খুলনায় বিএনপির সাবেক এমপি মঞ্জুর গাড়িতে হামলা-ভাঙচুর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জুর গাড়িতে হামলা হয়েছে। শনিবার (১৫ জুলাই) বিকেল সোয়া ৫টার দিকে ফুলবাড়ীগেট পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে।

অন্যদিকে জেলার ফুলতলা উপজেলায় বিএনপির প্রস্তুতি সভা চলাকালে সেখানে পুলিশ অতর্কিত হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির নেতারা। এ হামলায় ২০-২৫ জন আহত হয়েছেন বলেও জানিয়েছেন তারা।

খুলনা মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক শামসুজ্জামান চঞ্চল জানান, আগামী সোমবার (১৭ জুলাই) ডাকবাংলা সোনালী
ব্যাংক চত্বরে হবে খুলনা বিভাগীয় তারুণ্যের সমাবেশ। এই সমাবেশ সফল করার লক্ষ্যে নগরীর খানজাহান আলী থানা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সাবেক নেতাদের প্রস্তুতি সভায় যাওয়ার পথে ফুলবাড়ীগেট পুলিশ বক্স এলাকায় হামলার শিকার হয় নজরুল ইসলাম মঞ্জুর গাড়ি। ভাঙচুরের খবর পেয়ে দলীয় নেতাকর্মীরা এগিয়ে আসেন। এ সময় পুলিশের কঠোর অবস্থানে হামলাকারীরা পিছু হটে।

এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে রবিউল ইসলাম রবি নামে এক যুবদল কর্মীকে আটক করে। পরে খানজাহান আলী থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সাবেক নেতাদের প্রস্তুতি সভায় যোগ দেন নজরুল ইসলাম মঞ্জু।

এ ব্যাপারে খানজাহান আলী থানার ওসি মো. কামাল হোসেন বলেন, সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জুর গাড়িতে হামলা হয়েছে এমন খবর পেয়ে পুলিশ সেখানে যায়। ঘটনাস্থল থেকে রবিউল ইসলাম নামে একজনকে আটক করা হয়।

অন্যদিকে বিকেলে ফুলতলা বাজারে একটি কিন্ডারগার্টেনে বিএনপির সভা চলাচালে পুলিশ সেখানে হামলা চালায় বলে অভিযোগ করেছেন জেলা বিএনপির আহ্বায়ক আমির এজাজ খান ও সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী।

দুই নেতা বলেন, পুলিশের অতর্কিত লাঠিপেটায় মারাত্মক আহত হয়েছেন বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান আবুল বাসার, ইঞ্জিনিয়ার মনির হাসান টিটো, আনোয়ার হোসেন বাবুসহ ২০ থেকে ২৫ জন। এছাড়া দলীয় কর্মসূচিতে অংশ না নিতে বিভিন্ন স্থানে অতিউৎসাহী পুলিশ বিএনপি নেতাকর্মীদের হুমকি-ধামকি দিচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

তবে ফুলতলা থানার ওসি বলেন, বিএনপির সভায় হামলার কোনো ঘটনা ঘটেনি। রাত সাড়ে ৮টার দিকে আমরা খবর পাই, ফুলতলা মডেল কিন্ডারগার্টেনে অন্ধকারের মধ্যে কিছু লোক জড়ো হয়েছে। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। সেখানে কোনো হামলা চালানো হয়নি।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

লক্ষ্মীপুরে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি ও বসতবাড়িতে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ


সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন



লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের দিঘলী ইউনিয়নে এক বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে ফারুক হোসেন, আকরাম হোসেন,| মহিন উদ্দিন, নাজমুল হোসেন, আরমান হোসেন, আমির হোসেন মুন্সি,আরিফ হোসেনসহ অজ্ঞাত নামা ৪/৫ জনের বিরুদ্ধে।

গত সোমবার (৩ আগস্ট) রাতে দিঘলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী মেহেদী হাসান বাবু রমাপুর গ্রামের ইউনুছ মাষ্টারের বাড়ির গ্রামের বাসিন্দা ও অভিযুক্তরা ০৮ নং ওয়ার্ডের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে স্থানীয় সাইদুর রহমান মিলনের সাথে প্রতিপক্ষের বিরোধ চলছিল। সাইদুর রহমান চাকুরীর সুবাদে চট্টগ্রামে বসবাস করায় তাঁর ভবনটির দেখভাল ও কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন মেহেদী হাসান বাবু ও তাঁর ভাই আব্দুর রহিম।

বিরোধের জের ধরে গত সোমবার গভীর রাতে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্ নিয়ে ওই ভবনে হামলা চালায়। হামলাকারীরা ভবনের নিচতলার থাই গ্লাসের ১০টি জানালা ভাঙচুর করে। পরে জানালার গ্রিল ও দরজার চৌকাঠে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
ভুক্তভোগী মেহেদী হাসান বাবু জানান, অভিযুক্তরা বাড়িঘর ভাংচুর করতে এলে আমরা বাঁধা দেই। এতে হামলাকারীরা আমাদের আগুনে পুড়িয়ে হত্যার হুমকি দিয়ে আগুন ধরিয়ে দেয় ।

ভুক্তভোগী আরও জানান, স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ভবনের আসবাবপত্র, জানালা ও দরজার চৌকাঠ পুড়ে আনুমানিক ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।উপায়ন্তর নাদেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কলের পর চন্দ্রগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। এদিকে অভিযুক্ত ফারুক হোসেনকে একাধিক বার মুঠোফোনে কল করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

চন্দ্রগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রব বলেন,একটি বাড়িতে হামলার ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় কেয়ারটেকার মেহেদী হাসান বাবু বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।

এনসিপি থেকে বহিস্কৃত গাজী সালাউদ্দিন কারাগারে,লক্ষ করে ডিম নিক্ষেপ


সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে দায়ের হওয়া সাইবার সুরক্ষা আইনের মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য অব্যাহতিপ্রাপ্ত যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আদালতের আদেশের পর তাকে কারাগারে নেওয়ার সময় আদালত প্রাঙ্গণে কয়েকজন ছাত্রদল নেতাকর্মী তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন।

আলোচিত খবর

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আহমেদ পদত্যাগ করেছেন


সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন


রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। আজ শুক্রবার ২৪ জুলাই বিকেলে তিনি গণমাধ্যমকে নিজেই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন জাতীয় সংসদের স্পিকারের কাছে রাষ্ট্রপতির পদত্যাগপত্র এরই মধ্যে পৌঁছানো হয়েছে।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে সংসদ ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন।

কয়েক দিন ধরেই রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছিল। বঙ্গভবন সূত্রে জাবা যায়, রাষ্ট্রপতি পদত্যাগের সিদ্ধান্ত নেন এবং পদত্যাগপত্রও প্রস্তুত করেছেন। তবে স্পিকার বিদেশ সফরে থাকায় তা জমা দেওয়া সম্ভব হয়নি।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। তিনি আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তার পাঁচ বছরের মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকার কথা ছিল। দায়িত্ব পালনকালে তিনি সময়ের ব্যবধানে তিনজন সরকারপ্রধানকে শপথবাক্য পাঠ করান।

২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর বিভিন্ন মহল থেকে তার পদত্যাগের দাবি ওঠে। তখন তিনি পদত্যাগ করেনননি। গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে বঙ্গভবন ঘেরাওসহ বিভিন্ন কর্মসূচিও পালিত হয়। তবে সংসদ ভেঙে দেওয়া, অন্তর্বর্তী সরকার গঠনসহ গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রক্রিয়ায় তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন অব্যাহত রাখেন।

২২ তম এরাষ্ট্রপতির পদত্যাগের মধ্য দিয়ে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া শুরু হলো। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত সংবিধান অনুযায়ী স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

রাষ্ট্রপতি হওয়ার আগে মো. সাহাবুদ্দিন জেলা ও দায়রা জজ এবং দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি মুক্তিযুদ্ধের সময় পাবনা জেলার স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন এবং ১৯৭১ সালে প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

আরও পড়ুন

সর্বশেষ