রূপগঞ্জে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় নারী শ্রমিকের ওপর হামলা ও ভাঙচুরের অভিযোগ

মাহাবুবুর রহমান রনি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার হাটাব টেকপাড়ায় মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্র করে এক নারী পোশাক শ্রমিকের ওপর হামলা, বসতঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী শান্তা আক্তার (২৭) রূপগঞ্জ থানায় দায়ের করা লিখিত অভিযোগে উল্লেখ করেন, তিনি ডহরগাঁও এলাকার ফকির ফ্যাশন গার্মেন্টসে কর্মরত। অভিযোগে তিনি বলেন, প্রতিবেশী বিপুল রায়হান (৪৩), বুলবুল মিয়া (৩৫), ইমরান (১৯) ও ফারজানাসহ অজ্ঞাতনামা ৪/৫ জন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এসব কর্মকাণ্ডে বাধা দেওয়ায় তার ও তার পরিবারের সদস্যদের বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

অভিযোগ অনুযায়ী, আজ শুক্রবার (১৭ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে কর্মস্থলে যাওয়ার পথে হাটাব টেকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে তাকে মারধর করা হয়। পরে সকাল ৯টার দিকে অভিযুক্তরা তার বাড়িতে প্রবেশ করে দরজা ও টিনের বেড়া ভাঙচুর করে প্রায় ৪০ হাজার টাকার ক্ষতি সাধন করে। এ সময় তার স্বামী সাব্বির ও শাশুড়ি রাশিদা বেগম বাধা দিলে তাদেরও মারধর করা হয়।

এছাড়া, ১ নম্বর আসামি বিপুল রায়হান তার স্বামীর পকেট থেকে নগদ ৭ হাজার টাকা ও প্রায় ২০ হাজার টাকা মূল্যের একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে যায় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।এ ঘটনায় রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন শান্তা আক্তার রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

মির্জা ফখরুল রথযাত্রার অনুষ্ঠানে হঠাৎ অসুস্থ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তাকে দ্রুত বাসায় নিয়ে যাওয়া হয়। চিকিৎসকের পরামর্শে তিনি বর্তমানে বিশ্রামে রয়েছেন।

১৬ জুলাই বিকেলে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন) আয়োজিত রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল। বক্তব্যের শেষ পর্যায়ে প্রচণ্ড গরমের মধ্যে তিনি অসুস্থ বোধ করলে অনুষ্ঠানস্থল থেকেই তাকে দ্রুত বাসায় নেওয়া হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিএনপি মহাসচিব বর্তমানে বাসায় বিশ্রামে আছেন, তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

ভাঙ্গুড়ায় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথ যাত্রা উৎসব অনুষ্ঠিত

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিশেষ প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের শুভ রথ যাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬ ভাঙ্গুড়া উপজেলার মেন্দা কালীবাড়ি প্রাঙ্গণে এ রথ যাত্রা উৎসব অনুষ্ঠিত হয়।

উৎসব উপলক্ষে আজ দুপুর ১টায় পূজা ও ভোগের আয়োজন করা হয়।পরে বিকেল ৪টায় ভদ্রপাড়া কালীবাড়ি মন্দির থেকে পাথরঘাটা ও কালীমন্দিরের উদ্দেশ্যে পুনর্যাত্রা বা উল্টোরথ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি উত্তম রায় এবং সাধারণ সম্পাদক সমরজিৎ গুণ সহ অন্যান্য নেতৃবৃন্দ ও ভক্তবৃন্দ।ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তি ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আয়োজিত এ রথযাত্রা উৎসবে সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

আলোচিত খবর

নতুন ভোটার হওয়ার আবেদন ৩১ জুলাই পর্যন্ত

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির সুযোগ পাচ্ছেন নিবন্ধিত না হওয়া নাগরিকরা। আগামী ৩১ জুলাই পর্যন্ত নতুন ভোটার হওয়ার আবেদন গ্রহণ করা হবে। ইসি জানিয়েছে, ২০০৮ সালের ৩১ জুলাই বা তার আগে জন্মগ্রহণকারী যেকোনো ব্যক্তি নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করলে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন। স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখেই এ কার্যক্রম পরিচালনা করছে নির্বাচন কমিশন।

এদিকে নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ইউনিয়ন পরিষদ, পৌরসভা এবং উপজেলা বা থানা নির্বাচন অফিসে তালিকাটি প্রদর্শন করা হবে। তালিকায় নাম বাদ পড়া বা তথ্যগত ভুল থাকলে সংশ্লিষ্টরা ২৪ আগস্ট পর্যন্ত নতুন অন্তর্ভুক্তি বা তথ্য সংশোধনের আবেদন করতে পারবেন। সব আপত্তি নিষ্পত্তি শেষে ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে ১০ আগস্ট খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে। এরপর আপত্তি গ্রহণ ও যাচাই-বাছাই শেষে ২৭ আগস্ট চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এ-সংক্রান্ত নির্দেশনা সিনিয়র সহকারী সচিব মো. রশিদ মিয়া স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়েছে।

নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ জানিয়েছেন, আগামী অক্টোবর থেকে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে আগস্টের মাঝামাঝি বা শেষ সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।

বর্তমানে দেশে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৪৩ জন

আরও পড়ুন

সর্বশেষ