আজঃ বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

চৌদ্দগ্রামে যুবককে খুঁটির সাথে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি :

ভিডিও ভাইরাল, থানায় অভিযোগ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কুমিল্লার চৌদ্দগ্রামে মায়ের সামনে সোলার ল্যাম্পের খুঁটির সাথে বেঁধে ইমরান হোসেন (২১) নামে এক যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করেছে একদল সন্ত্রাসী। নির্মম নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগে মাধ্যমে ছড়িয়ে পড়েছে। নির্যাতনের শিকার ওই যুবক আশংকাজনক অবস্থায় এখনো হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাতে উপজেলার কনকাপৈত ইউনিয়নের দৌলতপুর গ্রামে। আহত ইমরান একই গ্রামের মো: শাহ আলমের ছেলে। এই ঘটনায় ভুক্তভোগির পরিবার বাদী হয়ে স্থানীয় চিহিৃত সন্ত্রাসী শহিদুর রেজা (রতন) মিয়াজীকে প্রধান আসামী করে ১৮ জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, ইমরান একজন ইলেকট্রিক মিস্ত্রি। শুক্রবার রাতে স্থানীয় তারাশাইল বাজারের বিকাশ দোকান থেকে ইমরান ৫০ হাজার টাকা নগদ উত্তোলন করে বাড়ি ফেরার পথে স্থানীয় সন্ত্রাসী শহিদুর রেজা (রতন) মিয়াজীর নেতৃত্বে একদল সন্ত্রাসী পথরোধ করে অস্ত্রের মুখে তাকে জিম্মি করে এলোপাতাড়ি মারধর শুরু করে। এ সময় ইমরানের আত্মচিৎকারে তার মা

আফরোজা বেগম বাড়ী থেকে ছুটে এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাকেও অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। পরে ইমরানকে দৌলতপুর মসজিদের সামনে এনে একটি
সোলার ল্যাম্পের খুঁটির সাথে বেঁধে মায়ের চোখের সামনে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন শুরু করে। এ সময় সন্ত্রাসীরা চতুর্দিকে অস্ত্র হাতে মহড়া দেওয়ায় স্থানীয় লোকজন এগিয়ে আসতে সাহস করেনি। সন্ধা ৬টা থেকে প্রায় রাত ৯টা পর্যন্ত এই নির্যাতন চলতে থাকে। নির্যাতনের একপর্যায়ে ইমরান অচেতন হয়ে পড়লে মৃত ভেবে সন্ত্রাসীরা তাকে রেখে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন ইমরানকে গুরুতর আহত অবস্থায় চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাকে
প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। নির্যাতনের একটি ভিডিও চিত্র শনিবার সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে হামলার ঘটনায় অভিযুক্ত সন্ত্রাসীরা গা ঢাকা দেয়।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক জাবেদ হোসেন বলেন, শুক্রবার রাত ১২টা ২০ মিনিটে মুমূর্ষূ অবস্থায় ইমরান হোসেনকে হাসপাতালে নিয়ে আসে। তার পুরো শরীরে বিভিন্ন আঘাতের চিহৃ দেখা গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে আমরা তাকে আশংকাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি।

ইমরানের মা আফরোজা বেগম বলেন, ‘শহিদুর রেজা রতন মিয়াজী এলাকার চিহিৃত সন্ত্রাসী। এলাকায় তার নিজস্ব সন্ত্রাসী বাহিনী রয়েছে। তার সামাজিক অপকর্মের বিরুদ্ধে আমার ছেলে প্রায়সময় প্রতিবাদ করতো। এতে ক্ষিপ্ত হয়ে সে আমার ছেলেকে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিল। শুক্রবার সন্ধার পরে ইমরান তারাশাইল বাজারের একটি বিকাশ দোকান থেকে টাকা উঠিয়ে ফেরার পথে তাকে একা পেয়ে সন্ত্রাসীরা অস্ত্রের মুখে জিম্মি করে মারধর শুরু করে। আমার ছেলের চিৎকার শুনে আমি এগিয়ে গেলে তারা আমাকেও অস্ত্রের মুখে জিম্মি করে রাখে। এ সময় তারা মসজিদের সামনের একটি খুঁটির সাথে বেঁধে তাকে মধ্যযুগীয় কায়দায় প্রায় ৩ ঘন্টা ধরে নির্যাতন করে। পরে মৃত ভেবে তারা আমার ছেলেকে ফেলে রেখে চলে যায়। আমি প্রশাসনের প্রতি এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের গ্রেফতার ও শাস্তি নিশ্চিতের জোর দাবি জানাচ্ছি।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, ইমরান নামে এক যুবককে নির্যাতনের একটি ভিডিও চিত্র আমার নজরে এসেছে। অভিযুক্ত শহিদুর রেজা রতন মিয়াজীকে প্রধান আসামী করে ১৩ জনের নাম উল্লেখ সহ মোট ১৮ জনের বিরুদ্ধে ভুক্তভোগীর পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযুক্তদের গ্রেফতার করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

আসামিপক্ষের ‘জেরা’র জবাব দিলেন নিহত আইনজীবী আলিফের পিতা।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে বহুল আালোচিত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় আসামিপক্ষের জেরার জবাব দিয়েছেন মামলার বাদী নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের পিতা জামাল উদ্দিন। বুধবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে শুনানি চলাকালে তিনি কথা বলেন। এছাড়া শুনানিকালে আসামি চন্দন কুমার ধর প্রকাশ চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য্য পুনরায় সময়ের আবেদন করেন।

যা আদালত মঞ্জুর করেন। অন্যদিকে আসামি দুর্লভ দাশ ও রুমিত দাশের পক্ষে আইনজীবী কে পি শর্মা জেরা সম্পন্ন করেন। স্বীকারোক্তি প্রদানকারী আসামি রাজীব ভট্টাচার্য্য নিজেই বাদীকে জেরা করেন। অন্য আসামিদের পক্ষ থেকেও সময়ের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করে মামলার পরবর্তী শুনানির তারিখ আগামী ৯ মার্চ নির্ধারণ করেন।আদালত সূত্রে জানা গেছে, এদিন আসামিদের পক্ষে জেরার জন্য দিন ধার্য ছিল। নিহত আইনজীবীর পিতা ও মামলার বাদী জামাল উদ্দিন আদালতে উপস্থিত থেকে জেরার উত্তর দেন। একপর্যায়ে অসুস্থবোধ করায় তিনি চেয়ারে বসেই জেরার জবাব দেন।

শুনানি শেষে বাদীপক্ষের আইনজীবী ও সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, দ্রুত বিচার প্রত্যাশা করলেও বারবার সময় নেওয়ায় মামলার কার্যক্রম বিলম্বিত হচ্ছে। ৭৬ বছর বয়সী বাদী অসুস্থ শরীর নিয়ে আদালতে এসে সাক্ষ্য দিয়েছেন। এ সময় চিন্ময় কৃষ্ণ দাস ছাড়া অন্য সব আসামিকে আদালতে হাজির করা হয়। তাকে জেলহাজত থেকে ভার্চুয়ালি আদালতে উপস্থাপন করা হয়। আদালত প্রাঙ্গণে কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল।এর আগে, ২ ফেব্রুয়ারি বাদীর সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে মামলার সাক্ষ্য পর্ব শুরু হয়। তদন্ত কর্মকর্তা চার্জশিটে প্রায় ৫০ জন সাক্ষীর তালিকা দিয়েছেন।

চুয়েটে প্রজেক্ট অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেমের যাত্রা শুরু।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)এর গবেষণা ও সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ও ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইআইসিটি) এর কারিগরি তত্ত্বাবধানে “ডিআরই (উজঊ) প্রজেক্ট অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেম” চালু হয়েছে। উক্ত কার্যক্রমের উদ্বোধন করেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া মহোদয়। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউট পরিচালকবৃন্দ এবং সকল বিভাগীয় প্রধানগণ।

উল্লেখ্য, উক্ত সিস্টেমের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম ডিজিটালাইজেশনের আওতায় আনা হয়েছে। এর ফলে রিসার্চ প্রপোজাল দাখিল, অভ্যন্তরীণ ও বাহ্যিক পরীক্ষণ এবং সামগ্রিক গবেষণা ব্যবস্থাপনা প্রক্রিয়াটি পূর্বের তুলনায় দ্রুত ও সহজসাধ্য হবে বলে আশা করা যাচ্ছে।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি মন্ত্রিপরিষদের নতুন সদস্যদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানান।

জানা যায়, এরপর প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করার কথা রয়েছে। এ সময় তারা উভয় নেতার মাজার জিয়ারতও করবেন।

আরও পড়ুন

সর্বশেষ