বদিউল আলম স্মৃতি বিদ্যাপীঠ স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচার

কক্সবাজার প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রামু গর্জনিয়ার পূর্ব জুমছড়ি বদিউল আলম স্মৃতি বিদ্যাপীঠ স্কুলের প্রতিষ্ঠাতা আবুল কাসেম ও প্রধান শিক্ষক আজিজ মওলার বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক অপপ্রচার ও হয়রানিমূলক কর্মকাণ্ডের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও স্বজন’রা।
গতকাল বুধবার (৬ নভেম্বর) বেলা ১১ টার সময় অত্র
বিদ্যালয় প্রাঙ্গণে মানববন্ধন করেন তারা। শিক্ষার্থীরা বলেন, কয়েকজন ব্যক্তি উদ্দেশ্যমূলক ভাবে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও আমাদের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে বিদ্যালয়ের সম্মান ক্ষুণ্ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে অপপ্রচারকারীদের শাস্তি দাবি করেন তারা।

বিদ্যালয়ে কর্মরত শিক্ষকরা জানান, “বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আবুল কাসেম তার পিতার নামে এই বিদ্যালয়টি স্থাপন করাতে কিছু কুচক্রী মহল তা সহ্য করতে পারছেন না। প্রতিষ্ঠাতা তার পৈতৃক সম্পত্তিতে বিদ্যালয়টি নির্মাণ করেন। যাতে এই গর্জনিয়ার পূর্ব জুমছড়ির ছেলেমেয়েরা শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়। অন্য বিদ্যালয় গুলো এখান থেকে একটু দূরে হওয়ায় এই বিদ্যালয়টি স্থাপন করেন আবুল কাসেম। তিনি তার পিতার নামানুসারে এই বিদ্যালয়ের নাম রাখেন। এটি নিয়েই মূলত একটি মহলের সাথে বেশকিছুদিন ধরে বিরোধ চলে আসছিলো।

স্বজন’রা জানান, গত মঙ্গলবার (০৫ নভেম্বর) মো: আয়ুব, কুতুব উদ্দিন, জিয়াউর রহমান,
জয়নাল আবেদীন, আবুল কাসেম, সৈয়দ নজরুল ইসলাম, মো: জুনায়েদ, হাসান,মোহাম্মদ আলী ও তার সহযোগীরা বিদ্যালয়ের মান ক্ষুন্ন করার জন্য আবুল কাসেম ও আজিজ মওলার বিরুদ্ধে একটি ষড়যন্ত্রমূলক মানববন্ধন করে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। সাথে সাথে এ অপপ্রচারের সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।

আবু তাহের নামে এক স্থানীয় জানান, “মেম্বার কাশেম তাদের মানববন্ধনে বলেন আমার জায়গা জমি দখল করে আজিজ মওলা বিদ্যালয় নির্মাণ করেছেন। আসলে আমার জায়গা কেউ দখল করেনি। আমার খতিয়ানভুক্ত জায়গা আমার ভোগ দখলেই আছে।”

এনিয়ে গর্জনিয়া ২ নং ওয়ার্ডের মেম্বার আবুল কাসেমে’র সাথে একাধিক বার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের সম্মেলন নয়াদিল্লিতে

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশসহ দক্ষিণ ও মধ্য এশিয়ার ১১টি দেশে দায়িত্ব পালন করা মার্কিন রাষ্ট্রদূত ও মিশনপ্রধানদের নিয়ে একটি আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সার্জিও গোরের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

চট্টগ্রামে কর্ণফুলী মার্কেটে অভিযান : মরিচে কেমিক্যাল-মাছে কারচুপি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরের কর্ণফুলী মার্কেটে অভিযান চালিয়ে বিভিন্ন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে দই-মিষ্টিতে মেয়াদ না থাকা, মরিচে ক্ষতিকর রং ও কেমিক্যাল ব্যবহার এবং মাছ বিক্রিতে কারচুপির প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ২৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) কর্ণফুলী মার্কেটে অভিযানটি পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক ফয়েজ উল্যাহ।

অভিযানে দেশি ডেইরি অ্যান্ড দই ঘরে মেয়াদোত্তীর্ণ ও মেয়াদবিহীন বিভিন্ন ধরনের মিষ্টান্ন এবং দুগ্ধজাত পণ্য বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।এ ছাড়া মানিক স্টোরে অনুমোদনহীন ও ক্ষতিকর রং মিশ্রিত কাশ্মীরি মরিচ এবং অনুমোদনহীন কেমিক্যাল কেওড়াজল বিক্রির দায়ে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, দেবব্রত দাসের মাছের দোকানে দামি মাছের সঙ্গে কম দামি মাছ মিশিয়ে বিক্রির মাধ্যমে ভোক্তাদের সঙ্গে প্রতারণার অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।অভিযান শেষে ফয়েজ উল্যাহ বলেন, বাজার তদারকির সময় বেশ কিছু অনিয়ম পাওয়া গেছে। এসব অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। ব্যবসায়ীদের বারবার সতর্ক করা হলেও কিছু প্রতিষ্ঠান ভোক্তাদের সঙ্গে প্রতারণা করছে, যা মেনে নেওয়া হবে না। তিনি বলেন, জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি ও অভিযান নিয়মিত চলবে।

আলোচিত খবর

গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র সমঝোতায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক গ্রিনল্যান্ডের নিরাপত্তা ইস্যুতে সমঝোতায় পৌঁছেছে । আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইড মিটিং এ দুই দেশের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ বিষয়ে বক্তব্য স্পষ্ট, এই ব্যবস্থার মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও প্রয়োজনীয় অন্যান্য ক্ষেত্রে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণের সুযোগ পাবে।

আরও পড়ুন

সর্বশেষ