আজঃ শুক্রবার ৩ জুলাই, ২০২৬

সর্বজনীন ধর্মপাল বৌদ্ধ বিহারের দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠান সম্পন্ন

প্রেস রিলিজ

প্রেস রিলিজ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সর্বজনীন ধর্মপাল বৌদ্ধ বিহারের
দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রাউজান উপজেলাস্থ পূর্ব গুজরা জয় চাঁদ বাড়ী সর্বজনীন ধর্মপাল বৌদ্ধ বিহারের দানোত্তম শুভ কঠিন চীবর দান দিনব্যাপী ধর্মীয় ভাবগাম্বীর্যের মাধ্যমে ভদন্ত জীনানন্দ মহাথের’র সভাপতিত্বে বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক দেবজিৎ বড়–য়ার পরিচালনায় অনুষ্ঠিত হয়। মঙ্গলাচরণ ও উদ্বোধনী সংগীতের মধ্যদিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়। শুভ কঠিন চীবর দান অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ভদন্ত ড. সংঘপ্রিয় মহাথের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মমন্ত্রণালয়ের অধীনে পরিচালিত বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি মিথুন রশ্মি বড়–য়া। প্রধান ধর্ম দেশক হিসেবে উপস্থিত ছিলেন তদন্ত জ্ঞানবংশ থের। সদ্ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন ভদন্ত জ্যোতিশ্রী থের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনন্দ বড়–য়া, শিমুল বড়–য়া, মঙ্গলাচরণ করেন ভদন্ত নন্দপাল ভিক্ষু। শুভেচ্ছা বক্তব্য রাখেন সজল কান্তি বড়–য়া, সৌরভ বড়–য়া। পঞ্চশীল প্রার্থনা করেন বিন্দু বড়–য়া প্রমুখ। উক্ত কঠিন চীবর দান অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন-মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার ঘোষণা ধর্ম যার যার রাষ্ট্র সভার এরই ধারাবাহিকতায় ধর্ম মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কার্যক্রম আমরা পরিচালনা করি বৌদ্ধদের ধর্মীয় উৎসব সমূহ পালনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর মনমানসিকতা উদার এবং প্রত্যেক ধর্মালম্বীদের সমমর্যাদা প্রদান করে থাকেন। কোমলমতি বৌদ্ধ শিশু কিশোরদের প্রাক প্রাথমিক গণশিক্ষা কার্যক্রমের পাশাপাশি আবাল বৃদ্ধদের জন্যও ত্রিপিটক শিক্ষা কার্যক্রম চালু করেছেন।সমাজে যারা সামাজিক যোগাযোগ মাধ্যম পরিচালনা করেন তাদেরকে সতর্কতার সহিত পরিচালনা করার উদাত্ত আহ্বান জানান।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চাঁপাইনবাবগঞ্জে পর্নোগ্রাফি ও ৩টি প্রতারণা মামলার পরোয়ানাভুক্ত আসামি শিমুল গ্রেপ্তার 

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাজধানী ঢাকার খিলগাঁও এলাকা থেকে ৩টি প্রতারণা মামলার পরোয়ানাভুক্ত এবং পর্নোগ্রাফি ও সাইবার সুরক্ষা আইনের ১টি মামলার পলাতক আসামি মো. শিমুল হোসেন (৩৬)কে গ্রেপ্তার করেছে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পেরন করা হয়।  গ্রেপ্তার হওয়া শিমুল হোসেন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আজাইপুর মাঝপাড়া গ্রামের বাসিন্দা মো. সাজিমুল হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, শিমুল হোসেনের বিরুদ্ধে তিনটি প্রতারণা মামলায় আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা ছিল। পাশাপাশি পর্নোগ্রাফি ও সাইবার সুরক্ষা আইন সংশ্লিষ্ট একটি মামলায়ও তিনি পলাতক ছিলেন।
ওই মামলাটি সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ১৯(২) ও ২৫(২) ধারা, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর একাধিক ধারা এবং দণ্ডবিধি, ১৮৬০-এর ৪১৯ ও ৫০০ ধারায় দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১ জুলাই) রাজধানী ঢাকার খিলগাঁও এলাকায় এসআই সেলিম রেজার নেতৃত্ব  পরিচালিত অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়।পুলিশ জানিয়েছে, মামলাগুলোর তদন্ত ও অন্যান্য আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

ঠাকুরগাঁওয়ে চার স্কুলছাত্রী নিখোঁজ, উদ্বেগ-উৎকণ্ঠায় পরিবার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সাবাজপুর উচ্চ বিদ্যালয়ের চার ছাত্রী প্রাইভেটে পড়তে যাওয়ার পর থেকে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় তাদের পরিবারের সদস্যরা বালিয়াডাঙ্গী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। একসঙ্গে একই বিদ্যালয়ের চার শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিখোঁজ ছাত্রীরা হলেন উপজেলার চাড়োল ইউনিয়নের সাবাজপুর গ্রামের মানিক চন্দ্রের মেয়ে খুশি (দশম শ্রেণি), বাঙ্কু দেবনাথের মেয়ে মল্লিকা (দশম শ্রেণি), রমেশ দেবনাথের মেয়ে ঋতু দেবনাথ (দশম শ্রেণি) এবং আকালু দেবনাথের মেয়ে সুজুতি রানী দেবনাথ (অষ্টম শ্রেণি)। তারা সবাই সাবাজপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

স্বজনরা জানান, মঙ্গলবার সকাল প্রায় ১০টার দিকে চার ছাত্রী একসঙ্গে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তারা আর বাড়ি ফেরেনি। সম্ভাব্য আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে বালিয়াডাঙ্গী থানায় সাধারণ ডায়েরি করা হয়।একই বিদ্যালয়ের চার শিক্ষার্থী একসঙ্গে নিখোঁজ হওয়ায় পরিবারগুলোর মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যেও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

বালিয়াডাঙ্গী থানা পুলিশ জানিয়েছে, সাধারণ ডায়েরির ভিত্তিতে নিখোঁজ চার ছাত্রীর সন্ধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তাদের উদ্ধারে পুলিশ গুরুত্বের সঙ্গে কাজ করছে।নিখোঁজ চার ছাত্রীর অবস্থান সম্পর্কে কারও কাছে কোনো তথ্য থাকলে দ্রুত বালিয়াডাঙ্গী থানা অথবা তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন স্বজনরা।

আলোচিত খবর

এইচএসসি-সমমান প্রথমদিন অনুপস্থিত ২৪ হাজার ৭৮৪ পরীক্ষার্থী, বহিষ্কার -৭

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা মোট ১০ লাখ ২৪ হাজার ৯০৪ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ১০ লাখ ১২০ জন। অনুপস্থিত ছিলেন ২৪ হাজার ৭৮৪ জন এবং অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে ৭ জনকে।০২ জুলাই বৃহস্পতিবার বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ তথ্য জানিয়েছে। দেশের ৯টি শিক্ষা বোর্ডে বাংলা প্রথমপত্র পরীক্ষায় নিবন্ধিত ৮ লাখ ৫৬ হাজার ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ৮ লাখ ৩৮ হাজার ৮৬৪ জন।

অনুপস্থিত ছিলেন ১৭ হাজার ২৩৩ জন। অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে ৫ জনকে। এর মধ্যে যশোর বোর্ডে ২ জন এবং কুমিল্লা, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ডে একজন করে পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।বোর্ডভিত্তিক অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা হলো—ঢাকা বোর্ডে ৩ হাজার ৯৭১, রাজশাহী বোর্ডে ২ হাজার ৪৯৭, কুমিল্লা বোর্ডে এক হাজার ৭৯৫, যশোর বোর্ডে দুই হাজার ৭৮, চট্টগ্রাম বোর্ডে এক হাজার ৩৪০, সিলেট বোর্ডে এক হাজার ১২৭, বরিশাল বোর্ডে এক হাজার ৩৪৬, দিনাজপুর বোর্ডে এক হাজার ৯৩৭ এবং ময়মনসিংহ বোর্ডে এক হাজার ১৪২ জন।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষায় কুরআন মাজিদ বিষয়ে নিবন্ধিত ৮৫ হাজার ১৩১ জনের মধ্যে পরীক্ষায় অংশ নেন ৮০ হাজার ৬৫৩ জন। অনুপস্থিত ছিলেন ৪ হাজার ৪৭৮ জন এবং একজন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।কারিগরি শিক্ষা বোর্ডের বাংলা-২ পরীক্ষায় নিবন্ধিত ৮৩ হাজার ৬৭৬ জনের মধ্যে অংশ নেন ৮০ হাজার ৬০৩ জন। অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৭৩ জন এবং বহিষ্কার করা হয়েছে একজনকে।

আরও পড়ুন

সর্বশেষ