চট্টগ্রামে বেপরোয়া কিশোর গ্যাং ১০ ঘণ্টা আটকে রেখে নির্যাতন

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে একের পর বেপরোয়া হয়ে ওঠেছে কিশোর গ্যাং। এবার কিশোর গ্যাংরে ‘টর্চার সেলে’ ১০ ঘন্টা নির্যাতনের পর এক কিশোরকে উদ্ধার করেছে পুলিশ। নির্যাতনের শিকার আরিফ হোসেনের ভাই জাতীয় জরুরি সেবা নম্বরে পুলিশের দ্বারস্থ হয়। পুলিশ রাতভর অভিযান চালিয়ে কিশোরকে উদ্ধারের পাশাপাশি এ ঘটনায় জড়িত আট জনকে গ্রেফতার করে। গ্রেফতার আট জন হলো- হেলাল বাদশা চৌধুরী (২৫), রাকিব হোসেন (২২), মো. কাউসার (২২), মেহেরাজ সামি (২১), শেখ সাদি হাসান (২০), সাগর হোসেন (২৭), আবদুর রহমান (২১) এবং সাইফুল ইসলাম শান্ত (২৬)। এই আটজনের বিরুদ্ধে আরিফের ভাই রাকিব হোসেন বাদী হয়ে একটি এবং পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে আরেকটি মামলা দায়ের করেছে।
জানা গেছে, পকেটে একাধিক মোবাইল আছে বুঝতে পেরে ১৫ বছর বয়সী এক কিশোরকে জিম্মি করে মারধর শুরু করে উঠতি বয়সের কয়েক তরুণ; এলাকায় যারা ‘কিশোর গ্যাং’ হিসেবে পরিচিত। প্রথমে তাকে চোর সাজিয়ে মারধর করে চারটি মোবাইল ছিনিয়ে নেয়। এরপর তাকে তুলে নিয়ে ‘টর্চার সেলে’ প্রায় ১০ ঘণ্টা আটকে রেখে নির্যাতনের পাশাপাশি এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। নগরীর খুলশী থানার জিইসি মোড়ে এ ঘটনার সূত্রপাত হয় বলে পুলিশ জানিয়েছে।
খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ নেয়ামত উল্লাহ জানান, নগরীর জিইসি মোড়সহ আশপাশের এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বাদশা একটি ‘কিশোর গ্যাং’ পরিচালনা করেন। গ্রেফতার সাত তরুণ ওই চক্রের সদস্য। এদের মধ্যে রাকিব হোসেন নিজেকে ওমরগণি এমইএস কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র বলে পরিচয় দিয়েছেন।
জানা গেছে, রাকিব ছাড়া বাকিদের কেউই পড়ালেখা করেন না। তবে এমইএস কলেজকেন্দ্রিক ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত হিসেবে নিজেদের পরিচয় দেন। মূলত এ পরিচয়েই তারা জিইসি মোড়সহ আশপাশের এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।
ঘটনার শিকার কিশোর বয়সী আরিফ হোসেন জানান, জিইসি মোড়ে নাসিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে গত শুক্রবার বিকেলে অনুষ্ঠিত ক্রিকেট টুর্নামেন্টে তার বড় ভাই রাকিব হোসেন অংশ নেন। ভাইয়ের খেলা দেখতে তিনি দুপুরে ওই মাঠে যান। এ সময় রাকিব তার নিজের এবং আরও দুই খেলোয়াড়ের দুটি মোবাইল আরিফকে রাখতে দেন। চারটি মোবাইল পকেটে নিয়ে তিনি কিছুক্ষণ খেলা দেখেন। পরে শরবত খাওয়ার জন্য মাঠ থেকে বেরিয়ে রাস্তায় আসেন।
আরিফ বলেন, আমি শরবত খেতে রাস্তায় বের হওয়ার সঙ্গে সঙ্গে বাদশা ও তার সঙ্গে থাকা আরও ৩/৪ জন আমার সামনে আসে। কিছু বুঝে ওঠার আগেই তারা প্রথমে আমাকে থাপ্পড় মারে। এরপর আমাকে টেনেহিঁচড়ে তারা পাশে বাটা গলিতে নিয়ে যায়। সেখানে আরও ৩/৪ জন তাদের সঙ্গে যোগ দেয়। তারা আমাকে ঘুষি মারতে মারতে একপর্যায়ে আমার পকেট থেকে মোবাইলগুলো নিয়ে নেয়। তখন বুঝতে পারি, চারটা মোবাইল নেওয়ার কারণে আমার পকেট ফোলা ছিল। সেটা দেখে সেগুলো ছিনতাইয়ের জন্য তারা আমাকে ফলো করছিল।
তিনি বলেন, বাটা গলিতে পথচারীদের কেউ কেউ এসে আমাকে মারছে কেন, সেটা জিজ্ঞেস করেছিল। তারা বলে- আমি না কি মোবাইল চোর, মোবাইল চুরি করেছি এজন্য তারা আমাকে মারছে। এ সময় তারা আমাকে চোর সাজিয়ে মারধরের ভিডিও করে। বিকেল ৩টা থেকে সাড়ে ৩টার দিকে বাদশা আমাকে একটি বাইকে তুলে আকবর শাহ এলাকায় একটি নির্জন জায়গায় নিয়ে যায়। সেখানে রাত ১টা পর্যন্ত আমাকে আটকে রেখে মারধর করে।
নির্যাতনের বর্ণনা দিয়ে ওই কিশোর আরও বলেন, একেকজন আসছিল আর আমাকে মারধর করছিল। কেউ এসে থাপ্পড় মারছে, কেউ এসে লাঠি দিয়ে মেরেছে, কেউ হাতুড়ি দিয়ে হাঁটুতে আঘাত করছে, কেউ লোহার পাইপ দিয়ে মাথায় আঘাত করেছে। চাপাতি দিয়ে আমাকে কয়েকবার পেটে আঘাতের চেষ্টা করেছে। মাথায় অস্ত্র ধরে রেখেও আমাকে ভয় দেখিয়েছে। তখন বাদশা আমার কাছে এক লাখ টাকা দাবি করে। টাকা না দিলে আমাকে মেরে ফেলার হুমকি দেয়।
ওসি শেখ মোহাম্মদ নেয়ামত উল্লাহ বলেন, আরিফের ভাই রাকিব তাকে উঠিয়ে নিয়ে যাওয়ার খবর জানতে পেরে ট্রিপল নাইনে ফোন দেয়। এর ভিত্তিতে আমরা অভিযান শুরু করি। বাটা গলি এবং আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত করি। প্রথমে আরিফকে যে বাইকে করে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, সেটা বাকলিয়া এলাকা থেকে জব্দ করি এবং সঙ্গে আবদুর রহমানকে গ্রেফতার করি।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে আকবর শাহ্ থানার ইস্পাহানি রেলগেট এলাকায় পাহাড়িকা পেট্রোল পাম্পের পেছনে অভিযান চালাই। সেখান থেকে আরিফকে উদ্ধার করি এবং বাদশাসহ মোট সাতজনকে গ্রেফতার করি। সেই জায়গাটি বাদশা ও তার সহযোগীরা মূলত টর্চার সেল হিসেবে ব্যবহার করে আসছিল বলে আমরা জানতে পেরেছি।
ওসি জানান, অভিযানে আরিফের ছিনিয়ে নেওয়া চারটি মোবাইল সেট, ঘটনায় ব্যবহৃত কিরিচ, লোহার পাইপ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া, হেলাল বাদশা চৌধুরীর দেওয়া তথ্যানুযায়ী বাটা গলিতে অভিযান চালিয়ে একটি এলজি ও দু’টি কার্তুজ উদ্ধার করা হয়েছে।
খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল আবছার বলেন, প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি, আরিফের কাছে থাকা চারটি মোবাইল ছিনতাইয়ের চেষ্টা করে কিশোর গ্যাং লিডার বাদশা ও তার সহযোগীরা। মোবাইল দিতে না চাওয়ায় তাকে প্রথমে বাটা গলিতে নিয়ে মারধর করা হয়। এরপর সেগুলো কেড়ে নিয়ে তাকে আবার তুলে নিয়ে আকবরশাহ এলাকায় যায়। সেখানে তাকে অন্তত ঘণ্টা দশেক অর্থাৎ আমরা উদ্ধার করা পর্যন্ত আটকে রেখে অনবরত পেটানো হয়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

পদ্মার পানিতে ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারকে বিজিবির ত্রাণ বিতরণ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পদ্মার পানি বৃদ্ধি পেয়ে বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে উপজেলার চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নের প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন। এ দুর্যোগের সময়ে বানভাসি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার বেলা ১১টার দিকে চিলমারী ইউনিয়নের বাংলা বাজার-উদয়নগর এলাকায় বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) উদ্যোগে ৫০০ ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী (চাল, ডাল, তেল, আটা ও লবণ) বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান, কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন এবং কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।

দুর্যোগের এই সময়ে বিজিবির পক্ষ থেকে খাদ্যসামগ্রী পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। উদয়নগর গ্রামের বাসিন্দা মো. রফিকুল ইসলাম বলেন, চারদিকে পানি উঠায় আমরা পরিবার-পরিজন নিয়ে খুব বিপদে আছি। না ছিল খাওয়ার ব্যবস্থা, না ছিল চলাচলের উপায়। এই কঠিন সময়ে বিজিবির কর্মকর্তারা নিজ হাতে আমাদের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন।

অনুষ্ঠানে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার পর থেকেই ৪৭ বিজিবি ব্যাটালিয়ন স্থানীয় ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর রাখছে। চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নের বানভাসি মানুষদের দুঃখ-দুর্দশা লাঘবে আমাদের এই খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম একটি প্রাথমিক পদক্ষেপ। দুর্গম ও প্লাবিত এলাকাগুলোতে বিজিবির টহল ও পর্যবেক্ষণ জোরদার রয়েছে।

খাদ্যসামগ্রী বিতরণ শেষে বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান বলেন, সীমান্ত রক্ষার পাশাপাশি যেকোনো প্রাকৃতিক দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো বিজিবির অর্পিত দায়িত্বের অংশ। পদ্মার পানি বাড়ায় এই অঞ্চলের হাজার হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। আমরা সাধ্যমতো খাদ্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছি এবং বন্যাকবলিত পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের এই মানবিক সহায়তা অব্যাহত থাকবে।

মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত -সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

একই রায়ে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাত আসামিই বর্তমানে পলাতক রয়েছেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

প্রসিকিউশন সূত্রে জানা যায়, এ মামলার তদন্ত শুরু হয় ২০২৫ সালের ১৮ জুন। তদন্ত শেষে একই বছরের ৭ ডিসেম্বর চিফ প্রসিকিউটর কার্যালয়ে প্রতিবেদন জমা দেন তদন্ত কর্মকর্তারা। যাচাই-বাছাই শেষে ১৮ ডিসেম্বর ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। একই দিন অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-২।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

আরও পড়ুন

সর্বশেষ