চট্টগ্রামে ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে গ্রেফতার জাহাজের মাস্টার

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের কর্ণফুলীতে ব্যবসায়ীকে প্রকাশ্যে অপহরণের অভিযোগে মো. আকতার জামান (৩১) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আকতার জামান এমভি আল ওয়াকিয়া লাইটার জাহাজের মাস্টার বলে জানা যায়। গত শুক্রবার রাতে কর্ণফুলীর চরলক্ষ্যা ইউনিয়নের (৭নং ওয়ার্ড) মৌলভী বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে। পরে পুলিশ অভিযান চালিয়ে খোয়াজনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করেন। অপহৃত শাহাজাহান পেশায় একজন ব্যবসায়ী। সদরঘাট বাংলাবাজার এলাকার এস.আর ট্রেডিং ইন্টারন্যাশনাল নামক প্রতিষ্ঠানের মালিক এবং চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক। এ ঘটনায় বন্দর গোসাইলডাঙ্গা এলাকার অপহৃত ব্যবসায়ী মো. শাহজাহান (৬৮) কর্ণফুলী থানায় ৫ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন।
মামলায় আসামিরা হলেন-কর্ণফুলী উপজেলার খোয়াজনগর এলাকার নুরুল আলমের ছেলে আক্তার জামান (৩১), একই এলাকার মৃত আব্দুস সবুরের ছেলে নুর ইসলাম (৪০), চরলক্ষ্যা মৌলভী পাড়ার মোঃ গফুর (৩৩), চরলক্ষ্যা এলাকার জুংগার ছেলে শাকিব (২৭) ও খোয়াজনগর এলাকার বদির ছেলে মো. আসিফ (২২)। এছাড়াও অজ্ঞাতনামা রয়েছে আরো ৭-৮ জন।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন বলেন, একজন ব্যবসায়িকে আটকে রেখেছে খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ভিকটিমকে উদ্ধার করে একজনকে আটক করা হয়েছিল। পরে ভিকটিম মামলা করায় আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেল সাড়ে ৫ টার দিকে কর্ণফুলীর চরলক্ষ্যা ইউনিয়নের পোর্টের রাস্তায় ভিকটিম তাঁর নিজস্ব খামারবাড়ি দেখতে যান। সন্ধ্যার দিকে কাজ সেরে খামারবাড়ি থেকে সিএনজি টেক্সি যোগে বাংলাবাজার ঘাটে যাওয়ার পথে মৌলভী বাজার এলাকার আইয়ুবশাহ বাড়ীর সামনে পৌঁছলে হঠাৎ আকতার জামান (৩১) এর নেতৃত্বে একদল লোক ২-৩ টি সিএনজি টেক্সি করে এসে ভিকটিম শাহজাহানের পথরোধ করেন। পরে চড় থাপ্পড় দিয়ে সিএনজিসহ জোরপূর্বক খোয়াজনগর এলাকায় নিয়ে আসেন। এ সময় ছুরির ভয় দেখিয়ে টাকা দাবি করেন। পরে রাত ৮ টার দিকে খবর পেয়ে কর্ণফুলী থানার পুলিশ এসে ভিকটিমকে উদ্ধার করেন। অন্যান্য লোকজন পালিয়ে গেলেও আকতার জামানকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়।
তবে অপহরণের ঘটনার অনুসন্ধানে উঠে আসে আরেক কাহিনী। এতে জানা যায়, গ্রেফতার আসামি আকতার জামান কর্মরত ওয়াকিয়া লাইটার জাহাজটি গত বছরের ১৭ ডিসেম্বর চট্টগ্রাম থেকে গম বোঝাই করে নারায়নগঞ্জের ডেমরায় যান। সেখানে সিরিয়াল মেইনটেইন করার কারণে আনলোড করতে দেরি হয়। জাহাজের মালিক জাহেদ আমিন দোভাষ ভিকটিম শাহাজাহানের পূর্ব পরিচিত ছিল।
সে সুবাধে মোবাইল ফোনে তিনি শাহাজাহানকে জানান, তার জাহাজটি নারায়নগঞ্জে প্রায় ৪ মাস যাবত গম খালাস না করে নোঙর অবস্থায় রয়েছে। এক পর্যায়ে গম আনলোড হলেও জাহাজ ফিরে না আসায় গত ৪ এপ্রিল জাহাজের মালিকসহ ভিকটিম নারায়নগঞ্জে যান। তখনই গ্রেফতার জাহাজের মাস্টার আকতার জামান জানায়, জাহাজের মালিক তাঁদের ২ মাসের বেতন বোনাস দিচ্ছে না। তাই জাহাজ চট্টগ্রাম যাচ্ছে না। পরে নারায়নগঞ্জ নৌ পুলিশ, শ্রমিক ও মালিক পক্ষের মাধ্যমে বিষয়টি সমাধান হয়ে চট্টগ্রামে আসে। এ সময় জাহাজ মাস্টার ও জাহাজের ৯ জন শ্রমিক কোম্পানির নিকট হতে ২ লক্ষ ৫২ হাজার ৭০০ টাকা বেতন বোনাস বুঝে নেন।
পরে জাহাজ মাস্টার জামান আরো টাকা পাবে বলে দাবি করে সে সময়ের মধ্যস্থকারী ভিকটিম শাহাজাহানের সদরঘাট অফিসে যান। এ সময় ভিটকিম জামানকে টাকা পেলে চট্টগ্রাম লাইটারেজ সমিতির মাধ্যমে অভিযোগ দেওয়ার কথা জানান। তবুও আকতার জামান ক্ষিপ্ত হয়ে কর্ণফুলীতে এসে অপহরণ ও আটকের ঘটনাটি ঘটান বলে অভিযোগ রয়েছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটিসমূহ সক্রিয়করণে কাজ করতে হবে

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এদেশের অধিকাংশ মানুষ দারিদ্র সীমার মধ্যে দিনাতি পাত করছে। ঐ সমস্ত মানুষের আইনগত অধিকার প্রতিষ্ঠায় রাষ্ট্র বদ্ধপরিকর। আইনগত সহায়তা জনগণের সাংবিধানিক অধিকার। দ্রুত সময়ে প্রান্তিক বিচারপ্রার্থী জনগণের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটিসমূহ সক্রিয়করণে কাজ হরতে হবে। সরকারি আইনি সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। সরকারি আইনি সহায়তা কার্যক্রমের প্রচার বৃদ্ধি করতে হবে যাতে করে দেশের কোন অসহায় বিচারপ্রার্থী আইনের আশ্রয় বঞ্চিত না হয়”।

১৬ সেপ্টেম্বর, ২০২৬ বুধবার বিকাল ৩.৩০ ঘটিকায় জেলা জজ আদালত চট্টগ্রামের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন, জেলা লিগ্যাল এইড কমিটি চট্টগ্রামের নবনিযুক্ত মাননীয় সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব কাজী আবদুল হান্নান। জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সিভিল জজ) জনাব সুব্রত দাশ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জনাব এজিএম মনিরুল হাসান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সোহাগ তালুকদার, যুগ্ম জেলা ও দায়রা জজ-১ম আদালতের বিজ্ঞ বিচারক জনাব মোঃ আরফাতুল রাকিব, যুগ্ম জেলা জজ জনাব মুমিনুন্নেছা খানম,

বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, সিভিল জজ জনাব লাবণী শর্মা ও জনাব মোঃ জোবায়ের রহমান, অতিরিক্ত পুলিশ সুপার জনাব রাসেল পিপিএম (বার), ডেপুটি সিভিল সার্জন ডাঃ মৌনম বড়ুয়া, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর উপ-পরিচালক আতিয়া চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এড. মোহাম্মদ মাইনুদ্দিন, বিজ্ঞ সরকারি কৌসুলী (জিপি) জনাব মোহাম্মদ কাসেম চৌধুরী, বিজ্ঞ জেলা পাবলিক প্রসিকিউটর এড. আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক, বিজ্ঞ মহানগর পাবলিক প্রসিকিউটর জনাব এড. মফিজুল হক ভূঞা, বিজ্ঞ বিচার বিভাগীয় কর্মকর্তাবৃন্দ, সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ, লিগ্যাল এইড প্যানেল আইনজীবীবৃন্দ, জেলা লিগ্যাল এইড কমিটি চট্টগ্রামের সদস্যবৃন্দ, এনজিও প্রতিনিধিবৃন্দ প্রমূখ। সভায় জেলা লিগ্যাল এইড অফিসার জানান বিগত ০৮ মাসে ১৪৩৬টি আবেদনে (মামলায়) আইনি সহায়তা প্রদান করা হয়েছে। তৎমধ্যে ২৭৮টি মামলা নিষ্পত্তি হয়েছে। উক্ত সময়ে ৮০৬টি প্রি-কেইস এডিআর আবেদন গ্রহণ করা হয়েছে এবং এডিআরের মাধ্যমে ৮৮৪ বিরোধ নিষ্পত্তি করা হয়েছে। এছাড়াও বিভিন্ন আদালত হতে পোস্ট কেইস বিরোধ মিমাংসার জন্য ৬৩টি মামলা রিসিভ হয়েছে এবং ৭৫টি নিষ্পত্তি করা হয়েছে (বিগত বছরের জেরসহ)। বিরোধ মিমাংসার মাধ্যমে ১ কোটি ৫০ লক্ষ ৭৭ হাজার টাকা আদায় করে ক্ষতিগ্রন্থ পক্ষকে প্রদান করা হয়েছে।

নিধারিত ভাড়া না মানলে ২১ সেপ্টেম্বর থেকে ব্যবস্থা: ইউএনও

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের বোয়ালখালীতে সিএনজি অটোরিকশায় নির্ধারিত ভাড়ার চার্ট না থাকলে আগামী ২১ সেপ্টেম্বর থেকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এর আগে ২০ সেপ্টেম্বরের মধ্যে উপজেলার সব সিএনজি অটোরিকশায় দৃশ্যমান স্থানে ভাড়ার চার্ট টাঙানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বোয়ালখালী উপজেলা অডিটোরিয়ামে সিএনজির ভাড়া, যাত্রীসেবা ও পরিবহন ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক।

সভায় যাত্রীদের স্বার্থ, চালক ও মালিকদের ন্যায্যতা এবং সিএনজি পরিবহনে শৃঙ্খলা নিশ্চিত করতে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে সিএনজিতে যাত্রী উঠানামার ভাড়া ৫ টাকা এবং ইউএনও কার্যালয় থেকে ফুলতল পর্যন্ত ভাড়া ৫ টাকা নির্ধারণ করা হয়েছে।এ ছাড়া স্কুল, কলেজ ও মাদ্রাসা চলাকালীন সময়ে ইউনিফর্ম পরিহিত কিংবা বৈধ পরিচয়পত্রধারী শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সভায় সিদ্ধান্ত হয়, প্রতিটি সিএনজি অটোরিকশায় নির্ধারিত ভাড়ার চার্ট দৃশ্যমান স্থানে প্রদর্শন করতে হবে। ২০ সেপ্টেম্বরের মধ্যে সব গাড়িতে ভাড়ার চার্ট লাগানো নিশ্চিত করতে হবে। ২১ সেপ্টেম্বর থেকে ভাড়ার চার্ট না থাকা গাড়ির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায় না করা এবং যাত্রীদের সঙ্গে শালীন, ভদ্র ও দায়িত্বশীল আচরণ করতে চালকদের নির্দেশ দেওয়া হয়। যাত্রী হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায় কিংবা সভায় গৃহীত সিদ্ধান্ত অমান্যের অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।সভায় আরও সিদ্ধান্ত হয়, বোয়ালখালীর পাঁচটি স্টেশনে পূর্বের নির্ধারিত ভাড়ার সঙ্গে ৫ টাকা করে বৃদ্ধি করা হবে। অন্য স্টেশনগুলোর ভাড়া আগের মতোই বহাল থাকবে।

সভায় বোয়ালখালী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ইসহাক চৌধুরী, বিএনপি নেতা শহিদুল্লাহ চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নেতা মুজাহিদুল ইসলাম, বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির বোয়ালখালী উপজেলা শাখার সভাপতি অধীর বড়ুয়া ও সাধারণ সম্পাদক আকরাম হোসেন দুলালসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, এস এম মোদাচ্ছের, বোয়ালখালী সিএনজি অটোরিকশা টেম্পু শ্রমিক ও মালিক সমন্বয় পরিষদের সভাপতি মো. ইদ্রিস, সাধারণ সম্পাদক সৈয়দ হাবিবুর রহমান, শ্রমিকনেতা আবদুল সাত্তার এবং কালুরঘাট-ফুলতল, শাকপুরা, সিও অফিস, জোটপুকুর, কানুনগোপাড়া, দাশেরদীঘি, বেংগুরাসহ বিভিন্ন এলাকার সিএনজি চালক ও সমিতির প্রতিনিধিরা সভায় অংশ নেন।সভায় উপস্থিত বিভিন্ন পক্ষ পারস্পরিক সহযোগিতার মাধ্যমে যাত্রীবান্ধব, সুশৃঙ্খল ও নিরাপদ সিএনজি পরিবহন ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে একমত পোষণ করেন।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

আরও পড়ুন

সর্বশেষ