আজঃ শনিবার ২১ মার্চ, ২০২৬

পঞ্চম বারের মত সংসদ সদস্য নির্বাচিত ফজলে করিম চৌধুরীকে রাউজান প্রেসক্লাবের পক্ষ থেকে ফলদ গাছের চারা উপহার

মিলন বৈদ্য শুভ ,রাউজান (চট্টগ্রাম)

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়ে পঞ্চম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় এ বি এম ফজলে করিম চৌধুরীকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেছেন রাউজানের সর্বস্থরের মানুষ। শপথ গ্রহণ শেষে ১৪ জানুয়ারি রবিবার সকাল ৮ ঘটিকায় রাউজানে এসে প্রথমে নিজ গ্রাম গহিরায় বাবা-মার কবর জিয়ারত করেন সাংসদ ফজলে করিম চৌধুরী। এরপর সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ চত্বরে পৌঁছলে সেখানে পূর্ব থেকে অপেক্ষমান রাউজান উপজেলা প্রশাসন, রাউজান উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, রাউজান পৌরসভা, রাউজান ১৪টি ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, রাউজান দলিল লেখক সমিতি, রাউজান গার্ল গাইডস স্কাউটস, রাউজান প্রেস ক্লাবের নেতৃবৃন্দ সহ বিভিন্ন সামাজিক সাস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ফুল ও বৃক্ষের চারা দিয়ে এবি এম ফজলে করিম চৌধুরীকে সংবর্ধিত করেন।
হাজারো মানুষের ভালোবাসায় আপ্লূত হয়ে এ বি এম ফজলে করিম চৌধুরী বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত করায় রাউজানের ভোটারসহ অকুন্ঠ সমর্থনের জন্য সর্বস্থরের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় তিনি বলেন, আমি রাউজানবাসীর কাছে ঋণী। আমার রাজনৈতিক দর্শন হচ্ছে মানুষের ভাগ্যেন্নয়নে কাজ করা। ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে নব নির্বাচিত সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী রাউজানের উন্নয়ন অগ্রযাত্রা আরো বেগবান করে রাউজানের ভাবমূর্তি বিশ্ব দরবারে তুলে ধরার পাশাপাশি স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এ সময় রাউজান উপজেলা চেয়ারম্যান এ কে এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দীন পারভেজসহ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পঞ্চম বারের মতো নির্বাচিত সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরীকে আম গাছের চারা উপহার দিয়ে সংর্বধিত করেন । পঞ্চম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় এ বি এম ফজলে করিম চৌধুরীকে চারা উপহার দেন রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলম, ক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম, প্রদীপ শীল, সিনিয়র সহ সভাপতি নেজাম উদ্দিন রানা, সহ সভাপতি জিয়াউর রহমান, কার্য নির্বাহী সদস্য কামাল হাবিবি, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, যুগ্ন সম্পাদক লোকমান আনচারী, অর্থ সম্পাদক শাহাদাৎ হোসেন সাজ্জাদ, প্রচার প্রকাশনা সম্পাদক আবিদ মাহমুদ, সদস্য রতন বড়ুয়া।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

কুতুবদিয়ায় ঈদ উপলক্ষে বাতিঘর সী-বীচে প্যাডেল বোট ও কায়াকিং বোটের শুভ উদ্বোধন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাতিঘর সী-বীচে প্যাডেল বোট ও কায়াকিং বোটের শুভ উদ্বোধন করেন স্থানীয় দক্ষিণ ধূরুং ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ। ২০ মার্চ, বিকালে জনসাধারণ নিয়ে উদ্বোধন করেন। এ উদ্যোগে স্থানীয় পর্যটন শিল্পে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সমুদ্র উপকূলে পর্যটকদের জন্য নতুন এই বিনোদন সুবিধা চালুর প্রশংসা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ইউপি সদস্য মো: ফোরকান, কুতুবদিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান কুতুবী, সাংবাদিক ও পর্যটন সংশ্লিষ্ট উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

স্থানীয় দক্ষিণ ধূরুং ইউপির চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ বলেন, এই উদ্যোগের ফলে দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণ বাড়বে এবং কুতুবদিয়ার পর্যটন খাত আরও সমৃদ্ধ হবে। একই সঙ্গে স্থানীয় যুবকদের জন্য কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর কুতুবদিয়ার বাতিঘর সী-বীচ ইতোমধ্যে পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। নতুন এই বোট সার্ভিস চালুর মাধ্যমে এলাকাটির আকর্ষণ আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনের পরপরই পর্যটকরা প্যাডেল বোট ও কায়াকিং বোটে চড়ে সাগরের মনোরম পরিবেশ উপভোগ করেন। আয়োজকরা জানান, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পরে ইফতার ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বন্দিরা ঈদুল ফিতরের দিন স্বজনদের সাথে কথা বলতে পারবেন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বন্দিরা ঈদুল ফিতরের দিন স্বজনদের সাথে কথা বলতে পারবেন। কারা কতৃপক্ষ জানিয়েছেন -বন্দিদের ঈদের দিন স্বজনদের সাথে কথা বলার সুযোগ দেয়া হবে। এর পাশাপাশি রয়েছে বিশেষ খাওয়া দাওয়ার আয়োজন।এছাড়া বাড়ি থেকে পাঠানো খাবার খাওয়ার সুযোগ মিলছে বলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার সৈয়দ শাহ্ শরীফ জানিয়েছেন।

তিনি বলেন, প্রতিবছরের মত এবারও ঈদের দিন সকালে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ঈদের দিন সকালে বন্দিদের জন্য থাকছে পায়েস ও মুড়ি। আর দুপুরে থাকবে পোলাও, গরু অথবা খাসি, সালাদ, মিষ্টি, পান-সুপারি। আর রাতের বেলায় সাদা ভাত, আলুর দম ও রুই মাছের আয়োজন করা হয়েছে।

জেলার শাহ্ শরীফ আরো জানান-এছাড়া ঈদের পরদিন বন্দিরা বাড়ি থেকে পাঠানো খাবার খাওয়ার সুযোগ পাবেন। ঈদের দিন থেকে তিন দিন বন্দিরা স্বজনদের সাথে পাঁচ মিনিট করে টেলিফোনে এবং একবার স্বজনদের সঙ্গে সাক্ষাত করতে পারবেন।

সাধারণ সময়ে হাজতিরা মাসে দুই বার এবং কয়েদীরা মাসে একবার করে স্বজনদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পেলেও ঈদের সময় বিশেষ ভাবে সাক্ষাতের সুযোগ পাবেন।একই ভাবে ১০ টাকার বিনিময়ে মাসে দুই বার স্বজনদের সাথে টেলিফোনে ১০ মিনিট কথা বলার সুযোগ পান বন্দীরা। তবে ঈদে বিনামূল্যে পাঁচ মিনিট করে কথা বলার সুযোগ পাবেন।বর্তমানে কারাগারে হাজতি ও কয়েদী মিলে পাঁচ হাজার ৮৫৮ জন বন্দি রয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ