আজঃ শনিবার ২০ জুন, ২০২৬

পলিমাটির প্রবক্তা গবেষক কবি কায়সার আহমেদ দুলাল

রিপন শান

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

উপকূলীয় লোকসাহিত্য উপকূলের ইতিহাস ঐতিহ্য ও লোকজীবনের আয়না। নদীশিকস্তি ও নদীপয়স্হী মানুষ প্রকৃতি ও পরিবেশের সাথে সংগ্রাম করে জীবনের ঠিকানা তৈরি করে বারবার। বসতভিটা বাড়িঘর, আবাদী অনাবাদী জমিজমা খরস্রোতা নদীর পানিতে মিশে গেলে পলি জমে জেগে ওঠা নতুন চরে গড়ে ওঠে উপকূলীয় নতুন জনপদ ও জনজীবন। পলিমাটির সাথেই উপকূলীয় জনজীবনের জন্মগত ঐক্যসুত্র । ঐ মাটিতে ফসল ফলিয়ে দ্বীপাঞ্চলের মানুষের জীবন জীবিকা, লোকজ কৃষ্টি, সভ্যতা, সংস্কৃতি যুগ থেকে যুগান্তরে আবর্তিত হয় । উপকূলীয় লোকসংস্কৃতির উপাদান সংগ্রহ করতে গিয়ে এর প্রাচুর্য দেখে বিস্মিত হয়েছেন দক্ষিণ বাংলার বিশিষ্ট শিক্ষাবিদ গবেষক কবি কায়সার আহমেদ দুলাল । মাধুর্য প্রকাশন প্রকাশিত তাঁর ‘পলিমাটির পদবাচ্য’ গ্রন্থের ভূমিকায় তিনি জানিয়েছেন – ঐতিহ্য লালনের মধ্যে একধরনের সুখ আছে আত্মতৃপ্তি আছে । পূর্ব পুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্যে একধরনের গৌরব আছে। চারদিকে ছড়িয়ে থাকা অপ্রকাশিত ও মানুষের মুখে মুখে প্রচলিত সেই সব লোকজ উপাদানগুলোর মাঝে যে শিল্প প্রাচুর্য রয়েছে তা সংগ্রহ, আলোচনা ও পর্যালোচনা করলে আমাদের লোকসংস্কৃতির ভান্ডার সমৃদ্ধ হবে । এরফলে তথাকথিত আধুনিকতায় ক্ষতবিক্ষত হবেনা আমাদের ঐতিহ্য ও মূল্যবোধ। এতে করে নতুন প্রজন্মের মাঝে মনুষ্যত্ববোধের উন্মোচন হবে ।
“দধি মামলা গোলা এই তিনে ভোলা” পদবাচ্যের দ্বীপজেলা ভোলার জনজীবনে প্রচলিত লোকজ প্রবাদ প্রবচন ও গ্রামীণ পঙতিমালার গবেষণালব্ধ এক অনবদ্য সংকলন গবেষক কায়সার আহমেদ দুলালের ‘পলিমাটির পদবাচ্য’ । বিয়ের গান, জারি সারি, কৃষিকথা, পল্লীগীতিকা, পল্লীকথিকা, ধাঁধা,কিসসা, রূপকথা, গৃহস্থালি কথা, পল্লীর প্রেমপ্রীতি, সুখদুঃখ, হর্ষ বিষাদের এক অনবদ্য আলেখ্য গবেষক দুলালের পলিমাটির পদবাচ্য ‌। স্বশিক্ষিত দাদা রুস্তম আলী মাঝি, নানা পুঁথিকার আলী একাব্বর ও তাঁর ভাবশিষ্য সেকান্তর আলী ফরাজী এবং বাবা-মায়ের কাছ থেকে প্রাপ্ত শেকড়সন্ধানী অনুপ্রেরণা , লোককথা, শ্লোক,ছন্দ, লোককবিতা, লোকতথ্য গবেষক কায়সার আহমেদ দুলালের পলিমাটির পদবাচ্যকে সমৃদ্ধ করেছে। দেশের একমাত্র দ্বীপজেলা আজকের ভোলা জেলার ইতিহাস অনুসন্ধানে এই বইটি হতে পারে সময়োপযোগী মাইলফলক।

লেখালেখির প্রতি গভীর অনুরাগ ও ভালোবাসা ছিল কবি কায়সার আহমেদ দুলালের সেই দুরন্ত শৈশব থেকেই । স্বপ্ন ছিলো অনেক বড়ো কবি হবেন, সাংবাদিক হবেন, লেখক হবেন । অনাকাঙ্ক্ষিত প্রতিবন্ধকতার কারণে নিজের স্বপ্নটা ছাইচাপা আগুনের মতো তলিয়েছিল তাঁর । এক পরম হিতৈষীর অনুপ্রেরণায় আবার সেই স্বপ্ন জেগে ওঠে । মানুষের হৃদয়ে নতুন করে বাঁচার ইচ্ছে হয়েছে এক পরমব্রত শিক্ষাসেবকের । নির্মল আনন্দ ও সৃজনের উষ্ণতায় বেঁচে থাকার জন্যেই কলম হাতে তুলে নিয়েছেন সময়ের কবি । চারপাশের অসঙ্গতি অসংলগ্নতা, মানবিকতা ও মানবাধিকারের করুন আর্তি, নিজস্ব গোপন গভীর প্রেম কবি কায়সার আহমেদ দুলালের ভেতর বাড়িকে ক্রমশ আঘাত করতে থাকে। কবি নিত্যদিন ক্ষতবিক্ষত হন কবিতার দাবানলে । মনের চিন্তাগুলো কষ্টগুলো একিভূত হয়ে কবিতার আখরে বেরিয়ে আসতে থাকে। হৃদয়ের জলছাপ, কোরক মুক্তির যন্ত্রণা,বিষন্ন পাথর, আশার অরুণ আলো- শীর্ষক কাব্যগ্রন্থগুলো কবি কায়সার আহমেদ দুলালের স্বনির্ভর শব্দমালার সুনিপুণ বিন্যাস। কবি হাসান মাহমুদের নেতৃত্বাধীন সাহিত্য সাংস্কৃতিক সংগঠন স্বপ্নকুঁড়ি’র প্রতিষ্ঠা জয়ন্তীতে কবি কায়সার আহমেদ দুলালের কাব্যগ্রন্থ গুলোর পাঠ উন্মোচন করেন দেশবরেণ্য কবি আসাদ চৌধুরী।

মোবাইল সেটের কীবোর্ড টিপে টিপে রোজকার শব্দমালায় করোনার সেই দুঃসময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মনের অশান্তি মনের ভার কমানোর চেষ্টা করেছেন বহুমাত্রিক লেখক কায়সার আহমেদ দুলাল । তাঁর হোম কোয়ারেন্টাইন জার্নাল ‘ করোনাবন্দির জবানবন্দি’ পড়েই অনাগত নতুন প্রজন্ম একদিন জানবে অদৃশ্য করোনা ভাইরাসের কাছে আমাদের আধুনিক সভ্যতার নাকানি-চুবানি খাওয়ার কথা । আমাদের ব্যর্থতা আমাদের সফলতার কথা। লেখক বলছেন – করোনা ভাইরাস পৃথিবীতে এসেছিলো মানুষের লাগামহীন গতিপথের লাগাম টেনে ধরার জন্য। অদৃশ্য অব্যয় শক্তির কাছে মাথা নত করে নতুনভাবে জীবন পথ চলার জন্য। কভিড থেকে প্রাপ্ত এমন শিক্ষা মনুষ্য সভ্যতার ইতিহাসে বিরল । আগামি দিনগুলোতে করোনার চেয়ে কঠিন মহামারী মোকাবেলায় নতুন প্রজন্ম পৃথিবীতে নতুন ইতিহাস সৃষ্টি করবে বলে দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেছেন হোম কোয়ারেন্টাইন জার্নালিস্ট কায়সার আহমেদ দুলাল । স্মর্তব্য: বাংলাদেশে কভিড বিষয়ে কায়সার আহমেদ দুলাল রচিত ‘করোনাবন্দির জবানবন্দি’ ই প্রথম বই ।

জাতীয় মঙ্গলের কবি মোজাম্মেল হক, জননী সাহসিকা কবি সুফিয়া কামাল, স্বাধীনতার কবি শামসুর রাহমান, বাংলা সাহিত্যের সর্বাধিক জনপ্রিয় কথাশিল্পী হূমায়ুন আহমেদ এর জীবন ও কর্ম নানামাত্রিক ব্যঞ্জনা নিয়ে ওঠে এসেছে লেখক কায়সার আহমেদ দুলালের স্মৃতিচারণমূলক গ্রন্থ ‘পথের পান্ডুলিপি’তে । ভোলার রাজনীতির অনন্য ব্যক্তিত্ব দক্ষিণ বাংলার গৌরব শিক্ষাবিদ অধ্যক্ষ এম এম নজরুল ইসলাম, রূপের শহর চরফ্যাসন, দ্বীপজেলার পর্যটন সৌন্দর্যসহ বিবিধ বিষয় স্ব মহিমায় বিধৃত হয়েছে পথের পান্ডুলিপিতে । ভোলার জেলার সংবাদপত্র ও সাংবাদিকতার ইতিহাসের অবিচ্ছেদ্য অধ্যায় সাপ্তাহিক উপকূল এর বিন্দুবৃত্ত , পাঠকের প্রবল অনুরাগ ও অনুভূতি বিবৃত হয়েছে সম্পাদক লেখক সাংবাদিক কায়সার আহমেদ দুলালের ‘উপকূল সম্পাদকীয়’ নামক ব্যতিক্রমধর্মী গ্রন্থে । সদূর মফস্বল থেকে প্রকাশিত পত্রিকার জীবন সংগ্রাম, সম্পাদকীর রূপ রীতি, সঙ্কট ও সম্ভাবনা উত্তরণের গল্প উপকূল সম্পাদকীয়ের পাতায় পাতায় বহতা জীবন ও সময়ের কথা বলে যায় ।

‘চরফ্যাসনে মুক্তিযুদ্ধ’ লেখক কায়সার আহমেদ দুলালের আরেকটি অবিস্মরণীয় কাজ । বাংলাদেশ ও বাঙালির জাতীয় ইতিহাসে একাত্তরের মহান মুক্তিযুদ্ধ প্রোজ্জ্বল থাকবে কাল থেকে কালান্তর। মুক্তিযুদ্ধের অঞ্চল ভিত্তিক ইতিহাস নিয়ে বিভিন্ন লেখকের হাতে বিভিন্ন জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস বিভিন্ন সময়ে লেখা হলেও মুক্তিযুদ্ধের সময়কালীন থানাগুলোর ( পরবতীতে উপজেলা) প্রকৃত চিত্র সেই অর্থে কোনো লেখকেই উপহার দিতে পারেননি। সব জায়গায় জেলা সদর কেন্দ্রিকতার একটা প্রাধান্য ও মনোবৃত্তি লক্ষ্য করা গেছে। ভোলা জেলার মুক্তিযুদ্ধের ইতিহাসের ক্ষেত্রেও তেমনটির ব্যর্তয় ঘটেনি। চরফ্যাসনে মুক্তিযুদ্ধ উপজেলাভিত্তিক মুক্তিযুদ্ধের ইতিহাস রচনার একটা আন্তরিক সাজেশান । দেশের প্রতিটি উপজেলায় মুক্তিযুদ্ধের স্মৃতিফলক নির্মাণ করে তাতে বীরশহীদ মুক্তিযোদ্ধাদের নামের তালিকা নিখুঁতভাবে অন্তর্ভুক্ত করা প্রয়োজন বলে মনে করেন গবেষক কায়সার আহমেদ দুলাল । তিনি আরো মনে করেন- মাতৃভাষা মাতৃভূমি, জাতির জনক বঙ্গবন্ধু মুজিব এবং একাত্তরের মুক্তিযুদ্ধ এক ও অভিন্ন সত্তায় আমাদের স্বাধীনতা ও জাতীয় জীবনেকে সমৃদ্ধ করেছে। যুগে যুগে সেই ধারা অব্যাহত থাকবে। কিন্তু মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসের পথে আমাদের আরো বেশি করে হাঁটতে হবে।
উপজেলাভিত্তিক তৃণমূল মুক্তিযুদ্ধের ইতিহাস লিপিবদ্ধ হওয়া অনেক বেশি জরুরী। পঞ্চান্ন বছরে এ পথ অনেক পিচ্ছিল হয়ে গেছে। অনেক প্রকৃত মুক্তিযোদ্ধা আজো স্বীকৃতি পায়নি। অনেক মুক্তিযোদ্ধা স্বীকৃতি না পেয়েই পরপারে চলে গেছেন । আবার অনেক অমুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার খাতায় নাম লিখিয়ে নানান সুবিধা নিয়েছেন। ভোলা জেলার মুক্তিযুদ্ধের প্রথম স্পট পেয়ার আলী বেপারী ক্যাম্পের ইতিকথা ও ভোলা জেলার মুক্তিযুদ্ধের অনেক আত্মঘাতী স্মৃতিকথায় টইইম্বুর গবেষক কায়সার আহমেদ দুলালের ‘চরফ্যাসনে মুক্তিযুদ্ধ’ ।

চরফ্যাসন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সাংবাদিক কবি কায়সার আহমেদ দুলাল মাটিবর্তি মানুষের জীবনবোধ, গৌরবোজ্জ্বল মুক্তিযুদ্ধের অনিমিখ চেতনা ও সমকালীন সাহিত্য সংস্কৃতির মানবতাবাদী আদর্শে উজ্জীবিত একজন সাদামনের মানুষ। তিনি ১৯৬০ সালের ৯ জুলাই দ্বীপজেলা ভোলার উপকূলীয় জনপদ চরফ্যাসন উপজেলার আমিনাবাদ গ্রামের এক শিক্ষামনস্ক পরিবারে জন্ম গ্রহন করেন । সরকারি প্রাইমারি স্কুলের ছাত্রপ্রিয় সাবেক শিক্ষক পিতা আব্দুস সোবহান মিয়া ও গৃহিণী মাতা হালিমা খাতুনের আদরের ‘দুলাল’ বাবার একান্ত আগ্রহে বাংলা সাহিত্যে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন । তিনি ১৯৮৭ সালে চরফ্যাসন সরকারি কলেজে বাংলা বিষয়ে অধ্যাপনা শুরু করেন। ছাত্রজীবন থেকেই সাংবাদিকতা, সামাজিক সাংস্কৃতিক ও প্রগতিশীল রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন কায়সার আহমেদ দুলাল। ১৯৯১ সালে জননেতা অধ্যক্ষ এম এম নজরুল ইসলাম (সাবেক এমপি) সাপ্তাহিক উপকূল পত্রিকা প্রতিষ্ঠা করলে তিনি সেখানে সম্পাদক হিসেবে যোগদান করেন এবং দীর্ঘদিন সুনামের সাথে দায়িত্ব পালন করেন। ছাত্রজীবনে কবি আহসান হাবীব, কবি সুফিয়া কামাল, কবি শামসুর রাহমান, কবি আসাদ চৌধুরী, কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ, অধ্যাপক নিরঞ্জন অধিকারী , কবি নাসির আহমেদসহ দেশবরেণ্য লেখক সাহিত্যিকদের নিবিড় সান্নিধ্য পেয়েছেন তিনি। তাঁর রকমারি স্বাদ ও গন্ধের পাঁচটি বই- পথের পান্ডুলিপি, পলিমাটির পদবাচ্য, করোনাবন্দির জবানবন্দি, উপকূল সম্পাদকীয় এবং চরফ্যাসনে মুক্তিযুদ্ধে’র মোড়ক উন্মোচন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ( বর্তমান পররাষ্ট্র মন্ত্রী ) হাছান মাহমুদ।

কায়সার আহমেদ দুলাল চরফ্যাসন প্রেসক্লাবের একটানা পাঁচবছর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি জাতীয় কবিতা পরিষদ ভোলার সভাপতি। ভোলা দক্ষিণ প্রেসক্লাবের সিনিয়র উপদেষ্টা। তিনি ওসমানগঞ্জ আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব কলেজ এবং বেগম রহিমা ইসলাম কলেজের গভর্নিং বডির সভাপতি। চরফ্যাসন উপজেলা আওয়ামীলীগের জনপ্রিয় সহ-সভাপতি কায়সার আহমেদ দুলাল সাহিত্য সংস্কৃতিতে অবদানের জন্য লালমোহন মিডিয়া ক্লাব পুরস্কার ২০২০ ভূষিত হয়েছেন । কবি ও নাট্যকার কায়সার আহমেদ দুলাল বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের অধিভুক্ত নাট্য সংগঠন মালঞ্চ নাট্যম চরফ্যাসনের প্রতিষ্ঠাতা। ১৯৮৪ সালে তিনি মালঞ্চ নাট্যম প্রতিষ্ঠা করেন । একই বছর তিনি প্রতিষ্ঠা করেন ভোরের পাখি সাহিত্য আসর । তাঁর জন্মগ্রাম আমিনাবাদ থেকে সাহিত্য সংগঠনটির শুভযাত্রা । সেসময় তাঁর সম্পাদনায় ভোরের পাখি শীর্ষক সাহিত্য ম্যাগাজিন নিয়মিত প্রকাশ হতো । তাঁর রচিত ‘ঝড় ও জীবন’ , ‘ লাল সূর্যের নীচে’ , ‘বেড়ির পাড়ের মানুষ ‘ মালঞ্চ নাট্যম কর্তৃক একাধিকবার মঞ্চায়িত হয় । তাঁর লেখা ‘ বঙ্গবন্ধু বাংলার অবয়ব’ ,কাব্যগ্রন্হ ‘ফিরে যাই মাটির কাছে, ছড়াগ্রন্হ ‘গাঁয়ের ছড়া’ সহ দুটি উপন্যাস প্রকাশের পথে ।

শিক্ষাবিদ কায়সার আহমেদ দুলাল ২০০৯ সাল থেকে চরফ্যাসন সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিয়ে ২০২০ সালের ৩১ ডিসেম্বর অবসর গ্রহণ করে এক দারুণ কর্মময় জীবন অতিবাহিত করেন । শিক্ষা সাহিত্য সমাজকর্মে বহুমুখী অবদানের জন্যে দেশের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন থেকে পেয়েছেন নানান সম্মাননা ।

জয়তু পলিমাটির মানসপুত্র গবেষক কবি শিক্ষাবিদ সাংবাদিক কায়সার আহমেদ দুলাল । আপনার কোরক মুক্তির যন্ত্রনা হৃদয়ের জলছাপে বিষন্ন পাথর ভেদ করে আশার অরুণ আলোয় উদ্ভাসিত হোক।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

যশোরের চাড়াভিটায় কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, বিদ্যুৎবিচ্ছিন্ন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন


যশোরে বাঘারপাড়ার চাড়াভিটা ও তার পার্শ্বতি এলাকায়  হঠাৎ নেমে আসে কালবৈশাখী ঝড়। আকস্মিক ঝড় ও বজ্রপাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বেলা ২টার দিকে হঠাৎ আকাশ মেঘে ডেকে   মেঘা আচ্ছন্ন হয়ে ঝড় বাতাসের সাথে বজ্র বূষ্টি শুরু হয়ে

টানা আড়াই ঘণ্টারও বেশি সময় চলে এই ঝড়।চাড়াভিটা বাজারে পাশেই বজ্রপাতের ঘটনা ঘটলে ও কোন হতাহতের ঘটনা ঘটেনি উপ জেলার বিভিন্ন ইউনিয়নে ঝড়ের কারণে দুপুরের পর থেকে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।, গত কয়েক দিন ধরে যশোর অঞ্চলে  তাপমাত্রা অসহনীয় পর্যায়ে ছিল। বিশেষ করে খেটেখাওয়া মানুষ গরমে দিশেহারা হয়ে পড়েছিলেন। দুপুরের পর আকাশ কালো মেঘে গুমোট আকার ধারণ করে শুরু হয় প্রচণ্ড ঝড়। সেই সঙ্গে বজ্রপাত।

বাঘারপাড়া  উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের চাড়াভিটা বাজার সহ কয়েকটি  এলাকায় কালবৈশাখী ঝড়ে তীব্র আঘাত হানে। বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়ে এবং অনেকের ঘরের চালের টিন উড়িয়ে নিয়ে যায়। বিভিন্ন গাছ ভেঙ্গে আঁচড়ে পড়ে বৈদ্যুতিক খুঁটির উপরে।যে কারণে  বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় কয়েকটি এলাকায় ভূতুড়ে অবস্থা সৃষ্টি হয়েছে।

অন্যদিকে কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে ঘরবাড়ি, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক জায়গায় গাছ ভেঙে পড়েছে, বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে এবং অসংখ্য স্থানে তার ছিঁড়ে পড়েছে। আম ও কাঁঠালেরও ব্যাপক ক্ষতি হয়েছে।  উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করা সম্ভব হয়নি।এলাকাবাসী জানান, এ ধরনের ঝড় অনেক দিন দেখা যায়নি।। একই সঙ্গে এলাকার কৃষকদের আম ও কাঁঠালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ভাঙ্গুড়ায় ন্যায্য মূল্যে কৃষকের ধান সংগ্রহের সময় শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পাবনার ভাঙ্গুড়ায় চলতি বোরো মৌসুমে সরকারি খাদ্যগুদামের ধান সংগ্রহ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। সরকারের নির্ধারিত মূল্যে ধান বিক্রির সুযোগ পেয়ে উপজেলার কৃষকদের মধ্যে সন্তোষ দেখা দিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই ৭৭৫ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা শতভাগ অর্জন করেছে খাদ্য বিভাগ।
খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, চলতি বোরো/২০২৬ মৌসুমে সরাসরি কৃষকদের কাছ থেকে ৭৭৫ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় কর্তৃক তালিকাভুক্ত কৃষকদের মধ্য থেকে আগে আসলে আগে বিক্রয় ভিত্তিতে ধান ক্রয় করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, কৃষি বিভাগের নিবন্ধিত কৃষকরা কৃষি কার্ড ও ব্যাংক হিসাবের মাধ্যমে সরকারি খাদ্যগুদামে ধান বিক্রির সুযোগ পান। সংগ্রহ নীতিমালা অনুযায়ী কৃষকদের কাছ থেকে ধান গ্রহণের পর মূল্য সরাসরি তাদের ব্যাংক হিসাবে পরিশোধ করা হয়েছে। এতে মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমেছে এবং কৃষকরা ন্যায্যমূল্য পেয়েছেন।
উপজেলায় প্রায় ৪ হাজার ৭০০ নিবন্ধিত কৃষকের কৃষি কার্ড ও কৃষক হিসাব রয়েছে। ধান বিক্রি করা অনেক কৃষক জানান, বাজারমূল্যের তুলনায় সরকারি মূল্য বেশি হওয়ায় তারা আর্থিকভাবে লাভবান হয়েছেন। উৎপাদন খরচ মিটিয়ে অতিরিক্ত আয় করতে পারায় তাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

খাদ্যগুদাম কর্তৃপক্ষ জানায়, ধান সংগ্রহের ক্ষেত্রে সরকারি বিধিমালা কঠোরভাবে অনুসরণ করা হয়েছে। কৃষকদের পরিচয়, কৃষি কার্ড এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাইয়ের পরই ধান গ্রহণ করা হয়েছে। সব অর্থ সরাসরি কৃষকদের ব্যাংক হিসাবে পরিশোধ করা হয়েছে।ভাঙ্গুড়া খাদ্যগুদামের উপ-পরিদর্শক নিরঞ্জন কুমার ঘোষ বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী সরাসরি কৃষকদের কাছ থেকেই ধান সংগ্রহ করা হয়েছে। সব ধরনের কাগজপত্র যাচাই করে ধান গ্রহণ করা হয়েছে এবং কৃষকদের নিজস্ব হিসাবেই অর্থ প্রদান করা হয়েছে।

ভাঙ্গুড়া এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুল ইসলাম জানান, সরকার চলতি বোরো/২০২৬ মৌসুমে গত ৩ মে থেকে সারাদেশে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ শুরু করে। ভাঙ্গুড়া উপজেলায় নির্ধারিত ৭৭৫ মেট্রিক টন ধান ইতোমধ্যে সংগ্রহ সম্পন্ন হয়েছে। তিনি বলেন, গত দুই সপ্তাহ ধরে বাজারে ধানের দাম কিছুটা কম থাকায় কৃষকরা প্রতি কেজি ৩৬ টাকা দরে সরকারি গুদামে ধান দিতে আগ্রহী হয়েছেন। ফলে সরকারি নির্দেশনা অনুযায়ী নিরবচ্ছিন্নভাবে ধান সংগ্রহ কার্যক্রম পরিচালনা করে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়েছে।
উপজেলা খাদ্য কর্মকর্তা কৃষ্ণপদ বর্ম্মন বলেন, ধান সংগ্রহ কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। কৃষকদের কৃষি কার্ড ও সংশ্লিষ্ট নথিপত্র যাচাইয়ের পরই বিল অনুমোদন করা হয়েছে। সরকারি মূল্য পাওয়ায় কৃষকরা উপকৃত হয়েছেন।
স্থানীয় কৃষকদের আশা, আগামী মৌসুমেও সরকার একইভাবে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ অব্যাহত রাখবে। এতে কৃষকরা উৎপাদনে আরও উৎসাহিত হবেন এবং ন্যায্যমূল্য নিশ্চিত হওয়ার পাশাপাশি দেশের খাদ্যশস্য সংগ্রহ ব্যবস্থাও আরও শক্তিশালী হবে।

আলোচিত খবর

আলোচিত রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল-স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ড

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঢাকার পল্লবীতে আট বছর বয়সি রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তার দম্পতির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি সোহেলের পাঁচ লাখ টাকা এবং স্বপ্নার দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। আজ রোববার দুপুর পৌনে ১২টার দিকে এ রায় ঘোষণা করেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন।এ সময় কাঠগড়ায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার ছিলেন। তাদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। রায় ঘিরে সকাল থেকে আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়।


রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা।এর মধ্য দিয়ে দেশের ইতিহাসে সবচেয়ে কম সময়ে ধর্ষণ-হত্যা মামলার বিচার কাজ শেষ হওয়ার নজির তৈরি হলো।বিচার সংশ্লিষ্টরা বলছেন, অতীতে এ ধরনের মামলার বিচার কাজ এতো কম সময়ে সম্পন্ন হয়নি। আলোচিত মামলাটি বিচার শুরু থেকে রায়ের পর্যায়ে এসেছে মাত্র পাঁচ কার্যদিবসে।

আত্মপক্ষ শুনানি শেষে ৪ জুন যুক্তিতর্ক উপস্থাপনের দিন ঠিক করা হয়। যুক্তিতর্ক উপস্থাপনে রাষ্ট্রপক্ষে কৌঁসুলি আজিজুর রহমান দুলু আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে দাবি করে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড চান। আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মুসা কালিমূল্যাহ দুই আসামির পক্ষে যুক্তিতর্কে অংশ নেন। তিনি আসামিদের লঘুদণ্ড প্রার্থনা করেন।

যুক্তিতর্ক উপস্থাপনকালে সোহেল রানার দেওয়া জবানবন্দি পড়ে শোনান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি দুলু। সেখানে উঠে আসে, সোহেলকে পালানোর সুযোগ করে দিয়েই সেদিন রুমের দরজা খোলেন স্বপ্না।গত ২০ মে সোহেল রানা দোষ স্বীকার করে ঢাকার মহানগর হাকিম আমিনুল ইসলাম জুনাইদের আদালতে জবানবন্দি দিয়েছিলেন।রামিসা ধর্ষণ ও হত্যা ঘটনার ১৯ দিনের মাথায় বিচারক রায় ঘোষণা করলেন।

আরও পড়ুন

সর্বশেষ