আজঃ মঙ্গলবার ১৭ মার্চ, ২০২৬

নেত্রকোণায় সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য বিশেষ সম্মাননা পেলো এআরএফবি

মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোণা ঃ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নেত্রকোণা জেলায় সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য সমাজসেবা অধিদপ্তরের বিশেষ সম্মাননা পেয়েছে জেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংস্থা আব্দুর রহমান ফাউন্ডেশন বাংলাদেশ (এআরএফবি)।নেত্রকোণা জেলা প্রশাসক বনানী বিশ্বাসপ্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এআরএফবির চেয়ারম্যান দিলওয়ার খান কে এই সম্মাননা স্মারক তুলে দেন।

নেই পাশে কেউ যার, সমাজ সেবা আছে তার এই প্রতিপাদ্যে আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ১১টায় সমাজসেবা কমপ্লেক্সে নেত্রকোণা জেলা সমাজ সেবা কার্যালয়ে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে সমাজসেবায় বিশেষ অবদানের জন্য জেলার তিনটি প্রতিষ্ঠানকে এই সম্মাননা দেওয়া হয়।

এআরএফবি ছাড়াও জেলার স্বাবলম্বী উন্নয়ন সমিতি, সোসিও-ইকোনমিক এন্ড রুরাল এ্যাডজাস্টমেন্ট এসোসিয়েশন (সেরা) এই পদক পেয়েছে।

এছাড়াও স্বাবলম্বী উন্নয়ন সমিতির পক্ষে সমিতিটির নির্বাহী পরিচালক স্বপন কুমার পাল ও সেরার পক্ষে নির্বাহী পরিচালক এস,এম মুজিবুর রহমান এই পদক গ্রহণ করেন।

এসময় জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক মোঃ শাহ্ আলম এর সভাপতিত্বে শহর সমাজসেবা অফিসার মোঃ মহিবুল্লাহ্ হক এর সঞ্চালনায় কল্যাণ রাষ্ট্র বিষয়ে মুক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার, ডেপুটি সিভিল সার্জন ডাঃ আফরিন সুলতানা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু।

স্বাগত বক্তব্য রাখেন, জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ হারুন- অর-রশিদ। অনুষ্ঠানে সমাজ সেবা অধিদপ্তরের সার্বিক চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রফিকুল ইসলাম।

মুক্ত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জামায়েতে ইসলামির সহকারী সেক্রেটারি অধ্যাপক মাছুম মোস্তফা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বমন্বয়ক শেখ হাসনাত জনি, স্বাবলম্বীর ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক স্বপন কুমার পাল, সেরা’র নির্বাহী পরিচালক এস এম মজিবুর রহমান, এ আর এফ বি’র চেয়ারম্যান দিলওয়ার খান প্রমুখ।অনুষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিকদের মাঝে ট্রাই সাইকেল ও হুইল চেয়ার বিতরন করা হয়।

আলোচনা সভায় বক্তারা, দেশের প্রতিটি বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিকদের জীবনমান উন্নয়ন এবং নিরাপত্তায় সমাজ সেবার পাশাপাশি অভিভাবকদের আরো বেশী করে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।

 

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

কালিয়াকৈরে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাটুরিয়াচালা–লস্করচালা এলাকায় অবৈধভাবে মাটি কাটাকে কেন্দ্র করে আবারও একটি তাজা প্রাণ ঝরে গেছে। শনিবার (১৫ মার্চ) রাতে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাসুম নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে মাটি কাটা ও পরিবহন কার্যক্রম চলছিল। শনিবার রাতে মাটি পরিবহনের সময় একটি ড্রাম ট্রাক চলাচলের সময় মাসুম নামে ওই যুবক ট্রাকের নিচে পড়ে যান। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় স্থানীয়দের অভিযোগ, অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িতদের বেপরোয়া কর্মকাণ্ডের কারণেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এলাকাবাসীর দাবি, প্রশাসনের নজরদারির অভাবে দীর্ঘদিন ধরে এসব অবৈধ কার্যক্রম চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

দুর্ঘটনার পর এলাকাজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিষয়টি তদন্ত করছে।এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকাল ১০টায় নগরীর ডিসি হিলে এই কার্যক্রমে অংশ নেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং জেলার সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় বিভাগীয় কমিশনার বলেন, সামনে বর্ষাকাল আসছে। তার আগেই যদি আমাদের শহরকে পরিচ্ছন্ন করতে পারি তাহলে ডেঙ্গু মশার বিস্তার রোধ করা সম্ভব হবে। এতে নগরবাসী উপকৃত হবে। ডেঙ্গু প্রতিরোধটাই সবচেয়ে বড় পদক্ষেপ। সরকার এ কাজে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম মাসব্যাপী চলছে। এ কাজে সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে মানুষকে সচেতন করা ও পরিষ্কার করা। চট্টগ্রামে যেসব জায়গা বেশি অরক্ষিত, যেখানে ডেঙ্গু বেশি বিস্তার ঘটতে পারে সেগুলো আমরা পরিষ্কার করব এবং নিরাপদ ও সুস্থ চট্টগ্রাম আমরা গড়ে তুলব।
বেলুন উড়িয়ে মাসব্যাপী এই পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এরপর পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রশাসনের কর্মকর্তারা, স্কাউটের সদস্য এবং পরিচ্ছন্ন কর্মীরা অংশ নেন। এরপর চট্টগ্রাম সার্কিট হাউজে ‘ডেঙ্গু রোগের ভয়াবহতা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে’ আলোচনা সভার আয়োজন করে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ