আজঃ রবিবার ১৯ এপ্রিল, ২০২৬

ঝালকাঠির দুটি আসনে জামানত হারিয়েছেন ৯ জন

মশিউর রহমান রাসেল, ঝালকাঠি প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঝালকাঠির দুটি আসনে জামানত হারিয়েছেন ৯জন
প্রতিদ্বদ্বি প্রার্থী। দুটি আসনেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে অংশগ্রহণ করে ৫হাজারের বেশি ভোট পাননি কেউই। এনিয়ে প্রার্থীদের
জনসমর্থনের বিষয়ে হাসরহস্যের সৃষ্টি হয়েছে।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, ঝালকাঠি ১(রাজাপুর-কাঠালিয়া) আসনে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দিয়ে নৌকা প্রতীক পাওয়া বিএনপির
সাবেক ভাইসচেয়ারম্যান ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমর বীরউত্তমের সাথে ভোট যুদ্ধে জামানত হারিয়েছেন সাতজন প্রতিদ্ব›িদ্ব প্রার্থী। এখানে শাহজাহান ওমর ৯৫ হাজার৪৭৮ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। এ আসনে ৯০ টি কেন্দ্রে ১ লাখ ১ হাজার ৩১৫জন ভোটার ভোট দিয়েছেন যার মধ্যে বাতিল হয়েছে ১ হাজার ৪২৫টি ভোট। এই আসনে প্রদত্ত ভোটের হার ৪৭.৭৮%। জেলা নির্বাচন অফিসার আব্দুস সালেক
জানান, বিধি অনুযায়ী প্রদত্ত ভোটের ৮ ভাগের একভাগ না পেলে প্রার্থীর জামানতবাজেয়াপ্ত করা হয়। এ আসনে জামানত হারানো সাতজনের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য এম. মনিরুজ্জামান মনির, তিনি ঈগল প্রতীকে পেয়েছেন ৬২৫ ভোট। জাকের পার্টির মাওলানা আবু বকর সিদ্দিক গোলাপ ফুল প্রতিক নিয়ে ১ হাজার ৬২৪ ভোট , স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আবুল কাশেম মোঃ ফখরুল ইসলাম ট্রাক
প্রতীকে ৩৭০ ভোট, জাতীয় পার্টির মোঃ এজাজুল হক লাঙল প্রতীকে ১ হাজার ২৭২ ভোট, তৃণমূল বিএনপির প্রার্থী মোঃ জসিম উদ্দিন তালুকদার সোনালী আঁশ প্রতীকে২৮২ ভোট, বাংলাদেশ কংগ্রেসের মোঃ মুজিবুর রহমান ডাব প্রতীকে ১৪২ ভোট এবংবাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী ছড়ি প্রতীকে ৯৭ ভোট পেয়ে জামানত
হারিয়েছেন।ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে ৩ লাখ ৪২ হাজার ১৫০জন ভোটারের মধ্যে ১৪৭টি কেন্দ্রে ১ লাখ ৪৬ হাজার ৭৮৬জন ভোট দিয়েছেন। এই আসনে ২ হাজার ২১৮ ভোটবাতিল হয়েছে। প্রদত্ত ভোটের হার ৪২.৯০%। এর মধ্যে নৌকা প্রতীকে আমির হোসেন
আমু পেয়েছেন ১ লাখ ৩৭ হাজার ১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ন্বতী জাতীয় পার্টি মোঃ নাসির উদ্দিন ইমরান লাঙ্গল প্রতীকে ৪ হাজার ৩১৭ ভোট পেয়ে জামানত হারিয়েছেন অপর প্রতিদ্বদ্বি ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি) মনোনীত প্রার্থী মোঃফোরকান হোসেন আম প্রতীকে ৩ হাজার ২৫০ ভোট পেয়েছেন জামানত হারিয়েছেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ভারতীয় বাউল সংগীতের খ্যাতিমান সাধক-শিল্পী কানাই দাস আর নেই

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

না ফেরার দেশে পাড়ি জমালেন ভারতীয় বাউল সংগীতের খ্যাতিমান সাধক-শিল্পী কানাই দাস। তার বয়স হয়েছিল ৮২ বছর। শনিবার (১৮ এপ্রিল) সকালে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠ এলাকায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন প্রখ্যাত ভারতীয় চিত্রগ্রাহক ও নির্মাতা রঞ্জন পালিত।

বিকল্প উপায়ে অকটেন তৈরির চেষ্টাকালে বিস্ফোরণে দগ্ধ।। অতঃপর মৃত্যু।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ফেনীর সোনাগাজী উপজেলায় নুর আলম মাসুদ (৪৫) নামের এক ব্যক্তি ইউটিউব দেখে বিকল্প উপায়ে অকটেন তৈরির চেষ্টাকালে বিস্ফোরণে দগ্ধ হওয়ার চারদিন পর মারা যান।শনিবার (১৮ এপ্রিল) সকাল ৮টায় ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত নুর আলম মাসুদ সদর ইউনিয়নের ওমর খান পাঠান বাড়ির মৃত খুরশিদ আলমের ছেলে। তিনি ‘সততা অয়েল মিলস’-এর মালিক। পৌরসভার নজরুল প্রাইমারি এলাকার সাহাব উদ্দিনের নতুন বাড়িতে বসবাস করতেন তিনি।

আলোচিত খবর

সমুদ্রপথে বাংলাদেশকে এগিয়ে নিতে ক্যাডেটরা প্রস্তুত: চট্টগ্রামে নৌ পরিবহনমন্ত্রী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মেরিটাইম খাতে প্রশিক্ষণপ্রাপ্ত তরুণরাই ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে এবং দেশের সক্ষমতা তুলে ধরবে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। শনিবার সকালে চট্টগ্রাম মেরিটাইম ইনস্টিটিউটে ২৮তম ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেছেন, শিক্ষা শুধুমাত্র জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; এর মূল লক্ষ্য শারীরিক ও মানসিক পূর্ণ বিকাশ।আপনারা শুধু ব্যক্তি নন, আপনারা জাতির সম্পদ। বিশ্বের বিভিন্ন বন্দরে গিয়ে আপনারা বাংলাদেশের পরিচয় তুলে ধরবেন, দেশের সক্ষমতা ও স্মার্টনেস প্রদর্শন করবেন।যারা এই কোর্স সম্পন্ন করে সমুদ্রে যাবেন, তারা নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জ মোকাবিলা করতে শিখেছেন। জাহাজ ব্যবস্থাপনা কিংবা নৌ চলাচল-যেখানেই থাকুন না কেন, দৃঢ়তা ও পেশাদারিত্বের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে।পৃথিবীর প্রায় ৭০ শতাংশই জলভাগ, যা একসময় ছিল দুর্গম। তবে আধুনিক বিশ্ব সেই সীমাবদ্ধতা জয় করেছে।

কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে শেখ রবিউল আলম বলেন, একমাত্র অ্যাকাডেমিক সার্টিফিকেটভিত্তিক শিক্ষা অনেক সময় বেকারত্ব তৈরি করে। এর বিপরীতে দক্ষতাভিত্তিক শিক্ষা কর্মসংস্থানের পথ খুলে দেয়। ১৯৯০-এর দশকে প্রতিষ্ঠিত মেরিটাইম প্রশিক্ষণ ব্যবস্থা থেকে ইতোমধ্যে হাজারো দক্ষ জনশক্তি তৈরি হয়েছে, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ভবিষ্যতে এই খাত আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।অনুষ্ঠানে অংশ নেওয়া ক্যাডেটদের উদ্দেশে তিনি স্বাস্থ্য সচেতনতার কথাও উল্লেখ করেন। দীর্ঘসময় রোদে প্যারেড করার কারণে সানস্ক্রিন ব্যবহারের পরামর্শ দেন তিনি। এছাড়া অনুষ্ঠানে মেরিটাইম ইনস্টিটিউটের শিক্ষক, কর্মকর্তা ও অভিভাবকরাও উপস্থিত ছিলেন। পাসিং আউট প্যারেডে অংশ নেওয়া ক্যাডেটদের শৃঙ্খলাবদ্ধ কুচকাওয়াজ ও দক্ষতা উপস্থিত সবাইকে মুগ্ধ করে।

আরও পড়ুন

সর্বশেষ