আজঃ শনিবার ২০ জুন, ২০২৬

বর্ষায় চট্টগ্রাম মহানগরে ২১ হাজার ৮১৪ বর্গমিটার সড়ক ক্ষতিগ্রস্ত, চলাচলে ভোগান্তি

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরীর কয়েটি সড়ক ক্ষত-বিক্ষতে সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি সৃষ্টি করছে। একটানা বৃষ্টি, জোয়ার ও জলাবদ্ধতার পানি জমে সড়কে ‘ক্ষত’ সৃষ্টি হয়েছে। এসব ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের জন্য একটি তালিকাও প্রস্তুত করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। কিন্তু টানা বৃষ্টি ও পরবর্তীতে বিটুমিন সংকটে সড়কের এ ক্ষত আর সারাতে পারেনি। গত বৃহস্পতি ও শুক্রবার দুই দিন সরেজমিনে সড়কগুলোর দুরবস্থা চোখে পড়েছে। তবে বিটুমিন সংকট কেটে যাওয়ায় শনিবার থেকে কার্পেটিং এর কাজ শুরু হয়ে দুই সপ্তাহের মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন চসিকের প্রধান প্রকৌশলী।
সরেজমিনে জিইসি, এ.কে.খান, নিমতলা সড়কে গিয়ে দুরবস্থা দেখা মিলে। সড়কের প্রস্তের দুই-তৃতীয়াংশজুড়ে গভীর গর্ত। হা করে থাকা গর্তের চারপাশে নেই কোনো নিরাপত্তাবেস্টনি। সংকীর্ণ হয়ে পড়েছে সড়কটি। ব্যস্ত সড়কের দুই পাশ থেকে আসা যানবাহনের চাপে লেগে যাচ্ছে দীর্ঘ যানজট। ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। নগরীর পোর্ট কলোনির মসজিদ সংলগ্ন এলাকার পর থেকে নিমতলা মোড়ের চিত্র এটি। ফ্লাইওভারের র‌্যাম্পের কাজ চলমান থাকায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। এছাড়াও সড়কে রয়েছে একাধিক গর্ত। এলাকাবাসীর অভিযোগ, ফ্লাইওভারের র‌্যাম্প নির্মাণ কাজের জন্য এখানে নিয়মিত ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের।
সরেজমিন দেখা যায়, নিমতলা মোড় থেকে পোর্ট কানেক্টিং রোড় ধরে এগোলেই রাস্তার মধ্যভাগ পুরোটাজুড়ে গর্ত। ফলে সংকীর্ণ হয়ে গেছে রাস্তার দু’পাশ। সড়কটি বেশি ব্যবহার হয় বন্দরের ট্রাক যাতায়াতের জন্য। এই রোড়ের প্রায় অর্ধকিলোমিটারজুড়ে ট্রাকের সারি। দীর্ঘ সময় ধরে লেগে আছে জ্যাম।
নগরীর এ কে খান মোড় থেকে জিইসির দিকে যেতে জাকির হোসেন সড়ক ধরে কিছু দূর এগোলেই প্রায় রাস্তার এক তৃতীয়াংশজুড়ে গর্ত। সেখানে নেই নিরাপত্তার কোনো ব্যবস্থাও। এছাড়াও নয়াবাজার মোড়, আনন্দীপুর, পোর্ট কানেক্টিং রোড হালিশহর কে ব্লক, ছোটপুল এলাকায় ছোট-বড় একাধিক গর্ত দেখা গেছে।
পোর্ট কলোনির মসজিদ সংলগ্ন এলাকার ব্যবসায়ী এরফান আলম জানান, ওয়াসার সোয়ারেজ প্রকল্পের কাজ চলার কারণে রাস্তার এক পাশ বন্ধ। একাধিক গর্তের কারণে নিয়মিত ছোট ছোট দুর্ঘটনাও ঘটছে। এতে সংকীর্ণ হয়ে পড়া সড়কটি দিয়ে একমুখী যানবাহন চলাচল করছে। মুখোমুখি দুটি যানবাহন এলেই লেগে যাচ্ছে যানজট। ফলে এক পাশ থেকে আসা যানবাহনগুলো দাঁড়িয়ে আরেক পাশ থেকে আসা যানবাহনগুলোকে যেতে দিতে হচ্ছে।
এদিকে হাটহাজারী সড়ক, বায়েজিদ বোস্তামি সড়ক ও কুয়াইশ-অক্সিজেন সড়ক সাম্প্রতিক জলাবদ্ধতায় নগরীর নতুনপাড়া থেকে মুরাদপুর পর্যন্ত হাটহাজারী সড়ক, অক্সিজেন থেকে দুই নম্বর গেট হয়ে প্রবর্তক মোড় পর্যন্ত বায়েজিদ বোস্তামি সড়ক ও অক্সিজেন মোড় থেকে ওয়াজেদিয়া পর্যন্ত কুয়াইশ-অক্সিজেন সড়কের বিভিন্নস্থানে পিচঢালাই উঠে ছোট-বড় বেশ কিছু গর্তের সৃষ্টি হয়েছে। গত বৃহস্পতিবার এসব সড়ক ঘুরে দেখা যায়, বায়েজিদ বোস্তামি সড়কের দুই নম্বর গেট থেকে প্রবর্তক মোড় অংশ ও কুয়াইশ-অক্সিজেন সড়কের পিচঢালাই উঠে খোয়া বের হয়ে গেছে বিভিন্নস্থানে। এতে এসব সড়ক দিয়ে গন্তব্যে পৌঁছাতে স্বাভাবিকের চেয়ে কয়েকগুণ বেশি সময় লাগছে নগরবাসীর। চলন্ত যান অসাবধানতাবশত গর্তে পড়ে ছোটবড় নানা দুর্ঘটনাও ঘটছে হরহামেশা। ক্ষতিগ্রস্ত হচ্ছে যানবাহনও। নগরীর অক্সিজেন এলাকার ম্যাক্সিমা চালক তৌহিদুল ইসলাম বলেন, আমি অক্সিজেন থেকে চকবাজার পর্যন্ত গাড়ি চালাই, গর্তের কারণে গাড়ি সবসময় দুলে, বিভিন্ন যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়। মাঝেমধ্যে সড়কেই গাড়ি বন্ধ হয়ে যায়। তবে এসব সড়কের বাকি অংশে ছোট-বড় অধিকাংশ গর্ত ভরাট করা হয়েছে কংক্রিটের মিশ্রণ দিয়ে। তাতেও কমেনি ভোগান্তি, কংক্রিটের মিশ্রণ সড়কের সঙ্গে মসৃণভাবে না মেলানোয় উঁচু-নিচু খন্দের সৃষ্টি হয়েছে।
এছাড়া নগরীর দুই নম্বর গেট সংলগ্ন পুলিশ সুপার কার্যালয়ের সড়কের উভয় পাশে ছোট বড় অসংখ্য গর্ত দেখা যায়। কিছু কিছু গর্ত ভরাটে কংক্রিট দিয়েছে চসিক। তবে এরমধ্যে অনেক গর্ত থেকে ইতোমধ্যে কংক্রিট উঠে সড়কগুলো বড় ক্ষততে পরিণত হয়েছে। ছোট-বড় গর্ত, উঁচু-নিচু সড়ক, বিটুমিন ও পাথর উঠে নগরীর বেশি ঝুঁকিপূর্ণ সড়ক হচ্ছে সিডিএ এভিনিউ’র মুরাদপুর থেকে শুলকবহর পর্যন্ত। এরমধ্যে শুলকবহরের এশিয়ান হাউজিং এর আগে প্রায় ১০০ মিটার সড়কে রয়েছে অর্ধশত গর্ত। সেখানে সড়কের কার্পেটিং ছাড়া গর্ত ভরাটে চসিকের দেয়া কংক্রিটগুলোর কারণে সড়কটি আরো ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এছাড়া ওয়াসা, বারিক বিল্ডিং থেকে ফকির হাট, মাইলের মাথা থেকে ফ্রি-পোর্ট সংলগ্ন ব্যারিস্টার সুলতান আহমেদ কলেজ রোড এলাকায় ছোট বড় অসংখ্য গর্ত সৃষ্টি হয়েছে।
কথা হলে ওয়াসা থেকে শাহ আমানত সেতু (নতুন ব্রিজ) রুটের মাহিদ্রা চালক মো. জুয়েল বলেন, এই রুটের ওয়াসা থেকে বহদ্দারহাট পর্যন্ত বিভিন্ন জায়গায় ভাঙা ও গর্ত রয়েছে। তবে সবচেয়ে ভয়াবহ হচ্ছে মুরাদপুর থেকে শুলকবহর পর্যন্ত। এ সড়ক পার হওয়ার সময় মনে হয়, এই বুঝি গাড়ি উল্টে যাবে। কয়েকবার গাড়ি নষ্ট ও একবার চাকা খুলে যায়। তবে যাত্রীরা কিছুটা আহত হলেও বড় কোন দুর্ঘটনা ঘটেনি।
চসিক সূত্রে জানা যায়, জুলাই মাসের প্রথম দিকে টানা এক সপ্তাহের বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকায় ছোট-বড় মিলে এক লাখ ২০ হাজারের বেশি বর্গমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়। সে সময় থেকে টানা বৃষ্টি, জোয়ার ও জলাবদ্ধতার পানি জমে সড়কে ‘ক্ষত’ সৃষ্টি হয়েছে। যা এখনো সারাতে পারেনি চসিক। সে সময় এসব ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের জন্য একটি তালিকাও প্রস্তুত করে চসিক। তালিকা মতে নগরীর ৪১টি ওয়ার্ডের মধ্যে প্রায় এক লাখ ২১ হাজার ৮১৪ বর্গমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত এসব সড়কের মাত্র ২৫ থেকে ৩০ শতাংশ কাজ করতে পেরেছে চসিক। তখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে সাধারণ ছুটি, কারফিউ, বৃষ্টি এবং সর্বশেষ বিটুমিনের কারণে কার্পেটিং এর কাজ আটকে যায়।
চসিকের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. শাহীন উল ইসলাম চৌধুরী বলেন, দীর্ঘদিন বৃষ্টির কারণে আমরা কার্পেটিং করতে পারিনি। এরপর আবার বিটুমিনের সংকট দেখা দেয়। আমরা সড়ক ঢালাইয়ের জন্য যে মানের বিটুমিন ব্যবহার করি সেটা পাওযা যাচ্ছিল না। এ কারণে আমরা ক্ষতিগ্রস্ত সড়কের বিটুমিন কার্পেটিং করতে পারিনি। তবে ইতোমধ্যে আমাদের কাছে পর্যাপ্ত বিটুমিন চলে এসেছে। কার্পেটিং শুরু হয়েছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে কর্ণফুলী নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি, প্রতিবাদে অবস্থান ধর্মঘট

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদে হাইকোর্টে চলমান মামলায় দখলদারদের পক্ষে অবস্থান না নেওয়ার দাবিতে অবস্থান ধর্মঘট পালন করেছে ৮টি পরিবেশবাদী ও সামাজিক সংগঠন।

বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর চেরাগি পাহাড় চত্বর এলাকায় চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলন এই ধর্মঘটের আয়োজন করে। বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশনের সভাপতি এস এম পেয়ার আলী সঞ্চালনায় অবস্থান ধর্মঘটে অংশ নেয় বাংলাদেশ পরিবেশ ফোরাম, সৃষ্টি, কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশন, কর্ণফুলী সুরক্ষা পরিষদ, ইউনাইটেড সোশ্যাল নেটওয়ার্ক, রেজাউল করিম শিকদার ফাউন্ডেশন, বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন।
অবস্থান র্ধমঘট চলাকালে বক্তারা বলেন, কর্ণফুলী নদী রক্ষায় তিন দফা দাবি অচিরেই বাস্তবায়ন করা না হলে বৃহত্তর আন্দোলনের মাধ্যম কর্ণফুলীতে সাম্পান ও জাহাজ চলাচল বন্ধ করে দেওয়া হবে।

তিনটি দাবি হচ্ছে- মহামান্য হাইকোর্টে চলমান মামলায় দখলদারদের পক্ষ নিয়ে জনস্বার্থ মামলার বিরোধিতাকারীদের প্রত্যাহার করতে হবে। হাইকোর্ট নির্দেশিত নদী জীবত্ব সত্ত্বা আদেশ অনুযায়ী কর্ণফুলী দখল দূষণমুক্ত করতে হবে এবং সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় কর্ণফুলী নদীর তীরে টিকে থাকা সাড়ে তিন শতাধিক দেশিয় প্রজাতির গাছ সংরক্ষণের ব্যবস্থা গ্রহন করতে হবে।পাশাপাশি নদী তীরে ব্যাপকহারে গাছ লাগাতে হবে। সভাপতির বক্তব্যে ডা. মাহফুজুর রহমান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদলে গ্রাম সরকার বা ওয়ার্ড সরকার করে তাদের সমন্বয়ে দেশ পরিচালনা না করলে এই অব্যবস্থাপনা যাবে না।

বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন বলেন, বাংলাদেশ অর্থনৈতিক দিক দিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কর্ণফুলীর কারণে। দুখের কথা হচ্ছে- দেশের সঞ্চালক এই নদী রক্ষার জন্য সরকার ও প্রশাসন বরাবর উদাসীন। আমরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছি- আপনারা কর্ণফুলী দখল দূষণমুক্ত করুন, না হয় জনগণ আপনাদের ক্ষমা করবে না। সাংবাদিক আলীউর রহমান বলেন, নতুন সরকারের নদী ও খাল রক্ষার ঘোষণায় কর্ণফুলীর অবৈধ স্থাপনা উচ্ছেদ হওয়ার আশায় ছিলাম। এখন অনেকে দখলদারদের পক্ষ নিয়ে কর্ণফুলীকে চিরতরে ধ্বংস করার পাঁয়তারা করছে, যা চট্টগ্রামের সর্বস্তরের জনগণ প্রতিহত করবে।

এসময় বক্তব্য দেন ক্যাব চট্টগ্রাম মহানগর সহ-সভাপতি জানে আলম, কর্ণফুলী সুরক্ষা পরিষদের সভাপতি কামাল পারভেজ, বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশনের সভাপতি এম নুরুল হুদা চৌধুরী, রেজাউল করিম সিকদার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জাহিদুল করিম বাপ্পি, কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি জাফর আলম, সিনিয়র যুগ্ম সম্পাদক লোকমান দয়াল, ইউনাইটেড সোশ্যাল নেটওয়ার্কের পরিচালক আমির হোসেন, হস্তচালিত বড় সাম্পান মাঝি সমিতির সভাপতি মোজাম্মেল হোসাইন, চরপাথরঘাটা ব্রিজঘাট সাম্পান সমিতির সাধারণ সম্পাদক কোরবান আলী, মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক সুমন রায়, সমাজসেবক আরমান হোসেন প্রমুখ।

বালু নদের কায়েতপাড়া-নগরপাড়া সেতু আগামী এক বছরের মধ্যে চালু করা হবে – প্রতিমন্ত্রী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মাহাবুবুর রহমান রনি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, বালু নদের কায়েতপাড়া-নগরপাড়া সেতু আগামী এক বছরের মধ্যে চালু করা হবে। সেতু চালু হলে দীর্ঘদিনের কাঙ্খিত প্রত্যাশা পূরণে ঢাকার পূর্বাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগ ব্যবস্থা আরো একধাপ এগিয়ে যাবে। একটি কুচক্রী মহল এতদিন সেতু নির্মাণ কাজ বাঁধাগ্রস্থ করে রাখে। আজ ১৮জুন বৃহস্পতিবার রূপগঞ্জ উপজেলার ইছাপুরা সেতু ও কায়েতপাড়া-নগরপাড়া সেতু পরিদর্শন শেষে নগরপাড়ায় আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।

এসময় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: সাইফুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন উপস্থিত ছিলেন।

সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী আরো বলেন, ঢাকার পূর্ব মাদারটেক, সবুজবাগ হয়ে বালু নদের সেতু পার হয়ে সিলেট ও চট্টগ্রামসহ ঢাকার পূর্বাঞ্চলীয় এলাকায় সহজেই আসা-যাওয়া করা যাবে। সেই দিক থেকে বালু নদের সেতুটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ। বালু নদের সেতু নির্মাণ কাজ আগামী এক বছরের মধ্যে সমাপ্ত করা হবে। সেতু দু’টি চালু হলে লাখো মানুষের যাতায়াত সহজ হবে। কৃষি ও ব্যবসা বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে। সিলেটসহ ঢাকার পূর্বাঞ্চলীয় জেলায় যানবাহন চলাচল আরো সহজ ও দ্রুত হবে। উল্লেখ বালু নদের কায়েতপাড়া-নগরপাড়া সেতু নির্মাণ ২৩ বছরেও শেষ হয়নি।

আলোচিত খবর

আলোচিত রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল-স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ড

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঢাকার পল্লবীতে আট বছর বয়সি রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তার দম্পতির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি সোহেলের পাঁচ লাখ টাকা এবং স্বপ্নার দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। আজ রোববার দুপুর পৌনে ১২টার দিকে এ রায় ঘোষণা করেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন।এ সময় কাঠগড়ায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার ছিলেন। তাদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। রায় ঘিরে সকাল থেকে আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়।


রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা।এর মধ্য দিয়ে দেশের ইতিহাসে সবচেয়ে কম সময়ে ধর্ষণ-হত্যা মামলার বিচার কাজ শেষ হওয়ার নজির তৈরি হলো।বিচার সংশ্লিষ্টরা বলছেন, অতীতে এ ধরনের মামলার বিচার কাজ এতো কম সময়ে সম্পন্ন হয়নি। আলোচিত মামলাটি বিচার শুরু থেকে রায়ের পর্যায়ে এসেছে মাত্র পাঁচ কার্যদিবসে।

আত্মপক্ষ শুনানি শেষে ৪ জুন যুক্তিতর্ক উপস্থাপনের দিন ঠিক করা হয়। যুক্তিতর্ক উপস্থাপনে রাষ্ট্রপক্ষে কৌঁসুলি আজিজুর রহমান দুলু আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে দাবি করে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড চান। আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মুসা কালিমূল্যাহ দুই আসামির পক্ষে যুক্তিতর্কে অংশ নেন। তিনি আসামিদের লঘুদণ্ড প্রার্থনা করেন।

যুক্তিতর্ক উপস্থাপনকালে সোহেল রানার দেওয়া জবানবন্দি পড়ে শোনান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি দুলু। সেখানে উঠে আসে, সোহেলকে পালানোর সুযোগ করে দিয়েই সেদিন রুমের দরজা খোলেন স্বপ্না।গত ২০ মে সোহেল রানা দোষ স্বীকার করে ঢাকার মহানগর হাকিম আমিনুল ইসলাম জুনাইদের আদালতে জবানবন্দি দিয়েছিলেন।রামিসা ধর্ষণ ও হত্যা ঘটনার ১৯ দিনের মাথায় বিচারক রায় ঘোষণা করলেন।

আরও পড়ুন

সর্বশেষ