আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

চট্টগ্রামে ৬ এমপি প্রার্থীর নবায়নযোগ্য জ্বালানির প্রসারে ভুমিকা রাখার প্রত্যয়।

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আন্তর্জাতিক পরিচ্ছন্ন জ্বালানি দিবস উপলক্ষে চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য প্রার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করে সিভিল সোসাইটি নেটওয়ার্ক (জেটনেট-বিডি)। সোমবার চট্টগ্রাম প্রেসক্লাবের কর্ণফুলী হলে নেটওয়ার্ক সদস্য পার্ক’র প্রধান নির্বাহী নজরুল ইসলাম মান্নার সভাপতিত্বে ও উৎপল বড়ুয়ার সঞ্চালনায় আয়োজিত মতবিনিময় সভায় একমঞ্চে সমবেত হয়ে জীবাশ্ম জ্বালানি নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির প্রসারে কার্যকর ভুমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করে বক্তব্য রাখেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য প্রার্থীরা।

মতবিনিময় সভায় অংশ নেন বিএনপির প্রার্থী আবু সুফিয়ান, জামায়াতে ইসলামীর ডা. একেএম ফজলুল হক, বাসদের (মার্কসবাদী) মো. শফি উদ্দিন কবির, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুস শুক্কুর, গণসংহতি আন্দোলনের সৈয়দ মোহ্ম্মদ হাসান মারুফ। প্রার্থীরা নাগরিক সমাজের সামনে তাদের নিজের পরিকল্পনা তুলে ধরেন।

পরিচ্ছন্ন জ্বালানি, ন্যায্য ভবিষ্যৎ: নীতি নির্ধারণনের সময় এখন̋ প্রতিপাদ্য বিষয়ে আয়োজিত মতবিরিময় সভায় বিএনপির প্রার্থী আবু সুফিয়ান বলেন, বৈশ্বিক জ্বালানি সংকটের এসময়ে জীবাশ্ম জ্বালানি নির্ভরতা কমিয়ে জ্বালানির রূপান্তর আজ অত্যাবশ্যকীয়। এ থেকে পিছিয়ে থাকার আর একমুহূর্তও সময় আর নেই। তাই জাতীয় অস্তিত্বের স্বার্থে তিনি নির্বাচিত নবায়নযোগ্য জ্বালানি ইস্যুতে যথাযথ নীতি প্রনয়ন ও বাস্তবায়নের প্রয়োজনীয় উদ্যোগ নেবেন।

ডা: একেএম ফজলুল হক বলেন, জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এদেশে জ্বালানির ন্যায্য রূপান্তর আজ সময়ের দাবি।নির্বাচিত হলে নবায়নযোগ্য জ্বালানির প্রসারে তিনি অংশগ্রহণমুলক ও অন্তর্ভুক্তিমুল কার্যকর ব্যবস্থা গ্রহনে নীতি নির্ধরিনী পর্যায়ে ভুমিকা রাখবেন।

এতে নেটওয়ার্ক -সদস্য সংগঠনের মধ্যে বক্তব্য রাখেন, লিটন চৌধুরী, মোহাম্মদ আলী শিকদার, জোবায়ের ফারুক, সিভিল সোসাইটির পক্ষে বক্তব্য রাখেন এএসপি (অব.) মোফাজ্জল আহমদ খান, কবি নবাব শরীফ, সংহতি প্রকাশ করেন জেন্ডার স্পেশালিস্ট কামরুন নাহার শম্পা, পুলিশ পরিদর্শক (অব.) মো. শামছুল ইসলাম, সংস্কৃতিক কর্মী নার্গিস চৌধুরী, শিক্ষক প্রতিনিধি লায়লা খালেদা, নারীনেত্রী ছায়েরা বেগম ,সজল দে, রাসেল উদ্দিন, ইশরাকুল মিয়া, ইসমাইল মিন্টু, ইশারাত নুর প্রমুখ। এতে অংশগ্রহণ করেন উপকুল সমাজ উন্নয়ন সংস্থা, সংশপ্তক, পার্ক, বিবিএফ, স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশন, ডিডিআরসি, সবুজের যাত্রা, আইএসডিই-বিডি, ওডেব, হোপ ফাউন্ডেশন, সিএসডিএফ, চাটঁগা ভাষা পরিষদ, পিস মেকার্স নেটওয়ার্ক প্রমুখ সিবিও ও নেটওয়ার্ক।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

শাহ আমানত বিমানবন্দরে আরও ৭ ফ্লাইট বাতিল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে শনিবার ফ্লাইট বাতিলের তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ এয়ারফিল্ডে কার্যক্রম সীমিত বা বন্ধ থাকায় এসব ফ্লাইট বাতিল করা হয়েছে। দুবাই, আবুধাবি ও শারজাহর এয়ারফিল্ড সীমিত পরিসরে পরিচালিত হচ্ছে এবং দোহা এয়ারফিল্ড পুরোপুরি বন্ধ রয়েছে।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই থেকে আসা একটি আগমন (এরাইভাল) ও দুবাইগামী একটি প্রস্থান (ডিপার্চার) ফ্লাইট। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা একটি আগমন এবং দুটি প্রস্থান ফ্লাইট বাতিল হয়েছে। অন্যদিকে সালাম এয়ারের মাস্কাট থেকে আসা একটি আগমন এবং মাস্কাটগামী একটি প্রস্থান ফ্লাইটও বাতিল করা হয়েছে।তবে সব ফ্লাইট বন্ধ না থাকায় কিছু আন্তর্জাতিক ফ্লাইট স্বাভাবিকভাবে চলাচল করেছে। বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ৬টি আগমন ফ্লাইট এবং ৪টি প্রস্থান ফ্লাইট চলাচল করেছে।শা

টররসহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইনস, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ ও দুবাই থেকে চট্টগ্রামগামী ফ্লাইটগুলো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। তবে দোহা এয়ারফিল্ড এখনো পুরোপুরি বন্ধ রয়েছে। পরিস্থিতি বিবেচনায় ধীরে ধীরে আরও কিছু রুটের ফ্লাইট স্বাভাবিক হবে বলে আশা করছি।’তিনি আরও জানান, ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবারের ৭টি বাতিল ফ্লাইটসহ এখন পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মোট ১১৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।’

নাড়ির টানে বন্দর নগরী ছাড়ছে মানুষ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

:পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নাড়ির টানে গন্তব্যে ছুড়ছে মানুষ। পথে পথে ভোগান্তি এড়াতে মানুষ আগ থেকে বন্দর নগরী ছাড়তে শুরু করেছে। শনিবার সকাল থেকে চট্টগ্রাম রেল ষ্টেশন, বাস টার্মিনালগুলোতে ঘরমুখো মানুষের ভিড় দেখা গেছে। এর আগে শুক্রবার থেকে তাদের এই ঈদ যাত্রা শুরু হয়।

চট্টগ্রাম মহানগরের এ কে খান মোড়, অলংকার ও চট্টগ্রাম রেলস্টেশন এলাকায় গিয়ে দেখা যায়, দূরপাল্লার বাস ও ট্রেনে বাড়ি ফিরতে শুরু করেছেন অনেকে। কেউ যাচ্ছেন কুমিল্লা, কেউ ঢাকা, কেউ সিলেট বা রাজশাহীর দিকে। যাত্রীর সংখ্যা এখনো খুব বেশি না হলেও ধীরে ধীরে বাড়তে শুরু করেছে বলে জানান পরিবহন-সংশ্লিষ্ট ব্যক্তিরা। সম্ভাব্য ঈদের তারিখ ধরা হচ্ছে আগামী ২১ মার্চ। ফলে এখনো কয়েক দিন সময় থাকলেও অনেকেই বাড়ির পথে রওনা দিচ্ছেন।মূলত ঈদের আগমুহূর্তে বাড়তি যাত্রী চাপের ভোগান্তি এড়াতে অনেকেই পরিবারের সদস্যদের নিয়ে আগেভাগে শহর ছাড়ছেন।

পরিবহন-সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, দিন দিন ঈদযাত্রা আরও জমে উঠবে। বিশেষ করে সরকারি ও বেসরকারি অফিসে ছুটি শুরু হলে নগর ছাড়ার মানুষের ঢল নামতে পারে। তখন এ কে খান, অলংকার, কদমতলী বাস টার্মিনাল ও রেলস্টেশন এলাকায় যাত্রীদের বড় ভিড় দেখা যাবে।

এদিকে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের পূর্বাঞ্চলের ঘরমুখো মানুষের ট্রেনযাত্রা নির্বিঘ্ন করতে রেলওয়ের পক্ষ থেকে নানামুখী প্রস্তুতি নেওয়া হয়েছে। এ বছর চট্টগ্রামের পাহাড়তলী ওয়ার্কশপে ১০৫টি অতিরিক্ত কোচ প্রস্তুত করা হয়েছে। বাড়তি যাত্রী পরিবহনে এসব কোচ বিভিন্ন ট্রেনে সংযোজন করা হচ্ছে। এ ছাড়া বিশেষ ট্রেন, বাড়তি ইঞ্জিন যুক্ত করাসহ নানা পদক্ষেপ নিয়েছে রেলওয়ে পূর্বাঞ্চল।

রেলওয়ে সূত্র জানায়, যাত্রীর চাপ বাড়ায় পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনে ১০৫টি অতিরিক্ত কোচ সংযোজন করা হচ্ছে। চলমান ৭৫টি ইঞ্জিনের সঙ্গে যুক্ত করা হয়েছে আরও ১০টি ইঞ্জিন। এ ছাড়া চালানো হবে আটটি বিশেষ ট্রেন। এরমধ্যে চাঁদপুর ঈদ স্পেশাল-১ ও ২ চট্টগ্রাম থেকে চাঁদপুর আসা-যাওয়া করবে। এর যাত্রী ধারণক্ষমতা ৬৬৮ জন। এছাড়া ঈদযাত্রাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঠেকাতে স্টেশন এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

এদিকে এ কে খান এলাকায় ঢাকাগামী যাত্রী আবুল কালামের সঙ্গে কথা হলো। তিনি বলেন, তিনি নগরের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। এবার একটু আগেভাগেই বাড়ি যাচ্ছেন। কারণ, বাড়িতে একজন অসুস্থ আত্মীয় রয়েছেন।

ঈদের সময় পরিবারের সঙ্গে থাকতে চান বলেই আগে বেরিয়ে পড়েছেন। অন্যদিকে নোয়াখালীগামী একটি বাসে উঠেছিলেন সায়েরা আক্তার। দুই ছেলেকে নিয়ে তিনি গ্রামে ফিরছেন। সায়মা বলেন, পরে গেলে খুব ভিড় থাকে। বাচ্চাদের নিয়ে যাতায়াত কষ্ট হয়। তাই আগেই চলে যাচ্ছি। তবে তাঁর স্বামী হায়দার আলী এখনই যেতে পারছেন না। তিনি জানান, তাঁর স্বামীর এখনো ছুটি হয়নি। ঈদের আগের দিন তিনি বাড়ি যাবেন।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ম্যানেজার আবু বক্কর সিদ্দিক বলেন, এবারের ঈদে ঘরমুখো যাত্রীদের মাঝে প্রতিদিন পূর্বাঞ্চলের ১৬টি ট্রেনের ৮ হাজারের বেশি অগ্রিম টিকিট বিক্রি করা হয়েছে। গত ৩ মার্চ থেকে ট্রেনে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছিল। ৯ মার্চ শেষ হয়েছে। অগ্রিম টিকিটের যাত্রীরা যেতে শুরু করেছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ