আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

শহীদ জিয়া স্মৃতি ফুটসাল ফুটবল টুর্নামেন্টের ১ম কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত।

মো:ইসমত দ্দোহা, স্টাফ রিপোর্টার ( লক্ষ্মীপুর) :

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চন্দ্রগঞ্জে জিয়া নগর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মাস ব্যাপি শহীদ জিয়া স্মৃতি ফুটসাল ফুটবল  টুর্নামেন্টের  ১ম কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
১ম কোয়ার্টার ফাইনালে অংশগ্রহণ করে SP রক সোহেল হাজিরপাড়া ও নোয়াখালী ফিউচার স্পোর্টিং ক্লাব। দওপাড়া গ্রামের জিয়া নগর স্পোর্টিং ক্লাব   কর্তৃক আয়োজিত এই টুর্নামেন্টের ১ম কোয়ার্টার ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা ও ছেরাজুল হক শিশু মিয়া চেয়ারম্যান – নাসিবা খাতুন ফাউন্ডেশনের চেয়ারম্যান এম,ডি জহিরুল আলম।

এ সময় প্রধান অতিথি বলেন, খেলাধুলা আমাদের শিক্ষা সংস্কৃতি ‘র অংশ। লেখা-পড়ার পাশাপাশি খেলাধূলা দেহ-মন সতেজ রাখে, মাদক থেকে দূরে রাখে। আয়োজক ক্লাবকে ধন্যবাদ জানানোর পাশাপাশি অংশগ্রহণকারী দলগুলোকে খেলার নিয়মশৃঙ্খলা বজায় রাখার অনুরোধ জানিয়েছেন তিনি। পাশাপাশি জিয়া নগর স্পোর্টিং ক্লাবের যে কোন সামাজিক উদ্যোগের সাথে তিনি সবরকম সহযোগিতা করারও আশ্বাস দিয়েছেন।

জিয়া নগর ‎ক্লাবের সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে ও ছাএ নেতা রিংকু পাটোয়ারীর সঞ্চালনায়  অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা ও চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলী করিম মেম্বার , হাজিরপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন মাষ্টার, ছাএনেতা মেহরাব হোসেন, সমাজ সেবক বাবুল পাটোয়ারী, বিশিষ্ট ব্যবসায়ী আবু হানিফ সহ স্হানীয় জনসাধারণ।

‎এই টুর্নামেন্টে ৩২ দল অংশ নিয়েছে , ইতিমধ্যে নকআউট পর্বে ২৫ টি ম্যাচ খেলা হয়েছে। আজকে ১ ম কোয়ার্টার ফাইনাল খেলার মাধ্যমে দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হয়েছে। উল্লেখ্য গত বছরের ১৬ ই ডিসেম্বর বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এ টুর্নামেন্টের উদ্বোধন করেন। এই টুর্নামেন্টে বিজয়ী দল ও রানার্সআপ দলকে নগদ টাকা ও ট্রফি দিয়ে পুরস্কৃত করা হবে। পাশাপাশি প্রতিদিনের খেলায় রয়েছে সেরা খেলোয়াড় পুরস্কার।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

পাকিস্তানের ভুল সিদ্ধান্তের জন্য আইসিসি খুব কঠোর ব্যবস্থা নেবে: বিসিসিআই।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ১৫ ফেব্রুয়ারির গ্রুপ ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। তাদের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। সিদ্ধান্তটিকে যেকোনো খেলাধুলার ক্রীড়াসুলভ মানসিকতার পরিপন্থী বলে আখ্যা দিয়েছে সংস্থাটি।

ভাদোদরার বিসিএ স্টেডিয়ামে উইমেন্স প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) ফাইনালের ফাঁক সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিসিসিআইয়ের যুগ্ম সম্পাদক প্রভতেজ সিং ভাটিয়া। সেখানেই তিনি জানান-পাকিস্তানের সিদ্ধান্ত খুবই ভুল এবং আইসিসি এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেবে বলে তিনি আত্মবিশ্বাসী।

পাকিস্তানের ম্যাচ বয়কটের সিদ্ধান্তের সমালোচনা করে ভাটিয়া বলেন-এটি যে কোনো খেলাধুলার ক্রীড়াসুলভ আচরণের বিরুদ্ধে। পাকিস্তানের এই সিদ্ধান্ত খুবই ভুল। আমি নিশ্চিত, আইসিসি খুব কঠোর ব্যবস্থা নেবে। আমরা আইসিসির সিদ্ধান্তের অপেক্ষায় থাকব।আইসিসি কী ধরনের ব্যবস্থা নিতে পারে, এ প্রশ্নে তিনি যোগ করেন-এখানে সে বিষয়ে আলোচনা করা সম্ভব নয়, তবে আইসিসি অবশ্যই দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেবে।

অধিনায়কদের মিডিয়া ব্রিফিংয়ে তিনি জানান, কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচের জন্য ভারত পুরোপুরি প্রস্তুত।আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ অনুষ্ঠিত হবে ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত। ভারত তাদের অভিযান শুরু করবে ৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ১২ ফেব্রুয়ারি নামিবিয়ার বিপক্ষে গ্রুপ ম্যাচ খেলবে।
সংগৃহীত +

পাটুলী পাড়ার উচ্চ বিদ্যালয়ে ৪৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পাটুলী পাড়ার উচ্চ বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে ৪৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬ অনুষ্ঠিত হয়েছে।দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে।অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিকুজ্জামান। উদ্বোধনী বক্তব্যে তিনি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন এবং এমন আয়োজন নিয়মিতভাবে অব্যাহত রাখার আহ্বান জানান।

ক্রীড়া প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন পাবনা–৩ (৭০) আসনে জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা মোঃ আজগার আলী।এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষা অনুরাগী মোহাম্মদ রশিদুল ইসলাম এবং আরেকজন শিক্ষা অনুরাগী ব্যক্তিত্ব মোঃ নুরুল ইসলাম সবুজ, সাধারন সম্পাদক, ভাঙ্গড়া ইউনিয়ন ১ নং ওয়ার্ড বি এন পি।

বিভিন্ন ক্রীড়া ইভেন্টে শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করে এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আবু সাঈদ। তিনি অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ