আজঃ বৃহস্পতিবার ৩০ এপ্রিল, ২০২৬

কক্সবাজার সরকারি কলেজ অধ্যক্ষের পদত্যাগ দাবি ছাত্রদলের।

কক্সবাজার প্রতিনিধি :

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ মো: সোলাইমান এর পদত্যাগের দাবি জানিয়েছেন কলেজ ছাত্রদলের সাবেক ও বর্তমান ছাত্রনেতা’রা।

কক্সবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন কক্সবাজার সরকারি কলেজ ছাত্রদলের সাবেক ও বর্তমান ছাত্রনেতা’রা।

সংবাদ সম্মেলনে তারা জানান, গত ২৩ জানুয়ারী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় ব্যঙ্গাত্মক প্রকাশ করায় জড়িত থাকার অভিযোগে কলেজের অধ্যক্ষ সোলাইমান এর পদত্যাগ এবং প্রতিযোগিতা কমিটির আহবায়ক আজিজুল মোস্তফা ভুলু, সদস্য সচিব মোহাম্মদ নিজাম উদ্দিন ফারুকী, বিচারক কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ উদ্দিন, পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মুফিদুল আলম ও প্রতিযোগী সাদিয়া সুলতানার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।

ইতোমধ্যে বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে অবগত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সেই প্রতিযোগীতার ভিডিও পর্যালোচনায় দেখা যায়, উক্ত প্রতিযোগী সাদিয়া সুলতানা সৌরভী নিজেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া পরিচয় দিয়ে উপস্থিত সকলকে নিজের স্বামী বলে আখ্যায়িত করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মারাত্বকভাবে অপমানিত করেছেন। এছাড়া উক্ত প্রতিযোগীতায় অভিনয়ে এদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ দেশের মানুষকে বাঁশ দিয়েছিলেন উল্লেখ করে চরমভাবে অপমানিত করেছেন।
এছাড়া আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে খালেদা জিয়া এদেশের প্রত্যেক মানুষকে ১টি নয় ২টি নয় ৩টি করে বাঁশ দেবেন বলে অভিনয়ের মাধ্যমে এদেশের ১৮ কোটি মানুষের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জঘন্যভাবে উপস্থাপন করে তাঁর সম্মানহানি

করেছেন। এছাড়াও তিনি তার অভিনয়ে আগামীতে ক্ষমতায় আসলে কক্সবাজার সরকারি কলেজের ২টি পুকুর ভরাট করে সাংস্কৃতিক আয়োজন করার কথা বলে বেআইনী কার্যক্রমের কথা উল্লেখ করে এদেশের গণমানুষের আস্থার ঠিকানা জাতীয়তাবাদী দল বিএনপি ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে চরমভাবে অপমানিত করেছেন।

উক্ত ঘটনায় যখন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কক্সবাজার সরকারি কলেজে বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ অপমানিত ও ক্ষুব্ধ হয়েছেন তখন কক্সবাজার সরকারি কলেজের বর্তমানে ও সাবেক নেতৃবৃন্দ তার প্রতিবাদ জানানোর জন্য গত ২৬ শে জানুয়ারী/২৫ কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচী ঘোষণা করেন। সেই দিন ছাত্রদলের নেতৃবৃন্দ কলেজ ক্যাম্পাসে শান্তিপূর্ণভাবে কর্মসূচী পালনের জন্য গেলে ফ্যাসিষ্ট সরকারের আমলে নিয়োগকৃত অধ্যক্ষ সোলায়মান পূর্ব পরিকল্পিতভাবে শত শত অছাত্র, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিভিন্ন নেতাকর্মীদের কলেজের ভুয়া আইডি কার্ড তৈরী করে দিয়ে অধ্যক্ষের কার্যালয়ের সামনে জড়ো করে রাখেন এবং ছাত্রদলের শান্তিপূর্ণ কর্মসূচী বানচালের ব্যর্থ চেষ্টা করেন।

এর ফলে অধ্যক্ষের ভাড়াটে সন্ত্রাসীরা কলেজের ক্যাম্পাসকে অশান্তপূর্ন করে ভীতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করেন। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়।

সংবাদ সম্মেলনে তারা আরো জানান, ছাত্রদল সর্বোচ্চ ধৈর্য্য ধারণ করে পূর্ব ঘোষিত বিক্ষোভসমাবেশ ও মিছিলের কর্মসূচী শান্তিপূর্ণ ভাবে পালন করেন। উক্ত কর্মসূচীকে বানচাল করার জন্য অধ্যক্ষ সোলায়মান বহিরাগত, ভাড়াটে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাদের ভূয়া আইডি কার্ড প্রদান করে যে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছেন তার জন্য তিনি উক্ত পদে থাকার নৈতিকতা হারিয়েছেন। এজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কক্সবাজার সরকারি কলেজের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ তার পদত্যাগ দাবি করছি। পদত্যাগের মাধ্যমে কলেজের

পড়াশোনা সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবী জানাচ্ছি। উক্ত যেমন খুশি তেমন সাজো ইভেন্ট প্রতিয়োগীতার তালিকায় অনুমোদন দেওয়ার সাংস্কৃতিক প্রতিযোগীতার আহবায়ক, সদস্য সচিব ও বিচারক এবং উক্ত প্রতিযোগীর বিরুদ্ধে প্রশাসনিক শান্তিমূলক ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানাচ্ছি।

উল্লেখ্য যে, উক্ত প্রতিযোগী সাদিয়া সুলতানা সৌরভীকে গত ২০২৪ সালের প্রতিযোগীতার এই ইভেন্টে একই ধরণের অভিনয় করে এই অধ্যক্ষসহ একই কমিটি ও বিচারকবৃন্দ পুরস্কৃত করেছিলেন। তাই সুনিদিষ্ট অভিযোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রীকে ব্যাঙ্গাত্মকভাবে প্রকাশ করার অভিযোগে অধ্যক্ষ সোলাইমান এর পদত্যাগ, উপরোক্ত কমিটি এবং অভিনয়কৃত ছাত্রীর বিরুদ্ধে প্রশাসনিক শান্তিমূলক ব্যবস্থা গ্রহণে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে কক্সবাজার সরকারি কলেজ ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ জোর দাবি জানাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন, কক্সবাজার সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মুজিবুল হক, সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হক রাশেদ, সাবেক সাধারণ সম্পাদক হাবীবুল্লাহ হাবীব, সাবেক সভাপতি আব্দুল করিম, সাবেক সভাপতি এম রাশেদুল করিম রাশেদ, সাবেক সাধারণ সম্পাদক ওসমান সরওয়ার রানা, সহ সভাপতি সাইদু সিকদার, সহ সভাপতি মোঃ নাসির উদ্দীন, বর্তমান আহ্বায়ক মোঃ রুবেল মিয়া, সদস্য সচিব কাউছার হাবীব তৌকি, যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দিন কিবরিয়া, ক্যাম্পাস ছাত্রদল সভাপতি মো: জায়েদসহ প্রমুখ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

দেড় মাসের শিশু নিয়ে কারাগারে যাওয়া মায়ের মুক্তি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাহমিদ মুবিন রাতুলকে হত্যাচেষ্টার মামলায় দেড় মাসের মেয়েকে নিয়ে কারাগারে যাওয়া যুব মহিলা লীগের কর্মী শিল্পী বেগম জামিনে মুক্তি পেয়েছেন।বুধবার বেলা ১২টার কিছু আগে কাশিমপুর কারাগার থেকে তাদের মুক্তি দেওয়া হয়। এসময় পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।শিল্পীর আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী বলেন, গতকাল দুপুরে জামিন নামঞ্জুর করে শিল্পীকে কারাগারে পাঠানো হয়। সন্ধ্যায় পুনর্বিবেচনার আবেদন করলে জামিন পান তিনি।

শিল্পীর স্বামী রহিম হোসেন সোহাগ বলেন-গরমে বাচ্চাটা একটু অসুস্থ হয়ে পড়েছে। ওর মা তো আগে থেকেই অসুস্থ। টেনশনের কারণে আরও অসুস্থ হয়ে পড়েছে।শিল্পী বেগম ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের ২৬ নম্বর ওয়ার্ডের রাজনীতির সঙ্গে জড়িত রয়েছে।

তেজকুনিপাড়ার রেলওয়ে কলোনি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।মঙ্গলবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।স্বজনরা সে সময় বলেছিলেন, গত ৪ মার্চ ঢাকার আদ-দ্বীন হাসপাতাল সি সেকশনের মাধ্যমে শিল্পীর সন্তানের জন্ম হয়। এর পর বাথরুমে পড়ে বাঁ হাত ভেঙে যায় শিল্পীর।

জামিন নাকচ হওয়ার পর শিল্পী বলেন-সিজারের কাটা জায়গায় এখনো ব্যথা করে। বাচ্চাকে ঠিকমত খাওয়াতে পারি না। ও তো মরে যাবে।দেড় মাসের শিশুকে নিয়ে কারাগারে মা’– এমন খবর প্রচারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে নানামুখি আলোচনা শুরু হয়। সন্ধ্যায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মানবিক দিক বিবেচনা করে শিল্পীকে জামিন দেন।

রাতুলের হত্যা চেষ্টা মামলার বিবরণে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৬ জুলাই চানখারপুল এলাকায় গুলিবিদ্ধ হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাহমিদ মুবিন রাতুল। সহপাঠীরা তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান৷ সেখানে ছাত্রলীগের অসংখ্য নেতা-কর্মী তাদের আক্রমণ করেন।

পরে আসামি শিল্পীর নির্দেশে ২৩ জুলাই সন্ধ্যায় এজাহারভুক্ত আসামিরাসহ অচেনা ১২০/১৩০ জন ওই শিক্ষার্থীর তেজগাঁওয়ের বাসায় হামলা চালায়। বাসার আসবাবপত্র ও ইলেকট্রনিক্স জিনিসপত্র ভাংচুর করায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়। তিন লাখ টাকার বিভিন্ন মালামাল লুটপাট ও চুরি করে নিয়ে যান আসামিরা। শিল্পী ও অন্য আসামিরা ওই শিক্ষার্থীর বাবা সোহেল রানাকে এলোপাতাড়ি মারধর করেন বলেও মামলায় অভিযোগ করা হয়।

এ ঘটনায় গত বছরের ২৫ জানুয়ারি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ১০৩ জনের নাম উল্লেখ করে অচেনা ১২০/১৩০ জনকে আসামি করে শিক্ষার্থী রাতুলের মা শাহনুর খানম তেজগাঁও থানায় মামলা করেন।

গ্যাস সরবরাহ কম, জ্বালানি সংকট চাকা ঘুরছেনা চট্টগ্রামের ১০ বিদ্যুৎকেন্দ্রের, চরম ভোগান্তি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে ১০টি বিদ্যুৎকেন্দ্র বন্ধ থাকায় নগরের বিভিন্ন এলাকায় লোডশেডিং বেড়েছে, ফলে ভ্যাপসা গরমে চরম ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। বিদ্যুৎ বিভ্রাটের প্রভাব পড়েছে স্বাভাবিক জীবনযাত্রায়, এমনকি দেখা দিয়েছে পানির সংকটও।জ্বালানি সংকটের কারণে এসব বিদ্যাৎকেন্দ্রগুলোর চাকা বন্ধ রয়েছে। যার ফলে বিদ্যুৎ ঘাটতি তীব্র আকার ধারণ করেছে। উৎপাদন কমে আসলেও গরমের কারণ বাড়ছে চাহিদা। ফলে লোডশেডিং আরও বাড়তে পারে বলে ধারণা সংশ্লিষ্টদের।

এদিকে লোডশেডিংয়ের কারণে জনজীবনে বাড়ছে ভোগান্তি। নগরীর বিভিন্ন এলাকায় দিনে ৪ থেকে ৫ ঘণ্টা লোডশেডিং হচ্ছে। এছাড়া চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ পাচ্ছে না বলে জানিয়েছে ভুক্তভোগীরা। নগরীর রাহাত্তারপুল এলাকার বাসিন্দা হুমায়ুন কবির বলেন, বৈশাখ মাসের গরমে বিদ্যুৎ ছাড়া টিকে থাকা কঠিন হয়ে যাচ্ছে।ফটিকছড়ির ব্যবসায়ী হামিদুল ইসলাম বলেন, দিনে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ পাচ্ছি না। দোকানে অনলাইনভিত্তিক কাজ করতে হয়। বিদ্যুৎ ছাড়া কাজ করা যায় না। আমরা ক্ষতির সম্মুখীন হচ্ছি।পিডিবির চট্টগ্রাম নির্বাহী প্রকৌশলী ফাহমিদা জামান জানান, গ্যাস সরবরাহ কমে যাওয়া ও জ্বালানি সংকটের কারণে কয়েকটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ রয়েছে। ফলে উৎপাদন ব্যাহত হচ্ছে এবং পরিস্থিতি অনুযায়ী লোডশেডিং কমবেশি হচ্ছে।

চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সূত্র জানায়, গত শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যা ৭টায় চট্টগ্রামে বিদ্যুতের চাহিদা ছিল ১ হাজার ২১১ দশমিক ২০ মেগাওয়াট। উৎপাদন হয় ১ হাজার ৩৫৩ দশমিক ৫০ মেগাওয়াট। তবে এর মধ্যে ১৪২ দশমিক ৩০ মেগাওয়াট জাতীয় গ্রিডে সরবরাহ করায় স্থানীয়ভাবে ৬৯ মেগাওয়াট লোডশেডিং করতে হয়। এর আগে বেলা ১১টায় চাহিদা ছিল ১ হাজার ২৯১ দশমিক ৬০ মেগাওয়াট, বিপরীতে সরবরাহ পাওয়া যায় ১ হাজার ২০০ দশমিক ৭০ মেগাওয়াট। তখন লোডশেডিংয়ের পরিমাণ দাঁড়ায় ৯০ দশমিক ৯০ মেগাওয়াট।

পিডিবির তথ্য অনুযায়ী, চট্টগ্রামের ২৮টি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে বর্তমানে ১০টি কেন্দ্র উৎপাদনের বাইরে রয়েছে। এর মধ্যে এনলিমা (১১৬ মেগাওয়াট), জুডিয়াক (৫৪ মেগাওয়াট), জুলধা-২ ও ৩ (প্রতিটি ১০০ মেগাওয়াট), রাউজান ১ ও ২ (প্রতিটি ২১০ মেগাওয়াট) এবং কক্সবাজারের উইন্ড প্ল্যান্ট উল্লেখযোগ্য। পিডিবির প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার বেলা ১১টায় ১১টি ও সন্ধ্যা ৭টায় ১৫টি বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন ছিল শূন্যের কোঠায়। এরমধ্যে ১০ বিদ্যুৎকেন্দ্রে সকাল-সন্ধ্যা উৎপাদনের বাইরে ছিল। এর মধ্যে বড় বিদ্যুৎকেন্দ্র মাতারবাড়ী কোল পাওয়ার প্ল্যান্ট থেকে সকালে কিছু উৎপাদন মিললেও সন্ধ্যায় তা শূন্যে নেমে আসে। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিটের মধ্যে সচল রয়েছে মাত্র দুটি।

বর্তমানে চট্টগ্রামের বিদ্যুৎ সরবরাহ মূলত নির্ভর করছে কয়েকটি কেন্দ্রের ওপর। সন্ধ্যার হিসাব অনুযায়ী বাঁশখালীর এসএস পাওয়ার প্ল্যান্ট থেকে ৬১২ মেগাওয়াট, শিকলবাহা কেন্দ্র থেকে ২১৮ মেগাওয়াট এবং মিরসরাইয়ের বি-আর পাওয়ার কেন্দ্র থেকে ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ পাওয়া গেছে।

আলোচিত খবর

সৌদি আরব থেকে আসছে আরো ১ লাখ টন অপরিশোধিত তেল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সৌদি আরব থেকে ১ লাখ টন অপরিশোধিত তেল নিয়ে একটি জাহাজ চট্টগ্রামের পথে রয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী ৫ মে রাতে জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে। রোববার চট্টগ্রাম ইস্টার্ন রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক শরীফ হাসনাত এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে অপরিশোধিত তেল নিয়ে জাহাজটি আসছে।

জানা গেছে, চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ণ রিফাইনারীতে (ইআরএল) কাঁচামাল হিসেবে ক্রুড অয়েল ব্যবহৃত হয়। আমদানিকৃত ক্রুড এখানে পরিশোধনের পর সরবরাহ করা হয় জ্বালানি তেল বিপণনকারী কোম্পানিগুলোর কাছে। মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে ক্রুড অয়েল আনতে না পারায় কাঁচামাল সংকটে গত ১২ এপ্রিল থেকে রিফাইনারিটির প্রধান প্ল্যান্টসহ দুটি প্ল্যান্ট বন্ধ রয়েছে। নতুন চালান এলে ইউনিট দুটি পুনরায় উৎপাদনে ফিরতে সক্ষম হবে।

চট্টগ্রাম ইস্টার্ন রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক শরীফ হাসনাত জানান, সৌদি আরব থেকে ‘এমটি নাইনেমিয়া’ নামের একটি জাহাজ এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে আসছে। এটি এরইমধ্যে লোহিত সাগর অতিক্রম করেছে এবং নিরাপদ রুট ধরে বঙ্গোপসাগরের দিকে এগোচ্ছে। ইয়েমেন উপকূলের ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে জাহাজটি বিকল্প পথ ব্যবহার করছে।

তিনি বলেন, জাহাজটি সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে ২১ এপ্রিল সকালে যাত্রা শুরু করে। এর আগে, রাতভর তেল লোডিং কার্যক্রম সম্পন্ন করা হয়। এই চালান দেশে পৌঁছালে ইস্টার্ন রিফাইনারির উৎপাদন কার্যক্রম স্বাভাবিক করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। কাঁচামালের সংকটে সম্প্রতি শোধনাগারটির কার্যক্রম সীমিত হয়ে পড়েছিল। জাহাজ হরমুজ প্রণালীতে জটিল পরিস্থিতির কারণে আরেকটি তেলবাহী সৌদি আরবের রাস তানুরা বন্দরে আটকা পড়েছে।

জ্বালানি খাত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দেশে মোট চাহিদার বড় অংশই আমদানিনির্ভর। পরিবহন খাত সবচেয়ে বেশি জ্বালানি ব্যবহার করে। এরপর রয়েছে কৃষি, বিদ্যুৎ ও শিল্প খাত। এসব খাতে ডিজেলের চাহিদা সবচেয়ে বেশি। এর পরেই রয়েছে ফার্নেস অয়েলসহ অন্যান্য জ্বালানি। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই চালান দেশে পৌঁছালে জ্বালানি সরবরাহে স্থিতিশীলতা ফিরে আসবে এবং উৎপাদন কার্যক্রমও স্বাভাবিক হবে বলে তারা মনে করেন।

আরও পড়ুন

সর্বশেষ