আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

চট্টগ্রামে লাখ টাকা জরিমানা গুনল হাজার টন খেজুর মজুদকারী।

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে হিমাগারে প্রায় এক হাজার টন খেজুর মজুদ করায় ম্যানেজারকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।জেলার সাতকানিয়ায় উপজেলার খাগরিয়া এলাকায় বার আউলিয়া হিমাগার প্রা. লিমিটেডের ম্যানেজারকে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।

উপজেলা প্রশাসন সূত্রমতে, খাগরিয়া এলাকায় বার আউলিয়া হিমাগার প্রা. লিমিটেডে বিপুল পরিমাণ খেজুর মজুদ করা হয়েছে। এ বিষয়ে গোপন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় হিমাগারে প্রায় এক হাজার টন খেজুর মজুদ অবস্থায় পাওয়া যায়। ফলে হিমাগারের ম্যানেজারকে তাৎক্ষণিকভাবে এক লাখ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মাহমুদুল হাসান জানান, অভিযানকালে আমরা প্রায় এক হাজার টন খেজুর মজুদ অবস্থায় দেখতে পাই। ফলে হিমাগারের ম্যানেজারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে আগামী সাত দিনের মধ্যে মজুদকৃত খেজুর বাজারজাত করার নির্দেশ প্রদান করা হয়েছে। হিমাগারের ম্যানেজার জানিয়েছে, এগুলো বিভিন্ন ব্যবসায়ী সেখানে মজুদ করেছে। এজন্য খেজুরের মালিকের নাম এবং মজুদকৃত খেজুরের সঠিক পরিমাণ দ্রুত সময়ের মধ্যে জানানোর জন্য নির্দেশ দেয়া হয়েছে।

বার আউলিয়া হিমাগার প্রা. লিমিটেডর অর্থদণ্ড প্রাপ্ত ম্যানেজার মো. রমজান আলী জানান, হিমাগারে ব্যবসায়ীরা এক মাস আগে থেকে খেজুর আনা শুরু করে। ইতিমধ্যে অনেক খেজুর নিয়েও গেছে। সর্বশেষ ২৪ হাজার বস্তা খেজুর হিমাগারে আনা হয়েছে। ইতিমধ্যে ১৮ হাজার বস্তা খেজুর নিয়ে গেছে। হিমাগারে বর্তমানে ৬ হাজার বস্তা খেজুর আছে।এগুলো এক-দুই দিনের মধ্যে নিয়ে যাবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ