আজঃ শনিবার ২০ জুন, ২০২৬

শিক্ষিত ব্যক্তি দেশকে এগিয়ে নেয়, দেশকে উন্নতির শিখরে পৌঁছে দিতে অগ্রণী ভুমিকা পালন করে।

প্রেস রিলিজ

কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে জাহিদুল করিম কচি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম প্রেস ক্লাব অন্তর্বর্তী কমিটির সদস্যসচিব জাহিদুল করিম কচি বলেছেন, শিক্ষা জাতির মেরুদন্ড। শিক্ষিত ব্যক্তি দেশকে এগিয়ে নেয়, দেশকে উন্নতির শিখরে পৌঁছে দেয়। শিক্ষিত ব্যক্তি দেশের বা রাষ্ট্রের সুনাগরিক। মানুষের প্রাতিষ্ঠানিক শিক্ষাজীবন শুরু হয় পরিবার থেকে আর তা শেষ হয় কোনো ডিগ্রি বা বড় ধরনের শিক্ষা দিয়ে। কিন্তু প্রকৃত শিক্ষা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গ্রহণ করে মানুষ।

তিনি বলেন,আমৃত্যু শেখার বাসনা নিয়ে যাদের জন্ম তাদের কাছে জীবনের প্রতিটি পাঠই অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু প্রাতিষ্ঠানিক নয়, জীবন যাপনের প্রতিটি পর্যায়ে আমরা সমাজের বিভিন্ন উপাদান থেকে যে পাঠ গ্রহণ করি, যেসকল অভিজ্ঞতা সঞ্চয় করি, তারও নাম শিক্ষা।

তিনি বলেন, শিক্ষকতা শুধু কোনো পেশা নয়, এটি একটি ব্রত। একটি জাতিকে, একটি সমাজকে প্রগতির দিকে, উন্নতির দিকে অগ্রসর করার ব্রত। যোগ্য শিক্ষক ও শিক্ষার্থীরা পারেন বর্তমান আলোকিত সমাজের রূপান্তর ঘটাতে। শিক্ষিত ব্যক্তি দেশকে এগিয়ে নেয়, দেশকে উন্নতির শিখরে পৌঁছে দিতে অগ্রণী ভুমিকা পালন করেন।

গতকাল শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই -বিপ্লব হলে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (গভঃ রেজিঃ নং এস-১০২৮/৯৮) চট্টগ্রাম অঞ্চল এর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

সভাপতিত্ব করবেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম অঞ্চল এর আহবায়ক কাজী মোহাম্মদ সরোয়ার খান মনজু। সদস্য সচিব মোহাম্মদ ফজলুর রহমানের পরিচালনায় উদ্ভোধক হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক দৈনিক দিনকালের ব্যুরো প্রধান হাসান মুকুল ।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য মিয়া মোহাম্মদ আরিফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, এশিয়ান হেলথ কেয়ার গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলী।

আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোঁয়ালখালী গোমদন্ডী উচ্চ বিদ্যালয় এর সভাপতি সাংবাদিক মোহাম্মদ আলী, দৈনিক বিজিনিস বাংলাদেশ এর চট্টগ্রাম ব্যুরো প্রধান ও চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর আলম, দক্ষিণ জেলা জাসাসের আহবায়ক মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য বাকি বিল্লাহ।

বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম অঞ্চলের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক কাজী মোহাম্মদ আবু বকর চৌধুরী, সদস্য মুহাম্মদ অলি উল্লাহ, আবু তাহের, মো: আরিফ জামসেদ, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম অঞ্চলের সাবেক মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক মিসেস জান্নাতুল ফেরদৌস রক্সি, সাবেক সহ শিক্ষা সম্পাদক এম নুরুল আমিন, সদস্য সোহাগ জোমাদ্দার, রুমা খানম, আবুল কাশেম, শিক্ষার্থী পায়রা মনি প্রমুখ।।

প্রধান বক্তা মিয়া মোহাম্মদ আরিফ বলেন,‘শিক্ষার্থীর মধ্যে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভাকে জাগ্রত করবেন শিক্ষকের মন-মানস দিয়ে। আর এ কাজটি যিনি নিজ দায়িত্বে করবেন আদর্শ শিক্ষকরাই । শিক্ষার্থীর প্রতিভা জাগ্রত করার এ মহান কাজটি শুধু তিনিই করতে পারেন, যিনি শিল্পী। শিল্পীর মন ও মানস না থাকলে কখনো এ কাজটি করা সম্ভব নয়।
উদ্ভোধক হাসান মুকুল বলেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে শিক্ষার কোন বিকল্প নেই। সুন্দর পরিবেশ, নিরাপত্তা, অভাবহীনতা, নিরপেক্ষতা, সবকিছুই সঠিক ব্যবস্থার মাধ্যমে একটি নবজাতকের জন্যে নিরাপদ পরিবেশ সৃষ্টি করে তাকে সুশিক্ষা বিকাশের সুযোগ করে দেওয়া তদস্থানীয় অভিভাবক ও শিক্ষকের দায়িত্ব-কর্তব্য। কিন্ডারগার্টেন স্কুল শিশুর জ্ঞান অর্জন ও বিকাশের স্থান। আর একটি দেশের সব চেয়ে বড় সম্পদ হচ্ছে নতুন প্রজন্মের মেধা।

বিশেষ অতিথি লায়ন সালাউদ্দীন আলী বলেন,শিশুরা হচ্ছে স্বভাবগতভাবে অনুকরণ প্রিয়। সে তার চারপাশের পরিবেশ থেকে যা দেখে, পরিবার থেকে যা শেখে তাই সে করে। এই শিশুদের কাছে জাতির অনেক প্রত্যাশা। আগামীর দেশ ও জাতির নেতৃত্ব্য দিবে তারাই, তাই তাদেরকে সে লক্ষ্য অর্জনে যোগ্য করে তোলা না যায় তবে দেশ ও জাতির ভবিষ্যৎ অন্ধকার। তাদের মাঝে দেশপ্রেম, মহান মুক্তিযুদ্ধের চেতনা, ন্যায়পরায়ণতার শিক্ষার বীজ যথাযথভাবে বপন করতে হবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে ৮০০ কেজি চিনিসহ ২ চোরাকারবারি আটক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরে ৮০০ কেজি চোরাই চিনিসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার ভোর ৫টার দিকে পতেঙ্গা থানার চরপাড়া ঘাট সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা অভিযান পরিচালনা করে এদের আটক করে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত জানান, একটি চক্র বাণিজ্যিক জাহাজ থেকে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে খালাস করা বিপুল পরিমাণ চিনি বাজারজাত করার উদ্দেশ্যে পরিবহন করবে গোপনে এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় বিশেষ অভিযান চালানো হয়।অভিযান চলাকালে একটি সন্দেহভাজন ট্রাকে তল্লাশি চালিয়ে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৮০০ কেজি চিনি উদ্ধার করা হয়।

এ সময় চোরাচালানে ব্যবহৃত ট্রাকসহ দুই ব্যক্তিকে আটক করা হয়।লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত আরো বলেন, জব্দ করা চিনি, ট্রাক এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

স্ত্রীর মরদেহ রেখে পালালো স্বামী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খাদিজা আক্তার কাশফি নামের এক গৃহবধূর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগে রেখে পালিয়ে গেছেন স্বামী মো. মারুফ। বৃহস্পতিবার (১৮ জুন) রাতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, কাশফিকে মৃত অবস্থায় আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্বামী মারুফ।

কর্তব্যরত চিকিৎসক কাশফিকে মৃত ঘোষণার পরপরই মরদেহ জরুরি বিভাগে রেখে কৌশলে হাসপাতাল থেকে পালিয়ে যান তিনি। নিহতের গলায় মোটা দাগ রয়েছে বলে জানিয়েছেন আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. উপমা চৌধুরী। পরে কাশফির মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন স্বজনরা। পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছেন।

আলোচিত খবর

আলোচিত রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল-স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ড

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঢাকার পল্লবীতে আট বছর বয়সি রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তার দম্পতির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি সোহেলের পাঁচ লাখ টাকা এবং স্বপ্নার দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। আজ রোববার দুপুর পৌনে ১২টার দিকে এ রায় ঘোষণা করেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন।এ সময় কাঠগড়ায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার ছিলেন। তাদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। রায় ঘিরে সকাল থেকে আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়।


রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা।এর মধ্য দিয়ে দেশের ইতিহাসে সবচেয়ে কম সময়ে ধর্ষণ-হত্যা মামলার বিচার কাজ শেষ হওয়ার নজির তৈরি হলো।বিচার সংশ্লিষ্টরা বলছেন, অতীতে এ ধরনের মামলার বিচার কাজ এতো কম সময়ে সম্পন্ন হয়নি। আলোচিত মামলাটি বিচার শুরু থেকে রায়ের পর্যায়ে এসেছে মাত্র পাঁচ কার্যদিবসে।

আত্মপক্ষ শুনানি শেষে ৪ জুন যুক্তিতর্ক উপস্থাপনের দিন ঠিক করা হয়। যুক্তিতর্ক উপস্থাপনে রাষ্ট্রপক্ষে কৌঁসুলি আজিজুর রহমান দুলু আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে দাবি করে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড চান। আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মুসা কালিমূল্যাহ দুই আসামির পক্ষে যুক্তিতর্কে অংশ নেন। তিনি আসামিদের লঘুদণ্ড প্রার্থনা করেন।

যুক্তিতর্ক উপস্থাপনকালে সোহেল রানার দেওয়া জবানবন্দি পড়ে শোনান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি দুলু। সেখানে উঠে আসে, সোহেলকে পালানোর সুযোগ করে দিয়েই সেদিন রুমের দরজা খোলেন স্বপ্না।গত ২০ মে সোহেল রানা দোষ স্বীকার করে ঢাকার মহানগর হাকিম আমিনুল ইসলাম জুনাইদের আদালতে জবানবন্দি দিয়েছিলেন।রামিসা ধর্ষণ ও হত্যা ঘটনার ১৯ দিনের মাথায় বিচারক রায় ঘোষণা করলেন।

আরও পড়ুন

সর্বশেষ