আজঃ রবিবার ২১ জুন, ২০২৬

রাজনীতির গুণগত মান পরিবর্তন করতে হবে – এস এম জিলানী

প্রেস রিলিজ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী বলেছেন, দীর্ঘ ১৭টি বছর একটি ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের মানুষের হারানো গণতন্ত্র, ভোটের অধিকার এবং বাক স্বাধীনতা ফিরে পাবার জন্য লড়াই করেছি। শেখ হাসিনা ও তার দোসররা ২০০৭ সালে লগি বৈঠা তান্ডবের মধ্য দিয়ে বাংলাদেশে হত্যার রাজনীতি শুরু করেছিল। তারপরে দেখেছি বিডিআর হত্যাকান্ড যেখানে ৫৭ জন সেনা অফিসারকে নির্বিচারে হত্যা করেছিল ষড়যন্ত্রের মধ্য দিয়ে। ৫ই মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের হাজার হাজার মানুষকে হত্যা করে শেখ হাসিনার উল্লাস আমরা দেখেছিলাম। আমরা দেখেছি রাজনৈতিক প্রতিহিংসার কারণে প্রিয় নেত্রীকে মিথ্যা মামলায় দীর্ঘ সাতটি বছর কারাগারের অন্তরালে কিভাবে আবদ্ধ করে রেখেছিল। প্রিয় নেতাকে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে অসংখ্য মামলা দিয়ে ফরমায়েসি রায়ের মাধ্যমে বিদেশে অবস্থান করতে বাধ্য করেছিল। বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের অসংখ্য নেতাকর্মীকে তারা গুম করেছে,খুন করেছে ১৭ টি বছর আমরা দেখেছি। এই ১৭ টি বছর অত্যাচার নির্যাতন গুম খুনের যে পুঞ্জিভূত ক্ষোভ সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছিল গত ৫ই আগষ্ট। সেই ৫ই আগষ্টে ছাত্র-জনতার সফল গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা বাংলাদেশ থেকে একটি দীর্ঘ ১৭ বছরের একটি ফ্যাসিবাদকে আমরা হটিয়েছি।

তিনি আরোও বলেন,আমাদেরকে মনে রাখতে হবে শেখ হাসিনা হয়তো পালিয়ে গিয়েছে কিন্তু শেখ হাসিনা কিন্তু সবাইকে নিয়ে পালিয়ে যায়নি। স্বৈরাচারের দোসররা আমাদের মাঝে ঘাপটি মেরে বসে আছে। তারা প্রতিনিয়ত আপনাদেরকে বিপথগামী করার জন্য প্ররোচনা দিচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি। তাদের প্ররোচনায় প্রভাবিত হয়ে আমার অনেক সহকর্মীরা তাদের সেই পাতা ফাঁদে পা দিয়ে ফেলছে।এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা তো দেখলাম সদ্য একটি ফ্যাসিবাদকে বাংলাদেশের মানুষ কিভাবে এদেশ থেকে চিরতরে উৎখাত করেছে। কত ক্ষমতাধর মানুষ আমাদের চোখের সামনে বাংলাদেশ থেকে পালিয়ে গেল। আমরা দেখেছি বেনজির আহমেদকে তার ক্ষমতার দাপট। তিনি বিএনপির নেতাকর্মীদেরকে বিষাদ মাটির তল থেকে উঠে নিয়ে আসার জন্য বারবার নির্দেশনা দিয়েছিল। বেনজির আহমেদ হাজার হাজার কোটি টাকা লুটপাট কওে, রাষ্ট্রীয় সম্পদ দখল করে বিদেশে পাচার করেছে। বেনজির আহমেদ দেশ থেকে পালিয়ে যেখানে পড়ে থাকুক সে কি কোন মানুষের সাথে মিলতে পারবে? বাংলাদেশের কমিউনিটি কারো সাথে সে সম্পর্ক করতে পারবে? জুম্মার নামাজ পারবে? অসহায় এক হৃদয় বিদারক যন্ত্রণার মধ্যে বসবাস করছে বেনজির। আমার হাজার হাজার টাকা লুন্ঠন করে বিদেশে পাচারকারী দরবেশদের পরিণতিও দেখেছি। তাই এই ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষাগ্রহণ করতে হবে। আমরা যদি ইতিহাস থেকে শিক্ষা নিতে না পারি আমাদের পরিণতি কি হবে তা সহজে অনুমেয়। আমাদের নেতা তারেক রহমান বারবার আপনাদেরকে আমাদেরকে সতর্ক করছেন। আমাদের রাজনীতির গুণগত মান পরিবর্তন করতে হবে। আমাদের কোন অপকর্মের দায় প্রিয় অভিভাবক তারেক রহমান এবং দল গ্রহণ করবেনা। আমরা একটি আদর্শ বিশ্বাস করি। সেই দলটাকে সবার উপরে আমাদের স্থান দিতে হবে।

আজ ২৮ সেপ্টেম্বর (শনিবার) বিকেলে নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন হলে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল চট্টগ্রাম মহানগর ও দক্ষিণ জেলার উদ্যোগে দিকনির্দেশনামূলক যৌথ কর্মীসভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

প্রধান আলোচক এর বক্তব্যে কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাউকে ছাড় দিচ্ছেন না, যুবদলের নাম ভাঙিয়ে কোন ধরনের অন্যায় আচরণ করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ও আইনী ব্যবস্থা নেয়া হয়েছে, এবং আগামী দিনেও কাউকে ছাড় দেওয়া হবে না। তাই দলের সুনাম ক্ষুন্ন হয় এমন কোন কর্মকান্ড করা যাবে না। আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন বাংলাদেশ ছাড়া আমার কোন ঠিকানা নাই। খুনী হাসিনা থেকে শুরু করে আওয়ামী লীগের মন্ত্রী, এমপি ও তাদের লালিত পালিত দোসরসহ বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব পর্যন্ত পালিয়ে গেছে। কারণ তাদের অপকর্মের দেশ ছেড়ে পালিয়ে যেতে তাদের বাধ্য করেছে। আমাদেরকে আগামী দিনে রাজনীতির গুণগত পরিবর্তন আনতে হবে। ইতিমধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাঁর রাজনীতিতে পরিবর্তন আনার জন্য কয়েকটি সিদ্ধান্তগ্রহণ করেছেন। সেই সিদ্ধান্ত বাস্তবায়নে আমাদের কাজ করে যেতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী বলেন, যদি আমরা জনগণের হৃদয়ে অবস্থান করতে পারি জনগণই আমাদের ভালোবেসে ক্ষমতায় বসাবেন। আমরা জিয়াউর রহমানের আমলের বাংলাদেশ গড়তে চাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলের বাংলাদেশ গড়তে চাই।
একটি সুশৃঙ্খল ও সুন্দর বাংলাদেশ গঠন করার জন্য দেশনায়ক তারেক রহমান দিনরাত পরিশ্রম করছেন। দেশনায়ক তারেক রহমান এর সৈনিক হিসেবে আপনাদের নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু রাফসান মোহাম্মদ ইয়াহিয়া বলেন, সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে আমাদের সবাইকে সম অধিকার প্রতিষ্ঠা করতে হবে। সকল দল-মত, জাতি-ধর্ম সকলের সমান সুবিধা নিশ্চিত করতে হবে। ফ্যাসিবাদের দোসররা বিভিন্নভাবে সাম্প্রদায়িক উস্কানি দেয়ার চক্রান্তে লিপ্ত আছে। ছাত্রদলকে সর্বদা সজাগ থেকে সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে। বৈষম্য বিরোধী আন্দোলনে চট্টগ্রামে ওয়াসিম, রাব্বি ও তানভীর সহ অনেকে শহীদ হয়েছেন। তাদের আত্মত্যাগকে সম্মানিত করতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে ছাত্রদলকে কঠোর কর্মসূচি নিতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফ্যাসিবাদের কোলে লালিত হওয়া সন্ত্রাসীদের উৎখাত করতে আইনি ব্যবস্থা নিতে হবে। যদি আন্দোলন ব্যর্থ হতো তাহলে ফ্যাসিস্ট সরকারের রোষানলের শিকার হতো ছাত্রদল তথা বিএনপি। ছাত্রদল গত ষোল বছর ধরে ফ্যাসিবাদের রক্ত চক্ষু উপেক্ষা করে রাজপথে বজ্র কন্ঠে আওয়াজ তুলেছিল হাসিনা তুই স্বৈরাচার। জিয়া পরিবারের বিশ্বস্থ ভ্যানগার্ড জাতীয়তাবাদী ছাত্রদল। ছাত্রদল সর্বদা গণতন্ত্রের ঢাল হিসেবে সবসময় রাজপথে ছিল। আগামীতেও গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আমাদের সচেষ্ট থাকতে হবে। নিজে সৎ থাকলে আমরা জনগণের মাঝে সততা প্রতিষ্ঠা করতে পারব। ইনশাআল্লাহ।

কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী, সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক। বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মো. শাহজাহান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আজগর, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনজুর আলম তালুকদার, সদস্য সচিব জমির উদ্দিন মানিক, মহানগর ছাত্রদলের আহবায়ক সাইফুল আলম, সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, দক্ষিণ জেলা ছাত্রদলের আহবায়ক রবিউল ইসলাম রবি, সদস্য সচিব কামরুদ্দিন সবুজ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ মিরসরাই উপজেলা শাখার কমিটি গঠন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ মিরসরাই উপজেলা শাখার এক সভা অনুষ্ঠিত হয়। মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ চট্টগ্রাম উত্তর জেলার আহবায়ক লায়ন তাহের আহম্মদ। বিশেষ অতিথি ছিলেন, পরিষদের উত্তর জেলার সদস্য সচিব আবু সাঈদ, পরিষদের উত্তর জেলার যুগ্ন আহবায়ক আবুল কাশেম আজাদ (ভিপি শামীম), যুগ্ন আহবায়ক মোহাম্মদ হোসেন,নাছির উদ্দিন বিপ্লব। সভায় সর্বসম্মতিক্রমে সাবেক ছাত্রনেতা মো. দেলোয়ার হোসেনকে আহবায়ক, অধ্যাপক ছালাহুদ্দীন মোহাম্মদ ছলিম নিজামীকে সদস্যসচিব এবং শহিদুল ইসলাম, আবুল বশর, মো. নিজাম উদ্দিন, মেসকাত উদ্দিন, কামরুল হাসান আজাদ, শামছু উদ্দিন, জিয়া উল হক জিল্লু, ইসমাইল হোসেন খোকন, সিরাজুল ইসলাম লিটন প্রমূখকে সদস্য করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী একমাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ দেন জেলার নেতৃবৃন্দ।

বিএনপি সরকারের ঘোষিত নতুন বাজেটে অর্থনৈতিক সংস্কার হবে না: নাহিদ ইসলাম

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারের ঘোষিত নতুন বাজেটে (প্রস্তাবিত) দেশের অর্থনৈতিক কোনো সংস্কার হবে না। তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে ৬ লাখ ৯০ হাজার কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, যা মূলত বাস্তবতাবিবর্জিত। কারণ, বাংলাদেশের ইতিহাসে কখনোই এত রাজস্ব আদায় করা সম্ভব হয়নি।

বর্তমান যে কর বা রাজস্ব আদায়ের কাঠামো রয়েছে, তার মধ্য দিয়ে এই বিশাল লক্ষ্যমাত্রা অর্জন করা কোনোভাবেই সম্ভব নয়। শুক্রবার বিকেলে চট্টগ্রামের সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সরকারের এই বাজেটকে ‘উচ্চাভিলাষী’ আখ্যা দিয়ে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক বলেন, আমরা আশা করেছিলাম এই বাজেটের মাধ্যমে অর্থনীতিতে বড় ধরনের সংস্কার আসবে; কিন্তু বর্তমান বাজেটের যে রূপরেখা, তাতে কোনো অর্থনৈতিক সংস্কার সম্ভব হবে না।

বাজেটের কিছু ইতিবাচক দিক উল্লেখ করে তিনি বলেন, তারা কিছু সৃজনশীল জায়গা দেখিয়েছে। কিছু পণ্যের কর কমানো হয়েছে; শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। এগুলো ইতিবাচক উদ্যোগ হলেও শেষ পর্যন্ত তা কতটা বাস্তবায়নযোগ্য হবে— তা নিয়ে বড় প্রশ্ন রয়েছে।
সম্প্রতি বিদ্যুতের দাম বৃদ্ধির ঘটনাকে নজিরবিহীন উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, এত কম সময়ের ব্যবধানে আগে কখনো এভাবে বিদ্যুতের দাম বাড়ানো হয়নি। বর্তমানে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, তার লাগাম টেনে ধরতেই আমরা প্রতিটি বিভাগে ১১ দলীয় জোটের পক্ষ থেকে কর্মসূচি পালন করছি।

বাজেটে সুশাসনের অভাব ও দুর্নীতির ঝুঁকির কথা তুলে ধরে তিনি বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই বাজেট কীভাবে দুর্নীতি বন্ধ করবে— তার কোনো সুনির্দিষ্ট দিকনির্দেশনা নেই। বড় বাজেট মানেই তা নিয়ে বড় ধরনের দুর্নীতি করারও সুযোগ তৈরি হওয়া। এই যে বিভিন্ন কার্ড বিতরণ কিংবা খাল খনন কর্মসূচির কথা বলা হচ্ছে; সেখানে ক্ষমতাসীন দলের এমপিরা বরাদ্দ পাচ্ছেন, কিন্তু বিরোধীদলীয় এমপিরা পাচ্ছেন না— তারা সেটি কীভাবে করছেন? অর্থাৎ কোথাও কোনো জবাবদিহিতা নেই। বাজেটে দুর্নীতি ও ঋণখেলাপিদের রুখতে কোনো কার্যকর পদক্ষেপের কথা বলা হয়নি।

আলোচিত খবর

আলোচিত রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল-স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ড

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঢাকার পল্লবীতে আট বছর বয়সি রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তার দম্পতির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি সোহেলের পাঁচ লাখ টাকা এবং স্বপ্নার দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। আজ রোববার দুপুর পৌনে ১২টার দিকে এ রায় ঘোষণা করেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন।এ সময় কাঠগড়ায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার ছিলেন। তাদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। রায় ঘিরে সকাল থেকে আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়।


রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা।এর মধ্য দিয়ে দেশের ইতিহাসে সবচেয়ে কম সময়ে ধর্ষণ-হত্যা মামলার বিচার কাজ শেষ হওয়ার নজির তৈরি হলো।বিচার সংশ্লিষ্টরা বলছেন, অতীতে এ ধরনের মামলার বিচার কাজ এতো কম সময়ে সম্পন্ন হয়নি। আলোচিত মামলাটি বিচার শুরু থেকে রায়ের পর্যায়ে এসেছে মাত্র পাঁচ কার্যদিবসে।

আত্মপক্ষ শুনানি শেষে ৪ জুন যুক্তিতর্ক উপস্থাপনের দিন ঠিক করা হয়। যুক্তিতর্ক উপস্থাপনে রাষ্ট্রপক্ষে কৌঁসুলি আজিজুর রহমান দুলু আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে দাবি করে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড চান। আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মুসা কালিমূল্যাহ দুই আসামির পক্ষে যুক্তিতর্কে অংশ নেন। তিনি আসামিদের লঘুদণ্ড প্রার্থনা করেন।

যুক্তিতর্ক উপস্থাপনকালে সোহেল রানার দেওয়া জবানবন্দি পড়ে শোনান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি দুলু। সেখানে উঠে আসে, সোহেলকে পালানোর সুযোগ করে দিয়েই সেদিন রুমের দরজা খোলেন স্বপ্না।গত ২০ মে সোহেল রানা দোষ স্বীকার করে ঢাকার মহানগর হাকিম আমিনুল ইসলাম জুনাইদের আদালতে জবানবন্দি দিয়েছিলেন।রামিসা ধর্ষণ ও হত্যা ঘটনার ১৯ দিনের মাথায় বিচারক রায় ঘোষণা করলেন।

আরও পড়ুন

সর্বশেষ