আজঃ রবিবার ২৫ জানুয়ারি, ২০২৬

উখিয়ার হলদিয়া পালংয়ে র‍্যাবের অভিযান ৩৩৩০ কেজি চাল জব্দ

এম.এ.রহমান সিমান্ত:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

হলদিয়া পালংয়ে র‍্যাবের অভিযানঃ৩৩৩০কেজি চাল জব্দ। তর্জন গর্জন যেভাবে বর্ষণ হলো না সেভাবে! অধরাই থাকল গরিবের রিজিক আত্মসাৎকারীরা।

কক্সবাজারের উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের রুমখাঁ চৌধুরী পাড়া এলাকায় অভিযান চালিয়ে ভিজিডি’র ৩৩৩০ কেজি চাল জব্দ করেছে র‍্যাপিড একশ্যান ব্যাটালিয়ন র‍্যাব-১৫। পরে জব্দকৃত চালগুলো উপজেলা প্রশাসনের মাধ্যমে উখিয়ার খাদ্য গুদামে জমা দেওয়া হয়েছে।

 

 

সোমবার(১৬ অক্টোবর) দিবাগত রাত পৌনে ১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার (ল এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী এক বিজ্ঞপ্তিতে বলেন,”র‌্যাব-১৫ দায়িত্বপূর্ণ এলাকায় সকল অপরাধ দমনে প্রতিনিয়ত অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন এবং অপারেশনাল কার্যক্রম পরিচালনা সহ আন্তরিকতার সহিত।নিরলসভাবে কাজ করছে।

তারই ধারাবাহিকতায় উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সালেহ আহমদের সহযোগিতায় র‍্যাবের একটি দল হলদিয়া পালং ইউনিয়নের চৌধুরী পাড়া এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে অভিযানে খাদ্য অধিদপ্তরের ১শ ১১ বস্তা (প্রতি বস্তায় ৩০ কেজি করে মোট ৩,৩৩০ কেজি) আতপ চাউল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত চাউলের বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে এসিল্যান্ডের মাধ্যমে খাদ্য গুদামে জমা করা হয়
বলে তিনি জানান।

এদিকে স্থানীয় একটি নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, হলদিয়াপালং ইউনিয়নের তালিকাভুক্ত ভিজিডির কার্ডধারীদের জন্য বরাদ্দকৃত বিগত কয়েক মাসের চাল বিতরণ দেখিয়ে উপকারভোগীদের নিকট থেকে টিপসই আদায়পূর্বক আত্মসাৎ করার উদ্দেশ্যে স্থানীয় ইউপি চেয়ারম্যান জনৈক আরিফের মাধ্যমে বিক্রি করে দেন।
তার কাছ থেকে চৌধুরী পাড়া গ্রামের আরেক যুবক ক্রয় করে বিক্রির উদ্দেশ্যে তার বাড়ীতে মজুত করেন বলে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক জনপ্রতিনিধি জানিয়েছেন। তার বাড়ী থেকে চালগুলো জব্দ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিকট হস্তান্তর করা হয়।

সচেতন মহলের মতে ওই স্থানের প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করা হলে চালগুলোর প্রকৃত মালিক কে,কোথায় থেকে, কারা চাল গুলো এনে মজুত করছে তার বিস্তারিত আদ্যোপান্তর তথ্যের তলের বেড়াল বেরিয়ে পড়বে।হতদরিদ্র পরিবারগুলোর খাদ্যের যোগান দিতে প্রধানমন্ত্রীর সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বিশেষ কর্মসূচি তথা শেখ হাসিনার নির্দেশ ক্ষুদা হবে নিরুদ্দেশ এই স্লোগানের আলোকে বিজিডির এই কার্যক্রম সারাদেশে পরিচালিত হয়ে আসছে।

প্রধানমন্ত্রীর এই মহতী উদ্যোগকে প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত করতে এবং গরিবের রিজিক আত্মসাৎ এর উদ্দেশ্যে একশ্রেণীর লোভী দুর্নীতিপরায়ণ জনপ্রতিনিধিরা নয়,ছয়ের মাধ্যমে সরকারের ভাবমূর্তি ম্লান করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। সুশাসনের জন্য নাগরিক, “সুজনের” উখিয়ার সভাপতি সাংবাদিক নূর
মোহাম্মদ সিকদার এ প্রসঙ্গে বলেন গরিবের হক আত্মসাৎ করে লুটপাট কারী দুর্নীতিবাজ উক্ত চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া সমীচীন হবে নচেৎ এক্ষেত্রে দুর্নীতি আরো বেড়ে যাবে। শুভঙ্করের ফাঁকির মাধ্যমে গরিবের রিজিক চুরির হিড়িক পড়বে এবং সরকারের অভূতপূর্ব অর্জন
বিসর্জনের সম্মুখীন হবে।

এদিকে ঘটনার সাথে জড়িত প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে মামলা না হওয়ায় উখিয়া সচেতন মহল সহ সর্বত্র মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
সকলের প্রশ্ন যেভাবে গর্জন হলো, সেভাবে বর্ষণ হলো না। তাহলে দুর্বৃত্তদের অপ তৎপরতাশ আইনি প্রক্রিয়া কি। বাধাগ্রস্ত হল।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাকে কুপিয়ে ট্রেন থেকে ফেলে হত্যা।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশ ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা আবদুল আজিজ (৪৫) এর মৃত্যুকে ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টায় কুমিল্লার লালমাই রেলওয়ে স্টেশন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।পরিবারের অভিযোগ, দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ট্রেন থেকে ফেলে হত্যা করেছে। তবে পুলিশ বলছে, ট্রেনের ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। নিহত আবদুল আজিজ পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের ওয়াহিদুর পাড়া গ্রামের বাসিন্দা।তিনি ওই এলাকার আবদুল আলমের পুত্র। দীর্ঘদিন তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে কর্মরত ছিলেন এবং সর্বশেষ সিলেট জোনের এডমিন হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

জানা যায়, সম্প্রতি ইসলামী ব্যাংক থেকে সাড়ে ৫ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়। এর মধ্যে আবদুল আজিজও রয়েছেন। ২০২৫ সালের ২৮ সেপ্টেম্বর তাকে আনুষ্ঠানিকভাবে চাকরিচ্যুত করা হয়।
পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ঢাকা থেকে ট্রেনে করে নিজ বাড়ি পটিয়ার উদ্দেশ্যে রওনা দেন আবদুল আজিজ। যাত্রীবাহী ট্রেনটি কুমিল্লার লালমাই রেলওয়ে স্টেশন এলাকায় পৌঁছালে তাকে কুপিয়ে ট্রেন থেকে ফেলে দেওয়া হয় বলে পরিবারের দাবি। নিহতের চাচাতো ভাই মো. রাজু জানান, আমরা নিশ্চিত- দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ট্রেন থেকে ফেলে দিয়েছে। এটি পরিকল্পিত হত্যা।

তবে কুমিল্লা লাকসাম থানার এএসআই আবদুল ওয়ারেশ সেল ফোনে জানান, ব্যাংকার আবদুল আজিজ চট্টগ্রামে ফেরার পথে লালমাই স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়েন। তার শরীর ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ট্রেনের ছাদ থেকে পড়ে যান। কিভাবে পড়ে গেছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

চট্টগ্রামে র‌্যাব সদস্য খুনের ৪৮ ঘণ্টা পর মামলা, গ্রেফতার – ৩।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে অপরাধীদের অভয়ারণ্য জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‌্যাব সদস্য নিহতের ৪৮ ঘণ্টা পর মামলা করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এরা হলেন, মো. জাহিদ, মো. ইউনুস ও আরিফুর রহমান। বুধবার রাতে সীতাকুণ্ড থানায় র‌্যাব-৭ এর উপ সহকারী পরিচালক (ডিএডি) পুলিশ পরিদর্শক গাজী আব্দুর রহমান মামলাটি করেছেন বলে সিনিয়র সহকারী পরিচালক এএসপি এ আর এম মোজাফফর হোসেন জানিয়েছেন।

এর আগে, গত সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় অভিযানে যাওয়া র‌্যাব সদস্যদের ওপর অতর্কিতে হামলা চালায় একদল সন্ত্রাসী। এতে র‌্যাব-৭ এর উপ-সহকারী পরিচালক (ডিএডি) বিজিবির নায়েক সুবেদার মো. মোতালেব হোসেন ভূঁইয়া (৪৮) নিহত হন। তার বাড়ি কুমিল্লা জেলায়। একই হামলায় আরও তিনজন র‌্যাব সদস্য আহত হন। তারা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সীতাকুণ্ড থানার অফিসার ইনিচার্জ (ওসি) মহিনুল ইসলাম জানিয়েছেন, র‌্যাব সদস্য খুনের ঘটনায় জঙ্গল সলিমপুর এলাকার বাসিন্দা মো. ইয়াসিনকে প্রধান আসামি করে ২৯ জনের নামে মামলা হয়েছে। এতে অজ্ঞঅতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারনামীয় দুইজন এবং তদন্তে সম্পৃক্ততার তথ্য পাওয়ায় একজনকে গ্রেফতার করা হয়েছে।

আলোচিত খবর

নির্বাচনে নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ আইজিপির।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সকল পুলিশ সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও সম্পূর্ণ নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম। একই সঙ্গে জনবান্ধব পুলিশিং আরও শক্তিশালী করে জনগণের জান-মাল রক্ষায় নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।শনিবার (২৪ জানুয়ারি) চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সের সিভিক সেন্টারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পুলিশ অফিসার ও ফোর্স সদস্যদের অংশগ্রহণে আয়োজিত এক গুরুত্বপূর্ণ প্রাক-নির্বাচনি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইজিপি।

আইজিপি বাহারুল আলম বলেন, দায়িত্ব পালনের সময় বডি-ওর্ন ক্যামেরার ব্যবহার নিশ্চিত করতে হবে, যা পুলিশি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি করবে।তিনি বলেন, আসন্ন নির্বাচনকে ঘিরে যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ও পেশাদার আচরণ বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে এবং জনগণের প্রত্যাশিত পুলিশি সেবা সহজ ও কার্যকরভাবে দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।

এ সময় আইজিপির দিকনির্দেশনার আলোকে সকল ইউনিটকে শৃঙ্খলা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্ব বজায় রেখে নির্বাচনকালীন দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়। সভায় উপস্থিত পুলিশ সদস্যরা নির্বাচনকালীন চ্যালেঞ্জ, মাঠপর্যায়ের অভিজ্ঞতা এবং কল্যাণমূলক বিভিন্ন দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল— দ্বীপ থানাসমূহের জন্য স্পিডবোট সরবরাহ, মোটরসাইকেল ক্রয়ে ঋণ সুবিধা, দ্বীপ ভাতা চালু ও বৃদ্ধি এবং নির্বাচনে দায়িত্বপ্রাপ্তদের সরকারি সুবিধা বৃদ্ধি।সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ।

সমাপনী বক্তব্য দেন অতিরিক্ত আইজিপি ও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ। স্বাগত বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান। সভায় চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশসহ চট্টগ্রাম বিভাগের আওতাধীন ২৯টি ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন পদবীর মোট ৪৫৮ জন অফিসার ও ফোর্স সদস্য উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ