চট্টগ্রাম সাংস্কৃতিক পরিষদের ‘সাংস্কৃতিক উৎসব’

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম সাংস্কৃতিক পরিষদের ‘সাংস্কৃতিক উৎসব’ সম্পন্ন হয়েছে। সদস্যদের মিলনমেলা উপলক্ষে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে বিকেলে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি, বাংলাদেশ বেতার ও বিটিভির গীতিকার এস.এম ফরিদুল হক। পরিষদের সাধারণ সম্পাদক বাংলাদেশ, বেতার ও বিটিভির কণ্ঠশিল্পী শহীদ ফারুকী সঞ্চলনায় প্রধান অতিথি ছিলেন, কর্ণফুলী পেপার মিলের

মহাব্যবস্থাপক (কারিগরি) আবুল কাশেম রনি। বিশেষ অতিথি ছিলেন, চিত্র পরিচালক নুরুল ইসলাম নুরু, কাপ্তাই শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, যুগ্ন সাধারণ সম্পাদক মু.আনিসুর রহমান।

সংগীত পরিবেশন করেন, বাংলাদেশ বেতার ও বিটিভির কণ্ঠশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক যথাক্রমে ফজলুল কবির চৌধুরী ও দিদারুল ইসলাম দিদার, বেতার ও বিটিভির কণ্ঠশিল্পী শহীদ ফারুকী, ইকবাল পিন্টু, রফিক আহমেদ, জুলেখা আক্তার জুলি, আব্দুল মন্নান, মোহাম্মদ উল্ল্যাহ, শাকিল আরাফাত, নোমান প্রমূখ। এছাড়া সদস্য-সদস্যাদের মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন,পরিষদের সহ-সভাপতি উত্তম কুমার আাচার্য্য, যুগ্ন সম্পাদক সাংবাদিক সরোজ আহমেদ, সহ সম্পাদক সাইফ আজাদ, অর্থ সম্পাদক শাহাদাত হোসেন রনি, সহ অর্থ সম্পাদক মোহাম্মদ উল্ল্যাহ, প্রকাশনা সম্পাদক সাংবাদিক বিশ্বজিৎ পাল, রুহুল আমিন সালমান প্রমূখ। অনুষ্ঠানে সংগীত ও নাটকে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ঝুলন দত্ত ও মু.আনিসুর রহমানকে সম্মাননা প্রদান করা হয়।

এর আগে সকালে সদস্যদের চা চক্র, লেক ভ্রমন, প্রীতিভোজের মাধ্যমে প্রথম পর্বের অনুষ্ঠান সম্পন্ন হয়। পরিশেষে প্রতিযোগিতা ও র‌্যাফেল ড্রয়ের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

 

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

নীরবতার ভাষা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নীরবতার ভাষা দূর্বলতা নয়
সাহসের অভাব নয়,
কখনো তা কষ্ট হজমের
নীরব অভিনয় ।

নীরবতার ভাষা হেরে যাওয়া নয়
থেমে যাওয়া নয়,
কখনো তা ব্যক্তিত্বের প্রকাশ
শান্তির পরশ বুলায় ।

নীরবতার ভাষা বোকামী নয়
জ্ঞানের অভাব নয়,
কখনো তা নম্রতার প্রকাশ
ধৈর্যের শিক্ষা দেয় ।

নীরবতার ভাষা ভুলে যাওয়া নয়
মায়ার বাঁধন ছিন্ন নয়,
নীরবতা মনের গভীরতা
জীবনের ফুল ফোটায় ।

রচনাকাল: ১০ সেপ্টেম্বর ২০২৬

যা দেখি তা সত্য নয়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যে বোঝে সে খোঁজে
যে খোঁজে সে পায়
মানুষ যা জানে
তা গৌরবের কিছু নয় ,
যা জানেনা—
তা জানাই গৌরবময় ।

নিজেকে দেখা খুবই প্রয়োজন
কাঁচের আয়নায় বাহিরের প্রকাশ
হৃদয়ের আয়নায় ফোটে
ভিতরের প্রকাশ।

হৃদয়ের আয়নায় দেখি-
আমার অতীত বর্তমান ভবিষ্যৎ
আমার সফলতা ব্যর্থতা
আমার হৃদয়ের গভীরতা
আমার জীবনের অসারতা।

কাঁচের আয়নায় দেখি—
আমার বেঁচে থাকার আকুলতা
আমার অহংকার অন্ধত্বের বিশ্বাস
আমার অহংকার ক্ষণিকের গৌরবগাঁথা
আমার আমিত্বের প্রকাশ।

আমি সময়ের সারথি
আমি ক্ষণিকের পথযাত্রী
পথহারা নাবিকের প্রতিচ্ছবি,
আমি জানিনা বুঝিনা
দেখিনা অসীমের প্রতিচ্ছবি।

আমি বাহির দেখিয়া মজিয়া যাই
ভিতরের ছবি দেখিনা
আমি ভিরের সুন্দর খুঁজিতে চাই
বাহিরের রূপে মজিতে চাইনা ।

আমার দেখা খুবই প্রয়োজন—
আমার ভিতর বাহির
আমার উদয় অস্ত,
কোথায় আমার গতি
কোথায় আমার পরিনতি ।

আমি কিছুই জানিনা বুঝিনা
জ্ঞানের বদহজমে দিশেহারা,
আমি যা দেখি , তা সত্য নয়—
যা দেখিনা তাই সত্য
জীবনের আসল পরিচয় ।

রচনাকাল: ৩১ আগস্ট, ২০২৬

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

আরও পড়ুন

সর্বশেষ