চৌদ্দগ্রাম উপজেলা সহকারী শিক্ষক সমিতির কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত

জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি(এস ১২০৬৮) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা শাখার কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা সহকারী শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শহিদুল ইসলাম।
এ উপলক্ষে শনিবার দুপুরে চৌদ্দগ্রাম বাজারস্থ এম এ করিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা সহকারী শিক্ষক সমিতি আহবায়ক মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা সহকারী শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোঃ রাশেদ মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক আবুল বাশাল, মিডিয়া সম্পাদক বিশ^জিৎ।
গুণবতী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্যে রাখেন কাশিরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তফা কামাল, আঠারবাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোজাম্মেল হোসেন, কালকোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাহাবুদ্দিন, শাহ ইমরান, পায়ের খোলা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেবাশীষ, কোমারডগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাফেজ আনোয়ার, গোমারবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুনুর রশিদ, শামুকসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুর রহমান, রামরায়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোর্শেদা আক্তার, শ্রীপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজী মাহমুদুল হক শাহাদাত, ঝিকড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গাজী সাইফুল ইসলাম, ফালগুণকরা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আবদুস সহিদ চৌধুরী, খিরণশাল ইসলামিয়া ফাযিল মাদ্রাসার প্রভাষক জহিরুল ইসলাম মজুমদার, দক্ষিণ শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজী তারেক মাহমুদ, শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু তাহের, ফুলের নাওড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফরিদ আহমদ, বধুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদুর রহমান, ঝিকড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমান উল্যাহ, নানকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমির হোসেন, আলকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমন চন্দ্র দেবনাথ, বধুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল হোসেন মাহফুজ, কাশিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওমর ফারুক মজুমদার ও পাঁচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক চন্দন সাহা প্রমুখ।
কাউন্সিল অধিবেশন শেষে ১১১ সদস্য বিশিষ্ট চৌদ্দগ্রাম উপজেলা সহকারী শিক্ষক সমিতির কমিটি ঘোষণা করেন কুমিল্লা জেলা সহকারী শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শহিদুল ইসলাম। কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন: সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান, সিনিয়র সহসভাপতি মোঃ সেলিম মিয়া, মোঃ মহিউদ্দিন, গোলাম সারোয়ার, মোঃ আবু তাহের, ফরিদ উদ্দিন, আবুল হোসেন মাহফুজ, মোঃ আমির হোসেন, ছালেহ আহম্মদ, সাজেদা সুলতানা লিখা, ফেরদৌস আরা নাছিমা, সহসভাপতি মোঃ আমান উল্যাহ ভূঁইয়া, মোঃ শাহাদাত হোসেন, মোঃ মিজানুর রহমান, লুৎফুন নাহার মুক্ত, হাফেজ আনোয়ার হোসেন, শাহজাহান কবির সোহাগ, কামরুন নাহার শিমু, মোতালেব হোসেন, সুমন চন্দ্র দেবনাথ, পলাশ চন্দ্র সূত্রধর, হোসনা আক্তার, সাধারন সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক মোহাম্মদ আবদুস সহিদ চৌধুরী, ওমর ফারুক মজুমদার, ফখরুল ইসলাম, মোঃ শাহীন মিয়া, সাহাব উদ্দিন মজুমদার, মোঃ নজরুল ইসলাম, কামরুল হাসান, মনির আহম্মদ, গাজী মোঃ সোহরাব হোসেন, জাহিদুল ইসলাম শামীম, আবদুল গণি, যুগ্ম সাধারন সম্পাদক মাইনুর রশিদ সেলিম, ফজলুল করিম মজুমদার, মোঃ জামাল উদ্দিন, মোঃ দেলোয়ার হোসেন, জামাল উদ্দিন, কোহিনুর আক্তার, মোহাম্মদ ইলিয়াছ, মোঃ ইয়াছিন, সহসাধারন সম্পাদক আবুল হাছান, মোঃ শাহ আলম, সীমা রায়, তামান্না আক্তার, মাহফুজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক শাহ ইমরান, জাকির হোসেন, কাজী হোসাইন, মোজাম্মেল হক, মহিলা সম্পাদক আয়েশা আক্তার জুঁই, সহমহিলা সম্পাদক মোর্শিদা আক্তার, নিগার সুলতানা, হোসনেয়ারা, দপ্তর সম্পাদক চন্দন চন্দ্র সাহা, সহ দপ্তর সম্পাদক মোজাম্মেল হোসেন, অর্থ সম্পাদক কাজী মাহমুদুল হক, সহ অর্থ সম্পাদক চৌধুরী, জহির উদ্দিন, ইলেকট্রনিক্স মিডিয়া সম্পাদক নুরুল আমিন, সহ ইলেকট্রনিক্স মিডিয়া সম্পাদক মাহমুদুল হাসান, প্রচার সম্পাদক মাহমুদুর রহমান, সহ প্রচার সম্পাদক মোসাম্মৎ সায়েমা আক্তার, সোহেল রানা শুভ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম, সহ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক তোফায়েল হোসেন, রফিকুল ইসলাম, দেবাশীষ কর্মকার, সামাজিক ও যোগাযোগ মাধ্যম বিষয়ক সম্পাদক মোঃ মহিউদ্দিন, সহ সামাজিক ও যোগাযোগ মাধ্যম বিষয়ক সম্পাদক আকলিমা আক্তার, জাহিদ পাটোয়ারী, শিক্ষা প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এফরানুল হক, সহ শিক্ষা প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মামুনুর রশিদ মোল্লা, সায়মা, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছোটন হাজারী, সহ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মায়মুনা আক্তার, শামিম হোসেন, আইন সম্পাদক আবু হানিফ, সহ আইন সম্পাদক সাব্বির আহমেদ, আলেয়া আক্তার, ধর্ম বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল, ধর্ম বিষয়ক সম্পাদক(অন্যান্য) জীবন কৃঞ্চ সূত্রধর, সহ ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রহমান, অশোক কুমার, সমবায় ও সমাজ কল্যাণ সম্পাদক সাইফুল ইসলাম পাটোয়ারী, সহ সমবায় ও সমাজ কল্যাণ সম্পাদক মহিবুল্লাহ, বিপুল ভট্টাচার্য, আপ্যায়ন সম্পাদক আবুল কাশেম রনি, সহ আপ্যায়ন সম্পাদক জোটন হাজারী, আবদুল হাকিম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ হারুনুর রশিদ, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক কাজী তারেক মাহমুদ, আবু বক্কর ছিদ্দিক, প্রাক-প্রাথমিক বিষয়ক সম্পাদক রুবায়েত ইসলাম, প্রাক-প্রাথমিক বিষয়ক সম্পাদক নুরে আলম জিকু, যোবায়ের হোসেন, উদ্ভাবনী ও পরিকল্পনা সম্পাদক আবদুর রহিম, সহ উদ্ভাবনী ও পরিকল্পনা সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন, কাব বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমান, সহ কাব বিষয়ক সম্পাদক মনির হোসেন, আতিকুর রহমান, সদস্য তানজিনা আক্তার, ইভানা চৌধুরী, সেলিনা আক্তার, কাজী সিলভিয়া নেনসারিন, মোসাম্মৎ নাঈমা আক্তার, আইরিন সুমি, রাজিব আহম্মদ ও শারমিন আক্তার।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটিসমূহ সক্রিয়করণে কাজ করতে হবে

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এদেশের অধিকাংশ মানুষ দারিদ্র সীমার মধ্যে দিনাতি পাত করছে। ঐ সমস্ত মানুষের আইনগত অধিকার প্রতিষ্ঠায় রাষ্ট্র বদ্ধপরিকর। আইনগত সহায়তা জনগণের সাংবিধানিক অধিকার। দ্রুত সময়ে প্রান্তিক বিচারপ্রার্থী জনগণের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটিসমূহ সক্রিয়করণে কাজ হরতে হবে। সরকারি আইনি সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। সরকারি আইনি সহায়তা কার্যক্রমের প্রচার বৃদ্ধি করতে হবে যাতে করে দেশের কোন অসহায় বিচারপ্রার্থী আইনের আশ্রয় বঞ্চিত না হয়”।

১৬ সেপ্টেম্বর, ২০২৬ বুধবার বিকাল ৩.৩০ ঘটিকায় জেলা জজ আদালত চট্টগ্রামের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন, জেলা লিগ্যাল এইড কমিটি চট্টগ্রামের নবনিযুক্ত মাননীয় সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব কাজী আবদুল হান্নান। জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সিভিল জজ) জনাব সুব্রত দাশ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জনাব এজিএম মনিরুল হাসান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সোহাগ তালুকদার, যুগ্ম জেলা ও দায়রা জজ-১ম আদালতের বিজ্ঞ বিচারক জনাব মোঃ আরফাতুল রাকিব, যুগ্ম জেলা জজ জনাব মুমিনুন্নেছা খানম,

বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, সিভিল জজ জনাব লাবণী শর্মা ও জনাব মোঃ জোবায়ের রহমান, অতিরিক্ত পুলিশ সুপার জনাব রাসেল পিপিএম (বার), ডেপুটি সিভিল সার্জন ডাঃ মৌনম বড়ুয়া, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর উপ-পরিচালক আতিয়া চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এড. মোহাম্মদ মাইনুদ্দিন, বিজ্ঞ সরকারি কৌসুলী (জিপি) জনাব মোহাম্মদ কাসেম চৌধুরী, বিজ্ঞ জেলা পাবলিক প্রসিকিউটর এড. আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক, বিজ্ঞ মহানগর পাবলিক প্রসিকিউটর জনাব এড. মফিজুল হক ভূঞা, বিজ্ঞ বিচার বিভাগীয় কর্মকর্তাবৃন্দ, সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ, লিগ্যাল এইড প্যানেল আইনজীবীবৃন্দ, জেলা লিগ্যাল এইড কমিটি চট্টগ্রামের সদস্যবৃন্দ, এনজিও প্রতিনিধিবৃন্দ প্রমূখ। সভায় জেলা লিগ্যাল এইড অফিসার জানান বিগত ০৮ মাসে ১৪৩৬টি আবেদনে (মামলায়) আইনি সহায়তা প্রদান করা হয়েছে। তৎমধ্যে ২৭৮টি মামলা নিষ্পত্তি হয়েছে। উক্ত সময়ে ৮০৬টি প্রি-কেইস এডিআর আবেদন গ্রহণ করা হয়েছে এবং এডিআরের মাধ্যমে ৮৮৪ বিরোধ নিষ্পত্তি করা হয়েছে। এছাড়াও বিভিন্ন আদালত হতে পোস্ট কেইস বিরোধ মিমাংসার জন্য ৬৩টি মামলা রিসিভ হয়েছে এবং ৭৫টি নিষ্পত্তি করা হয়েছে (বিগত বছরের জেরসহ)। বিরোধ মিমাংসার মাধ্যমে ১ কোটি ৫০ লক্ষ ৭৭ হাজার টাকা আদায় করে ক্ষতিগ্রন্থ পক্ষকে প্রদান করা হয়েছে।

নিধারিত ভাড়া না মানলে ২১ সেপ্টেম্বর থেকে ব্যবস্থা: ইউএনও

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের বোয়ালখালীতে সিএনজি অটোরিকশায় নির্ধারিত ভাড়ার চার্ট না থাকলে আগামী ২১ সেপ্টেম্বর থেকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এর আগে ২০ সেপ্টেম্বরের মধ্যে উপজেলার সব সিএনজি অটোরিকশায় দৃশ্যমান স্থানে ভাড়ার চার্ট টাঙানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বোয়ালখালী উপজেলা অডিটোরিয়ামে সিএনজির ভাড়া, যাত্রীসেবা ও পরিবহন ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক।

সভায় যাত্রীদের স্বার্থ, চালক ও মালিকদের ন্যায্যতা এবং সিএনজি পরিবহনে শৃঙ্খলা নিশ্চিত করতে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে সিএনজিতে যাত্রী উঠানামার ভাড়া ৫ টাকা এবং ইউএনও কার্যালয় থেকে ফুলতল পর্যন্ত ভাড়া ৫ টাকা নির্ধারণ করা হয়েছে।এ ছাড়া স্কুল, কলেজ ও মাদ্রাসা চলাকালীন সময়ে ইউনিফর্ম পরিহিত কিংবা বৈধ পরিচয়পত্রধারী শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সভায় সিদ্ধান্ত হয়, প্রতিটি সিএনজি অটোরিকশায় নির্ধারিত ভাড়ার চার্ট দৃশ্যমান স্থানে প্রদর্শন করতে হবে। ২০ সেপ্টেম্বরের মধ্যে সব গাড়িতে ভাড়ার চার্ট লাগানো নিশ্চিত করতে হবে। ২১ সেপ্টেম্বর থেকে ভাড়ার চার্ট না থাকা গাড়ির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায় না করা এবং যাত্রীদের সঙ্গে শালীন, ভদ্র ও দায়িত্বশীল আচরণ করতে চালকদের নির্দেশ দেওয়া হয়। যাত্রী হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায় কিংবা সভায় গৃহীত সিদ্ধান্ত অমান্যের অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।সভায় আরও সিদ্ধান্ত হয়, বোয়ালখালীর পাঁচটি স্টেশনে পূর্বের নির্ধারিত ভাড়ার সঙ্গে ৫ টাকা করে বৃদ্ধি করা হবে। অন্য স্টেশনগুলোর ভাড়া আগের মতোই বহাল থাকবে।

সভায় বোয়ালখালী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ইসহাক চৌধুরী, বিএনপি নেতা শহিদুল্লাহ চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নেতা মুজাহিদুল ইসলাম, বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির বোয়ালখালী উপজেলা শাখার সভাপতি অধীর বড়ুয়া ও সাধারণ সম্পাদক আকরাম হোসেন দুলালসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, এস এম মোদাচ্ছের, বোয়ালখালী সিএনজি অটোরিকশা টেম্পু শ্রমিক ও মালিক সমন্বয় পরিষদের সভাপতি মো. ইদ্রিস, সাধারণ সম্পাদক সৈয়দ হাবিবুর রহমান, শ্রমিকনেতা আবদুল সাত্তার এবং কালুরঘাট-ফুলতল, শাকপুরা, সিও অফিস, জোটপুকুর, কানুনগোপাড়া, দাশেরদীঘি, বেংগুরাসহ বিভিন্ন এলাকার সিএনজি চালক ও সমিতির প্রতিনিধিরা সভায় অংশ নেন।সভায় উপস্থিত বিভিন্ন পক্ষ পারস্পরিক সহযোগিতার মাধ্যমে যাত্রীবান্ধব, সুশৃঙ্খল ও নিরাপদ সিএনজি পরিবহন ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে একমত পোষণ করেন।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

আরও পড়ুন

সর্বশেষ