বোদা উপজেলায় সুপারীগাছের খোল দিয়ে তৈরী হচ্ছে খাবার প্লেট ,বাটি, চামচ।

আনোয়ার হোসেন ডিমলা নিলফামারী:

পঞ্চগড়:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পঞ্চগড়ের বোদা উপজেলার শিমুল তলী এলাকায় সুপারী গাছের খোল দিয়ে তৈরী হচ্ছে ওয়ান টাইম তৈজসপত্র। উদ্যোক্তারা বলছেন ক্ষতিকর প্লাস্টিকের ওয়ানটাইম তৈজসপত্রের পরিবর্তে সুপারী গাছের খোল দিয়ে তৈরী তৈজস পত্র স্বাস্থ্যকর এবং পরিবেশ সম্মত। বাজারে চাহিদাও বাড়ছে দিন দিন। ইকো বিডি গ্রীন নামের একটি প্রতিষ্ঠান এই উদ্যোগ গ্রহণ করেছে।
পঞ্চগড়ে ব্যাপক আকারে সুপারী চাষ হয়। চাষিরা তাদের বাড়ির আনাচে কানাচে গড়ে তুলেছেন সুপারী বাগান। এসব বাগানে সংগৃহিত সুপারী দেশের নানা প্রান্তে রপ্তানী হয়। এসব বাগানের সুপারী গাছের পাতা সহ খোলের বয়স হয়ে গেলে তা লাল হয়ে একসময় মাটিতে ঝরে পড়ে যায়। হাজার বছর ধরে পাতা সহ এই খোল রোদে শুকিয়ে চাষিরা রান্না বান্নার কাজে জ¦ালানী হিসেবেই ব্যবহার করে আসছেন। এই খোল দিয়ে বর্তমানে তৈজস পত্র বানিয়ে রীতিমত চমকে দিয়েছে ইকো বিডি নামের ওই প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির পরিচালক ফরিদুল আলম হিরু বলেন, তার বড় ভাই নুরুল আলম সেলিম ঢাকায় ব্যবসা করেন। ভারত এবং চিন ভ্রমণে গিয়ে তিনি সুপারীর গাছের খোল দিয়ে ওয়ান টাইম প্লেট তৈরীর কারখানা পরিদর্শন করেন। পরে দেশে এসে গত বছরের অক্টোবর মাসে কারখানা স্থাপন করেন তিনি। শুরুতে সুপারীর খোল পাওয়া যাচ্ছিলনা। চাষিরা সাধারনত সুপারির খোল শুকিয়ে রান্নার কাজে জ্বালানী হিসেবে ব্যবহার করে থাকেন। তারা এগুলো বিক্রী করতে চাচ্ছিলনা। আস্তে আস্তে আমরা বোঝাতে সক্ষম হই। বর্তমানে প্রতিটি খোল আমরা ২ থেকে ৩ টাকা দরে কিনছি। জেলার সুপারী অধ্যুষিত সব ইউনিয়নে আমাদের লোক কাজ করছে। তারা চাষিদের বাড়িতে গিয়ে সুপারীর খোল সংগ্রহ করেন। আগে সুপারীর খোলগুলো মাটিতে পড়ে থাকতো। ফাঙ্গাসে নষ্ট হতো। আমরা কেনার উদ্যোগ নেয়ার পর এখন সেগুলো বাশের টারে ঝুলিয়ে রাখে চাষিরা। ফলে এটা নষ্ট হয়না।
কারখানার শ্রমিকরা বলছেন প্রথমে খোলগুলোকে পাতা থেকে আলাদা করা হয়। তারপর খোলগুলোকে নিমপাতা ও লেবুর রস যুক্ত পানিতে ৩ থেকে ৪ ঘন্টা ডুবিয়ে রাখা হয়। এরপর ব্রাস দিয়ে ঘেষে মেজে জীবাণুমুক্ত করা হয়। তারপর আধাঘন্টা রোদে শুকিয়ে নেয়া হয়। এরপর পাতার খোল ছাঁচের মেশিনে বসিয়ে ৬০ থেকে ৭০ ডিগ্রী তাপ এবং চাপ প্রয়োগ করা হয়। কয়েক মিনিটের মধ্যেই গোলাকার বাটি, গোলাকার প্লেট, চৌকোণা প্লেট, লাভ প্লেট, চামুস, ট্রেসহ ৮ ধরনের জিনিস প্রস্তুত কর হয়ে যায়। কারখানা কতৃপক্ষ আরও জানান, প্লেট ৭ থেকে ৮ টাকা, বাটি ৫ টাকা অন্যান্য তৈজস পত্র নির্ধারিত দামে বিক্রী হচ্ছে। বর্তমানে জেলায় চাহিদা কম হলেও এনজিওরা এই তৈজসপত্র কিনছেন। এছাড়া ঢাকা চট্টগ্রামেও রপ্তানী হচ্ছে।
সুপারী চাষিরা বলছেন, এই বাড়তি আয় দিয়ে সুপারী বাগানের পরিচর্যা করা যাচ্ছে। টুনির হাট এলাকার সুপারী চাষি নুর হাসান জানান, আমরা তো জ্বালানী হিসেবে ব্যবহার করতাম। এখন প্রতি খোল তিনটাকা করে পাচ্ছি। এটা বাড়তি আয়। এই আয় দিয়ে সুপারী বাগানের পরিচর্যা করা যাচ্ছে।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) পঞ্চগড় জেলা শাখার সভাপতি আনোয়ারুল ইসলাম খায়ের জানান, এটা পরিবেশ বান্ধব একটি উদ্যোগ। এই তৈজস পত্রগুলো ব্যবহার করলে পরিবেশের ক্ষতি হবেনা। স্বাস্থ্য সম্মত ব্যবহার করার পর মাটিতে ফেলে দিলে সার হয়ে যাবে। মাটির উর্বরতা বাড়বে। বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার জানান, এটি নি:সন্দেহে একটি ভালো উদ্যোগ। দেশে বিদেশে পরিবেশ সম্মত এসব তৈজস পত্রের চাহিদা বাড়বে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রংপুর রেঞ্জের ডিআইজি পদে পদায়ন করা হয়েছে আবদুল মাবুদকে

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রংপুর রেঞ্জের ডিআইজি পদে পদায়ন করা হয়েছে রংপুরের পুলিশ কমিশনার আবদুল মাবুদকে। রংপুরের নতুন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশের বিশেষ শাখার ডিআইজি মাহবুবুর রশীদকে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মঙ্গলবার (২৫ আগস্ট)এ তথ্য জানানো হয়েছে।গত ২৬ এপ্রিল আবদুল মাবুদ রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার পদে যোগ দিয়েছিলেন। এর আগে তিনি ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হিসেবে কর্মরত ছিলেন। গত বছরের ২৬ নভেম্বর ডিআইজি পদে পদোন্নতি পান তিনি।

বিদ্যুৎ সংকট কাটিয়ে উৎপাদনে ইপিজেডের ৫০১টি শিল্প প্লট

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চাহিদার সমান বিদ্যুৎ পেয়ে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক হয়েছে দেশের সবচেয়ে বড় চট্টগ্রাম ইপিজেডের ৫০১টি শিল্প প্লটে। স্বস্তি ফিরেছে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে। এর আগে গ্যাস সংকটের কারণে প্রায় অচল হয়ে পড়ে ইপিজেডের নিজস্ব ক্যাপটিভ বিদ্যুৎকেন্দ্র। ফলে পিডিবি থেকে পাওয়া ৩৫ মেগাওয়াট বিদ্যুৎ দিয়ে মেটানো যাচ্ছিল না চাহিদার অর্ধেকও। এতে উৎপাদন ব্যাহত হচ্ছিল কারখানাগুলোতে। গত শনিবার থেকে ইপিজেডের চাহিদা অনুযায়ী ৬৫ থেকে ৭০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।

জানা গেছে, চট্টগ্রাম ইপিজেডে কর্মসংস্থান প্রায় দুই লাখ মানুষের। এখানে আছে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের ৫০১টি শিল্প প্লট। বাংলাদেশ ছাড়াও চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস, মালয়েশিয়া ও ভারতের বিনিয়োগকারীরা এসব প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত।বছরে প্রায় ২৩৭ কোটি ৫৭ লাখ মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয় ইপিজেড থেকে। প্রতি ডলার ১২৫ টাকা হিসাবে এর পরিমাণ প্রায় ৩০ হাজার কোটি টাকা।চট্টগ্রাম ইপিজেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ শরিফুল ইসলাম জানিয়েছেন, গুরুত্ব বিবেচনায় নিয়ে শনিবার থেকে সব শিল্প প্লট চাহিদা অনুযায়ী ৬৫ থেকে ৭০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে। পুরো বিদ্যুৎই পিডিবি সরবরাহ করছে। এতে স্বাভাবিক হয়েছে উৎপাদন।

জানা গেছে, ইপিজেডের কারখানাগুলো পুরোদমে চালাতে ৭০ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন। এর মধ্যে ১৫ থেকে ১৭ মিলিয়ন ঘনফুট গ্যাস ব্যবহার করে বেসরকারি ইউনাইটেড গ্রুপের ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট থেকে বিদ্যুৎ উৎপাদনের কথা। গ্যাস সংকটের কারণে ওই কেন্দ্র থেকে পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছিল না। এ অবস্থায় ইপিজেড কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে পিডিবি ৩৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছিল। বাকি ৩৫ মেগাওয়াট না পাওয়ায় ৫০১টি শিল্প প্লটে উৎপাদন ব্যাহত হচ্ছিল। পরিস্থিতি সামাল দিতে বিনিয়োগকারীরা সাপ্তাহিক ছুটি পরিবর্তন, কর্মঘণ্টা কমানো, ওভারটাইম বন্ধ এবং ডিজেলচালিত জেনারেটর ব্যবহারের মতো বিকল্প ব্যবস্থা নিয়েছিলেন।

পিডিবি দক্ষিণ জোনের প্রধান কামাল উদ্দিন বললেন, চুক্তি অনুযায়ী বিদ্যুত দেয়ার সক্ষমতা আমার ছিল না। এরপরও আমি দেশের স্বার্থে বিকল্প চেষ্টা করেছি। সফলও হয়েছি। দেশের অগ্রাধিকার এই খাতে বিদ্যুত দিতে পেরে আমারও ভালো লাগছে।হেমপেল রি ম্যানুফ্যাকচারিং লিমিটেডের মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহেদুল ইসলাম জানিয়েছেন, পর্যাপ্ত বিদ্যুৎ পাওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরেছে। উৎপাদন স্বাভাবিক করতে কারখানাগুলো পুরোদমে কাজে নেমেছে। এই স্বস্তি দীর্ঘস্থায়ী হবে।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

আরও পড়ুন

সর্বশেষ