আজঃ শনিবার ২০ জুন, ২০২৬

চট্টগ্রামে ৮০ শতাংশের বেশি চিকুনগুনিয়া সংক্রমণ, প্রতি ১০ জনে আটজনই আক্রান্ত

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে নীরবেই বাড়ছে চিকুনগুনিয়া সংক্রমণ। একের পর এক বাড়ছে এই মশাবাহিত ভাইরাস জ্বর চিকুনগুনিয়া। যে হারে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, সমহারে পদেক্ষেপ নেয়া তো দূরে থাক, দৃশ্যমান তৎপরতাও দেখা যাচ্ছে না। নীরবেই বিস্তার ঘটছে এডিসবাহিত এই ভাইরাসটির।একের পর এক আক্রান্ত হচ্ছেন একই পরিবারের একাধিক সদস্য। স্বাস্থ্য বিভাগের নিয়মিত তথ্য বিবরণীতে ডেঙ্গু ও কোভিড থাকলেও চিকুনগুনিয়ার কোন তথ্যই মিলে না। যদিও বেসরকারি ল্যাবগুলোর তথ্য অনুযায়ী, চট্টগ্রামে চিকুনগুনিয়া সংক্রমণের হার ৮০ শতাংশের বেশি। যা উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন চিকিৎসকগণ।

এদিকে বেসরকারি পর্যায়ের তথ্য স্পষ্ট করে বলছে, প্রতি ১০ জনে আটজনই এই ভাইরাসে আক্রান্ত। অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নেই কোন কার্যকরী উদ্যোগ। স্বাস্থ্য বিভাগও এখনও এই রোগ নিয়ে কোন আলাদা বার্তা দেয়নি। ডেঙ্গু ও কোভিড নিয়ে প্রতিদিনের বুলেটিন থাকলেও চিকুনগুনিয়ার তথ্য সেখানে অনুপস্থিত।
সরেজমিনে দেখা গেছে, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে ভিড় বাড়ছে জ¦র, গিঁটে ব্যথা ও র‌্যাশে আক্রান্ত রোগীদের। কেউ কেউ পরিবারের একাধিক সদস্য নিয়ে চিকিৎসকের কাছে আসছেন, অনেকেই বাড়িতে শুয়ে অচল হয়ে পড়েছেন। আতঙ্ক ছড়ালেও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে নেই কার্যকর কোন উদ্যোগ।

এ বিষয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. আবুল ফয়সাল মো. নুরুদ্দীন চৌধুরী বলেন, এবার একসঙ্গে একাধিক ভাইরাস ছড়াচ্ছে। উপসর্গ একই হলেও অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে এটি চিকুনগুনিয়া। শুরুতে ধরা না পড়লেও পরে বোঝা যাচ্ছে রোগী আসলে চিকুনগুনিয়াতেই আক্রান্ত।

অন্যদিকে চমেক হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. আবদুর রব বলেন, চিকুনগুনিয়া জ্বরকে হালকাভাবে নিলে বিপদ হতে পারে। জয়েন্টে এত তীব্র ব্যথা হয় যে, রোগী হাঁটতেই পারেন না। তাই লক্ষণ দেখামাত্র ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি। তবে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. এইচএম হামিদুল্লাহ মেহেদী বলেন, আমাদের কাছে যে পরিমাণ জ্বরের রোগী আসছে, তার প্রায় ৮০ শতাংশই চিকুনগুনিয়ার লক্ষণধারী। পরীক্ষার খরচ বেশি হওয়ায় অনেকে ল্যাবে যাচ্ছেন না। তাই লক্ষণ বিবেচনায়ই চিকিৎসা দিতে হচ্ছে। হাসপাতাল ও ব্যক্তিগত চেম্বারে এখন চিকুনগুনিয়ার রোগীই বেশি।

বিশেষজ্ঞরা বলছেন, এ বছর ডেঙ্গু ও করোনার চেয়েও বেশি রোগী মিলছে চিকুনগুনিয়ার। যা অতীতের যেকোন সময়ের চেয়ে বেশি। মশার বিস্তার থেকেই এটি ছড়াচ্ছে। তাই এখনই মশার বিস্তার রোধ করতে হবে। তাদের মতে চিকুনগুনিয়ায় মৃত্যুহার কম হলেও রোগ-পরবর্তী জটিলতা দীর্ঘস্থায়ী হয়। বিশেষ করে গিঁটে ব্যথা, ত্বকে র‌্যাশ, শরীরের দুর্বলতা কয়েক মাস পর্যন্ত স্থায়ী হতে পারে। তাই এটি প্রতিরোধে এখনই কার্যকরী ভূমিকা গ্রহণের তাগিদ নিতে হবে।

চট্টগ্রামে সরকারি পর্যায়ে এখনও চিকুনগুনিয়ার আনুষ্ঠানিক কোন তথ্য পাওয়া না গেলেও তিনটি বেসরকারি ল্যাবের তথ্যমতে, প্রতিদিন আক্রান্তের সংখ্যা বাড়ছে উদ্বেগজনক হারে। বিভিন্ন বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের এক সপ্তাহের তথ্য ঘেঁটে দেখা গেছে, এপিক হেলথ কেয়ারে ১৮৫ জন রোগীর মধ্যে ১৫৩ জনের চিকুনগুনিয়া পজিটিভ এসেছে; শনাক্তের হার ৮২ শতাংশ। এভারকেয়ার হাসপাতালের ল্যাবে ১৩২ জনের পরীক্ষা করে ৬৫ জনের মধ্যে রোগটি ধরা পড়ে। পার্কভিউ হাসপাতালের পাঁচদিনের রিপোর্ট বলছে, ৫৩ জনের মধ্যে ৪২ জনের দেহে চিকুনগুনিয়া ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। গড়ে শতকরা ৭৯ ভাগ আক্রান্ত।

চট্টগ্রাম সিভিল সার্জন ডা. মো. জাহাঙ্গীর আলম বলেন, মশাবাহিত রোগ বাড়ছে; বিষয়টি আমাদের নজরে আছে। নগর থেকে গ্রামপর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম চলছে। তবে প্রত্যেককে নিজ থেকে সচেতন হতে হবে।প্রসঙ্গত, ২০১৭ সালে ঢাকায় প্রথম বড় পরিসরে চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব দেখা দেয়। তখন ১৪ হাজার মানুষ আক্রান্ত হয়েছিলেন। ২০২৪ সালে ডিসেম্বরে ফের এই রোগে আক্রান্ত হন ৬৭ জন। চলতি বছরও সংক্রমণের চিত্র সেই মাত্রাকেই ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে ৮০০ কেজি চিনিসহ ২ চোরাকারবারি আটক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরে ৮০০ কেজি চোরাই চিনিসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার ভোর ৫টার দিকে পতেঙ্গা থানার চরপাড়া ঘাট সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা অভিযান পরিচালনা করে এদের আটক করে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত জানান, একটি চক্র বাণিজ্যিক জাহাজ থেকে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে খালাস করা বিপুল পরিমাণ চিনি বাজারজাত করার উদ্দেশ্যে পরিবহন করবে গোপনে এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় বিশেষ অভিযান চালানো হয়।অভিযান চলাকালে একটি সন্দেহভাজন ট্রাকে তল্লাশি চালিয়ে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৮০০ কেজি চিনি উদ্ধার করা হয়।

এ সময় চোরাচালানে ব্যবহৃত ট্রাকসহ দুই ব্যক্তিকে আটক করা হয়।লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত আরো বলেন, জব্দ করা চিনি, ট্রাক এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

স্ত্রীর মরদেহ রেখে পালালো স্বামী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খাদিজা আক্তার কাশফি নামের এক গৃহবধূর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগে রেখে পালিয়ে গেছেন স্বামী মো. মারুফ। বৃহস্পতিবার (১৮ জুন) রাতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, কাশফিকে মৃত অবস্থায় আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্বামী মারুফ।

কর্তব্যরত চিকিৎসক কাশফিকে মৃত ঘোষণার পরপরই মরদেহ জরুরি বিভাগে রেখে কৌশলে হাসপাতাল থেকে পালিয়ে যান তিনি। নিহতের গলায় মোটা দাগ রয়েছে বলে জানিয়েছেন আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. উপমা চৌধুরী। পরে কাশফির মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন স্বজনরা। পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছেন।

আলোচিত খবর

আলোচিত রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল-স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ড

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঢাকার পল্লবীতে আট বছর বয়সি রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তার দম্পতির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি সোহেলের পাঁচ লাখ টাকা এবং স্বপ্নার দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। আজ রোববার দুপুর পৌনে ১২টার দিকে এ রায় ঘোষণা করেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন।এ সময় কাঠগড়ায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার ছিলেন। তাদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। রায় ঘিরে সকাল থেকে আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়।


রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা।এর মধ্য দিয়ে দেশের ইতিহাসে সবচেয়ে কম সময়ে ধর্ষণ-হত্যা মামলার বিচার কাজ শেষ হওয়ার নজির তৈরি হলো।বিচার সংশ্লিষ্টরা বলছেন, অতীতে এ ধরনের মামলার বিচার কাজ এতো কম সময়ে সম্পন্ন হয়নি। আলোচিত মামলাটি বিচার শুরু থেকে রায়ের পর্যায়ে এসেছে মাত্র পাঁচ কার্যদিবসে।

আত্মপক্ষ শুনানি শেষে ৪ জুন যুক্তিতর্ক উপস্থাপনের দিন ঠিক করা হয়। যুক্তিতর্ক উপস্থাপনে রাষ্ট্রপক্ষে কৌঁসুলি আজিজুর রহমান দুলু আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে দাবি করে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড চান। আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মুসা কালিমূল্যাহ দুই আসামির পক্ষে যুক্তিতর্কে অংশ নেন। তিনি আসামিদের লঘুদণ্ড প্রার্থনা করেন।

যুক্তিতর্ক উপস্থাপনকালে সোহেল রানার দেওয়া জবানবন্দি পড়ে শোনান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি দুলু। সেখানে উঠে আসে, সোহেলকে পালানোর সুযোগ করে দিয়েই সেদিন রুমের দরজা খোলেন স্বপ্না।গত ২০ মে সোহেল রানা দোষ স্বীকার করে ঢাকার মহানগর হাকিম আমিনুল ইসলাম জুনাইদের আদালতে জবানবন্দি দিয়েছিলেন।রামিসা ধর্ষণ ও হত্যা ঘটনার ১৯ দিনের মাথায় বিচারক রায় ঘোষণা করলেন।

আরও পড়ুন

সর্বশেষ