আজঃ শুক্রবার ৩ জুলাই, ২০২৬

চট্টগ্রাম প্রেস ও কোস্টগার্ড পূর্ব জোনের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে আর্জেন্টিনার জয়

প্রেস রিলিজ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম প্রেস ক্লাব ও কোস্টগার্ড পূর্ব জোন এর মধ্যে এক উৎসবমুখর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। দুই দলের খেলায়াড়রা ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় দুই দেশ ব্রাজিল ও আর্জেন্টিনার হয়ে খেলায় অংশগ্রহণ করে। নির্ধারিত সময়ের লড়াইয়ে ২-১ ব্যবধানে ব্রাজিলকে হারিয়ে জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা।

বুধবার বিকালে কর্ণফুলী নদীর তীরে অবস্থিত কোস্টগার্ড পূর্ব জোন সদর দপ্তরের সংরক্ষিত এলাকায় একটি নিজস্ব খেলার মাঠে জমকালো এ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।প্রীতি ম্যাচ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোস্টগার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন এম মিজানুর রহমান। ম্যাচ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি। এসময় চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, অর্থ সম্পাদক আবুল হাসনাত,

ক্রীড়া সম্পাদক রুবেল খান, ক্রীড়া উপ-কমিটির আহবায়ক সাইফুল্লাহ চৌধুরী, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক হাসান মুকুল, কার্যকরী সদস্য সাইফুল ইসলাম শিল্পী, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহ কোস্টগার্ড পূর্বজোনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন,

ম্যাচ শুরুর ২৯ মিনিটে আর্জেন্টিনা খেলোয়াড়ের চোখধাঁধানো জোরালো শটে বল জড়ান জালের ওপরের কোণে। আর্জেন্টিনা এগিয়ে যায় ১-০ ব্যবধানে। এক গোলে পিছিয়ে পড়ে ম্যাচের দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া হয়ে লড়ে ব্রাজিল। তবে বেশি সময় লিড ধরে রাখতে পারেনি আর্জেন্টিনা। ১-১ গোলে সমতায় ফেরান ব্রাজিল। শেষ মুহূর্তে টানটান উত্তেজনা চলছে। এমন সময় দুর্দান্ত গতিতে আরেকটি গোল করে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা। এরপর রেফারির শেষ বাঁশির সাথে সাথেই জয়ের উল্লাসে মেতে ওঠে আর্জেন্টিনা শিবির।

ম্যাচ শেষে কোস্টগার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন এম মিজানুর রহমানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রেস ক্লাব নেতৃবৃন্দ। এসময় কোস্টগার্ড পূর্ব জোনের পক্ষ থেকে প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম ও সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদের হাতে সম্মাননা স্মারক ও দুটি বৃক্ষ উপহার দেন। প্রীতি ম্যাচটি অত্যন্ত শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। এসময় চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্যবৃন্দ এবং কোস্টগার্ড পূর্ব জোনের সর্বস্তরের কর্মকর্তারা এই জমজমাট ম্যাটি উপভোগ করেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে বড় পরিবর্তন আসছে

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আর্জেন্টিনা টানা দুই জয়ে আগেই নকআউট নিশ্চিত করে । সেইসঙ্গে ‘জে’ গ্রুপের শীর্ষস্থানও নিশ্চিত হয়েছে আলবিসেলেস্তেদের। গ্রুপের শেষ ম্যাচে জর্ডানের মোকাবিলা করবে আর্জেন্টাইন দল। আজ রোববার ২৮ জুন বাংলাদেশ সময় সকাল ৮টায়
ম্যাচটি শুরু হবে ।

জর্ডানের বিপক্ষে লিওনেল মেসিকে আজ বিশ্রাম দিচ্ছে আর্জেন্টিনা। এছাড়া একাদশে বড় পরিবর্তন আনা হয়েছে আর্জেন্টিনার রক্ষণভাগে বড় চমক হিসেবে থাকছেন জুলিয়ানো সিমেওনে। তার সঙ্গে রক্ষণভাগের দায়িত্বে সামলাবেন অভিজ্ঞ নিকোলাস ওটামেন্ডি, মার্কোস সেনেসি ও নিকোলাস তাগলিয়াফিকো।
মাঝমাঠে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে অভিষেক হতে যাচ্ছে জিওভানি লো সেলসোর। একাদশে ফিরছেন এসেকিয়েল পালাসিওস। আর মাঝমাঠের সঙ্গে আক্রমণভাগের সংযোগ ঘটাতে শুরুর একাদশে আছেন নিকো পাজ।

জর্ডানের বিপক্ষে আক্রমণভাগে একসঙ্গে জুটি বাঁধবেন হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজ। সর্বশেষ ম্যাচের একাদশ থেকে মোট ৯ পরিবর্তন নিয়ে মাঠে নামছে আলবিসেলেস্তেরা।আর্জেন্টিনার একাদশে থাকছে – এমিলিয়ানো মার্টিনেজ (গোলরক্ষক), জুলিয়ানো সিমিওনে, নিকোলাস ওটামেন্ডি, মার্কোস সেনেসি, নিকোলাস তালিয়াফিকো, লিয়ান্দ্রো পারেদেস, এসেকিয়েল পালাসিওস, জিওভানি লো সেলসো, নিকো পাজ, হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজ।

ফুটবল বিশ্বকাপের নকআউটে ২৮ দল অপেক্ষায় ৮ দল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ফুটবল বিশ্বকাপের গ্রুপপর্ব শেষ হতে চলেছে। আজ ২৭ জুন শনিবার দিবাগত রাত থেকে কাল সকাল পর্যন্ত রয়েছে তিন গ্রুপের শেষ ছয়টি ম্যাচ। এরপরই ৩২ দলের নকআউট প্রতিযোগিতায় রূপ নেবে। এখন পর্যন্ত ২৮টি দেশ নিশ্চিত হয়েছে বিশ্বকাপের শেষ ৩২এ। এখন ৮টি দল নকআউটের সমীকরণ মেলানোর দৌড়ে আছে।

আগামীকাল রোববার সকালেই অবশিষ্ট চার দেশের শেষ ৩২–এ খেলা নিশ্চিত হয়ে যাবে। বিশ্বকাপের বিস্তৃত এই আসরের নিয়ম অনুযায়ী, ১২ গ্রুপে থেকে শীর্ষ দুটি দল এবং তাদের সঙ্গে সেরা আটটি তৃতীয় স্থানে থাকা দল ওই পর্বে খেলার সুযোগ পাবে। শেষ ৩২–এর ম্যাচগুলো হবে আগামী ২৮ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত।

গ্রুপ এ– মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা
গ্রুপ বি– সুইজারল্যান্ড, কানাডা, বসনিয়া-হার্জেগোভিনা (তৃতীয়)
গ্রুপ সি– ব্রাজিল, মরক্কো
গ্রুপ ডি– যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে (তৃতীয়)
গ্রুপ ই– জার্মানি, আইভরি কোস্ট, ইকুয়েডর (তৃতীয়)
গ্রুপ এফ– নেদারল্যান্ডস, জাপান, সুইডেন (তৃতীয়)
গ্রুপ জি– বেলজিয়াম, মিসর
গ্রুপ এইচ– স্পেন, কেপ ভার্দে
গ্রুপ আই– ফ্রান্স, নরওয়ে, সেনেগাল (তৃতীয়)
গ্রুপ জে– আর্জেন্টিনা
গ্রুপ কে– কলম্বিয়া, পর্তুগাল
গ্রুপ এল– ইংল্যান্ড, ঘানা
নকআউটের দৌড়ে ফিফার ক্রম অনুসারে
ইরান, ক্রোয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, আলজেরিয়া, স্কটল্যান্ড, গণতান্ত্রিক কঙ্গো, অস্ট্রিয়া ও উজবেকিস্তান

আলোচিত খবর

এইচএসসি-সমমান প্রথমদিন অনুপস্থিত ২৪ হাজার ৭৮৪ পরীক্ষার্থী, বহিষ্কার -৭

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা মোট ১০ লাখ ২৪ হাজার ৯০৪ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ১০ লাখ ১২০ জন। অনুপস্থিত ছিলেন ২৪ হাজার ৭৮৪ জন এবং অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে ৭ জনকে।০২ জুলাই বৃহস্পতিবার বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ তথ্য জানিয়েছে। দেশের ৯টি শিক্ষা বোর্ডে বাংলা প্রথমপত্র পরীক্ষায় নিবন্ধিত ৮ লাখ ৫৬ হাজার ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ৮ লাখ ৩৮ হাজার ৮৬৪ জন।

অনুপস্থিত ছিলেন ১৭ হাজার ২৩৩ জন। অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে ৫ জনকে। এর মধ্যে যশোর বোর্ডে ২ জন এবং কুমিল্লা, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ডে একজন করে পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।বোর্ডভিত্তিক অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা হলো—ঢাকা বোর্ডে ৩ হাজার ৯৭১, রাজশাহী বোর্ডে ২ হাজার ৪৯৭, কুমিল্লা বোর্ডে এক হাজার ৭৯৫, যশোর বোর্ডে দুই হাজার ৭৮, চট্টগ্রাম বোর্ডে এক হাজার ৩৪০, সিলেট বোর্ডে এক হাজার ১২৭, বরিশাল বোর্ডে এক হাজার ৩৪৬, দিনাজপুর বোর্ডে এক হাজার ৯৩৭ এবং ময়মনসিংহ বোর্ডে এক হাজার ১৪২ জন।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষায় কুরআন মাজিদ বিষয়ে নিবন্ধিত ৮৫ হাজার ১৩১ জনের মধ্যে পরীক্ষায় অংশ নেন ৮০ হাজার ৬৫৩ জন। অনুপস্থিত ছিলেন ৪ হাজার ৪৭৮ জন এবং একজন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।কারিগরি শিক্ষা বোর্ডের বাংলা-২ পরীক্ষায় নিবন্ধিত ৮৩ হাজার ৬৭৬ জনের মধ্যে অংশ নেন ৮০ হাজার ৬০৩ জন। অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৭৩ জন এবং বহিষ্কার করা হয়েছে একজনকে।

আরও পড়ুন

সর্বশেষ