (৩২) ও মো. আলম (৪৫)। দিদারের বাড়ি বোয়ালখালী আর আলম পটিয়ার হুলাইনের বাসিন্দা। দিদারের শরীরের ৯০ ভাগ ও অপরজনের ৬৫ ভাগ পুড়ে গেছে।এর আগে গত বৃহস্পতিবার বোয়ালখালীর কনফিডেন্স লবণ কারখানায় অগ্নিকাণ্ডে ১০ জন দগ্ধ হয়েছিলেন। বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগে। আহতদের প্রথমে চমেক হাসপাতালে ভর্তি করা হয়।

চমেক হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এস খালেদ জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় দিদার ও আলম মারা যায়। তিনজন আইসিইউতে আছে। তারা হলেন মাহমুদুল হক, উজ্জ্বল ও নূর নবী।
যে তিনজন আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন তাদের অবস্থাও আশঙ্কাজনক। এই তিনজনের শরীরের ৬০ থেকে ৬৫ ভাগ পুড়ে গেছে। অপর তিনজনকে কারখানা কর্তৃপক্ষ ঢাকায় নিয়ে গেছে। ওই তিনজনেরও শরীরের ১৫ থেকে ৪০ ভাগ পুড়ে গেছে। তারা হলেন লিটন, জাহিদ ও সেলিম।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

‎থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ নিচে পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

‎হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের দ্বিতীয় তলা থেকে বাংলাদেশ বিমানবাহিনীর একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে ৩ জন সদস্য নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় বিমানবাহিনীর আরও ৪ জন সদস্য গুরুতর আহত হয়েছেন।সোমবার রাত ১০টা ২০ মিনিটের দিকে থার্ড টার্মিনালের দ্বিতীয় তলায় অবস্থিত ফ্লাইওভারে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওয়ারেন্ট অফিসার মাহমুদ, করপোরাল পিয়াস ও এলএসি জুবাইদুল।সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী। ‎ ‎তিনি জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় একটি মর্মান্তিক দুর্ঘটনায় বিমানবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন।

এ ঘটনায় আরও কয়েকজন সদস্য গুরুতর আহত হয়েছেন। তাদের সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়েছে। ‎‎ ‎ রাত ১০টা ২০ মিনিটের দিকে তাদের বহনকারী পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে দ্বিতীয় তলায় অবস্থিত ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায়।

চট্টগ্রামের সবজির বাজারে স্বস্তি সরবরাহ বাড়ছে, দাম কমছে

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের কাঁচাবাজারে স্বস্তি ফিরেছে ক্রেতাদের মধ্যে। বন্যায় স্থানীয়ভাবে সবজির ব্যাপক ক্ষতি হলেও দেশের বিভিন্ন জেলা ও পার্বত্য অঞ্চল থেকে সরবরাহ বাড়ায় বাজারে এর প্রভাব পড়তে শুরু করেছে। গত ১৫ দিনের তুলনায় কমেছে বেশিরভাগ সবজির দাম। রোববার (৩০ আগষ্ট) নগরের হালিশহর, কাজীর দেউড়ি ও রিয়াজউদ্দিন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বিক্রেতারা জানিয়েছেন, সরবরাহ বাড়ায় কয়েক ধরনের সবজির দাম কমেছে। তবে বেগুন ও টমেটোর দাম এখনো তুলনামূলক বেশি।


চট্টগ্রামের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আপ্রু মারমা জানালেন, ৬ থেকে ১৪ জুলাই পর্যন্ত টানা অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে জেলার সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। বিভিন্ন উপজেলায় ৫ হাজার ৯০৭ হেক্টর সবজির জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ৪৩ হাজার ৫০ টন সবজি উৎপাদন নষ্ট হয়েছে। ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৮৬ কোটি ১০ লাখ টাকা। এরই মধ্যে ১৫ হাজার কৃষককে প্রণোদনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, চট্টগ্রামের বাজার পুরোপুরি স্থানীয় উৎপাদনের ওপর নির্ভরশীল নয়। দেশের বিভিন্ন জেলা থেকেও নিয়মিত বিপুল পরিমাণ সবজি চট্টগ্রামে আসে। ফলে স্থানীয় উৎপাদন ক্ষতিগ্রস্ত হলেও বাইরের সরবরাহের কারণে বাজারে সবজির সংকট তৈরি হয়নি।
সরেজমিনে দেখা গেছে, বর্তমানে বাজারে পটল, ঢেঁড়শ, কাকরোল, করলা ও ঝিঙে ৬০ থেকে ৭০ টাকা, লাউ ও ধুন্দল ৮০ টাকা এবং পেঁপে ২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বেগুন ও টমেটো বিক্রি হচ্ছে প্রায় ১২০ টাকা কেজি দরে। শীতের আগাম সবজি শিম ১৮০ থেকে ২০০ টাকা এবং ফুলকপি ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

গত সপ্তাহে ১২০ টাকা কেজি দরে বিক্রি হওয়া কাঁচা মরিচ এখন ১০০ টাকায় পাওয়া যাচ্ছে। বরবটির দাম ১০০ থেকে ১১০ টাকা থেকে কমে ৮০ থেকে ৯০ টাকা এবং গাজর ১২০ টাকা থেকে কমে ১০০ টাকা কেজি হয়েছে। কচুর ছড়ার দামও ৮০ টাকা থেকে কমে ৭০ টাকা হয়েছে।

কাজীর দেউড়ি বাজারের ক্রেতা আফরিন জানিয়েছেন, আগের তুলনায় কয়েক ধরনের সবজির দাম কমেছে। ৬০ থেকে ৮০ টাকার মধ্যে অনেক সবজি পাওয়া যাচ্ছে। তবে কিছু সবজির দাম এখনো বাড়তি।
বিক্রেতা নুর হোসেনের মতে, বন্যার ক্ষতি কাটিয়ে দেশের বিভিন্ন জেলা ও পার্বত্যাঞ্চল থেকে সবজির সরবরাহ বেড়েছে। এতে কয়েক ধরনের সবজির দাম কমেছে। তবে বেগুন ও টমেটোর সরবরাহ এখনো তুলনামূলক কম।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

আরও পড়ুন

সর্বশেষ