আজঃ শুক্রবার ৩ জুলাই, ২০২৬

নতুন ভর্তি আরও ১৮ জন চট্টগ্রাম জেলায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ৭৬ জন

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

হামের উপসর্গ নিয়ে চট্টগ্রামের সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালে শিশু ভর্তি হচ্ছে। ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত সন্দেহে আরও ১৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত জেলা হাম পরিস্থিতির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এর আগে (৩১ মার্চ) মঙ্গলবারও ২৬ জন হাম আক্রান্ত সন্দেহে হাসাপাতালে ভর্তি হন।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ১৮ জনের মধ্যে ১৬ জনই চট্টগ্রাম মহানগর এলাকার এবং বাকি ২ জন জেলার ১৫টি উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তবে ২৪ ঘণ্টায় নতুন করে ল্যাবরেটরিতে নিশ্চিতভাবে কোনো হাম রোগী শনাক্ত হয়নি।এদিকে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, শিশুটির স্থায়ী ঠিকানা কক্সবাজার জেলায়।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানান, এ পর্যন্ত জেলায় মোট ৭৬ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে ৮ জনের ক্ষেত্রে হামের জীবাণু নিশ্চিত হওয়া গেছে। আজ বুধবারও পরিস্থিতি পর্যালোচনার জন্য আরও ২০টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তিনি বলেন, হামের উপসর্গ নিয়ে যারা হাসপাতালে আসছে আমরা তাদের নমুনা ঢাকায় পাঠাচ্ছি। হামের উপসর্গ নিয়ে কঙবাজার থেকে চমেক হাসপাতালে আসা এক শিশুর মৃত্যু হয়েছে। তার নমুনার রিপোর্ট এখনো আসেনি।

চমেক হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ মুসা মিঞা বলেন, আমাদের হাসপাতালে আসা বেশিরভাগ শিশু টিকা নেয়নি। আবার কিছু শিশুর টিকা নেওয়ার বয়স হয়নি, কিছু শিশু এক ডোজ টিকা নিয়ে দ্বিতীয় ডোজ নেয়নি। আবার দুই ডোজ টিকা নেওয়ার পরে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে এমন শিশুও আছে। আসলে কোনো টিকার কার্যক্ষমতা ১০০ শতাংশ না। টিকা নেওয়ার পরেও হয়তো টিকা কাজ করেনি। শরীরে অ্যান্টিবডি তৈরি হয়নি। এটি স্বাভাবিক ঘটনা।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

এইচএসসি-সমমান প্রথমদিন অনুপস্থিত ২৪ হাজার ৭৮৪ পরীক্ষার্থী, বহিষ্কার -৭

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা মোট ১০ লাখ ২৪ হাজার ৯০৪ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ১০ লাখ ১২০ জন। অনুপস্থিত ছিলেন ২৪ হাজার ৭৮৪ জন এবং অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে ৭ জনকে।০২ জুলাই বৃহস্পতিবার বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ তথ্য জানিয়েছে। দেশের ৯টি শিক্ষা বোর্ডে বাংলা প্রথমপত্র পরীক্ষায় নিবন্ধিত ৮ লাখ ৫৬ হাজার ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ৮ লাখ ৩৮ হাজার ৮৬৪ জন।

অনুপস্থিত ছিলেন ১৭ হাজার ২৩৩ জন। অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে ৫ জনকে। এর মধ্যে যশোর বোর্ডে ২ জন এবং কুমিল্লা, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ডে একজন করে পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।বোর্ডভিত্তিক অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা হলো—ঢাকা বোর্ডে ৩ হাজার ৯৭১, রাজশাহী বোর্ডে ২ হাজার ৪৯৭, কুমিল্লা বোর্ডে এক হাজার ৭৯৫, যশোর বোর্ডে দুই হাজার ৭৮, চট্টগ্রাম বোর্ডে এক হাজার ৩৪০, সিলেট বোর্ডে এক হাজার ১২৭, বরিশাল বোর্ডে এক হাজার ৩৪৬, দিনাজপুর বোর্ডে এক হাজার ৯৩৭ এবং ময়মনসিংহ বোর্ডে এক হাজার ১৪২ জন।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষায় কুরআন মাজিদ বিষয়ে নিবন্ধিত ৮৫ হাজার ১৩১ জনের মধ্যে পরীক্ষায় অংশ নেন ৮০ হাজার ৬৫৩ জন। অনুপস্থিত ছিলেন ৪ হাজার ৪৭৮ জন এবং একজন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।কারিগরি শিক্ষা বোর্ডের বাংলা-২ পরীক্ষায় নিবন্ধিত ৮৩ হাজার ৬৭৬ জনের মধ্যে অংশ নেন ৮০ হাজার ৬০৩ জন। অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৭৩ জন এবং বহিষ্কার করা হয়েছে একজনকে।

ইরানের উদ্দেশ্যে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এর ঢাকা ত্যাগ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে ইরানের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।

আজ ২ জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি ইরানের উদ্দেশে যাত্রা করেন। জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা স্পিকারের এ সফরের বিষয়টি নিশ্চিত করেন।ইরানে রাষ্ট্রীয়ভাবে আয়োজিত জানাজায় অংশগ্রহণ শেষে ৪ জুলাই দেশে ফেরার কথা রয়েছে স্পিকারের।

খামেনির শেষ বিদায়ে কয়েকদিনের কর্মসূচির আয়োজন করেছে ইরান। ৪ জুলাই অনুষ্ঠিত হবে প্রথম জানাজা। এরপর ৭ জুলাই রাজধানীর উপকণ্ঠের কোম শহরে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। সবশেষ ৯ জুলাই আরেক দফা জানাজা শেষে তাকে দক্ষিণ-পূর্বাঞ্চলের মাশহাদে দাফন করা হবে।উল্লেখ্য গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় পরিবারের কয়েকজন সদস্যের সঙ্গে নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। মৃত্যুর আগে তিনি টানা ৩৬ বছর ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ