তারেক রহমান রাজনৈতিক দর্শন চর্চা ও গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিপ্লব উদ্যানে শ্রদ্ধাঞ্জলি

প্রেস রিলিজ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

তারেক রহমান রাজনৈতিক দর্শন চর্চা ও গবেষণা কেন্দ্র বাংলাদেশ-এর ১৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে চট্টগ্রাম নগরীর ষোলশহরস্থ বিপ্লব উদ্যানে সংগঠনের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি অর্পন শেষে শনিবার সকাল ১১টায় এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক আলমগীর নূর। এতে প্রধান অথিতি ছিলেন দৈনিক আমার দেশ ব্যুরো প্রধান জাহিদুল করিম কচি, আলোচনা সভা পরিচালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম রিপন। বক্তব্য রাখেন, বিএনপি নেতা মহিউদ্দিন আজম খান, আতিকুর রহমান, ইকবাল হোসেন, মনিরুজ্জামান টিটু, হাজী আবদুর রহিম, মো. শফিকুর রহমান, আলাউদ্দিন, জান্নাতুন নঈম চৌধুরী রিকু, এডভোকেট ফরিদা আক্তার, পারভিন আক্তার চৌধুরী, কামরুন নেসা, হান্নান রহিম তালুকদার, মো. আব্দুল সাত্তার, মাওলানা নুরুল আবছার কাদেরী, স্বপন শিকদার, ইলিয়াস শিকদার, মো. হোসাইন বাপ্পি, ডা. আবদুল্লাহ, মোহাম্মদ মুছা, ইঞ্জিনিয়ার মাজেদুল, ইঞ্জিনিনিয়ার লোকমান হোসেন, মোঃ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ দেলোয়ার হোসাইন সাইদ, মোঃ শিপন, মো. আজাদ, নূর হোসেন, নুরুল করিম, মোহাম্মদ তুষার, নারী নেত্রী শারাবান তাহুরা কলি, শাজেদা ইয়াসমিন, খাদিজা বেগম, রেখা আকতার, খুরশিদা বেগম, সুফিয়া খাতুন, নাছিমা আকতার, রেশমি আকতার মিম, সুনিয়া সলতানা,তানজিলা আলম, সায়রা বেগম প্রমুখ।বক্তারা বলেন, তারেক রহমানের রাজরীতি ও দর্শন তরুন প্রজন্ম ও সারা বিশ্বে ছড়িয়ে দিতে সংগঠনটি কাজ করে যাচ্ছেন। এ সংগঠনের যাত্রা শুরু ১২ অক্টোবর-২০০৭, সুদীর্ঘ ১৭ বছর আগে চট্টগ্রাম থেকে শুরু হলেও এখন সারা দেশে এ সংগঠন সাংগঠনিক কাঠামো রয়েছে।
বাংলাদেশী জাতীয়তাবাদ চেতনা ও প্রচার নির্ভর কল্যাণমুখী, উদার গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থাপনা বিনির্মানের প্রয়াশে,শহীদ জিযার বিশ্বব্যাপী স্বীকৃত ও সমাদৃত কালোত্তীর্ণ অনুপম রাষ্ট্রীয় ব্যবস্থাপনা ‘বাংলাদেশী জাতীয়তাবাদ, বহুদলীয় গণতন্ত্র এবং স্বনির্ভর বাংলাদেশ বিনির্মানের দর্শন’ তরুণ সমাজ, নতুন প্রজন্ম সর্বোপরি আগামী প্রজন্মের কাছে তুলে ধরার মাধ্যমে উদ্ভাবনশীল জ্ঞানভিত্তিক পরিশীলিত ব্যক্তিস্বার্থহীন নতুন ধারার রাজনীতি চর্চার চেতনা জাগ্রত করার মাধ্যমে ‘ রাজনীতি’কে গণমানুষের সর্বোচ্ছ আকাংখায় উন্নিত করার লক্ষ্যে ৪৭ তফা লক্ষ্য-উদ্দেশ্য-কর্মসূচী নিয়ে তারেক রহমান রাজনৈতিক দর্শন চর্চা গবেষণা কেন্দ্রের যাত্রা শুরু। এ সংগঠন আমাদের প্রথাগত রাজনীতির বাইরে রাজনীতি চর্চার পরিশীলিত রূপ।
এ সংগঠন ব্যক্তি তারেক রহমানকে নিয়ে কোন ধরণের গবেষণাধর্মী প্রতিষ্ঠান নয়। পুরো দেশবাসী জানে, তারেক রহমান একুশ শতকের বাংলাদেশের বিশাল রাজনৈতিক অঙ্গণে তথা উপমহাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে তৃণমূল গণমানুষের রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির ক্ষমতায়নের এবং তারুণ্য নির্ভর গণমুখী রাজনৈতিক দর্শন’ উপহার দিয়েছেন। মূলতঃ রাজনীতি বিমুখ দেশের বিশালাকৃতির শিক্ষিত তরুণ, আগামী প্রজন্ম তথা দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে শহীদ জিয়ার কালজয়ী রাজনীতি সচেতন করে জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ করে তারেক রহমানের তৃণমূল রাজনৈতিক দর্শন এর চর্চা, গবেষণা তথা অনুশীলনে একিভুত করে দেশের ব্যাপক গণ-মানুষের দৌড় গোড়ায় পৌঁছে দেয়ার যে সাংগঠনিক প্রক্রীয়া ; সে প্রক্রীয়ারই প্রতিশব্দ এবং প্রাতিষ্ঠানিক রূপ হচ্ছে ” তারেক রহমান রাজনৈতিক দর্শন চর্চা ও গবেষণা কেন্দ্র বাংলাদেশ। যেহেতু, একুশ শতকের বাংলাদেশের রাজনীতিতে তৃণমূল তথা প্রান্তিক গণমানুষের ক্ষমতায়ন ও তরুণ এবং আগামী প্রজন্মের রাজনৈতিক দর্শন তত্ত্বের উদ্ভাবক জনাব তারেক রহমান সেহেতু ” তারেক রহমানের নামে গবেষণা কেন্দ্রের নামকরণ তরুণ প্রজন্মের রাজনীতির সাহসী ঠিকানা হিসেবে দিকনির্দেশনার প্রতিকীরূপ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত -সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

একই রায়ে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাত আসামিই বর্তমানে পলাতক রয়েছেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

প্রসিকিউশন সূত্রে জানা যায়, এ মামলার তদন্ত শুরু হয় ২০২৫ সালের ১৮ জুন। তদন্ত শেষে একই বছরের ৭ ডিসেম্বর চিফ প্রসিকিউটর কার্যালয়ে প্রতিবেদন জমা দেন তদন্ত কর্মকর্তারা। যাচাই-বাছাই শেষে ১৮ ডিসেম্বর ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। একই দিন অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-২।

এ্যাড. রুহুল কবির রিজভী আহমেদকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করায় পাঁচলাইশ ৩নং ওয়ার্ড যুবদলের স্বাগত মিছিল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জননেতা এ্যাড. রুহুল কবির রিজভী আহমেদকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করায় এবং চট্টগ্রাম মহানগর যুবদল, আওতাধীন ১৫টি থানা ও ৪৩টি সাংগঠনিক ওয়ার্ড যুবদল কমিটি পুর্নবহাল করায় পাঁচলাইশ ৩নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে ১১ সেপ্টেম্বর শুক্রবার বিকালে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি আতুরার ডিপো থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নয়ার হাট মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়। ৩নং পাচঁলাইশ ওয়ার্ড যুবদলের আহবায়ক মো: হাসানের সভাপতিত্বে ও পাঁচলাইশ ৩নং ওয়ার্ড যুবদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বায়েজিদ থানা যুবদল’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মঞ্জুর আলম মঞ্জু।

প্রধান অতিথির বক্তব্যে মঞ্জুর আলম বলেন, আজকের এই র‌্যালিতে উপস্থিত হয়ে আপনারা প্রমাণ করেছেন-বাংলাদেশের যুবসমাজ এখনো ঐক্যবদ্ধ, সচেতন এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ। আমাদের প্রত্যেককে শৃঙ্খলা, ঐক্য ও ধৈর্যের সঙ্গে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যেতে হবে এবং সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। দেশবিরোধী যেকোন ষড়যন্ত্র প্রতিহত করতে হবে ঐক্যবদ্ধভাবে। তিনি এ সময় উপস্থিত সকল নেতাকর্মীকে বায়েজিদ বোস্তামি থানা যুবদলের পক্ষ থেকে ধন্যবাদ জানান।

স্বাগত মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বায়েজিদ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ নেজাম, জানে আলম, মোঃ আবছার, সেলিম, আলাউদ্দিন, ইমতিয়াজ, জহির, আমিন ৩নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রুবেল, ইউনুস, মোঃ তারেক, ফারুক, মাসুদ, মহিউদ্দিন, বাদশা, রুবেল, নজরুল, ইমন, করিম, ইসকান্দর, মামুন সহ ০৩নং পাঁচলাইশ ওয়ার্ড যুবদলের আওতাধীন ইউনিট যুবদলের নেতৃবৃন্দ।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

আরও পড়ুন

সর্বশেষ