আজঃ মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬

শুল্ক-কর ফাঁকি দিয়ে আসা চট্টগ্রামে ১ কোটি ২১ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক-২

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে প্রায় ১ কোটি ২১ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট, শুঁটকি ও কার্গো বোটসহ ২ জনকে আটক করেছে কোস্ট গার্ড। এসব পণ্যগুলো শুল্ক-কর ফাঁকি দিয়ে আসছিল বলে কোস্ট গার্ড জানায়। সোমবার কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, শুল্ককর ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন চায়নাঘাট সংলগ্ন কর্ণফুলী নদী দিয়ে চট্টগ্রামে প্রবেশ করবে বলে গোপন খবরের ভিত্তিতে আমরা জানতে পারি। এমন তথ্যের ভিত্তিতে রোববার দুপুর ২টায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সন্দেহজনক ১টি কার্গো বোটে তল্লাশি করে অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে আসা প্রায় ১ কোটি ২১ লাখ ১০ হাজার টাকা মূল্যের ৩০ হাজার ২৭০ প্যাকেট বিভিন্ন ব্র্যান্ডের বিদেশিসিকগারেট, ১ হাজার ৫০ কেজি শুঁটকি ও পাচারকাজে ব্যবহৃত কার্গো বোটসহ ২ জন পাচারকারীকে আটক করা হয়। জব্দকরা আলামত ও আটক পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

বোয়ালখালীতে পৃথক অভিযানে মাদক সহ বাজার মনিটরিং ও ব্যবসায়ীদের জরিমানা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

 

চট্টগ্রামের বোয়ালখালীতে পৃথক অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।মাদক সেবন ও বাজারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদকসেবীসহ বেশ কয়েকজন ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদান করা হয়েছে। সোমবার(৯ মার্চ) বোয়ালখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে বোয়ালখালীর বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন বোয়ালখালী সহকারী কমিশনার (ভূমি) ওএক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা।

বাজার মনিটরিং অভিযানে বোয়ালখালীর চুড়াখালি ব্রিজ এলাকায় একটি মুদির দোকানের মালিককে বোতলজাত ভোজ্য তেলের পরিমান ৯০০ মিলি হিসেবে লেবেলকৃত থাকলেও প্রকৃত পরিমাণ প্রায় ৭০০ মিলি বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৬ ধারায় ১টি মামলা দায়ের ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

৪নং শাকপুরা ইউনিয়নের ননাইমার ঘাট এলাকায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সেবনরত অবস্থায় অসংলগ্ন আচরণ করার অপরাধে ৩ জন জনকে আটক করা হয়। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় তাদের বিরুদ্ধে মোট ৩টি মামলা দায়ের করা হয়।ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩শ’ টাকা করে জরিমানা প্রদান করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা বলেন,জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কুমিরা-গুপ্তছড়া নৌরুটে স্পিডবোট চলাচল বন্ধ : জ্বালানি সংকট

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জ্বালানি সংকটের কারণে চট্টগ্রামের কুমিরা ও সন্দ্বীপের গুপ্তছড়া নৌরুটে স্পিডবোট চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে কয়েকটি পরিবহন প্রতিষ্ঠান। তবে যাত্রীদের যাতায়াত পুরোপুরি বন্ধ না রাখতে বিকল্প হিসেবে সার্ভিস বোট চলাচল অব্যাহত রাখা হয়েছে বলে ঘাট সংশ্লিষ্টরা জানিয়েছেন।স্পিডবোট চালকেরা জানান, যেখানে আমাদের দৈনিক ৩ হাজার থেকে ৪ হাজার লিটার তেল লাগে সেখানে এখন দিচ্ছে মাত্র ৫০০ থেকে ৬০০ লিটার। এ তেল দিয়ে কুমিরা-গুপ্তছড়া নৌরুটে স্পিডবোট চালানো সম্ভব না।

স্পিডবোট চলাচলকারী প্রতিষ্ঠান আদিল এন্টারপ্রাইজ জানায়, দেশে ও আন্তর্জাতিক বাজারে জ্বালানির সরবরাহ কমে যাওয়ায় অকটেন ও ডিজেলের সংকট দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে কুমিরা-গুপ্তছড়া নৌরুটে চলাচলকারী স্পিডবোট সার্ভিসে। জ্বালানির স্বল্পতার কারণে স্পিডবোট পরিচালনা করা সম্ভব না হওয়ায় আদিল এন্টারপ্রাইজ আপাতত এ রুটে স্পিডবোট চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।ঘাট ইজারাদার জগলুল হোসেন নয়ন বলেন, অকটেন ও ডিজেলের সরবরাহ খুবই কম।তাই বেশ কয়েকটি স্পিডবোট প্রতিষ্ঠান বোট চালানো বন্ধ রেখেছেন।

তেল সরবরাহ স্বাভাবিক হলে দ্রুতই স্পিডবোট সার্ভিস চালু করা হবে।স্পিডবোট চলাচলকারী অন্য প্রতিষ্ঠান মেরিন সার্ভিসেস লিমিটেড কর্তৃপক্ষ জানায়, স্পিডবোটগুলো ডকে থাকায় ইতোমধ্যে তাদের সার্ভিস বন্ধ রয়েছে। এরকম তেল সংকট।সংকট কেটে গেলে সার্ভিস স্বাভাবিক হবে।

এ রুটে চলাচলরত যাত্রীরা অভিযোগ করে বলেন, হঠাৎ করে স্পিডবোট বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। জ্বালানি সরবরাহ স্বাভাবিক করে স্পিডবোট চালু করার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ জানান তারা।তবে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত হলে পুনরায় এ নৌরুটে স্পিডবোট চলাচল শুরু করা হবে বলছে কর্তৃপক্ষ।

আলোচিত খবর

চরম বিপাকে হাজার হাজার যাত্রী শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গত ৮ দিনে এই বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী ও সেখান থেকে আসা মোট ৮০টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। মধ্যপ্রাচ্যের অস্থির যুদ্ধাবস্থায় দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার এয়ারফিল্ডগুলো গত ২৮ ফেব্রুয়ারি থেকে বন্ধ রয়েছে। শনিবার নতুন করে বাতিল হয়েছে আরো ১২টি ফ্লাইট। এই টানা ৮ দিন ধরে ফ্লাইট বাতিলে চরম বিপাকে পড়েছেন হাজার হাজার যাত্রী, যাদের বড় একটি অংশ মধ্যপ্রাচ্য প্রবাসী শ্রমিক। অনেক যাত্রী দূর-দূরান্ত থেকে বিমানবন্দরে এসে ফ্লাইট বাতিলের খবর শুনে কান্নায় ভেঙে পড়ছেন।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুদ্ধাবস্থার কারণে দুবাই, আবুধাবি ও দোহার মতো গুরুত্বপূর্ণ এয়ারফিল্ডগুলো বন্ধ থাকায় এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং এয়ারফিল্ডগুলো খুলে দিলেই পুনরায় নিয়মিত ফ্লাইট চালু করা সম্ভব হবে।

সরেজমিনে দেখা গেছে, অনেক প্রবাসী তাদের ছুটির মেয়াদ শেষ হয়ে যাওয়ার শঙ্কায় রয়েছেন। যথাসময়ে কর্মস্থলে ফিরতে না পারলে চাকরি হারানোর ভয় কাজ করছে তাদের মনে।অন্যদিকে, মধ্যপ্রাচ্য থেকে যারা দেশে ফেরার অপেক্ষায় ছিলেন, তারা সেখানের এয়ারফিল্ডে আটকা পড়ে মানবেতর জীবন যাপন করছেন। টিকিটের টাকা ফেরত পাওয়া বা রি-শিডিউল করা নিয়ে এয়ারলাইনস অফিসগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, শনিবার সারাদিনে ১২টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে রয়েছে: বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১টি অ্যারাইভাল ও ২টি ডিপার্চার।এয়ার আরাবিয়ারের ২টি অ্যারাইভাল ও ২টি ডিপার্চার। ইউএস-বাংলা এয়ারলাইনসের ১টি অ্যারাইভাল ও ২টি ডিপার্চার। সালাম এয়ারের ১টি অ্যারাইভাল ও ১টি ডিপার্চার।
পুরো সূচি বিপর্যস্ত হলেও শনিবার সীমিত কিছু ফ্লাইট সচল রয়েছে। এর মধ্যে সালাম এয়ারের মাস্কাট-চট্টগ্রাম রুটে দুটি (ওভি-৪০১ ও ওভি-৪০২) এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মদিনা (বিজি-১৩৮) ও মাস্কাট (বিজি-১২২) থেকে আসা দুটি ফ্লাইট অবতরণ করেছে।

আরও পড়ুন

সর্বশেষ