আজঃ সোমবার ২৩ মার্চ, ২০২৬

পুলিশশূন্য সিএমপি’র থানা ভবনগুলো

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরীর থানা ভবনগুলো পুলিশশূন্য রয়েছে। তালা লাগানো রয়েছে অঙ্গার হয়ে যাওয়া থানার গেটে। বাইরে লাঠি হাতে ঘোরাঘুরি করছিলেন কয়েকজন যুবক। সরেজমিনে এসব চিত্র দেথা গেছে।
সদরঘাট থানায় গিয়ে দেখা যায়, থানার সামনে সড়কে পড়ে আছে আলামতের শত শত মোটরসাইকেলের স্তূপ। থানার ভেতরে এলোমেলোভাবে পড়ে আছে পুড়িয়ে দেয়া যানবাহন। বন্ধ রাখা হয়েছে থানার গেট।সদরঘাট থানার অদূরে রয়েছে নগর পুলিশের ডাম্পিং ইয়ার্ড। যেখানে নগরীর বিভিন্ন থানার আলামতের হাজারো মোটরসাইকেলসহ নানা যানবাহন ছিল। ইয়ার্ডের পাশের এক দোকানদার জানান, সোমবার বিকেলের দিকে একদল যুবক থানায় হামলা চালায়। এ সময় পুলিশ সদস্যারা থানা থেকে প্রাণ নিয়ে কোনমতে বের হয়ে যান। পরে যুবকরা থানার সামনে থাকা গাড়িগুলোতে আগুন ধরিয়ে দেয়। থানায় আগুন দেয়ার পরপরই অদূরে থাকা ডাম্পিং ইয়ার্ড থেকে বের করে নিয়ে যাওয়া হয় শত শত মোটরসাইকেল। অনেকে নিয়ে গেছেন, আবার অনেকে কিছু মোটরসাইকেল সড়কে ফেলে গেছেন।
সরকার পতনের পরপরই গত সোমবার বিকেলে আগুন দেয়া হয় কোতোয়ালী থানায়। লুট করা হয় অস্ত্রাগারে থাকা অস্ত্র আর নানা সামগ্রী। পুলিশ সদস্যরা নিজেদের বাঁচাতে থানা থেকে বের হয়ে যান। এখন পুলিশশূন্য থানা ভবন। দেখলে মনে হবে পোড়া বাড়ির ধ্বংসস্তূপ। আঙিনায় ছড়িয়ে ছিটিয়ে আছে দগ্ধ গাড়ির কঙ্কাল। পুড়ে যাওয়া দামি সাদা সাঁজোয়া যানটি পড়ে আছে থানার সামনেই। ভেতর থেকে তখনও উঠছিল ধোঁয়ার কুণ্ডলী। এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে আছে পুড়ে যাওয়া নথিপত্র। অস্ত্রাগারে নেই কোন অস্ত্র।
থানার ভেতরে প্রবেশ করে দেখা যায়, নিচতলার অভ্যর্থনা কক্ষ, ওসির কক্ষ, দ্বিতীয় তলার উপ-পরিদর্শকদের কক্ষ আর পুলিশ ব্যারাকে মেঝেতে ছড়িয়ে আছে পুলিশের পোশাক আর নানা অসবাবপত্র। পুড়ে অঙ্গার হয়ে আছে পুলিশ সদস্যদের ঘুমানোর লোহার খাটগুলো।
সদরঘাট আর কোতোয়ালীর মতো একই অবস্থা পতেঙ্গা থানায়। পুড়ে যাওয়া থানা ভবনটি চেনা যাচ্ছিল না। পতেঙ্গা থানার ওসি মাহফুজুর রহমান জানান, সরকার পতনের পরপরই দুপুর আড়াইটার দিকে হাজারো মানুষ থানায় হামলা করে আগুন ধরিয়ে দেয়। পুলিশ সদস্যরা প্রাণ বাঁচাতে থানা থেকে বের হয়ে যে যেদিকে পারে চলে যায়। থানায় আগুন দেয়ার আগে অস্ত্রাগার লুট করে তারা।
পাহাড়তলী থানায় গিয়ে দেখা যায়, থানা ভবনের সামনে শত শত মানুষের ভিড়। ভেঙে ফেলা হয়েছে থানার পশ্চিম অংশের সীমানা দেয়াল। ভেতরে ১০-১৫ জন যুবক মেঝেতে পড়ে থাকা পুড়ে যাওয়া বিভিন্ন আসবাবপত্র উল্টিয়ে দেখছিল। তারা থানার প্রতিটি কক্ষে ঘুরছিল নির্বিঘ্নে। থানার সামনেই পড়ে আছে পুড়িয়ে দেয়া নানাধরনের যানবাহন। পুড়িয়ে দেয়া হয়েছে থানার সবকটি কক্ষ।
স্থানীয় এক দোকানদার জানান, বিকেল সাড়ে চারটার দিকে লাঠি, লোহার রড আর কিরিচ হাতে একদল যুবক থানার গেট ভেঙে প্রবেশ করে। আর কিছু যুবক থানার পশ্চিম অংশে দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় পুলিশ সদস্যরা থানার পেছনের গেট দিয়ে বের হয়ে যায়। থানার ভেতর থেকে যে যা পারে লুট করে। এর মধ্যে থানার সামনে থাকা গাড়ি ও ভেতরে আগুন জ্বালিয়ে দেয়া হয়। একই কায়দায় পুড়িয়ে দেয়া হয়েছে নগরীর ডবলমুরিং, ইপিজেড, আকবরশাহ ও হালিশহর থানা। প্রতিটি থানা থেকে যে যা পারে লুট করে নেয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানান, গত সোমবার সরকার পতনের পরপরই একদল উশৃঙ্খল যুবক থানায় হামলা চালায়। এ সময় সিনিয়র পুলিশ কর্মকর্তাদের ফোন করেও কোন সহযোগিতা পাইনি। সিনিয়র কর্মকর্তারা ফোন ধরেননি। অথচ আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ পালন করেছি মাত্র।
দুইটার সময় নগর পুলিশের সদর দপ্তর দামপাড়া পুলিশ লাইন্সে গিয়ে দেখা যায় মূল ফটক তালা দেয়া। বাইরের কোন লোককে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। তবে গেটে থাকা এক যুবক জানান, পুলিশ কমিশনার অফিসে কোন কর্মকর্তা আসেননি। একইভাবে বন্ধ ছিল নগরীর দুই নম্বর গেট জেলা পুলিশ সুপার অফিস, মনসুরাবাদ পুলিশ লাইন্স এবং বড়পুল জেলা পুলিশ লাইন্সও।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

মুনশী আব্দুর রহমান মিয়া মসজিদ” এর কার্যনির্বাহী কমিটি ২০২৬ – ২০২৮ গঠিত হয়েছে ।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

উপমহাদেশের প্রসিদ্ধ আলেম মুনশী আব্দুর রহমানের প্রপৌত্র , বীরমুক্তিযোদ্ধা শিক্ষাবিদ সালাউদ্দিন মিয়ার সন্তান, বদরপুর মহাবিদ্যালয়ের সিনিয়র প্রভাষক কবি শাহাবুদ্দিন রিপন শান কে সভাপতি এবং
মুনশী আব্দুর রহমানের পৌত্র, বিশিষ্ট সমাজসেবক মনির আহমদ মিয়ার সন্তান, চতলা সাতবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফয়েজ উল্যাহ মিয়াকে সাধারণ সম্পাদক করে # বীরমুক্তিযোদ্ধা সালাউদ্দিন মিয়া বাড়ির দরোজায় অবস্থিত মুনশী আব্দুর রহমান মিয়া মসজিদের একান্ন সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে ।দক্ষিণ ধলীগৌরনগর চতলা সালাউদ্দিন মিয়া বাড়ির দরোজায় , ২১ মার্চ ২০২৬ যোহরবাদ মসজিদের মুসল্লিদের আন্তরিক বৈঠকে সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠিত হয় ।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যগণ হচ্ছেন – প্রধান উপদেষ্টার মর্যাদায় নির্বাহী সভাপতি- ডাচ বাংলা ব্যাংকের সিনিয়র এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট একেএম গিয়াসউদ্দিন মুরাদ । সিনিয়র সহ-সভাপতি মোঃ হাফেজ আহমেদ মিয়া, সহ-সভাপতি গণ হচ্ছেন- মহিউদ্দিন আহমেদ মিয়া, আব্দুর রশিদ বেপারী এবং মোহাম্মদ হোসেন খন্দকার । যুগ্ম সাধারণ সম্পাদকগণ হচ্ছেন- মোঃ অজিউল্যাহ মিয়া, মোঃ রফিকুল ইসলাম বাবুল, মোঃ জহিরুদ্দিন ফরহাদ এবং মোঃ আলমগীর বেপারী । কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন- মোঃ মিলন মোল্লা ।

সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন- মাহতাব উদ্দিন মিরাজ শান । সম্পাদকীয় বিভিন্ন পদে নির্বাচিত হয়েছেন -মোঃ রুবেল শান (মুক্তিযুদ্ধ ও মানবাধিকার), নেছার উদ্দিন রাসেল (তথ্য ও গবেষণা), কৌশিক আহমেদ (শিক্ষা ও সংস্কৃতি). মোঃ জসিম আহমেদ (প্রচার ও প্রকাশনা), সিয়াম আহমেদ (সমাজকল্যাণ ও আপ্যায়ন), তাসলিমা শরীফ আঁখি (নারী ও শিশুকল্যাণ), মাওলানা মফিজুল ইসলাম ( ধর্ম বিষয়ক), মোঃ রফিক বেপারী (ত্রাণ ও পূণর্বাসন), মোঃ মোসলেউদ্দিন (ক্রীড়া) , মোঃ কুদ্দুস মিয়া (মানবসম্পদ), মোঃ সুমন বেপারী (কৃষি ও সমবায়), মোঃ কামরুল ইসলাম (প্রশিক্ষণ) , মোঃ নুরুন্নবী (পাঠাগার), মোঃ জাহিদুর রহমান (অনুষ্ঠান) , মোঃ শাহাবুদ্দিন জুলহাস (মিলনায়তন) প্রমুখ ।

নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন- মোঃ আজিম উদ্দিন লিটন, মোঃ শরিফ উদ্দিন টিপু, মোঃ গিয়াসউদ্দিন নিরব, মোঃ ফজলে করিম, মোঃ আব্দুল করিম, মোঃ মাফুল করিম , মোঃ হানিফ মোল্লা, মোঃ মোস্তফা মোল্লা , মোঃ মাকসুদ মিয়া , মোঃ আঃ রাজ্জাক, মোঃ বেলাল প্রমুখ ।।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বন্দিরা ঈদুল ফিতরের দিন স্বজনদের সাথে কথা বলতে পারবেন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বন্দিরা ঈদুল ফিতরের দিন স্বজনদের সাথে কথা বলতে পারবেন। কারা কতৃপক্ষ জানিয়েছেন -বন্দিদের ঈদের দিন স্বজনদের সাথে কথা বলার সুযোগ দেয়া হবে। এর পাশাপাশি রয়েছে বিশেষ খাওয়া দাওয়ার আয়োজন।এছাড়া বাড়ি থেকে পাঠানো খাবার খাওয়ার সুযোগ মিলছে বলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার সৈয়দ শাহ্ শরীফ জানিয়েছেন।

তিনি বলেন, প্রতিবছরের মত এবারও ঈদের দিন সকালে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ঈদের দিন সকালে বন্দিদের জন্য থাকছে পায়েস ও মুড়ি। আর দুপুরে থাকবে পোলাও, গরু অথবা খাসি, সালাদ, মিষ্টি, পান-সুপারি। আর রাতের বেলায় সাদা ভাত, আলুর দম ও রুই মাছের আয়োজন করা হয়েছে।

জেলার শাহ্ শরীফ আরো জানান-এছাড়া ঈদের পরদিন বন্দিরা বাড়ি থেকে পাঠানো খাবার খাওয়ার সুযোগ পাবেন। ঈদের দিন থেকে তিন দিন বন্দিরা স্বজনদের সাথে পাঁচ মিনিট করে টেলিফোনে এবং একবার স্বজনদের সঙ্গে সাক্ষাত করতে পারবেন।

সাধারণ সময়ে হাজতিরা মাসে দুই বার এবং কয়েদীরা মাসে একবার করে স্বজনদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পেলেও ঈদের সময় বিশেষ ভাবে সাক্ষাতের সুযোগ পাবেন।একই ভাবে ১০ টাকার বিনিময়ে মাসে দুই বার স্বজনদের সাথে টেলিফোনে ১০ মিনিট কথা বলার সুযোগ পান বন্দীরা। তবে ঈদে বিনামূল্যে পাঁচ মিনিট করে কথা বলার সুযোগ পাবেন।বর্তমানে কারাগারে হাজতি ও কয়েদী মিলে পাঁচ হাজার ৮৫৮ জন বন্দি রয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ